Habijabi Logo

হাবিজাবি-১৫৭

respiratorycritical care
****************************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
June 27, 2020 at 6:29 PM
21 comments
No media

#হাবিজাবি_১৫৭

#High_Flow_Nasal_Cannula(HFNC)

SpO2 বাড়াতে প্রাথমিকভাবে এটি বেশ কার্যকর। তবে কিছু কিন্তু আছে।

ঘটনাঃ

বয়স্ক পুরুষ রোগী, COVID-19 positive. হাসপাতালে ভর্তি। 15-17 litre oxygen পাচ্ছিলেন। SpO2 fluctuate করতো, movement করলে বেশি করতো। otherwise তিনি বেশ stable ছিলেন।

SpO2 আরো বাড়াতে HFNC দেয়ার উদ্দেশ্যে ওনাকে নেয়া হয় অন্য একটি হাসপাতালে যাদের HFNC machine আছে। তাকে সাথে সাথেই oxygen দেয়া হয়, 60L/min এ। কিন্তু এর পর থেকেই উনি বেশ restless হয়ে যান। কিছুতেই তিনি নাকে এটা রাখবেন না। তিনি এতটাই restless যে মুখে খাচ্ছিলেন না, NG tube দিতে হবে।

restless থাকায় NG দেয়া যাচ্ছিলো না। তাকে তাই দেয়া হয় inj. Haloperidol. দেয়ার পরপরই তার pulse কমে যায়। করতে হয় intubate, এখন ICU তে আছেন।

এর কারণ কি হতে পারেঃ

রোগীর disease progression হতে পারে। আবার হতে পারে কোন iatrogenic complications. যেমন,

HFNC মেশিন On করার সাথে সাথেই রোগীকে এটা শুরু করতে বারণ করা হয়। বরং কয়েক মিনিট অপেক্ষা করে তারপর দিতে বলা হয়। কারণ, এই কয়েক মিনিট মেশিন নিজেকে রেডি করে রোগীর জন্য আরামদায়ক Temperature ও Humidity এডজাস্ট করতে। মেশিন স্টার্ট করার সাথে সাথেই এটা দিলে শুরুতে বের হওয়া high flow Cold & Dry gas অনেকের জন্য অসহনীয় হতে পারে।

অন্যদিকে, রোগীর অবস্থার উপর ভিত্তি করে শুরুতেই এটা 60L/min দিয়ে শুরু হবে, না 30-35L/min হবে সেটাও ক্যালকুলেট করা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:High Flow Nasal CannulaHFNCOxygen therapyRespiratory distressPatient tolerance

Comments (21)

আব্দুল্লাহ আল আহমেদ
6y

বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না। In AHRF SpO2 improves by oxygen supplimentation and RR improves by adequate amount of flow. So, in high flow system we increase flow to meet the flow demand to reduce WOB and increase oxygen in reduced SpO2.

Syeda Atia Tahsin
6y

Could the restlessness be as a result of CO2 retention causing hypercapnia?

Mahmuda Begum
6y

Informative

Talukder Ayeash
6y

Thanks for the valuable info

Md Mosleh Uddin
6y

Nice

M K Chy
6y

শতভাগ সহমত। শুরুতেই ৬০ লিটার দিলে তো তার ন্যাচারাল রেস্পিরেটরি ড্রাইভটায় আপসেট হয়ে এপনিয়া হয়ে যাবে। অক্সিজেন বাড়াতে হয় ধীরে ধীরে। আমরা যাদের ট্রাকিয়োস্টোমি করি বিশেষত ক্যান্সার ল্যারিংস এ ।ওরা তো বেশ কিছুদিন শ্বাস নিতে পারে না ঠিকমতো, যখনই আমরা তার ট্রাকিয়াতে টিউবটা বসায় সাথে সাথে রোগি দীর্ঘদিনের জমানো কার্বনডাইঅক্সাইড সব বের করে দিয়ে এপনিয়া হয়ে যায়। নতুন কারো হাতে পড়লে মারাও যাবে। তাই আমরা ট্রাকিয়াটা ওপেন করেই টিউব ঢুকানো মাত্রই ওটার মুখটা বন্ধ করে রাখি যাতে তার ন্যাচারাল ড্রাইভটা ফিরে আসে।

Mahtab Siddiqi
6y

Last line of your case scenario was the most important that is , PATIENT WAS STABLE. why with this stable patient, doctor went to some procedures which patient cant tolerate from initial stage. So let's wait with the ongoing Oxygen therapy which wasn't life threatening for the patients. So we should not deal with all patent in same protocol and result....patient is now on ventilator which was absolutely itatrogenic. Also use of Inj Haloperidol.....? What was the underlying cause of the restlessness of patient ? Haloperodol is the only choice of management in this condition....?

Syed Afzalul Karim
6y

Man behind machine is more important. Must give urgent training to junior about the use and complication by trained person.

Shahid Chowdhury
6y

HENC/HFNO এর ব্যাপারে আমাদের বেশীরভাগ স্বাস্থ্যকর্মী পরিচিত নন, যারা জানেন তাদেরও অনেকেই এটা ব্যাবহার করেননি শুধু বই পুস্তকে পড়েছেন. এ বিষয়ে ট্রেনিং প্রয়োজন

Md Tarek Azad
6y

ধন্যবাদ, এরকম ব্যবহারিক পোষ্ট বেশি বেশি দিবে। আমরা তো কিছু একটা পেলেই হামলে পরি, ব্যবহারিক দিক গুলো যাচাই করি না।

Sheikh Munir
6y

Need to careful while using HFNC specially without prior experience.

Ruhi Mannan
6y

it would b very kind if HFNC information are available

Afroza Akhter
6y

Thanks for the post... Clinical scenario of pt management is very important.

Saif Islam
6y

Thanks.

Niaz Ahmed Mithu
6y

Nicely pointed.thanks dear.

Syeda Jahan Ara Begum
6y

Very Informative.Thanks Kaosar.

Fawzia Aktar
6y

Thank you for the information.

Tarek Hasan
6y

Acchs oxygen toxicity o to akta possibility....more than 90% oxygen dileo to sore throat,cough,dyspnoea agula hote thake....atao ki sir akta possibility na??

Farzanaete Ete
6y

Thnx doc

Sania Sultana
6y

Thnx

Rabiul Alam
6y

We need more information about HFNC please share who know well