#হাবিজাবি_২৩১
বয়স্ক রোগী COVID নিয়ে Hospitalized. কয়েকদিন পর তার বারবার নরম লাল পায়খানা হচ্ছে।
রোগী Enoxaparin পাচ্ছে, সন্দেহের তীর তাই সে দিকেই!
তীর ওদিকেই তাক করা থাকুক, কিন্তু এখনই ছোড়ার দরকার নাই। তার আগে আরো কিছু চিন্তা করুন!
Heparin ব্লিডিং করে সাধারণত platelet কমিয়ে। advice CBC. শরীরের অন্য কোথাও কোন bleeding manifestation আছে কিনা দেখুন, হিস্ট্রি নিন।
এখন চিন্তা করুন step by step:
বয়স্ক রোগী
COVID এ কাহিল
immunosuppressed/ পাচ্ছে immunosuppressants
পাশাপাশি পাচ্ছে broad spectrum antibiotics
4 নম্বর পয়েন্টে এসে একটু নড়েচড়ে বসুন! কি কি antibiotic পায় খুঁজে দেখুন।
4C মনে রাখুন।
Ceftriaxone (Cephalosporins)
Co-Amoxiclav (Penicillins)
Ciprofloxacin/Moxifloxacin (Quinolones)
Clindamycin
এই চারটি বহুল ব্যবহৃত culprit.
এছাড়া অন্য broad spectrum antibiotic, কয়েকটি বাদে।
এই antibiotics গুলো normal gut flora মেরে বংশবিস্তার করতে পারে opportunistic bacteria - Clostridium difficile এর। আর এতেই হতে পারে pseudomembranous colitis - যে কারণেই হয়তো রোগীর নরম লাল পায়খানা।
ইতোমধ্যে রোগীর CBC রিপোর্ট চলে আসলোঃ thrombocytopenia নাই।
কিন্তু neutrophilc leucocytosis আছে - clostridium bacterial infection এর একটি sign.
রোগীর হয়তো আর কোন bleeding manifestation নাই। নাই অন্য কোন bacterial infection ও।
এমতাবস্থায় যদি Clostridium difficile কনফার্ম করতে চান তবে stool এ toxin আছে কিনা টেস্ট করতে পারেন।
আর যদি সেটা সম্ভব না হয়, তবে suspected pseudomembranous colitis হিসেবে নিচের কাজগুলো করুনঃ
রোগীর inflammation এর অবস্থা বুঝে immunosuppressant এর dose কমিয়ে আনুন।
concomitant কোন bacterial infection না থাকলে চলমান offending antibiotics বন্ধ করুন। antibiotic indication থাকলে switch over to অন্য antibiotic.
এতে কাজ না হলে দিন Metronidazole - যা anaerobe Clostridium diffcile কে মেরে ভর্তা বানাবে।
Metronidazole insufficient/resistance হলে তখন অন্য options.
COVID এ antibiotic এর বাজার বেশ রমরমা, কারণ এর ব্যবহার বেশ তুঙ্গে! irrespective of indications শুরুতেই দেদারসে পাচ্ছে MAM (Mero+Arlin+Moxi) (Moxa+Arlin+Moxi)! Reserved antibiotic বলে কিচ্ছু নাই। এভাবেই বর্তমানে ভাল করতে যেয়ে - হয়তো কারো ভবিষ্যতের বারোটা বেজে যাবে!!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
