#হাবিজাবি_৩৪৮
চোখ যে মনের কথা বলে। চোখ শুধু মনের কথাই বলে না, চোখ অনেক রোগের কথাও বলে। ঠিকভাবে চোখ মুখ হাত পা দেখতে পারলে দরজা থেকে হেঁটে আসা রোগীর রোগ এক দেখাতেই অনুমান করা সম্ভব।
রোগী চুপচাপ হয়ে যাচ্ছে। কথা কম বলে। শুধু depressive illness মনে করে চিকিৎসা পেয়েছে। অসংলগ্ন আচরণ করে মাঝেমাঝে, শুধু cognitive impairment চিন্তা করে চিকিৎসা পেয়েছে।
রোগী যখন দরজায় দাঁড়িয়ে, তার expressionless face. আস্তে আস্তে হেঁটে রুমে প্রবেশ করছে। বসার পর দেখি tremor, কখনো coarse, কখনো fine, asymmetrical tremor.
তার হাটা চলা স্লো হয়ে গেছে, কাজকর্ম স্লো হয়ে গেছে, হাতের লেখা স্লো হয়ে গেছে, অনেক্ক্ষণ ধরে আস্তে আস্তে গোটা গোটা ইংরেজিতে সুন্দর করে তার নাম লিখলেন। কিছু জিজ্ঞেস করলে আস্তে উত্তর দেন - slow & low volume monotonous speech.
চোখে বন্ধ করেন বলতেই এমন Blepharoclonus. হাতে যেন অনেকদিন পর এত চমৎকার cogwheel phenomenon & lead pipe rigidity দেখলাম।
এটা Parkinsonism. রোগী middle aged, সমস্যা অনেক দিনের, মোটামুটি বলা যায় এটা early onset Parkinson's disease.
রোগীর স্ত্রীর ভাষ্যমতে রোগীর কাঁপুনি (tremor) আগে আরো বেশি ছিল। রোগীর ভাষ্যমতে কলেজে যখন পড়ে তখন থেকেই। কাঁপুনির একটা ভিডিও তাদের মোবাইলে আছে, involuntary & irregular movement - Chorea.
young Chorea + adult Parkinsonism
মাথায় শুরুতেই যেটা আসলো সে আশায় চোখের উপর আলো ফেললাম, faint KF ring মনে হচ্ছে - not obvious, slit lamp test এডভাইস করলাম। অর্থাৎ ওনার Parkinsonism এর 1st differential হলো Wilson's disease. clinically সবকিছু মিলে যায়।
2nd differential হিসেবে Huntington's disease.
Wilson হলো Autosomal recessive, তাই তেমন positive family history থাকেনা সাধারণত। কিন্তু Huntington একটি trinucleotide repeat disorder, positive family history থাকে। ওনার ফ্যামিলিতে নাই কারো।
3rd differential হলো Neuroacanthocytosis. এক্ষেত্রে সাধারণত seizure এর হিস্ট্রি থাকে। ওনার নাই। আরো কিছু rare differential আছে।
অনেকদিন ভুগছেন। definite কিছু পাওয়া গেলে definite চিকিৎসা দেয়া যাবে হয়তো, আপাতত চিকিৎসা হলো Anti-Parkinsonism drugs & treatment for tremor. এর আগে cognitive impairment এর জন্য কিছুদিন ধরে Haloperidol পাচ্ছিলো, এটা typical antipsychotic - parkinsonism আরো বাড়াবে, rigidity চিকিৎসায় baclofen, এসব useless drugs বাদ দিয়ে দিলাম।
অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রিপশন করা বাড়ছে। গতকাল সন্ধ্যায় খুলনায় এক ফার্মেসি থেকে আব্বা আম্মার জন্য ওষুধ কিনছিলাম। পাশেই এক মহিলা প্রেসক্রিপশন নিয়ে আসছেন ওষুধ কেনার জন্য, যিনি দিয়েছেন তিনি সর্বোরোগে অভিজ্ঞ। প্রবলেম এটা না, প্রবলেম হলো তিনি তার প্রেসক্রিপশনে GIBI, Haisoli নামের হার্বাল সাথে সর্বরোগের মহৌষধ Flupenthixol+Melitracen দিয়েছেন। এই Flupenthixol দীর্ঘদিন খেলেও extrapyramidal symptoms অর্থাৎ Parkinsonism হতে পারে।
কাওসার
কে-৬৫