#হাবিজাবি_৯৯
Lungs এর মধ্যে বস্তা বস্তা Alveoli আছে। বস্তাগুলো একটার উপর আরেকটা রাখলে গ্রাভিটির জন্য উপরের বস্তার চাপে নিচের বস্তা চিড়েচ্যাপটা হয়ে যাবে, আর উপরের গুলো ফুলে ফেঁপেই থাকবে।
উপরে মানে Apex
নিচে মানে Base
★অর্থাৎ Lungs এর Apex এর Alveoli ফুলেফেঁপে সাইজে বড়,
আর Base এর Alveoli চ্যাপটা হয়ে সাইজে ছোট!
★Intrapleural Pressure is always negative & is more negative in Apex.
Intrapleural pressure সৃষ্টি হয় plural space এ থাকা fluid এর কারণে। গ্রাভিটির কারণে pleural fluid এর বেশিরভাগটাই নিচের দিকে Base এ থাকে, তাই Base এর Intrapleural pressure বেশি থাকে, আর Apex এ কম, more negative.
★Greater Transmural Pressure in Apex.
ব্যাপারটা খুবই সহজ।
Transmural Pressure হল Intraalveolar Pressure আর Intrapleural Pressure এর বিয়োগফল।
Intraalveolar Pressure হল Alveolar এর মধ্যে air এর pressure যা atmospheric pressure এর সমান কারণ atmosphere থেকে air Apex ও Base এ যায় এবং এ কারণেই Intraalveolar Pressure Apex ও Base এ সমান। এবার একটু অংক করি-
মনে করুন Intraalveolar Pressure হল ৫, অর্থাৎ Apex এ ৫ এবং Base এ ৫।
একটু আগে পড়েছিলাম Intrapleural Pressure is more negative in Apex. তাহলে ধরি Apex এ এই প্রেশার -২ আর Base এ -১
তাহলে Apex এ Transmural Pressure ৫-(-২)=৭
Base এ Transmural Pressure ৫-(-১)=৬
তাহলে প্রমাণিত Transmural Pressure Apex এ বেশি!
★Intravascular Pressure is lower in Apex.
এটাও পানির মত সহজ।
Intravascular Pressure হল Pulmonary Capillary তে থাকা ব্লাডের প্রেশার।
Lungs এর Apex থাকে Heart এর উপর, আর Base থাকে Heart এর নিচে। তাই Gravity এর কারণে Heart এর পাম্প করা ব্লাড Pulmonary Capillary দিয়ে Apex এ কম যাবে ও বেশি যাবে Base এ, তাই Intravascular Pressure is lower in Apex.
★Perfusion is less in Apex.
জাস্ট উপরের কথাটা মাথায় রাখলেই এটা সহজ। Apex এ ব্লাড ফ্লো কম, তাই Perfusion কম।
★Ventilation is less in Apex.
Ventilation মানে হল air flow.
Apex এ air flow কম, কারণ সেখানে Perfusion কম। Perfusion কম থাকার কারণে Apex এর pulmonary capillary গুলো collapse করে, এর ফলে Apex থেকে কোন air ব্লাড এ আসে না, air trapped হয়ে থাকে, তাই Physiological Dead space ওই Apex এই থাকে!
★Ventilation Perfusion ratio (V/Q) is higher in Apex.
একটা কমন রুল হল, যতটুকু Ventilation (V) হবে ঠিক ততটুকুই Perfusion (Q) হবে। দুটোই সমান সমান হওয়ায় V/Q ratio হবে 1 (Ventilation কে Perfusion দিয়ে ভাগ), এবং এটাই স্বাভাবিক। কিন্তু VQ ratio 1 না হয়ে কিছুটা কম হয়! কেন হয়? কারণটা কিন্তু খুবই সহজ। ধরুন কোন বিয়ের অনুষ্ঠানে ১০০ লোককে দাওয়াত করা হল, রান্না হবে কিন্তু ১১০ জন লোকের, যদি কিছু লোক বেশি আসে! Lungs এ ঠিক একই ঘটনা ঘটে! যতটুকু Ventilation হয় ততটুকু রিসিভ করার জন্য Perfusion কিছুটা বেশি হয়, আর এ কারণেই V/Q ratio 1 না হয়ে কিছুটা কম হয় যেমন 0.95
Base এ V/Q ratio 0.95 পাওয়া গেলেও Apex এ এর থেকে একটু বেশি পাওয়া যায়, কারণ কিন্তু আমরা আগেই পড়েছি - গ্রাভিটির কারণে Apex এ Perfusion (Q) কম, তাই সেখানে V/Q ratio বেশি!
Inspiration একটি active process. Inspiration এর সময় inspiratory muscle গুলোর contraction এর জন্য Lungs এ negative pressure তৈরি হয়, তাই positive pressure এর atmosphere থেকে উপরের প্রক্রিয়ায় বাতাস Lungs এ ঢোকে। এটাই হল ventilation.
★★ COVID-19 রোগী,
inflammation হয়ে যাদের airway চিকন হয়ে যেতে পারে, বা
airway ও alveoli এ mucous জমে বাতাস ঢুকতে বাঁধা সৃষ্টি হতে পারে, বা
parenchyma তে fibrosis হয়েও বাতাস প্রবাহে বাঁধা সৃষ্টি হতে পারে,
এতসব বাঁধার জন্য স্বাভাবিক positive atmospheric pressure খুব খারাপ রোগীদের জন্য যথেষ্ট না inspiration এর সময় atmosphere থেকে অক্সিজেন নিয়ে respiratory membrane পর্যন্ত পৌছানোর জন্য। উপরন্তু তাদের দূর্বল শরীর inspiratory muscle গুলোকে contraction করে Lungs এ যথেষ্ট negative pressure ও তৈরি করতে পারছে না! দুই দিকেই সমস্যা, তাহলে এখন উপায় কি?
উপায় আছে! আস্তে কাজ না হলে, জোড়ে ধাক্কা দিতে হবে! অর্থাৎ positive environmental pressure কে আরো positive করতে হবে, বেশি positive pressure সব বাঁধা পেরিয়ে অক্সিজেন পৌছে দেবে রোগীর রক্তে। এটাই হল ventilator এর কাজ।
expiration হল passive process, Lungs এর elastic recoil tendency এর জন্য automatically হয়, স্বাভাবিক অবস্থায় muscle এর ভূমিকা নাই। তাই এটা নিয়ে টেনশন কম।
ventilator machine রোগীর রক্তে অক্সিজেন saturation দেখতে পারে এবং সে অনুযায়ী pressure এডজাস্ট করে অক্সিজেন সাপ্লাই কম বেশি করতে পারে।
এখন ধরুন রোগীর রোগীর অবস্থা খারাপের দিকে, mucous বাড়ছে, বাড়ছে fibrosis, ফলাফল মেশিনও ক্রমাগত pressure বাড়াচ্ছে। বাড়াতে বাড়াতে এত বেশি বাড়ালো যে airway লিক হয়ে কিছু বাতাস chest cavity তে ঢুকে পড়লো, ডেভেলপ করলো iatrogenic pneumothorax!
★★ তাই be very careful.
আধুনিক মেশিনগুলোর প্রেশার এডজাস্ট করার capability বেশি, আগে থেকে জানান দেয় সতর্ক বার্তা।
ventilator এর mechanism যদিও সহজ, তবুও দেশীয়ভাবে এগুলো তৈরির ক্ষেত্রে সেফটির বিষয়গুলো গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে। তাড়াহুড়ো করা যাবে না মোটেই। বেশি ভাল হয় ইন্ডিয়ার মত সরকারীভাবে ভাল কোম্পানির প্রয়োজনীয় সংখ্যক ventilator এখনই কিনে রাখা।
যদিও মাননীয় PPP (পাবনার পলাতক পাগল) বলেছেন, 'আমাদের বহু ভেন্টিলেটর আছে!' ঘরে ঘরে চড়ুই পাখির বাসা বুঝাইছেন হয়তো!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।





