#হাবিজাবি_৩৫৫
রোগীর ১০ বছর ধরে জ্বর। সাথে কাশি, কফ বের হয়। দেখতে cachexic. কফে TB test করেছে অনেকবার, কখনো positive আসেনি।
heavy smoker, মাঝেমাঝে শ্বাসকষ্ট হয়।
রোগী আমার কাছে আসছে মূলত জ্বরের জন্য, pyrexia of unknown origin (PUO). প্রচুর antibiotics খেয়েছে, হাতুড়ে থেকে হাতিয়ার অনেকের কাছে।
PUO তে অনেক কিছুর আগে শুরুতে IIN (infection, inflammation, neoplasm) চিন্তা করতে হয়। অনেক বছর ধরে ভুগছে, neoplasm হলে এতদিনে অক্কা পাওয়ার কথা। joint pain, skin rash এমন কিছু নাই। endocrine এর কোন positive symptoms নাই। তার bowel, bladder habit নর্মাল।
কোন lymphadenopathy নাই, abdominal organomegaly নাই। precordium এ কিছু নাই।
হাতে clubbing, কাশি, কফ, জ্বর, সমস্যা তার chest এটা অনুমেয়। কোন system এ সমস্যা সেটা locate করা গেলে disease diagnosis সহজ হয়ে যায়। এই অনুমান করে chest auscultate করতেই vesicular with prolong expiration, সাথে দুপাশেই চমৎকার biphasic crepitation - যেন পানির ভিতর বাতাস গেলে পটপট শব্দ। কাশি দিলে শব্দের alteration হয়। অর্থাৎ ক্লিনিক্যালি এটা ক্লিনকাট bilateral bronchiectasis.
কারণ কি তার bronchiectasis এর?
খুব young patient হলে এই জন্মগত কারণগুলো চিন্তা করা যেত,
Y-CPK
Y - Young syndrome
C- Cystic fibrosis
P - Primary ciliary dyskinesia, Primary hypogammaglobulinaemia
K - Kartageners syndrome
আর অন্য acquired কারণগুলোর মধ্যে
childhood infections যেমন pneumonia, TB, measles, whooping cough. এছাড়া বড়দের complicated pneumonia & TB, ABPA, lung cancer এর সাথেও এমন হতে পারে। ছোটবেলার কথা জিজ্ঞেস করতেই, ছোটবেলায় তার বড় রোগ হয়েছিল, ইনজেকশন দিতে নিয়ে গেছিল তার বাবা এমনটা সে জানায়। হয়তো এটাই তার bronchiectasis এর কারণ।
গরীব রোগী। বেশি টেস্ট করবে না। আপাতত ৩টি টেস্ট,
ম্যাক্সিমাম ডিস্কাউন্টে
HRCT chest.
ICCDR'B থেকে
Sputum C/S এবং
Sputum geneXpert (যদিও আগে করা, আবার দিলাম, ফ্রিতে করা যায়)।
geneXpert নেগেটিভ।
Sputum C/S এ Pseudomonas species! bronchiectasis এ বারবার infection হওয়ার এটা অন্যতম কারণ।
আর HRCT chest ছবিতেই দেখছেন,
cystic dilated bronchi with air-fluid level
অর্থাৎ এটা bronchiectasis সাথে infection. dilated bronchi এর wall গুলো thick walled - অর্থাৎ chronic infection & inflammation.
এজন্যই তার জ্বর। infection এর background তার এই damaged bronchiectatic lungs, আর কারণ Pseudomonas. এই রোগীর immunity বাড়াতে influenza, pneumococcus vaccine দিতে হয়। অন্য অনেক রোগে ওজন কমাতে বললেও এই রোগীকে বলা হয় ওজন বাড়াতে, nutritious food খাবে - রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ফুসফুসের এই অবস্থা নিয়ে রোগী সিগারেট খেয়েই কুল পায় না, পুষ্টিকর খাবার খেয়ে ওজন বাড়াবে কিভাবে?! প্রতিদিন শ'খানেক টাকার বেশি যায় ধূমপানে খরচ। ধূমপান নিষেধ করলাম, মানবে কিনা আল্লাহ মালুম। ধূমপান বন্ধ করলে তার appetite বাড়বে, weight gain হবে, progressive lungs damage কমবে।
পাশাপাশি chest physiotherapy, postural drainage of sputum, active cycle of breathing technique শিখিয়ে দিলাম।
Pseudomonas পাওয়া গেছে, তার বিরুদ্ধে antibiotic. কিন্তু এর পাশাপাশি থাকতে পারে অন্য infection যেমন fungus & non TB mycobacteria, সাধারণ culture এ যা আসেনা।
এই রোগীর surgical treatment option আছে, তা হলো damaged lobe or lung কেটে ফেলা। এই চিকিৎসা করা যায় limited lobe involvement হলে, কিন্তু তার যেমন involvement তাতে তার surgery করা কঠিন। আপাতত medical management
যার এমন দীর্ঘদিন bronchiectasis থাকে তার secondary amyloidosis হতে পারে - যা থেকে হতে পারে nephrotic syndrome. তাই এসব দিকেও চোখ দিতে হবে।
কাওসার
কে-৬৫

