Habijabi Logo

হাবিজাবি-২৮

cardiovascular
**************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
September 29, 2019 at 7:16 PM
39 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_২৮

আজ World Heart Day

Heart এর অনেক কলকব্জার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ হল Heart Valves

Heart Valves এ যে Disease গুলো হয় তার মধ্যে দুটো Valve এর চারটি Disease এর সাথে আমরা বেশ পরিচিত। সেগুলো হল,

  1. Mitral Stenosis

  2. Mitral Regurgitation

  3. Aortic Stenosis

  4. Aortic Regurgitation

যদিও Heart Valve চারটি, তথাপি রোগ বেশি হয় left ventricle এর দুটো Valve এ,

  1. Mitral Valve (Bicuspid)

  2. Aortic Valve

এর কারণ হল Heart এর left ventricle কে বেশি resistance এর বিরুদ্ধে চাপ দিয়ে পুরো শরীরকে ব্লাড সাপ্লাই দিতে হয়। তাই তার ক্লান্তি বেশি আর রোগও বেশি!

Stenosis: Valve রিং সরু হয়ে যায়। এতে ব্লাড যেতে কষ্ট হয় ও আস্তে আস্তে যায়।

Regurgitation: Valve রিং প্রশস্ত হয়ে যায়। এতে ব্লাড ঠিকই যায়, কিন্তু একটু যেয়েই আবার back flow করে। অথবা যে পথে ব্লাড যাওয়ার কথা না - সেই পথেই back flow করে ব্লাড চলে যায়।

Valve জিনিসটা কি?

এটি হল বাড়ির গেটের দারোয়ানের মত। মনে করুন হার্ট এর Left Ventricle হল একটি ঘর। এই ঘরের দুটো দরজা আছে,

  1. একটা দরজা দিয়ে শুধুমাত্র ঢোকা যায় - Mitral Valve - এটা দিয়ে Left Atrium থেকে ব্লাড Left Ventricle এ ঢোকে।

  2. আর অন্য দরজা দিয়ে শুধুমাত্র বের হওয়া যায় - Aortic Valve - এটা দিয়ে Left Ventricle থেকে ব্লাড Aorta তে বের হয়।

এই 'শুধুমাত্র' বা one way কথাটা মাথায় গেঁথে রাখা ভাল, আর মনে রাখতে হবে Mitral (i আছে in) মানে in বা ঢোকা, এবং Aortic (o আছে out) মানে out বা বের হওয়া।

দারোয়ান এর কাজ হল এই in out ব্যাপারটা তদারকি করা। কিন্তু এই দারোয়ান (valve) যখন কোন কারণে অসুস্থ হয়ে যায়, যেমন বার্ধ্যকের কারণে (Senile Degeneration), Calcification, Rheumatic carditis, Infective endocarditis, জন্ম থেকেই অসুস্থ (congenital) যেমন Marfan's syndrome এ bicuspid aortic valve, তখন আর সে ঠিকমত কাজ করতে পারে না।

ঠিকমত কাজ করতে পারে না এটার মানে কি?

যদি দরজা সরু হয়ে যায় (Stenosis) তখন,

ঢোকার সময় খুব কষ্ট করে ঢুকতে হয় - Mitral Stenosis

বের হওয়ার সময় খুব কষ্ট করে বের হয় - Aortic Stenosis

কষ্ট করে সরু দরজা দিয়ে ব্লাড যাওয়ার সময় ধাক্কাধাক্কি করে অনেক RBC ভেঙে যায়, ফলে hemolytic anemia হতে পারে।

অথবা যে দরজা দিয়ে শুধুমাত্র ঢোকার কথা সেই দরজা দিয়ে তখন বেরও হওয়া যায়, আবার যে দরজা দিয়ে শুধুমাত্র বের হওয়ার কথা সেই দরজা দিয়ে তখন ঢোকাও যায় অর্থাৎ blood back flow করে,

ঢোকার দরজা দিয়ে বের হওয়া - Mitral Regurgitation

বের হওয়ার দরজা দিয়ে ঢোকা - Aortic Regurgitation

valve এর খোলা বা বন্ধ হওয়া কে নিয়ন্ত্রণ করে?

অনেকের ভুল ধারণা papillary muscle গুলো chordae tendineae এর মাধ্যমে valve এর খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ হয়। আসল বিষয়টা তেমন না!

এটা নিয়ন্ত্রণ হয় blood এর ফ্লো জনিত প্রেশার মাধ্যমে। অর্থাৎ Atrial contraction হলে সেই প্রেশারে bicuspid ও tricuspid valve খুলবে। Ventricular contraction হলে সেই প্রেশারে Aortic ও Pulmonary valve খুলবে।

Atrial contraction এর সময় প্রেশার Bicuspid ও Tricuspid এ দুটো valve এ পড়লেও, ventricular contraction এর সময় প্রেশার কিন্তু পড়ে চারটা valve এর উপর!

কারণ left ventricle এ দুটো opening,

  • bicuspid ও

  • aortic

আর right ventricle ও দুটো opening,

  • tricuspid ও

  • pulmonary

ventricular contraction এর সময় aortic ও pulmonary opening খুলে ব্লাড বের হয়ে যাবে সেটাই স্বাভাবিক। কিন্তু একই সময়ে bicuspid ও tricuspid valve খুলে গিয়ে ব্লাড যাতে atrium এ না যেতে পারে সেক্ষেত্রেই এই papillary muscle গুলো ভূমিকা পালন করে! তাদের কাজ হল ventricular contraction এর সময় ওই দুটো valve কে বন্ধ রাখা।

কিন্তু কোন কারণে এই papillary muscle গুলো যাদের মোট সংখ্যা পাঁচটা,

bicuspid (bi - 2 in number)

tricuspid (tri - 3 in number)

bicuspid এ থাকা দুটো papillary muscle কিন্তু tricuspid এর তিনটা muscle অপেক্ষাও বেশি শক্তিশালী, কারণ তাকে বেশি প্রেশারের বিরুদ্ধে mitral valve কে বন্ধ করে রাখতে হয়।

এখন কোন কারণে যদি এই muscle গুলো ক্ষতিগ্রস্ত হয়, যেমন MI, ইদানিং বেশ কমন!

Infarction হলো papillary muscle এ। ফলে muscle গুলো destroy হয়ে rupture হয়ে যায়। ফলে muscle গুলো কাজ না করায়, bicuspid বা tricuspid valve গুলোও ঠিকমত কাজ করবে না, ডেভেলপ করবে,

  • Mitral regurgitation

  • Tricuspid regurgitation

Right ventricle কে যেহেতু Right coronary artery মেইনলি সাপ্লাই দেয়, সেই artery ব্লক হলে right ventricle এর papillary muscle গুলো ক্ষতিগ্রস্ত হয়ে Tricuspid regurgitation হতে পারে।

Left ventricle কে যেহেতু left coronary artery মেইনলি সাপ্লাই দেয়, সেই artery ব্লক হলে left ventricle এর papillary muscle গুলো ক্ষতিগ্রস্ত হয়ে Bicuspid regurgitation হতে পারে।

তাই MI এর পরে Valve ঠিকঠাক কাজ করছে কিনা, কোন regurgitation আছে কিনা দেখাটা বেশ জরুরী, কারণ এটা হলে Heart failure ডেভেলপ করতে পারে।

Heart Valve এর সুস্বাস্থ্য কামনায় ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Valvular heart diseaseMitral stenosisAortic regurgitationPapillary muscle ruptureHeart valves

Comments (39)

Nurul Amin
6y

Nice delivery! As usual!

Kawsar Uddin
6y

Thanks Sir.

Muhammad Nurul Huda Khan
6y

Hello master Ur another piece

Kawsar Uddin
6y

Pray Bhai.

S.M. Shahidur Rahman
6y

বরাবরের মতই,,

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।

Ashraful Alam
6y

ভাবলাম মারমারে যাবেন।

Kawsar Uddin
6y

মারমার আগেই মেরে দিয়েছি।

Alauddin Mohammad
6y

Nice

Kawsar Uddin
6y

Thanks Sir.

Habibur Rahman
6y

Good job,

Kawsar Uddin
6y

Thanks Sir.

Habibur Rahman
6y

Kawsar Uddin, YOU should be welcome, always. Best wishes

Salman Abdullah
6y

Bhaiya, Posts regarding mural thrombus, cardiac temponade and JVP will be very helpful. Thank you

Kawsar Uddin
6y

লিখবো ইনশাআল্লাহ।

Farzana Sarah
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

কৌশিক
6y

"সহজ কথা বলা যায় না সহজে" - এমন একটা ধারনা প্রচলিত আছে।আপনি এই পোস্টে তার উলটোটা করে দেখিয়েছেন। ভাল লাগছে

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাইয়া।

অসীম বড়ুয়া
6y

Papillary muscle & chordae tendenae এর কথাটা যা বললেন, ডা. নজীব তো ঐটার উপর জোর দিয়েছেন। মানে এইগুলো দ্বারাও ভালব খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। নতুন ভিডিও গুলোতে, যদিও এইটা রেফারেন্স নয়।

Kawsar Uddin
6y

ধন্যবাদ। বিষয়টা এমন না।

অসীম বড়ুয়া
6y

Kawsar Uddin তাইলে, ডা. নজিবের কথাগুলো ভুল বলতে চাচ্ছেন??

Mehedi Hasan
6y

Osadaron vai

Kawsar Uddin
6y

Thanks bhai.

Km Nazmul Nazmul
6y

একটা বই বের করে ফেল ভাই।অনেকের কাজে আসবে

Kawsar Uddin
6y

ভাই, উপজেলা থেকে মুক্তি পেয়ে একটা মেডিকেল কলেজে যেতে পারলে কাজ শুরু করবো ইনশাআল্লাহ।

Talukder Ayeash
6y

অসাধারণ

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

S M Mehedi
6y

জটিল জিনিস করলেন পানি সহজে...

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।

Rumana Farzana
6y

MashaAllah BarakaAllah,

Kawsar Uddin
6y

Keep me in your prayers.

Mamunur Rashid Liton
6y

Excellent....... কঠিন জিনিসকে সহজভাবে বলা সবার পক্ষে সহজ না.... keep it up

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। দোয়া করবেন।

Shantono Saha
6y

Excellent

Kafil Uddin Arafat
6y

great vai, botanir gutro chaptar ar kotha mone pore gelo

Kawsar Uddin
6y

স্মৃতিময় দিন! বোটানির গোত্রে কত সে ছড়া!

Kafil Uddin Arafat
6y

Kawsar Uddin ji vai

Sabiha Nazneen
6y

এক নিঃশ্বাসে পড়ে ফেললাম, মনে হচ্ছে লেকচার গ্যালারিতে বসে আছি, thanks again