Habijabi Logo

হাবিজাবি-৩৭০

neurologypsychiatry
********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
May 1, 2026 at 12:11 PM
19 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_৩৭০

৩০ বছরের মহিলা। সমস্যা তার low back pain. pain কখনো buttock এ যায়, কখনো posterior thigh পর্যন্ত নামে। অনেকদিন ধরে অনেক painkiller খাচ্ছে বিভিন্ন পরামর্শে, এমনকি নিয়েছে steroid injection.

Details history শেষে lower limbs examination এ যা পেলাম:

Power normal

Reflex normal

No objective sensory level

Gait normal

No bowel bladder involvement

Straight leg raising inconsistent

অর্থাৎ clinical picture dramatic না।

আগের অনেকগুলো X-ray করা, কিছু নাই, কোথাও লেখা music spasm. আমি একটা MRI এডভাইস করলাম শুধু। MRI করতে ভয় পায়, বুঝাইলাম Omnicare এর MRI অনেক ভালো, কুরআন তেলওয়াত বা আরো যা শুনতে চায় শুনতে পারবে, কথা বলতে পারবে, ভয়ের কিছু নাই। সে রাজি হলো।

MRI হলো। রিপোর্ট: Tarlov cysts in sacral region.

রিপোর্ট দেখে রোগী panicked. কার সাথে কি আলাপ বলেছে, তার spine এর ভেতরে dangerous cyst, যেকোনো সময় paralysed হয়ে যাবে।

তার বারবার জিজ্ঞাসা, স্যার operation লাগবে?

বললাম, লাগবে না।

Tarlov cyst প্রায়শই incidental finding হিসেবে MRI তে পাওয়া যায়। যাদের থাকে তাদের 10-20% এর ক্ষেত্রে symptoms থাকে, আর অধিকাংশই থাকে asymptomatic

Tarlov cyst হলো nerve root এর আশেপাশে cerebrospinal fluid filled একটা perineural cyst. sacral region এ বেশি দেখা যায়। অনেক মানুষের শরীরে বছরের পর বছর এই cyst থাকে, তারা জানেই না। MRI না করলে হয়তো সারাজীবন জানতও না। সমস্যা শুরু হয় তখন, যখন report এর একটা শব্দ পুরো patient identity হয়ে যায়। তারপর থেকে রোগীর ধারণা হয় তার,

সব pain এর কারণ cyst

সব tingling এর কারণ cyst

সব weakness এর কারণ cyst

এক কথায় তার cyst anxiety ডেভেলপ করে!

Medical science এ একটা dangerous tendency আছে 'visible abnormality bias'. MRI তে কিছু দেখা গেলেই আমরা ভাবি এটাই আসল culprit, কিন্তু আসলে না! যেমন ৪০ বছরের মানুষের MRI করলে disc bulge পাওয়া খুবই common scenario. তাই বলে সবার severe disc disease নেই।

ঠিক একইভাবে, Tarlov cyst পাওয়া মানেই symptomatic disease না।

তাহলে কোন ক্ষেত্রে cyst কে seriously suspect করব?

যখন clinical correlation strong হয়:

clear sacral radicular pain

perineal numbness

saddle area symptoms

bladder or bowel dysfunction

sexual dysfunction

coughing, standing এ symptom worsen হয়

large cyst with matching nerve root involvement

অর্থাৎ report না, clinical history & examination finding গুরুত্বপূর্ণ।

Interesting বিষয় হলো, অনেক রোগীর pain মূলত chronic mechanical back pain, fibromyalgia, central sensitization, anxiety related amplification বা completely different pathology থেকে আসে। কিন্তু MRI তে incidental cyst ধরা পড়ার পর সবাই সেই cyst এর পিছনে ছুটতে থাকে। তারপর শুরু হয়:

repeated consultation

unnecessary fear

invasive procedure

surgery

যদিও বেশিরভাগ Tarlov cyst এর কোনো treatment লাগে না। কিন্তু কিছু patient aspiration করে temporary relief পায়। কেউ কেউ surgery পর্যন্ত যায়। অনেকের post surgical complications হয়, যেমন cyst wall এর সাথে nerve fibers জড়িয়ে থাকতে পারে - তাই post operative CSF leak, worsening pain, new neurological deficit, cyst recurrence সবই হতে পারে।

সবচেয়ে ironic ব্যাপার হলো, কখনো কখনো incidental finding এর psychological impact, actual biological effect এর চেয়েও বেশি ক্ষতি করে। medicine এর সবচেয়ে underrated skill গুলোর একটা হলো, কোন abnormality meaningful আর কোনটা innocent spectator সেটা বুঝতে পারা। যেমন কিছুদিন আগে এক রোগী বস্তাভর্তি ডজনখানেক প্রেসক্রিপশন নিয়ে আসছে, যার কমপ্লেইন হলো epigastric pain, কোন redflag sign নাই, বেশ কয়েকবার upper GI endoscopy করেছে, কেউ একজন বলেছে stomach এ spot আছে (erosive gastritis). এখন তার ধারণা তার সমস্ত ব্যথার কারণ ওই spot, actually যেটা functional dyspepsia - epigastric pain syndrome.

ফাইনালি, সব MRI finding treat করতে হয় না। সব cyst remove করতে হয় না। সব abnormal report disaster না। কখনো কখনো সবচেয়ে therapeutic sentence হলো, 'হ্যা, এটা আপনার report এ আছে, কিন্তু এটা আপনার শরীরের harmless passenger ও হতে পারে।' তাই অপ্রয়োজনীয় অসংখ্য ওষুধ না দিয়ে, পাঁচ মিনিটের কাউন্সেলিংই কারো একমাত্র চিকিৎসা।

কাওসার

কে-৬৫

keywords:Tarlov cystLow back painIncidental findingMRI spinePatient reassurance

Comments (19)

গুলজার হোসেন উজ্জ্বল
13w

রোগীদেরকে এইসব ভয় সাধারণত দেখায় তার কিছু বুঝদার আত্মীয়। যারা ফ্যামিলির সব কিছুতেই মতামত দেয়।

Kawsar Uddin
13w

গুলজার হোসেন উজ্জ্বল হ্যা স্যার, এমনটাই বেশি হয়। কেউ কেউ আবার গুগল করে অপ্রয়োজনীয় তথ্য নিয়ে চিকিৎসকের কাছে হাজির হয়।

ArticulateRaccoon3322
13w

রোগী দেখবেন ঠিকই আরো দু চারজন নিউরোলজিস্ট, নিউরোসার্জন দেখিয়ে তারপর ক্ষান্ত হবে।

Kawsar Uddin
13w

ArticulateRaccoon3322 সমূহ সম্ভাবনা আছে।

Iffat AU
13w

স্যার, এই যে, এই ফাইন্ডিং যে তেমন কনসার্নের বিষয় না; এই কনফিডেন্সটা আপনি কীভাবে পেলেন? জাস্ট বইপত্র? নাকি এক্সপেরিয়েন্স? এরকম রোগী তো খুব বেশিও পাওয়া যায় না।

Kawsar Uddin
13w

Iffat AU বইপত্র ও অল্প এক্সপেরিয়েন্স। এটা দেখা আমার ২য় Tarlov cyst.

Meshbah Un Alam Rumpa
13w

দারুন ভাবে বুঝিয়েছেন

Kawsar Uddin
13w

Meshbah Un Alam Rumpa Thanks

Md Ataur Rahaman
13w

প্রথম ছবিতে নিচের দিকে একটু Posterior discontinuation আছে মনে হচ্ছে না? এটা কি কোন প্যাথলজি? এর কাউন্সেলিং এর পাশাপাশি কোন সিম্টোমাটিক ট্রিটমেন্ট কি দরকার আছে? যেমন অনেক সময় আমরা Amilin Plus টাইপের ওষুধ কিছুদিনের জন্য দিয়ে থাকি।

Kawsar Uddin
13w

Md Ataur Rahaman Normal Management for mechanical back pain, fibromyalgia.

Mostofa Kamal Chowdhury Adil
13w

Well said! Erokom aro ekta boro challange er jaega holo incidentaloma deal kora!!

Kawsar Uddin
13w

Mostofa Kamal Chowdhury Adil Exactly Sir.

Towkir Hasan Manik
13w

Excellent write up. Thanks for sharing

Kawsar Uddin
13w

Towkir Hasan Manik Thanks for reading patiently.

Wasif Adnan Hoque
13w

বাংলাদেশে ২০বছরের উপরে কারও কোমরের MRI করা মানেই বিপদ। কিছু না কিছু আসবেই, ৯৯% ক্ষেত্রে ফাইন্ডিং এর সাথে সিম্পটম এর দূরতম সম্পর্ক নাই। আমাদের posture এর জন্যেই হয়তো। কিন্তু রিপোর্ট দেখে ভয় পেয়ে এরপর রোগি সার্জন দেখাবে, অত:পর...। থাক, ধরে নেই গাইডলাইন অনুযায়ী সঠিক ট্রিটমেন্ট পাবে।

Kawsar Uddin
13w

Wasif Adnan Hoque হ্যা দোস্ত। একটু আধটু প্রবলেম পাওয়াই যায়, রিপোর্ট পড়ে সেগুলো আবার রোগী গুগলে সার্চ দেয়, এরপর তাদের মাথা খারাপ হয়ে যায়, unnecessary intervention এ যায়। কিন্তু যে কারণে তাদের এই অল্প সমস্যা সেটার জন্য lifestyle modifications তারা করে না। খুব দ্রুত আরাম চায়, পরে exaggerated treatment related complications এ ভোগে।

Raifur Rahman Rifat
13w

স্যার এইটা হাজার বার বলে হাজার বার রিজেক্ট হয়েছি আমার অগ্রজদের থেকে,সব রোগের চিকিৎসা করতে হয় না।আমাদের মহামারী হল এখন ওভার ডায়গনোসিস।চিকিৎসা একটা জুয়া, লাইফ রিস্ক নিয়ে ডক্টর ডিসিশন নেয়।তাই সবকিছু ঠিক করতে গেলে ন্যাচার কি হিল করবে।

Reply attachment
Kawsar Uddin
13w

Raifur Rahman Rifat You said it exactly.

W AAfreen Pony
13w

DrAbu Torab Md Saifullah see.