#হাবিজাবি_২৬০
চাচার চামড়ায় সমস্যা বহুদিন ধরে।
সমস্যা হাতে-পায়ের নখেও।
এর অনেকদিন পর শুরু হয় গিঁড়ায় ব্যথা!
ব্যথার জন্য বহুদিন খেয়েছেন বহুবিধ NSAID, তাতে তার ব্যথা সাময়িক কমেছে, কিন্তু বেড়েছে চামড়ার সমস্যা। বোনাস হিসেবে হয়েছে কিডনির সমস্যা - analgesic nephropathy. এখন তার Hb কম, মাঝেমাঝে হয় melaena - NSAID induced PUD.
চাচার বয়স, NSAID intake ও nephropathy, এই সব মিলিয়ে চাচার আছে uncontrolled HTN. খেতেন beta blocker, এতেও বেড়েছে তার চামড়ার সমস্যা!
চাচার nail এ NOT আছে।
N- nail pitting
O- onycholysis
T- transverse ridging
চাচার বাম হাতের আঙুল ফুলে কলাগাছ - sausage appearance of dactylitis.
আছে কোমড় ব্যথাও - spondylitis.
ব্যথা বিশ্রামে বাড়ে - inflammatory, raised inflammatory markers ESR, CRP. আছে morning stiffness.
চোখ মাঝেমাঝে লাল হয়ে ব্যথা হয় - anterior uveitis.
তার RA test positive, কিন্তু false positive. এই বয়সে 20% মানুষে এটি false positive হতে পারে, চাচার বয়স 90.
চাচার গিঁড়ার সমস্যা OA বা RA না।
নখ চামড়ার সমস্যাগুলো Onychomycosis বা Eczema না।
তার চামড়ার রোগটা Psoriasis
ও গিঁড়ার রোগটা Psoriatic arthritis
চাচা কাঠফাটা রোদে কৃষিকাজ করতেন, বিড়ি টানতেন।
3S
Sunburn
Stress
Smoking
এগুলো Psoriasis বাড়ায়।
চাচা ব্যথার জন্য NSAID ও
HTN এর জন্য beta blocker খেতেন।
এগুলোও Psoriasis বাড়ায়।
চাচার চিকিৎসা শুরু। দ্রুত DMARD লিখলেই কাজ শেষ না, বরং বুঝিয়ে বলা ভাল - যে ওষুধ weekly লেখা সেটি যেন সেভাবেই খায়, কারণ কেউ কেউ সেটা daily খেয়ে বেহাল দশা নিয়ে আবার ফিরে আসে। regular monitoring জরুরি। next option হলো biological therapy, তবে বয়স বিবেচনায় বেশ কেয়ারফুল!
ডা. কাওসার
