Habijabi Logo

হাবিজাবি-৩২৩

rheumatologyimmunologydermatology
*******************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
March 14, 2025 at 10:31 PM
5 comments
4 images
Media File (1/4)
Episode illustration

#হাবিজাবি_৩২৩

প্রথমে একটি প্রতারণার গল্প বলি, তারপর হবে পড়াশুনা। বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত প্রতারিত হয়। প্রতারিত হয় চিকিৎসা নিতে গিয়ে। এই লোকের ডিগ্রিগুলো দেখুন, আমি কুল খুঁজে পাচ্ছি না, আসলে তিনি কি। সমাজের একশ্রেণীর ভন্ড মানুষের দুটো মুখোশ থাকে, একটি ধর্মীয় লেবাস - আর একটি রাজনৈতিক, ওনার প্রোফাইলে এর দুটোই পেলাম। Facebook ID ঘুরে আসতে পারেন। https://www.facebook.com/share/19LvCyPhJg/

উনি এমডি লাগিয়েছেন, লাগিয়েছেন এমবিবিএস, প্র‍্যাকটিস ৩ জায়গায়, এসব দেখে অনেক মানুষ খুব সহজেই প্রতারিত হয়ে যাচ্ছেন এদের কাছে, ফলাফল ভুলভাল ডায়াগনোসিস ও চিকিৎসা। এগুলো দেখলে খুব রাগ হয়, রাগ হয় এগুলো দেখভালের দায়িত্বে যারা আছে তাদের উপরও, তাদের নাকের ডগার উপর বসেই এসব প্রতারণা চলে দিনের পর দিন।

উনি রোগীর রোগ লিখেছেন,

Hyperpigmentation & melasma

চিকিৎসা যা দিয়েছেন তাতো দেখছেনই,

Riconil 200, ২ বেলা ১ মাস

বাকি উদ্ভট চিকিৎসা ছবিতেই দ্রষ্টব্য, দিয়েছেন Nandrolone! কি আর করা, এসব দেখে রাগ করা ছাড়া।

এবার পড়াশুনায় আসি। মিসেস X, বয়স ৩০। বিবাহিত, বাচ্চাকাচ্চা আছে, ভালই ছিলেন, কিন্তু তার misdirected immune system এটাক করা শুরু করে তার skin, muscle, joint কে। ফলশ্রুতিতে তার বহুবিধ সমস্যা শুরু হয়।

হাত পা মুখে tightening & thickening of skin. মুখ হা করতে অসুবিধা হয় - microstomia, perioral puckering of skin. Dilated capillaries - telangiectasia. নাকের চামড়া tight হয়ে pinched nose হয়ে আছে। মুখে hypo & hyper pigmentation, chest & back এও একই রকম pigmentation - salt pepper pigmentation. খাবার খেলে গলায় আটকে থাকে, পানি দিয়ে গিলতে হয়। আর তার যে symptoms টি বেশ প্রকট সেটি হলো ঠান্ডা পানি হাতে লাগলেই আঙুলের মাথা সাদা নীল হয় - টনটন করে ব্যথা করে - typical Raynaud's phenomenon. সবমিলিয়ে এটি আপাতত CREST syndrome (limited cutaneous systemic sclerosis)

C - Calcinosis

R - Raynaud's phenomenon

E - Esophageal dysmotility

S - Sclerodactyly

T - Telangiectasia

শুধু তাই না তার মাথার চুল পড়ে বেশ - alopecia (ছবি দ্রষ্টব্য), oral mucosal ulcer হয় মাঝেমাঝে, small & large joints pain হয় with increased severity on inactivity & morning stiffness, রোদের মধ্যে গেলে তার ভাষ্যমতে চামড়ায় কিটকিট করে - photosensitivity, skin rash গুলোতে itching হয়। রোগীর এই symptoms গুলো SLE এর।

রোগীর সারা শরীরে pain & weakness, হাত দিয়ে muscle এ চাপ দিতেই উহু করে উঠলেন - muscle tenderness due to myositis. Proximal myopathy আছে, হাত মাথার উপরে উঁচু করে চুল আচড়াতে কষ্ট হয়, নিচে বসলে উঠতে কষ্ট হয়। Shawl sign আছে, Heliotrope rash & Gottron's papule এখনো obvious না, অর্থাৎ তার Dermatomyositis আছে। Dermatomyositis এর জন্যও difficulty in swallowing হতে পারে।

অর্থাৎ রোগীর ৩টি connective tissue disease আছে,

Systemic sclerosis (SS)

Systemic lupus erythematosus (SLE)

Dermatomyositis

এই রকম ৩টি disease এর symptoms থাকলে MCTD (Mixed connective tissue disease) চিন্তা করতে হয়।

SS থাকলে Raynaud's phenomenon আছে কিনা দেখতে হয়, রোগীর আছে।

SLE থাকলে secondary APS আছে কিনা দেখতে হয়। রোগীর এমন কিছু এখনো নাই। Foetal loss বা Deep vein thrombosis এর হিস্ট্রি নাই।

Dermatomyositis থাকলে underlying কোন GI malignancy, Breast বা Ovarian malignancy আছে কিনা হিস্ট্রি নিতে হয়, কারণ এসব malignancy তে Dermatomyositis paraneoplastic syndrome হিসেবে থাকতে পারে।

পাশাপাশি হিস্ট্রি নিতে হয় কোন secondary Sjogren syndrome এর symptoms আছে কিনা যেমন dry eyes, dry mouth, রোগীর নাই। কোন secondary vasculitis এর symptoms আছে কিনা দেখতে হয়।

এসব disease এ অনেক international organ affected হয় যেমন kidney, lungs, heart, GI tract, brain. এগুলোর কোন symptoms আছে কিনা জিজ্ঞেস করতে হয়।

Kidney - কোন hematuria, proteinuria, reduced urine volume আছে কিনা, lupus nephritis.

Lungs - pleural effusion due to serositis in SLE, hemoptysis due to alveolitis in SLE, DPLD, pulmonary HTN আছে কিনা

Heart - pericarditis, valvular heart disease

Brain - seizure, psychosis, depression, headache. CNS lupus.

GI tract - abdominal pain, Gut lupus. Small bowel bacterial overgrowth (SIBO) symptoms in SS

Systemic HTN in diffuse cutaneous SS

Pulmonary HTN in limited cutaneous SS

এছাড়া other autoimmune disease যেমন autoimmune thyroiditis, autoimmune hepatitis এসবের হিস্ট্রিও নিতে হয়।

এককথায় extensive history নিতে হয়, করতে হয় details examination. আমি শর্টকাট এখানে কিছু লিখলাম, বিস্তারিত আরো বেশি।

MCTD ডায়াগনোসিস এ একটি criteria দেখা হয় Alarcon segovia criteria

শর্ত ১ serological criteria: anti U1RNP antibodies থাকতে হয় >= 1:1600

শর্ত ২ clinical criteria:

  1. Dactylitis

  2. Synovitis

  3. Myositis

  4. Raynaud phenomenon

  5. Sclerodactyly

এই ৫ টির অন্তত ৩ টি

Kasukawa criteria অনুযায়ী রোগীর

শর্ত ১:

  1. Raynaud's phenomenon

  2. Dactylitis

শর্ত ২: positive anti U1RNP antibodies

শর্ত ৩:

SS, SLE & Dermatomyositis/Polymyositis like symptoms. যা এই রোগীর আছে।

রোগটি MCTD

অথচ রোগী এমবিবিএস, এমডি দেখে গিয়েছে হার্বাল ডাক্তারের কাছে আর পেয়েছে হোমিওপ্যাথি, হার্বাল, এলোপ্যাথি ককটেলের উল্টাপাল্টা যত চিকিৎসা। এত অনিয়ম এদেশে, দেখার কেউ নেই, হতাশ।

কাওসার

কে-৬৫

keywords:Mixed connective tissue diseaseSystemic sclerosisSystemic lupus erythematosusAnti-Scl-70Quackery

Comments (5)

Abdul Ali
1y

কেউ দেখার নাই।

Dr-Mahmudul Amin
1y

Buaaa ami amr aleka tekeee aktare bahir kore disi, kolkata tekee naki.mbbs korese

Sadman Sakib Akash
1y

Please provide shareable link. Our " Am jonota " needs to know!

Ashit Mazumder
1y

Shahadat Hossen
1y

আহা,সবজায়গায় দাড়ি পানজাবিওয়ালা, এরা কি মরবে না?