#Dengue_case_and_treatment
৪০ বছর বয়সী Dengue Pt.
Fever for 3 days
Bodyache
Loose motion 2 times for 1 day
Nausea
রোগী nondiabetic, normotensive, no other known risk factors.
রোগীর BP, Pulse, Urine output নর্মাল।
CBC তে Hb: 11.7, Hct: 29%, Plt: 1,35,000
অন্য সব রিপোর্ট ভাল।
এই রোগীর কোন danger sign নাই।
vomiting more than 3 tmes/day
loose motion more than 3 times/day
এ দুটোর কোনটাই নাই, loose motion একদিনে ২ বার।
যাই হোক, ১২ তারিখে এই রোগী দেখার পর, ১৫ তারিখ অবশ্যই হাসপাতালে ভর্তি হবার উপদেশ দেয়ার কারণ কি?
রোগীর বক্তব্য অনুযায়ী, চিকিৎসক বলেছেন ৬ষ্ট দিনে Dengue pt খারাপ হয়, তাই ওই দিনে ভর্তি হতে বলেছেন।
এই রোগী ৩ দিন পর খারাপ নাও হতে পারে। classical dengue রোগী হিসেবে ভাল হয়ে যেতে পারে। বরং danger sign গুলো সম্পর্কে তাকে বলা, danger sign দেখা গেলে তখনই ভর্তি হবে।
এরপর আসি, প্রিন্টেড উপদেশ সম্পর্কে। প্রিন্টেড প্রেসক্রিপশনে সাইন করার আগে কি উপদেশ দিচ্ছি সেটি দেখা জরুরি। রোগী nondiabetic, normotensive, non smoker, তার জন্য Dengue জ্বর নিয়ে প্রতিদিন ২কি.মি হাঁটা যৌক্তিক কিনা চিন্তা করা দরকার।
রোগীর ২ বার loose motion হয়েছে। উপদেশ: দুধ, শাক সবজি বেশি খাবেন, বিষয়টি কেমন যেন!
এবার আসি চিকিৎসার ভয়ংকর একটি দিক নিয়ে। generalised bodyache এর জন্য এই Dengue pt কে দেয়া হয়েছে Inj. Parix 40 (Parecoxib), ৩ দিন। এটি একটি NSAID, যা thrombocytopenia করে। এই রোগীকে NSAID দেয়া আমার কাছে ভয়ংকর একটি কাজ মনে হয়েছে, ব্যথা কমানোর জন্য যদি রোগী আমার পা ধরে তবুও, এবং এই পোস্ট দেয়ার মূল কারণ এটিই।
রোগীর nausea, vomiting এর জন্য Paloxi (Palonosetron) inj. tablet দুটোই দেয়া আছে। nausea, vomiting এর জন্য Dengu তে এত powerful antiemetic দিতে নিরুৎসাহিত করা হয়, বরং অধিকাংশ ক্ষেত্রে এ ধরণের viral diarrhoea তে Palonosetron দেয়ার পর constipation & sub-acute intestinal obstruction হতে দেখেছি, যা অনেক রোগীর সমস্যা আরো বাড়ায়। সাথে Receca (Rececadotril) যা loose motion এর জন্য দেয়া হয়েছে, এটিও intestinal obstruction করে।
PPI is not a must in a prescription, রোগীর loose motion, প্রেসক্রিপশনের প্রথম ওষুধটিই Exium 20.
Disopan কেন চলবে Dengue রোগীর, BDZ dependency চিন্তা করা যেত। Dengue তে রোগী ব্যথার জন্য দু একদিন restless থাকবে, ঘুম কম হবে, কিন্তু সেজন্য sedative না, কারণ এটি transient.
BP: 120/80
No sign of plasma leakage
মুখে খেতে পারে।
Hartman 100d/min কেন পাবে, cholera saline ই বা কেন পাবে?
Dengue তে রোগী মুখে খেতে পারলে মুখেই যথেষ্ট পরিমাণ খাওয়াটাই যথেষ্ট। indication না থাকলে IV fluid avoid করতে হবে, কারণ unnecessary IV fluid এ fluid overload হতে পারে।
যাই হোক। আমাদের খুব গোছানো অল্প পৃষ্ঠার pocket guideline আছে Dengue management এর উপর। পড়তে বড়জোর ২ ঘন্টা লাগবে। এট পড়ে চিকিৎসা দিলে unnecessary drug prescription কমে যাবে।
এটি কোন GP prescription নয়, সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের prescription. সিনিয়রদের একটি prescription রোগীর জন্য একটি perfect ব্যবস্থাপত্রই শুধু নয়, junior দের শেখার একটি ক্ষেত্রও বটে। অনেক রোগী দেখা কিন্তু ভালভাবে না দেখা ও গৎবাঁধা প্রেসক্রিপশন করা থেকে বিরত থেকে rationale prescription কাম্য। COVID-19 এর মত, Dengue management এ অপ্রয়োজনীয় চিকিৎসা পরিহার পূর্বক guideline মেনে চিকিৎসা দিলে রোগীর শারীরিক ও আর্থিক দূর্ভোগ দুটোই কমে। সরকারী হাসপাতালে প্রতি সপ্তাহে একটি ইউনিটে প্রায় ৩০-৪০ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি, outdoor management দিয়ে বাড়িতে পাঠাচ্ছি এর প্রায় দ্বিগুন রোগীকে, অধিকাংশই সুস্থ হয়ে যাচ্ছে। যতটুকু প্রয়োজন, যতটুকু যা দিতে বলা হয় ঠিক ততটুকুই দিন, নিয়ম অনুযায়ী F/U করুন, এতেই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
কাওসার
কে-৬৫
