Habijabi Logo

হাবিজাবি-৩০২

immunology
*********************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
August 5, 2024 at 7:31 PM
2 comments
No media

#হাবিজাবি_৩০২

Autoimmune disease কেন হয় জানেন?

Misdirected immune system এর জন্য!

immune system এর কাজ হলো শরীরে ঢোকা বহি:শত্রু Bacteria Virus কে kill করা। কিন্তু এই immune system যখন misdirected হয় - তখন নিজ শরীরের organ গুলোকেই kill করা শুরু করে! আর এভাবেই হয় autoimmune disease. আর এই autoimmune disease এর চিকিৎসায় misdirected immune system কে suppress করতে হয়, কখনো কখনো দিতে হয় potent immunosuppressant যেমন biologics. এতে শরীর সুস্থ হয়। কিন্তু initially বেড়ে যেতে পারে opportunistic infection risk - যেমন হতে পারে Tuberculosis.

misdirected government নিজ দেশের ছাত্রদেরকেই ভুল বুঝে তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল, আহত নিহত হয়েছিল অসংখ্য মানুষ। আর এই misdirected government কে suppress করতেই তৈরি হয়েছিল এই mass movement. mass movement জয়ী, দেশে আজ নতুন সূর্যোদয়। কিন্তু এই সুযোগে কোন opportunistic infection যেন না হয়। সরকারি সম্পদ লুটপাট, প্রতিপক্ষের উপর হামলা, এগুলো যেন না হয়, এসবই opportunistic infection. বরং সবাইকে সাথে নিয়ে দূর্নীতি-সন্ত্রাস তেলবাজি-তোষামোদির উর্ধ্বে উঠে গুনে ও মানে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে, খুনিদের বিচার করতে হবে, তবেই হবে এই আন্দোলনের প্রকৃত সার্থকতা।

মনে রাখতে হবে, ক্ষমতা কখনো চিরস্থায়ী না, মৃত্যুই চিরন্তন। পার্থিব ক্ষমতা বলে কারো উপর কখনো জুলুম করবেন না। কেউ করেছিল, ফলাফল পেয়েছে। কেউ যদি ভবিষ্যতে আবার সেপথ অনুসরণ করে, তাকেও কিন্তু সৃষ্টিকর্তা ছাড় দিবেন না। স্রষ্টাকে তাই সঠিকভাবে মেনে চলুন, তার উপরই আস্থা রাখুন, পরকালে বিশ্বাস করুন, সৎ থাকুন।

keywords:Autoimmune diseaseImmune systemMass movementSocial commentary

Comments (2)

Julekha Hasan
1y

Via copy kora jabe .?share option nei

Kawsar Uddin
1y

Julekha Hasan sure.