#হাবিজাবি_৭৮
তিনটি মার্কারঃ
ANP
BNP
CNP
ANP - A type Natriuretic Peptide
BNP - B type Natriuretic Peptide
CNP - C type Natriuretic Peptide
তবে আমরা একটু অন্যরকম জানি!
ANP - Atrial Natriuretic Peptide
BNP - Brain Natriuretic Peptide
CNP - C type Natriuretic Peptide
ANP - Atrial, কারণ Atrium (Heart) থেকে বেশি সিক্রেশন হয়।
তাহলে কি BNP - Brain, Brain থেকে কি বেশি সিক্রেশন হয়? ব্যাপারটা এমন না! BNP ও Heart থেকে বেশি সিক্রেশন হয়! তাহলে নাম Brain Natriuretic Peptide কেন? কারণ BNP প্রথম আবিষ্কার হয় পর্কের Brain থেকে!
তাহলে একটা জিনিস বুঝলাম; এই ANP, BNP, CNP যাদেরকে আমরা Heart এর রোগ ডায়াগনোসিস করতে ব্যবহার করি, তারা শুধু Heart থেকে না, শরীরের অন্যান্য অর্গান থেকেও সিক্রেশন হয়।
ANP - প্রধাণতঃ Atria, Ventricle; এছাড়াঃ Brain
BNP - প্রধাণতঃ Ventricle, Atria; এছাড়াঃ Brain
CNP - প্রধাণতঃ Brain, Pituitary, Kidney, Endothelial cells; এছাড়াঃ Atria, Ventricle.
এতক্ষণে আমরা এটা বুঝতে পেরেছি
ANP - প্রধাণত Atria থেকে
BNP - প্রধাণত Ventricle থেকে ( LV)
আর তাই Heart এর রোগে এ দুটোই আমরা টেস্ট করে থাকি।
এদের সিক্রেশন কেন হয়? এদের কামের পরিচয় কিন্তু নামের মধ্যেই!
Natriuretic - Natriuresis - অর্থাৎ যারা Natrium ( NaCl) কে urine এর সাথে বের করে।
তাহলে বলতে পারি, রক্তে NaCl এর পরিমাণ বেড়ে গেলে এরা বাড়ে। NaCl তো আর একা বাড়ে না, ফ্লুইড সহ বাড়ে। অর্থাৎ রক্তে ফ্লুইড ও NaCl বেড়ে গেলে, সেই রিসপন্সে এই ANP ও BNP বাড়ে।
রক্তে ফ্লুইড ও NaCl কখন বাড়ে? যখন Heart failure হয়।
তখন Heart ঠিকমত ব্লাড পাম্প করতে পারে না, কমে রেনাল পারফিউশন, শরীরে জমা হতে থাকে ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট। আর তখনই Heart থেকে ANP ও BNP সিক্রেশনের ঘটনা ঘটে।
তাহলে Heart এর কোন রোগ ডায়াগনোসিস করতে আমরা সাধারণত এই টেস্ট করি? Heart failure!
এরা যে Natriuresis করে, সেটা কিভাবে করে?
রেনাল গ্লোমেরুলাসের Afferent arteriole কে dilate করে, বাড়ায় রেনাল পারফিউশন, ফ্লুইড ও Na সিক্রেশন বাড়ায়। পাশাপাশি তারা রেনাল tubule এ Na reabsorption ও কমায়।
কিডনির উপর করা কাজের পাশাপাশি তারা capillary permeability বাড়ায়, রক্তের অতিরিক্ত ফ্লুইডকে রক্তনালীর বাইরে ট্রান্সফার করে। এছাড়া রক্তে অতিরিক্ত ফ্লুইড জমা হওয়ার ফলে বর্ধিত প্রেশারকে কমানোর জন্য ANP ও BNP Arteriole কে dilate করে। আর CNP এর একটা বিশেষ গুণ হলো এটি Venule কেও dilate করে, ফলে অন্য দুটোর চেয়ে এটি প্রেশার ভাল কমায়!
আর একটা তথ্য দিয়ে শেষ করি। BNP এর এক বড় ভাই আছে NT (N terminal) pro-BNP. BNP এর সাথেই pro-BNP সিক্রেশন হয়। দুটোর পার্থক্য হল - BNP এর যেমন অনেক কাজ, pro-BNP এর তেমন কোন কাজ নাই। এর সুবিধা হল একটাই, আর সেটি হল longer half life, BNP এর যেখানে ২০ মিনিট, সেখানে NT pro-BNP এর ১ থেকে ২ ঘন্টা। তাই ডিজিজ ডায়াগনোসিস করতে NT pro-BNP is better than BNP.
রিসেন্ট আবিষ্কার, DNP - Dendroaspis Natriuretic Peptide (green mamba সাপের শরীরে আবিষ্কার হয়েছে, এটা দেখতে অনেকটা মানবশরীরে পাওয়া natriuretic peptide এর মতই। এর কোন diagnostic value নাই, কিন্তু হিউমান বডির উপর এর therapeutic value নিয়ে ট্রায়াল চলছে।
