#হাবিজাবি_১৩
body weight অনুযায়ী কতটুকু fluid কত সময় ধরে দিতে হবে তা আমাদের জানা। এখন সেই calculated fluid কত drops/min দিলে কাংখিত সময়ে শেষ হবে সেটা জানা জরুরী। সবারই জানা, তবুও একটু রিপিট হোক।
হিসাব সহজ। প্রথমে বের করুন তার fluid কতটুকু লাগবে। আগে জেনেছি Group B patients এর Step1 এ 5-7 ml/kg/hr, চলবে 1-2 ঘন্টা।
রোগীর অবস্থা দেখে ডিসিশন হলো 6 ml/kg/hr হিসেবে 2 ঘন্টা fluid দিবো।
রোগীর ওজন 50 kg.
6 ml/kg/hr হিসাবে calculated fluid হল প্রতি ঘন্টায় 50×6=300 ml.
2 ঘন্টায় হয় 300×2=600 ml.
এবার খুব সহজেই drops/min বের করবো।
ঐকিক নিয়মে, 2 ঘন্টায় 600 ml,
অতএব, 1 ঘন্টায় 600÷2=300 ml
তাহলে, প্রতি মিনিটে (1min=60s) 300÷60=5 ml.
1 ml fluid=15 drops
অতএব, 5 ml, 15×5=75 drops.
অর্থাৎ 75 drops/min দিলে calculated fluid শেষ হবে 2 ঘন্টায়।
এক ঘন্টা পর রোগীর অবস্থা দেখে আপনার মনে হল fluid আর একটু slow দেয়া যায়। এক ঘন্টা পর fluid বাকি থাকে 300 ml, যা আপনি পরের 3 ঘন্টায় শেষ করতে চান।
তাহলে উপরের হিসাবে 300 ml কে প্রথমে 3 ঘন্টা দিয়ে ভাগ, প্রতি ঘন্টায় 300÷3=100 ml.
এরপর একে 60 মিনিট দিয়ে ভাগ, প্রতি মিনিটে 100÷60=1.67 ml.
1 ml এ 15 drops হিসেবে, 1.67×15=25 drops/min দিলে পরের 3 ঘন্টায় বাকিটা শেষ হবে।
এবার আসি বাচ্চাদের হিসাবে। আপনি ব্যুরেট সেট দিয়ে microdrops এ fluid দিতে চান।
1 drop=4 microdrops
উপরের নিয়মে কত drops/min বের করে তাকে 4 দিয়ে গুণ দিলে microdrops/min বের হবে।
জানা জিনিসই একটু রিভিশন হল। ডেংগু থেকে আল্লাহ আমাদের মুক্ত করুক।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫