#হাবিজাবি_৩৮৯
৫৪ বছরের পুরুষ রোগী। normotensive, nondiabetic. কয়েকদিন ধরে তার বুকে ব্যথা। মাঝে মাঝে শ্বাসকষ্টও হয়। তার নিজের একটা ব্যাখ্যা আছে,
"ডাক্তার সাহেব, অনেক বছর আগে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে বুকের ডান পাশে ইট পড়েছিল। মনে হয় সেই ব্যথাটাই আবার উঠেছে। মাঝেমাঝে ওঠে, ব্যথার ওষুধ খেলে ভালো হয়ে যায়, এবার আর হচ্ছেনা।"
অনেকে রোগীর নিজস্ব diagnosis explanation কে সত্যি ধরে নিয়ে চিকিৎসা শুরু করেন, সেখান থেকেই শুরু হয় anchoring bias. রোগীর ছেলে তাকে নিয়ে গেল নিকটস্থ কুয়েত মৈত্রি হাসপাতালে। তারা
হার্টের সমস্যা সন্দেহ করে পাঠিয়ে দিলো National Institute of Cardiovascular Diseases (NICVD)-এ! chest টা একটু auscultate করলেই রোগের কারণ খুঁজে পেত।
NICVD তে যেয়ে Troponin-I, Electrolytes, Creatinine করলো, সব স্বাভাবিক, রায় হলো - হার্টের সমস্যা নয়। সম্ভবত Musculoskeletal pain হিসেবে ডিসচার্জ দেয়া হলো।
দুই দিন ধরে দুইটি বড় হাসপাতালে ঘুরলেন। কিন্তু ছোট একটা কাজ ভালোভাবে করা হয়নি, কেউ chest auscultation করেনি, করলেই clean cut findings of consolidation.
আমার কাছে এসে রোগীর জিজ্ঞাসা
প্রশ্ন একটাই, "ডাক্তার সাহেব, এটা কি গ্যাস্ট্রিকের ব্যথা?" এই অবস্থায় কেউ হয়তো endoscopy ও করে ফেলতো!
হিস্ট্রিতে শুরুতে Musculoskeletal pain মনে হলেও, respiratory system examination এ chest expansion reduced in right side, right chest base এ bronchial breath sound, vocal resonance বেশি, percussion dull note.
এক কথায় Consolidation. Chest X-ray দিলাম। ১০ মিনিট পর x-ray film হাতে আসতেই সব পরিষ্কার। ডান ফুসফুসের middle ও lower lobe এ consolidation with air bronchogram অর্থাৎ Pneumonia. রোগীর বুকের ব্যথার কারণও এটাই!
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে Investigation এর গুরুত্ব অপরিসীম। কিন্তু Investigation কখনো Clinical Examination এর বিকল্প নয়। সঠিক জায়গায় stethoscope না ধরে চিকিৎসা শুরু করলে, অনেক সময় রোগ আমাদের সামনে থেকেও ধরা পড়ে না।
Sir William Osler এর বাণী,
"Listen to your patient, he is telling you the diagnosis."
এর সাথে আরেকটা লাইন যোগ করি,
"And examine your patient carefully; the body often confirms what the history is trying to tell you."
কাওসার
কে-৬৫


