Habijabi Logo

হাবিজাবি-৩৬৮

nephrologyendocrinology
***************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
April 29, 2026 at 9:41 PM
42 comments
No media

#হাবিজাবি_৩৬৮

প্রতিদিন প্রায় ১২-১৪ লিটার মূত্র হচ্ছে! বিষয়টি চিন্তার, দু:শ্চিন্তার। চিকিৎসক রোগী, রোগীর হাজবেন্ড আমার মেডিকেল ব্যাচমেট বন্ধু। ঘটনাটা যখন জানলাম তখন চিন্তায় পড়ে গেলাম। কাছের মানুষকে মতামত দেয়া খুব কঠিন কাজ, সিদ্ধান্তে কোন ভুল না হয়ে যায়।

যাই হোক, এবার ঘটনায় আসি। ঘটনার সূত্রপাত একটা অপারেশনের পর থেকে। সিজারিয়ান সেকশন, সাথে myomectomy.

অপারেশনের পরদিন বিকালে রোগীর abdominal distension. sub-acute intestinal obstruction. S. Electrolyte করে দেখা গেল severe hypokalemia

CBC তে Neutrophilic leukocytosis

অর্থাৎ কোন একটা infection, sepsis

K+ কারেকশন করার চেষ্টা চলছে, কিন্তু হচ্ছে না, Mg করে দেখা গেল সেটাও কম।

Sub-acute intestinal obstruction ভালো হয়ে গেল conservative management এ। কিন্তু এরপর যেটা শুরু হলো সেটা polyuria, দিনে ৯ - ১১ লিটার, এমনকি একদিন ১৪ লিটার!

এতবেশি urine output কমাতে treating physician রা Desmopressin দিলেন, কিন্তু urine output একই রকম, কমাকমির কোন লক্ষণ নাই! এমনকি তারা MRI of Brain ও করালো, নর্মাল।

ঘটনা যখন এখানে তখন আমি অবগত হই। সব শুনে আমার যেটা মনে হলো, এসব কিছুর পিছনের কালপ্রিট Hypokalemia!

যখন কেউ এমন Polyuria কমপ্লেইন করে তখন এগুলো হতে পারে চিন্তা করতে হয়,

  1. রোগী বেশি পানি খায়, তাই বেশি urine

output হয়: psychogenic polydipsia

এই রোগীর urine output বেশি, তাই সে বেশি পানি খায়, কিন্তু output is greater than পানি খাওয়া।

  1. রোগীর রক্তে osmolality বাড়লে হয়। কিছু solute যেমন Glucose বাড়লে - diabetes mellitus, রোগীর blood glucose নর্মাল। Hypercalcemia, Ca লেভেল নর্মাল।

  2. রোগী diuretics খায় কিনা, SGLT-2i যেমন Empagliflozin খায় কিনা, anti ADH যেমন Tolvaptan পায় কিনা, Mood stabilizer হিসেবে Lithium খায় কিনা - diabetes insipidus করে।

  3. diabetes insipidus (DI), ২ রকম হতে পারে। ১: যেখানে ADH hormone synthesis কমে যায় - Cranial DI. ২। ADH resistance ডেভেলপ করে kidney তে - Nephrogenic DI

  4. Kidney conditions যেমন AIN (acute interstitial nephritis), ATN (Acute tubular necrosis) এ polyuria হয়, যেখানে creatinine বাড়ে, urine e cast পাওয়া যায়। রোগীর এমন কিছু নাই।

  5. Urinary tract এ কোন obstruction, যা release হওয়ার পর transient polyuria, post obstructive diuresis - post partum period এ হয়।

এই রোগীর Polyuria হওয়ার পিছনে কারণ Hypokalemia, যা তার renal tubular damage করেছে - এটা hypokalaemic nephropathy. এতে damage হয়েছে collecting duct এ থাকা aquaporin-2 channels. posterior pituitary থেকে আসা ADH এই aquaporin-2 channels এর মাধ্যমে water absorption করে। এটা এখন fail করছে বিধায় রোগীর polyuria হচ্ছে, দিনে ১২-১৪ লিটার urine pass করছে।

অর্থাৎ এটা Diabetes insipidus, এবং Nephrogenic diabetes insipidus. কেন Nephrogenic? কারণ problem টা কিডনিতে। রোগীকে শুরুতে Desmopressin (ADH) দেয়া হয়, কিন্তু no response. Cranial diabetes insipidus হলে Desmopressin দেয়ার পর urine output কমে যেত।

রোগীর hypokalemia শুরুতে correction হচ্ছিলো না, বরং Kcl injection দেয়ার পরও কমছিলো, কারণ তার magnesium কম ছিল। magnesium help করে renal K reabsorption এ।

পরে Mg & K দুটোই correction করা হয়, কিন্তু তারপরও polyuria কমে না, কারণ damaged aquaporin-2 চ্যানেলগুলো regenerate করতে কখনো কয়েকদিন লাগে। অর্থাৎ hypokalemia কারেকশন হলে এই DI একটা self limiting condition. আর এই Nephrogenic diabetes insipidus এ শুধু শুধু Desmopressin দিয়ে কোন লাভ নাই, কারণ aquaporin channel নাই।

Nephrogenic diabetes insipidus এ এত বেশি যে urine হয়, তাতে serum osmolality বেড়ে যায় - হতে পারে hypernatremia . কিন্তু যাদের thirst mechanism intact থাকে, conscious patient হলে adequate water intake থাকে, আর এতে খুব একটা dehydration হয় না। এই কারণে রোগীর urine osmolality কম থাকলেও, serum osmolality ছিল normal & upper range এ। pregnancy তে এমনিতেই water retention হয়, কারণ হিসেবে Progesterone, Aldosterone, Catecholamines ইত্যাদি দায়ী। এগুলোর কারণে Na & water retention হয় - বিপরীতে loss হয় K, যা Hypokalemia হওয়ার একটা কারণ। এছাড়া অনেকে তেমন কোন কারণ ও প্রয়োজন ছাড়াই Ca & Vit D খায়৷ এই Ca antagonise করে Mg কে, এতে Hypomagnesemia & followed by Hypokalemia হতে পারে। এছাড়া আরো কিছু কারণ আছে hypokalemia হওয়ার।

৯ মাসের Pregnancy & ১ মাসের post partum sufferings. urine output measure করার জন্য catheterize করা ছিল, যে জন্য UTI by Pseudomonas হয়ে যায় শেষে এসে। ভাগ্যিস সব antibiotic sensitive. সাধারণ একটি Quinolone এ ২ সপ্তাহ পর improve করে। সব মিলিয়ে আল্লাহ সাহায্য করেছে। বন্ধুর পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি, ফি আমানিল্লাহ।

কাওসার

কে-৬৫

keywords:Diabetes insipidusNephrogenic diabetes insipidusHypokalemiaPolyuriaAquaporin channels

Comments (42)

Ahsan Arif
13w

অসাধারণ ডায়াগনোসিস।

Kawsar Uddin
13w

Ahsan Arif Thanks

Tonmoy Haroon
13w

Thanks for sharing this

Kawsar Uddin
13w

Tonmoy Haroon Thanks for reading

ডা- আশিক মৃধা
13w

Excellent case vaiya. Thanks for sharing

Kawsar Uddin
13w

ডা- আশিক মৃধা Thanks for reading.

talibeilm1994
13w

Thanks for sharing

Kawsar Uddin
13w

talibeilm1994 Thank you for reading patiently

Unknown
13w

Excellent vai

Kawsar Uddin
13w

Anonymous member 560 Thanks

Md Mahmud Mahmud
13w

· Reply

Unknown
13w

আহারে প্রেগ্ন্যাসি! কী পরিমাণ সেক্রিফাইস আর সাফারিং এর একটা জার্নি! আর এটারে লোকে 'টেকেন ফর গ্রান্টেড' বানিয়ে দিব্যি মৌজে থাকে।

Kawsar Uddin
13w

Anonymous member 757 Exactly. May Allah bless all women in this journey.

Nilima Afrin Anirban
13w

great!!!

Kawsar Uddin
13w

Nilima Afrin Anirban Thanks

Dr-Jannat Naima
13w

Dr-Ishrat Jahan Dr-Afrin Sultana pregnancy is a tough journey..

Wasif Adnan Hoque
13w

রিভার্স করেছিল?

Kawsar Uddin
13w

Wasif Adnan Hoque হ্যা দোস্ত

Wasif Adnan Hoque
13w

Kawsar Uddin Alhamdulillah. Very well done

ArticulateRaccoon3322
13w

এজন্য বলা হয় পটাশিয়াম কম দেখলে অবশ্যই ম্যাগনেসিয়াম চেক করতে। আচ্ছা পোস্ট একেআই ফেজে মানে রিজলভ ফেজে কি তাহলে পলিউরিয়া হবার কারন এটাই?

Kawsar Uddin
13w

ArticulateRaccoon3322 There was no AKI. If any patient developed AKI due to ATN which is non-oliguric AKI, polyuria develops in recovery phase.

ArticulateRaccoon3322
13w

Kawsar Uddin in that case what is the pathophysiology behind polyuria in recovery phase?

Dr.Jahid432
13w

আপনি একটি বই বের করেন কেসগুলো একত্রে করে

Kawsar Uddin
13w

Dr.Jahid432 করবো ইনশাআল্লাহ।

Dr.Jahid432
13w

Kawsar Uddin we are waiting

Ivey Akhter
13w

Kawsar Uddin বইটি নেয়ার জন্য আগে থেকে বুকিং দিয়ে রাখলাম,, তবে আপনি চাইলে সৌজন্য কপি দিয়ে আমায় ধন্য করতে পারেন

Asif Rubaiyat Turjo
13w

খুব সুন্দর একটা কেস। অনেক কিছু শেখা গেলো। হাবিজাবি বই আকারে চাই ভায়া

Kawsar Uddin
13w

Asif Rubaiyat Turjo ধন্যবাদ ভাই। বের করবো ইনশাআল্লাহ।

Unknown
13w

ভালো suffering হয়েছে এই রোগী নিয়ে। প্রচুর ইউরিন আউটপুট ছিলো এই রোগীর। ADH insufficiency ধারনা করেছিলাম, সাথে increase K excretion কিন্তু কেনো! পরে রোগী মেডিসিনে ট্রান্সফার হয়। শেষ টুকু আর জানা হয়নি। আজ জানলাম।

Kawsar Uddin
13w

Anonymous member 460 হ্যা, urine K loss ছিল 31, যেখানে নর্মাল around 20. Mg কম ছিল, এটা urinary K loss এর একটা probable cause. Thanks for caring.

জেনিফা শারমিন শান্তা
13w

brilliant case presentation, bhai.

Kawsar Uddin
13w

জেনিফা শারমিন শান্তা Thanks Apu

জেনিফা শারমিন শান্তা
13w

Kawsar Uddin আপনার 'হাবিজাবি' series এর details case diagnosis গুলো বই আকারে প্রকাশ করেন, ভাই।

Mousumi Majumder
13w

Thanks for sharing this

Kawsar Uddin
13w

Mousumi Majumder Thanks for reading patiently.

Muhsina Ferdaus Munni
13w

এটা কি পড়লাম! পুরা থ্রিলার গোয়েন্দা কাহিনী। আলহামদুলিল্লাহ রোগীর জন্য যে উনি প্রোপার ডায়াগনোসিস হওয়ার মতো একজন ডাক্তার পেয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

Golap Abdul Baset
13w

Nice. But I'm not convinced about the causes of hypokalemia which was severe and prolonged enough to destroy aquaporin-2 in this case. If the causes mentioned were sufficient, we would often encounter such patients in our daily practice. thanks.

Kawsar Uddin
13w

Golap Abdul Baset In this scenario the mechanism is likely multifactorial. Patient has history of blood transfusion & transfusion related citrate load can cause transient intracellular potassium shift. Perioperative stress, blood loss, post operative diuresis & volume loss can cause catecholamine, aldosterone, insulin surge which can contribute to it. Concurrent hypomagnesemia, which made hypokalemia initially refractory by promoting renal potassium wasting which is evidenced by urinary electrolytes. And lastly an important possibility which can make a difference from other common scenarios is underlying renal tubular dysfunction or unmasking of a subclinical tubular disorder under physiological stress. So rather than expecting this to be a common day to day experience, this is probably a special scenario where multiple factors act together which we don’t frequently encounter despite seeing hypokalemia relatively often.

Syed Zulkar Naim
13w

Hypomagnesemia এর কারণ Calcium supplement এইটা কমন না।

Kawsar Uddin
13w

Syed Zulkar Naim এটা multifactorial.

Towkir Hasan Manik
13w

Huh! Please write a book or something. You might have great sense of Medical fiction

Soyeb Sourav
13w

· Reply