Habijabi Logo

হাবিজাবি-৭৬

endocrinologypharmacology
**********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
June 29, 2018 at 9:33 AM
38 comments
No media

#হাবিজাবি_৭৬

আষাঢ় মাসে তালপাকা গরমের বিষণ্ণ দুপুরে ডা. বকুল তার তল্পিতল্পা নিয়ে চেয়ারে ঝিমাচ্ছিলো। রোগী আসার শব্দে ধড়ফড়িয়ে উঠে সামনে তাকিয়ে দেখে, এক মধ্যবয়সী ভুঁড়িয়ালা লোক (obesity) যার হাত-পা গুলো টিংটিঙে সুপারি গাছের ন্যায় সরু (muscle wasting) আর মুখখানা পূর্ণিমার চাঁদের মত গোল (moon face) দুর্বল পায়ে (muscle weakness) তার দিকেই এগিয়ে আসছে!

হাই তুলে বকুল এবার একটু নড়েচড়ে বসে, হাত দিয়ে রোগীকে ইশারা করে তার কাছে এসে বসতে। রোগী তার ষাঁড়ের মত ঘাড়টা (buffalo hump) নিয়ে পাশে রাখা চেয়ারটাতে ধপ করে বসে পড়ে। আর বসা মাত্রই তার পেটের উপর থেকে জামাটা সরে গিয়ে মস্ত ভুঁড়িটা হা হয়ে থাকে! বকুল সেদিকে তাকিয়ে দেখে অনেকগুলো গোলাপি রঙের লম্বা লম্বা দাগ (purple striae)! তারপর রোগীকে জিজ্ঞেস করে, 'বাবা, নাম কি আপনার, সমস্যা কি?'

পান খেয়ে লাল করা দাঁতগুলো বের করে রোগী উত্তর দেয়, 'নাম চুন্নু মিয়া। শরীরডা দুর্বল লাগে (weakness), কাজে কামে শক্তি পাই না (fatigue)!'

  • ঘনঘন গলা শুকায় (increased thirst)? বারবার বাইরে যান (increased urination)?

  • হয় স্যার, যাই!

  • এখন কোন ওষুধপানি খান বা আগে খাইছেন (steroid) অনেকদিন ধরে?

  • খাই, তয় নাম জানিনা। অসুখ বিসুখে বাবু ডাক্তারের কাছে যাইতাম, তার ওষুধে তাড়াতাড়ি ভাল হইতাম! তয় এহন আর হের ওষুধে কাজ করেনা, কইছে এমবিবিএস দেহাইতে!

  • আগের কাগজপাতি কিছু আনছেন?

  • আনছি। ছেলের কাছে, আসতাছে।

বিপি মেশিন হাতে নিয়া, স্টেথো গলায় দিয়া ডাক্তার সাহেব রোগীর প্রেশার মাপা শুরু করলেন। প্রেশার বেশি (High BP)!

বেশি না, ছোট্ট একটা টেস্ট দিলেন রোগীকে করতে, RBS. কিছুক্ষণ পর রিপোর্ট হাতে পেয়ে দেখলেন, ব্লাড গ্লুকোজ কিছুটা বেশি (Glucose intolerance)।

যে clinical features গুলো আপাতত পাওয়া গেল তাতে আমরা মোটামুটি নিশ্চিত যে এটি cushing syndrome! যেটি হয় শরীরে glucorticoid (cortisol) বেড়ে যাওয়ার কারণে, আর তাই এটিকে কনফার্ম করার জন্য আমরা চার'টা test করতে পারি-

  1. 24 hour urinary free cortisol (এটাই best test), অথবা

  2. Overnight dexamethasone suppression test, অথবা

  3. Midnight cortisol, অথবা

  4. Salivary cortisol (most sensitive)

cortisol লেভেল low বা normal পেলে এটি cushing না

high পেলে cushing বা pseudocushing

high পাইলাম। এখন এটি cushing না pseudocushing সেটি আলাদা করার জন্য যে test করা হয়-

  1. Low dose dexamethasone suppression test

যদি high থাকা cortisol লেভেল suppressed হয় তবে এটি pseudocushing

suppressed না হলে cushing

suppressed হয়নি, অর্থাৎ cushing syndrome. কিন্তু এটি কি Primary cushing না Secondary সেটি বের করার জন্য নিচের test করবো-

  1. Blood ACTH level

ACTH লেভেল low থাকলে Primary বা Adrenal cushing.

Adrenal cushing এর কারণ কোন Adrenal tumor হতে পারে। সেটি দেখতে CT/MRI of Abdomen করতে পারি।

ACTH লেভেল normal বা high থাকলে এটি Pituitary cushing বা Ectopic cushing

ACTH লেভেল high আছে। এখন এটি Pituitary cushing না Ectopic cushing সেটি আলাদা করতে নিচের test করা হয়-

  1. High dose dexamethasone suppression test

যদি high থাকা ACTH লেভেল suppressed হয় তবে Pituitary cushing (cushing disease).

Pituitary cushing এর কারণ কোন Pituitary tumor হতে পারে। সেটি দেখতে MRI of Pituitary বা Inferior petrosal sinus sampling (IPSS) করতে পারি।

যদি high থাকা ACTH লেভেল suppressed না হয় তবে Ectopic cushing.

Ectopic cushing এর কারণ হল Pituitary gland এর tumor ব্যতীত অন্য কোন tumor থেকে ectopic ACTH secretion. সেই tumor গুলো হল-

  • carcinoid tumor of lung

  • small cell tumor of lung

  • islet cell tumor of pancreas

  • medullary tumor of thyroid

  • tumor of thymus gland

এসব tumor ডায়াগনোসিস করতে CT of Chest, Abdomen, Thyroid gland ও অন্যান্য টেস্ট করতে পারি।

এসব আকাশ বাতাস চিন্তা করে ডা. বকুল যখন কুল খুঁজে পাচ্ছিলো না, ঠিক তখনি রোগীর ছেলে এসে হাজির পুরনো প্রেসক্রিপশন নিয়ে। সেগুলো হাতে নিয়ে দেখে তো বকুলের চোখ ছানাবড়া! সবগুলো কাগজে steroid এর ছড়াছড়ি, ডোজ ডিউরেশন কিচ্ছু ঠিক নেই!

সবকিছু মিলিয়ে সবশেষে যেটি দাঁড়ালো সেটি iatrogenic cushing syndrome (মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত steroid ব্যবহারের ফল!)

আপাতত তাই tumor এর চিন্তা বাদ দিয়ে ডা. বকুল রোগীকে 24 hour urinary free cortisol করার advice দিলো। পাশাপাশি বুঝিয়ে দিলো সমস্যার সম্ভাব্য কারণ ও নিরাময়।

steroid এর কারণে এই রোগ, তাই steroid বাদ। তবে হুট করে বাদ দেয়া যাবে না! কারণ দীর্ঘদিন steroid ব্যবহারের ফলে রোগীর hypothalamic-pituitary-adrenal axis suppression হয়ে আছে, তাই হঠাৎ করে steroid বন্ধ করলে রোগী steroid withdrawal syndrome ও adrenal insufficiency তে ভুগতে পারে। আর তাই stepwise manner এ আস্তে আস্তে steroid বাদ দিতে হবে, সাথে careful monitoring ও follow-up.

হাসিমুখে সালাম দিয়ে রোগী শেষে বিদায় নেয়,

চেয়ারে হেলান দিয়ে বকুল আবার ঘুমিয়ে যায়

...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Iatrogenic Cushing's syndromeDexamethasone suppression testACTHGlucocorticoid abuseMoon face

Comments (38)

পলাশ চন্দ্র সূত্রধর
8y

Iatrogenic cushing syndrome with secondary adrenal insufficiency : cortisol , acth both will be decreased

Kawsar Uddin
8y

Dada thank you for your comment. It was already mentioned here that there is suppression of hypothalamic-pituitary-adrenal axis as because prolong exogenous steroid effect. So there is definitely reduced ACTH here. But as pt gave a history of long term steroid use, so I only advised ACTH here. Thanks again.

Mainuddin Ahmed
8y

Nice writing. Carry on. তবে ডাক্তার সাহেবের day time somnolence কেন। Sleep apnea syndrome আছে মনে হচ্ছে। এটা নিয়ে লিখে ফেলেন।

Kawsar Uddin
8y

Sir, thank you for your perfect diagnosis. InsaAllah I'll write something on it. Keep me in your prayers.

Mainuddin Ahmed
8y

Kawsar Uddin আর একটা বিষয়, Iatrogenic Chushings e সব সময় cortisol কিন্ত বেশি হয় না। এটা স্বাভাবিক কিংবা কম( adrenal crisis) ও হতে পারে. তবে ACTH low হবে। অর্থাৎ adrenal Chushings এর মত। এক্ষেত্রে History and clinical examination and high index of suspicion জরুরী। আর world wide এটাই কিন্ত common cause. How ever. Good initiative. With regards

Dilruba Akter Rubi
8y

MashaAllah,খুবই ভাল,চালিয়ে যাও। অবশ্য ই তোমার medical student দের কিছু দেয়ার আছে যদি নিতে পারে,

Kawsar Uddin
8y

thanks Mam.

Dilruba Akter Rubi
8y

Kawsar Uddin আমার ছেলে DMC তে পড়ে

Afn Eva
8y

very effective post.. thanks...hope we will get more such type of case summary.

Kawsar Uddin
8y

InsaAllah. Thanks.

Mamunur Rashid Liton
8y

Good job...... তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি

Kawsar Uddin
8y

Thank you Sir.

Junaied Hossain
8y

Very effective post

Kawsar Uddin
8y

thanks

Arafat Hossain Anonda
8y

সুন্দর এবং গুছানো লেখা। এরকম case summary আরো লিখবেন আশা করি।

Kawsar Uddin
8y

insaAllah, I'll try. thanks.

Salam Khan
8y

Very nice and informative post .Go ahead.

Kawsar Uddin
8y

Thank you Sir. Keep me in your prayers.

Fahad Hossain
8y

সুন্দর লেখা।

Kawsar Uddin
8y

thanks.

Jahid Hasan
8y

Aci base balance nie post chai

Md Hafizur Rahman
8y

*( tnk you ভাইয়া ...এমন আরো লেখার অপেক্ষায় থাকলাম আমরা ...)

Kawsar Uddin
8y

thank you too

Rajib Mahbub Murshid
8y

বাহ! খুব গুছানো লেখা।

Kawsar Uddin
8y

ধন্যবাদ

Afsana Chowdhury
8y

Onek sundor kore likha

Maruf Mohammod
8y

Kawsar Uddin U r just a superb teacher my dosto...

Nowshin Myth
6y

Nice explanation

Saiful Islam
8y

In case of exogenous cushing syndrome plasma cortisol level will be low and in endogenous cushing syndrome cortisol level will be high.

Syeda Masrura Tanjim
8y

ওয়ার্ডে এক চাচী আসলেন তীব্র হাপানির টান নিয়া। চাচী শুকনা হলেও তার মুখ গোলগাল টমেটোর মত লালচে। হাপানির টান উঠলেই মোড়ের দোকান থেকে শসার বিচির মত ওষুধ কিনে খেতেন। চাচীর ডায়াগনোসিসও একই। আসলেন হাপানি নিয়ে আর দুষ্টু ডাক্তাররা ছুটির সময় এক পৃষ্ঠা ভর্তি চিকিৎসা (tappering dose of steroid) দিয়ে বাড়ি পাঠালেন। Iatrigenic cushing এর কমন কজ ব্রংকিয়াল এজমা

Amanna Afrin Mim
8y

Sameeha Tonni সেদিন ক্লাসে স্যার এটাই পড়াচ্ছিল,না?

Samiha Tonni
8y

hm..etai to!

Amanna Afrin Mim
8y

দেখ ভাইয়া কত ভালো পড়ায়!

Dr-Sayed Abdullah Jami
8y

Valo silo likha

Mahbub Rahman
8y

good.

Ruma Akter
7y

Good..

Moinul Islam
8y

Othocho koto kosto koira mukhosto kortam.