Habijabi Logo

হাবিজাবি-২৫

cardiovascularpediatrics
****************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
7 min read
September 18, 2019 at 3:25 PM
159 comments
3 images
Media File (1/3)
Episode illustration

#হাবিজাবি_২৫

Congenital heart diseases (part 1)

স্রষ্টার সৃষ্টি বড় অদ্ভুত, মেডিকেল সায়েন্স পড়লে এটা ভাল বুঝা যায়! মাছের ফুসফুস নাই, আছে ফুলকা, কারণ মাছ থাকে পানির মধ্যে। ফিটাসও থাকে পানির মধ্যে amniotic fluid এ। তাই তার ফুসফুসীয় কোন কাজ নেই। adult এ lungs এর কাজ হল CO2 বের করা, O2 সাপ্লাই দেয়া। ফিটাসে এই কাজগুলো তার মা তাকে করে দেয় placenta নামের ফুলকা দিয়ে, মায়ের জন্য দোয়া ভালবাসা।

মায়ের সাহায্য নিয়ে এই circulation মেইনটেইন করতে ফিটাসে cardio respiratory circulation টা adult থেকে একটু ভিন্ন রকম থাকে।

কিন্তু শিশুর যখন জন্ম হয় তখন সে আর পানিতে নেই, থাকে বাতাসে ভরপুর পৃথিবীতে। আর এই পরিবেশে থাকার জন্য জন্মের সময় থেকে শুরু করে পরবর্তী কিছুদিন পর পর্যন্ত তার পূর্বের circulatory system এ বেশ কিছু পরিবর্তন হয় - যা তাকে উপযোগী করে এই কঠিন পরিবেশে সুন্দরভাবে বেঁচে থাকতে!

এই পরিবর্তনে কোন গন্ডগোল হলে congenital heart diseases হয়. ফিটাসের ডেভেলপমেন্টের সময় যে টিউব থেকে ধাঁপে ধাঁপে হার্ট তৈরি হয়, সেখানেও যদি কোন গন্ডগোল হয় তখনও তৈরি হয় বিভিন্ন প্রকার congenital heart diseases.

A ছবিটার দিকে তাকিয়ে foetal circulation টা কেমন সেটা একটু কল্পনা করি।

একটা কমন থিউরি হল-

যা হার্টের দিকে যায় তা হল vein.

যা হার্ট থেকে বের হয় তা হল artery.

মা ফিটাসকে O2 যুক্ত রক্ত পাঠাচ্ছে। সেই রক্ত ফিটাসের হার্ট পাম্প করে তার সারা শরীরে সাপ্লাই দিচ্ছে।

তাহলে মায়ের শরীর থেকে যে রক্তনালীটা প্লাসেন্টা হয়ে ফিটাসের হার্টের দিকে যাচ্ছে সেটা কি হবে?

উপরের থিউরি অনুযায়ী সেটা vein.

আর উল্টো করে বললে যেটা ফিটাস থেকে CO2 যুক্ত রক্ত নিয়ে মায়ের শরীরের দিকে আসছে সেটা artery.

এই vein ও artery ফিটাসের পেটের যে ছিট্রটা দিয়ে যায় ও আসে তাকে বলে umbilicus, তাই তারা হল-

umbilical vein

umbilical artery

umbilical vein সংখ্যায় ১ টা।

কিন্তু umbilical artery সংখ্যায় ২ টা। এর কারণ কি?

সেটা বুঝার আগে ফিটাল circulation এর ছবি দেখে আস্তে আস্তে সেটা চিন্তা করতে হবে। যাত্রা তব শুরু হল!

মায়ের শরীর থেকে O2 যুক্ত ব্লাড নিয়ে umbilical vein ফিটাসের পেটে ঢুকলো। তার উদ্দেশ্য হার্টে যাওয়া। পেট থেকে যে রক্তনালী লিভারের পিছন দিয়ে ডায়াফ্রাম ছিদ্র করে thorax এ যেয়ে হার্টের right atrium এ ড্রেইন করে তার নাম inferior venacava (IVC). umbilical vein এর টার্গেট হল এই পথ ধরে হার্টের right atrium এ যাওয়া।

umbilical vein ফিটাসের পেটে ঢুকে প্রথমে যায় তার সামনেই থাকা লিভারে। লিভারের পিছনে থাকা IVC তে যাওয়ার জন্য সে ছোট্ট একটা সাঁকো ব্যবহার করে যার নাম ductus venosus. venosus কেন? কারণ vein to vein connection.

এরপর সে IVC হয়ে পৌছে গেল right atrium এ. adult এর হার্টের কথা চিন্তা করলে right atrium থেকে ব্লাড যায় right ventricle এ, তারপর lungs এ যায় CO2 ক্লিন করতে। কিন্তু মা থেকে umbilical vein হয়ে ফিটাসে যে ব্লাড আসে সেটা তো CO2 মুক্ত - O2 যুক্ত ক্লিন ব্লাড। তার তো আর right ventricle হয়ে lungs এ যেয়ে ক্লিন হওয়ার প্রয়োজন নাই। তার যেটা প্রয়োজন সেটা হল left ventricle এ যাওয়া এবং সেখান থেকে ফিটাসের সারা শরীরে পাম্প হওয়া।

adult heart এ right atrium ও left atrium এর মাঝে একটা septum আছে, যাকে বলে atrial septum. ফিটাসে হার্টের এই septum এ একটা foramen বা ছিদ্র থাকে যাকে বলে foramen ovale. ফিটাসের right atrium এ আসা O2 যুক্ত ব্লাড এই ছিদ্র দিয়ে সরাসরি left atrium এবং সেখান থেকে খুব সহজেই তার কাঙ্খিত স্থান left ventricle এ চলে যায়। তারপর স্বাভাবিক নিয়মানুযায়ী left ventricular systole হয়ে সারা শরীরে পাম্প হয়।

ফিটাস এভাবে O2 পায়। কিন্তু তার শরীরে তৈরি হওয়া CO2 কিভাবে দূর হয়?

ফিটাসের শরীরের উপরের ও নিচের অংশ থেকে SVC ও IVC হয়ে CO2 যুক্ত ব্লাডগুলো নিয়মানুযায়ী হার্টের right atrium এ যায়, সেখান থেকে যায় right ventricle এ, সেখানে থেকে pulmonary artery. এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপর?

pulmonary artery তে ব্লাড কিছুদূর যাওয়ার পর তার খেয়াল হয় - আরে আমি কই যাই! সামনে তো বেশ বাঁধা - high resistant pulmonary circulation. ওদিকে ফিটাসের lungs ও তো inactive - সে তো CO2 ক্লিন করতে পারবে না। তাই সেই ব্লাড pulmonary artery থেকে তারই কাছাকাছি থাকা aortic arch এ ড্রেইন করে ছোট্ট আর একটা সাঁকো দিয়ে, যার নাম ductus arteriosus. arteriosus কেন? কারণ artery to artery connection.

সেই ব্লাড aortic arch থেকে descending aorta -> abdominal aorta -> right and left iliac artery -> আর সেখান থেকেই right and left umbilical artery তৈরি হবে, আর এ কারণেই umbilical artery দুইটা।

যদি umbilical artery দুটো iliac artery থেকে তৈরি না হয়ে abdominal aorta থেকে তৈরি হত তবে কি হত?

১ টা umbilical vein এর মত umbilical artery ও ১ টা হতো!

কিন্তু সেটা হয় না, কারণ সেটা হলে lower limb যথেষ্ট পরিমাণ ব্লাড সাপ্লাই পাওয়ার আগেই ১ টা artery দিয়ে placenta তে চলে করতো।

যাই হোক, দুটো umbilical artery দিয়ে CO2 যুক্ত ব্লাড ফিটাসের ফুলকা অর্থাৎ placenta তে ফিরে আসে। সেখানে বিশুদ্ধ হয়ে O2 ও Nutrition নিয়ে নতুন করে circulate হওয়ার প্রস্তুতি গ্রহণ করে। এভাবে circulation চলতে থাকে বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত।

সেই মাহেন্দ্রক্ষণ! বাচ্চা ভূমিষ্ট হল - happy birthday. শুরু হল adaptation (ছবি B). কি কি adaptive change তখন হয়?

বাচ্চা কাঁদছে, শ্বাস নিচ্ছে, বাচ্চার ফুসফুসে প্রথম বারের মত O2 যুক্ত বাতাস ঢুকছে, ফুসফুস প্রসারিত হচ্ছে - pulmonary vascular resistance কমছে।

ওই যে উপরে পড়ে আসছি pulmonary artery তে ব্লাড কিছুদূর যাওয়ার পরই hight pulmonary vascular resistance ও inactive lungs দেখে ব্লাড আর সেদিকে না যেয়ে ductus arteriosus হয়ে aortic arch এ যেত।

কিন্তু জন্মের পর এখন সেখানে resistance কম, আর lungs ও active - O2 এ টইটুম্বুর। তাই CO2 যুক্ত ব্লাড এখন lungs এর দিকে যাবে, সেখানেই CO2 ত্যাগ করে -O2 নিয়ে pulmonary vein হয়ে left atrium এ আসবে - সেখানে থেকে left ventricle - সেখান থেকে aortic arch. এখন আর সরাসরি aortic arch এ যাওয়ার জন্য ductus arteriosus এর প্রয়োজন নেই।

prostaglandin এর কাজ হল vasodilation করা। জন্মের পরপরই prostaglandin কমে গিয়ে সেই অপ্রয়োজনীয় ductus arteriosus সংকুচিত হয়ে বন্ধ হয়ে যায়।

ফিটাসে right atrium থেকে foramen ovale দিয়ে left atrium এ ব্লাড আসতো, কিন্তু জন্ম হওয়ার পর pulmonary vein থেকে left atrium এ ব্লাড আসছে। তাহলে বুঝতেই পারছি foramen ovale কেও আর প্রয়োজন নেই। এই ছিদ্রটাকে এখন বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে?

foramen ovale এর একপাশে একটা দরজা আছে যেটকে বলে flap valve. এই দরজাটা থাকে left atrium এর দিকে। এই দরজাটা একদিকেই খোলে, push করলে খোলে!

ফিটাসে right atrium থাকা ব্লাড left atrium এ যাওয়ার সময় ovale ছিদ্রপথে দরজাকে ধাক্কা দিয়ে খোলে।

কিন্তু জন্মের পর বেশি জোরে দরজাকে উল্টো দিক থেকে ধাক্কা দিবে pulmonary vein থেকে আসা ব্লাডগুলো। আর আমরা জানি একমুখি দরজাকে এক পাশ দিয়ে ধাক্কা দিলে সেটা খুলে গেলে - অপর পাশ দিয়ে ধাক্কা দিলে সেটা বন্ধ হয়ে যায়। আমার হাতে আঁকা ছবিটা দেখলে ক্লিয়ার হবে।

আর এভাবেই উল্টো দিকের ধাক্কা খেতে খেতে foramen ovale চিরতরে বন্ধ হয়ে যায় - রেখে যায় একটুখানি স্মৃতিচিহ্ন fossa ovalis!

বাচ্চার নাভী কেঁটে গিট্টু দেয়ার সাথে সাথে umbilical vein ও arteries ক্লোজ হয়ে যায়। umbilical vein ক্লোজ হওয়ায় - তার সাথে থাকা ductus venosus ও ক্লোজ হয়ে যায়। এভাবেই শুরু হয় adult circulation...

চলবে...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Fetal circulationCongenital heart diseaseDuctus arteriosusForamen ovaleDuctus venosus

Comments (159)

Abid Hasan ZiKon
6y

Thank you & best wishes

Kawsar Uddin
6y

Welcome bhaiya.

S M Tohiduzzaman Jeci
6y

awesome vaiya, thanks and love..

Kawsar Uddin
6y

Welcome

Golam Morshed
6y

Wow ! Nice presentation!!

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।

DrOmar Faruk
6y

লক্ষ্য করলে দেখা যায় ducts arteriosus open in after aortic isthmus এর পরে। যাতে carotid এর মাধ্যমে ব্রেইন এ পুরো অক্সিজেন সম্রিধ্ব রক্ত পৌছাতে পারে

Kawsar Uddin
6y

ধন্যবাদ। কিন্তু ব্রেইনও পুরো অক্সিজেন সমৃদ্ধ ব্লাড পায় না, তবে তুলনামূলক বেশি পায়। কারণ তার আগেই বেশ কয়েকটা জায়গায় O2 এর সাথে CO2 এর মিক্সিং হয়, liver, ductus venosus, inferior venacava, rt atrium এ মিক্সিং হয়।

Majumder Farhana
6y

Disbetes er upore tmr lekha habijabi porte chai....khub e oshadharon

Majumder Farhana
6y

Kawsar Uddin onk dhoinnobad......

Abdul Kader
6y

আসলে আগে কখনো এভাবে চিন্তা করে পড়া হয়নি, যত সুন্দর করে কঠিন জিনিস সহজে explain korlen, এটা আসলেই অসাধারন লেখা,আপনার প্রতিটি লেখা আমার কাছ খুব মজা লেগেছে, আল্লাহ আপনাকে আরো বড় করুক।ধন্যবাদ

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই। দোয়া করবেন।

Nazneen Akhter Banu
6y

Excellent!!

Kawsar Uddin
6y

Many thanks, Mam.

Abir Imtiaz
6y

Always boss

Kawsar Uddin
6y

দোয়া করো ভাইয়া।

Jahid Hasan
6y

Kawsar pura davidson er jotil bishoy gulo evabe sohoj kore likho.amra tomar kach theke shikhchi.grateful to you.

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Mahedi Mannan
6y

MasAllah Kawsar Uddin carry on ..proud of u

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।

Babul Saha
6y

Nice

Kawsar Uddin
6y

Thanks

M Monir Hossain
6y

চমৎকার লেখা!! শুভ কামনা!!

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। দোয়া করবেন স্যার।

Gourab Dey
6y

দারুণ ভাই । যতো পড়ছি তোমার পোস্ট ততোই মুগ্ধ হচ্ছি ।

Kawsar Uddin
6y

অনেক অনেক ধন্যবাদ।

Ariful Islam Rubel
6y

অসাধারন ভাই..

Kawsar Uddin
6y

ধন্যবাদ ছোট ভাই।

Shawkat Ara Begum
6y

অসাধারন।তোমার চমৎকার বিশ্লেষণাত্বক একটি মস্তিষ্ক আছে দেখছি ।তোমার গবেষণামুলক কাজ করা উচিত ।আমি তোমার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি ।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম। আপনার জন্য শুভকামনা।

Afroza Sultana
6y

Really extraordinary! Salute to u!want more.....

Kawsar Uddin
6y

Thanks

HR Raihan
6y

Awesome.... Vai

Kawsar Uddin
6y

Thanks vai

Rawshan Ara Khanam
6y

Excellent!

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Dr.abdullah Al Foysal
6y

very nice presentation. easily understandable

Kawsar Uddin
6y

Thanks Sir.

Dr.abdullah Al Foysal
6y

welcome dear

Nargis Sultana
6y

Awesome

Kawsar Uddin
6y

Thanks Mam

Hena Helena
6y

Nice .. thank u

Kawsar Uddin
6y

welcome Apu

Sharmin Asha
6y

Great!!!!

Kawsar Uddin
6y

Thanks

Nusrat Nipa
6y

Thanks

Kawsar Uddin
6y

Welcome

Sharmila Barua
6y

So nice writing.thank you very much

Kawsar Uddin
6y

Thanks for reading. You are most welcome.

Sabera Sultana
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Subrata Roy Chowdhury
6y

Excellent

Kawsar Uddin
6y

ধন্যবাদ

মেজবাহ অাহমেদ প্রান্ত
6y

Thank you...

Kawsar Uddin
6y

Most welcome

Mahmuda Lubna
6y

Excellent

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Dolon Ghosh
6y

Excellent Sir

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাইয়া।

Rumana Farzana
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Drsharmistha Dey
6y

Excellent post

Kawsar Uddin
6y

Thanks didi.

Mahfuza Akhter Mili
6y

Brilliant writing

Kawsar Uddin
6y

Thanks Mam.

Nahida Akter Mily
6y

Thanks a lot

Kawsar Uddin
6y

Most welcome.

Shahnaj Parveen
6y

অসংখ্য ধন্যবাদ --- সারা জীবনই এই ফিটাল circulation আমার কাছে খুব ঝামেলা লাগত,আর আজ থেকে ব্যাপারগুলো খুব সহজ হয়ে গেল আবার ধন্যবাদ।

Kawsar Uddin
6y

Mam, you are most welcome.

Afroz Helalee
6y

Superb!

Kawsar Uddin
6y

Thanks Mam

Laila Fardaus Ety
6y

এনাটমি ঠিক এমনই গল্প/কাহিনীর মত মজার বিষয়, যদি তা এভাবে represent করা যায়...

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Prodip Karmakar
6y

Nice presentation. Recapitulate করলাম। thanks

Kawsar Uddin
6y

Welcome Sir.

Kazi Ashikur Rahman
6y

Etoo joss likhsen vai

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাইয়া।

Kazi Ashikur Rahman
6y

Kawsar Uddin evabei continue kore jaan vaia

Dr-Abdul Karim
6y

Tnx vai.vedio dekhicilam.ata pore attostho hlo vloi

Kawsar Uddin
6y

welcome

Salman Abdullah
6y

Was asked about the foramen and ductus arteriosus in the 1st prof . Very informative

Kawsar Uddin
6y

Thanks

Km Nazmul Nazmul
6y

Khub sundor

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।

KamRun Nahar
6y

Khub shundor kore Likha

Kawsar Uddin
6y

ধন্যবাদ আপু।

Ishita Somaira
6y

Chomotkar

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Shakiya Rizwana Tinny
6y

জাযাকাল্লাহ ভাই।embryology আমার কাছে সব সময় কঠিন মনে হয়।আপনার পোস্টটা পড়ে কিছুটা বোধগম্য মনে হলো।

Ahmed Istiaque Ferdous
6y

Shakiya Rizwana Tinny aunty embryology asholei kothin

Kawsar Uddin
6y

Shakiya Rizwana Tinny Thanks Apu.

Shakiya Rizwana Tinny
6y

Ahmed Istiaque Ferdous hm bhagina.

Nazmus Sakib
6y

Outstanding

Kawsar Uddin
6y

Thanks

Israt Jahan Munny
6y

wow thanks to sundor bujhanor jonne

Kawsar Uddin
6y

ধন্যবাদ আপু।

S M Mehedi
6y

WOW!

Kawsar Uddin
6y

Thanks bhai.

Sharmin Ferdousi Ruma
6y

Super talent

Kawsar Uddin
6y

Thanks Mam.

Dr-Khalid Syfullah Tamim
6y

Vai , u are a true genius....

Shahnewaz Sakib
6y

Jajakallahu khoyran

Kawsar Uddin
6y

আমিন।

Tusnuba Mehjabin Esha
6y

HTN r upor habijabi dakhte chai

Kawsar Uddin
6y

Tusnuba Mehjabin Esha Mam এটা দেখতে পারেন। https://m.facebook.com/groups/301977063275093?view=permalink&id=1045206872285438

Tusnuba Mehjabin Esha
6y

Onk onk dhonnobad R 1ta post dakhte chai-multiple joint pain r upore

Dr-Teena Rahman
6y

vaia deoxygenated blood ta right atrium e asar por oxygenated blood er moto foramen ovale use kore na kno?i mean ei foramen ta escape kore kon mechanism e? R right atrium e ki oxygenated and deoxygenated blood er mixing hoi?

Kawsar Uddin
6y

There is no escape mechanism. There is mixing of two blood to some extent in rt atrium. These type of mixing begins earlier in the liver and continues up to the descending aorta via ductus arteriosus. It doesn't create problem in oxygen delivery due to presence of co2 alongside with it, as gas exchange depends on partial pressure.

Dr-Teena Rahman
6y

Thank u so much vaia eto easy kore bujhanor jonno....pls keep writing more

Samin Khan
6y

Great post vai....aro chai

Kawsar Uddin
6y

Thanks bhaiya

Dr-Akhi Sultana Asha
6y

Nice

Kawsar Uddin
6y

ধন্যবাদ

পারিসা জামিল তপ
6y

অনেক সুন্দর লেখা। গল্পের মত। এভাবে পড়তে পারলে মেডিকেল স্টুডেন্ট দের বুঝতে সহজ হবে

Kawsar Uddin
6y

ধন্যবাদ আপু।

Jarin Tabara Jebin
6y

Nice

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Bulbul Hossain
6y

wow,

Kawsar Uddin
6y

Thanks

Sajeda Akter
6y

সুবহানাল্লাহ! আপনাকে ধন্যবাদ ভাইয়া,অনেক কঠিন একটা জিনিস সহজ ভাবে বোঝানোর জন্য।

Kawsar Uddin
6y

ধন্যবাদ আপু। দোয়া করবেন।

Salahuddin Al-Azad
6y

চমৎকার

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Sabita Chaity
6y

Thanks via

Kawsar Uddin
6y

Welcome Apu.

Moynul Hasan Shuvo
6y

ফিটাল সাহিত্য..কেমন যেনো পড়তে গিয়ে ফেলুদার রহস্য উন্মোচনের মত মনে হল।।

Kawsar Uddin
6y

এককালে খুব ফেলুদা শার্লক হোমস পড়েছিলাম কিনা!

Moynul Hasan Shuvo
6y

Kawsar Uddin কিপ রাইটিং ব্রাদার..রহস্য শেষ না হলেই ভালো লাগে।

গোলাম শাহরিয়ার
6y

ধন্যবাদ আপনাকে গোছানো একটি পোস্ট এর জন্য

Kawsar Uddin
6y

Welcome Bhai.

Mahbub Hasan
6y

হূমায়ুন স্যার যেন গল্প বলে যাচ্ছেন

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাইয়া।

Munira Parvin
6y

অসাধারণ! মনে হচ্ছে হায়ারোগ্লিফিক্স কে সহজ বাংলা ভাষায় বিশ্লেষণ করলেন! এত চমতকার প্রেজেন্টেশন!

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

অসীম বড়ুয়া
6y

প্রথমে আপনার প্রতিবাদী রূপের ফ্যান হয়ে গিয়েছিলাম আর এখন সাহিত্যিক রুপে পড়ালেখার ফ্যান হলাম ধন্যবাদ দিয়ে ছোট করলাম না

Kawsar Uddin
6y

It's my pleasure. Thanks for reading.

Rajesh Mithun Singha
6y

অসাধারণ ভাই

Kawsar Uddin
6y

ধন্যবাদ রাজেশ।

Maliha Karim
6y

Very nice ...thanks for sharing

Kawsar Uddin
6y

Most welcome.

Tanzina Sultana
6y

Excellent presentation. Thanks

Kawsar Uddin
6y

Welcome Mam.

Md Saiful Islam Sajem
6y

Superb writing brother

Kawsar Uddin
6y

Thanks bhaiya

Arif Ashab
6y

অসাধারণ ভাই

Kawsar Uddin
6y

ধন্যবাদ রিফাত।

Joyantica Das
6y

সুন্দর পোস্ট ভাইয়া।

Kawsar Uddin
6y

ধন্যবাদ আপু।

Mainuddin Ahmed
6y

অসাধারণ লেখনি, শেয়ার করতে চাই।

Kawsar Uddin
6y

দোয়া করবেন স্যার। শেয়ার করতে পারেন।

Mainuddin Ahmed
6y

Kawsar Uddin জাঝাকাল্লাহু খাইরান।

M. Islam
6y

গল্পটা চলুক না!

Kawsar Uddin
6y

শরীর ও মন সুস্থ থাকলে চলবে ইনশাআল্লাহ।

Shuvarthy Barua
6y

Cpy kora jbe?

বিজয় সরকার
6y

@kawser uddin vai Part 2 ta kothay? Pacchi na

Mitul Ahmed
6y

Alhamdulillha..

Bulbul Hossain
6y

Vai,part 2 kothay?

Mohammad Ishrak Hossain
6y

· Reply