Habijabi Logo

হাবিজাবি-২৮৮

respiratorynephrology
******************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
September 4, 2023 at 11:01 PM
29 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_২৮৮

#ABG

ঠিকভাবে না জানলে চিকিৎসায় ভুল হতে পারে!

রোগীর রোগ সম্পর্কে আগে একটু বলি,

Ca lung with brain metastasis

এটা একটা ABG (arterial blood gas)

ABG analysis করার সময় সবার প্রথমে অর্থাৎ Step 1 এ চোখ যাবে pH এর দিকে,

pH: 7.458 বা 7.46 (Normal: 7.35-7.45, avg: 7.40)

অর্থাৎ pH বেশি

pH বেশি মানে Alkalosis

Step 2 তে কাজ হলো এটা কি Respiratory Alkalosis না Metabolic Alkalosis সেটা বের করা।

Respiratory কিনা দেখার জন্য pCO2 এর দিকে তাকান,

pCO2: 25.9 (Normal: 35-45, avg: 40)

অর্থাৎ pCO2 কম

এবার একটা সূত্র মনে রাখেন ROME

R: Respiratory

O: Opposite

M: Metabolic

E: Equal

এই সূত্রের অর্থ হল, pH এর সাথে Respiratory disorder অর্থা pCO2 এর opposite সম্পর্ক থাকবে, অর্থাৎ pH বাড়লে (Alkalosis) pCO2 কমবে। আবার pH কমলে (Acidosis) pCO2 বাড়বে।

উপরে দেখলাম pH বেড়েছে, pCO2 কমেছে, অর্থাৎ opposite direction - তাই এটি Respiratory Alkalosis.

এটি Metabolic Alkalosis কেন না সেটি দেখার জন্য এবার HCO3 এর দিকে তাকান,

HCO3: 17.9 (Normal: 22-26, avg: 24)

অর্থাৎ HCO3 কম

তাহলে pH বেশি, কিন্তু HCO3 কম। সম্পর্কটা opposite direction - তাই এটা Metabolic disorder না ROME সূত্র অনুযায়ী। Metabolic হত যদি pH বেশি - সাথে HCO3 বেশি হত, অর্থাৎ equal direction হত।

so finally এখানে primary problem হল Respiratory Alkalosis

এখন আসি Step 3 তে। এখন আপনার কাজ হলো Respiratory Alkalosis এর কোন metabolic compensation হচ্ছে কিনা।

এটা যেহেতু Respiratory Alkalosis, অর্থাৎ pCO2 কমেছে, তাহলে তার Metabolic compensation হবে HCO3 কমে গিয়ে।

মনে রাখবেন pCO2 বাড়লে compensation হিসেবে HCO3 বাড়বে। যদি pCO2 কমে তবে HCO3 কমবে। কারণ HCO3 তৈরি হয় CO2+H2O দিয়ে। অর্থাৎ এদের সম্পর্ক always equal direction.

এই ABG তে primary problem ছিল Respiratory Alkalosis, অর্থাৎ এখানে pCO2 কম, compensation হিসেবে HCO3 কমবে। HCO3 কতটুকু কমবে সেটার হিসাব করতে হবে এভাবে!

প্রথমত এটা কি Acute Respiratory or Chronic Respiratory Alkalosis সেটা জানতে হবে। যেমন এই রোগীর Ca lung বিবেচনায় ধরে নিই এটা chronic, হয়তো previous COPD আছে।

Acute Respiratory Alkalosis এর metabolic compensation হিসেবে প্রতি 10 mmHg pCO2 কমার জন্য HCO3 কমে 2 mmol/L.

Chronic Respiratory Alkalosis এ Metabolic compensation হিসেবে প্রতি 10 mmHg pCO2 কমার জন্য HCO3 কমে 4 mmol/L

এটা যেহেতু Chronic Respiratory Alkalosis, তাহলে এবার একটু অংক করি।

এই রোগীর pCO2: 25.9 বা ধরলাম 25

Normal avg pCO2: 40

তাহলে কতটুকু pCO2 কমেছে: 40-25=15

এবার উপরের সূত্র অনুযায়ী,

প্রতি 10 mmHg pCO2 কমার জন্য 4 mmol/L HCO3 কমে,

তাহলে 15 mmHg pCO2 কমার জন্য HCO3 কমবে 6 mmol/L (ঐকিক নিয়মের অংক)

Normal avg HCO3: 24 mmol/L

6 mmol/L HCO3 কমলে expected HCO3 হবে: 24-6=18 mmol/L

যদি এই রোগীর HCO3 18 (plus minus 2) থাকে তাহলে বুঝবেন partial Metabolic compensation হইছে। (প্রশ্ন জাগতে পারে কেন complete compensation না? এর উত্তর, metabolic compensation সাধারণ complete হয় না কারণ kidneys are slower than lungs, আর complete compensation হলে pH সাধারণত normal পাওয়া যায় - কিন্তু এই রোগীর pH বেশি)

এখন এই রোগীর ABG তে HCO3 level খেয়াল করুন,

HCO3: 17.9 অর্থাৎ 18

এবার আপনার calculate করা expected HCO3 খেয়াল করুন, এটাও 18, অর্থাৎ খাপে খাপ ময়নার বাপ!

অর্থাৎ এখানে partial metabolic compensation হয়েছে। যদি রোগীর HCO3 level 18 না হয়ে, এর চেয়ে বেশি বা কম হতো তাহলে অনুমান করতাম তার Respiratory Alkalosis এর সাথে Metabolic অন্য কোন Disorder আছে, সেটা হতে পারে Meyabolic Alkalosis বা Acidosis, অর্থাৎ তখন এটা simple Respiratory Alkalosis না হয়ে Mixed Acid base disorder হত। এখানে আপাতত এরকম কিছু নাই।

এবার আপনার কাজ হলো, AG (Anion gap) দেখা।

AG: Na+K - (Cl+HCO3) = 15.7

অর্থাৎ এটা Normal AG

AG যদি 20 এর বেশি হত তখন তাকে বলতাম High Anion Gap Metabolic Acidosis (HAGMA)

অর্থাৎ সবকিছু মিলে এটা Simple Respiratory Alkalosis with partial compensation

এই রোগীর Respiratory Alkalosis এর কারণ কি?

Respiratory alkalosis এর most common cause হল Hyperventilation - এতে CO2 exhaled হয় বেশি - ফলে pCO2 কমে যায়।

এই Ca lung with brain metastasis এর রোগীর অনেক কারণে hyperventilation হতে পারে যেমন pain, anxiety, pulmonary embolism, airway narrowing, hypoxia due to any cause, সেই কারণ address করে তার চিকিৎসা দিতে হবে।

রোগীর oxygen saturation খেয়াল করুন sO2 97.7%, pO2 88%, এ সবই normal. তাই এই রোগীর respiratory alkalosis এর কারণ যতটা না hyperventilation due to hypoxia তার চেয়ে অন্য কোন কারণ আছে কিনা সেটা adress করে সে অনুযায়ী specific treatment দিতে হবে। O2 দিতে হবে, কিন্তু রোগীর high concentrated O2 এর প্রয়োজন নেই, বরং low flow O2 with nasal cannula is enough.

এই রোগীর Hyponatremia আছে, Na: 122

Ca lung with brain metastasis এর রোগীর most common cause of hyponatremia is SIADH

এই রোগীর Hyponatremia severe না & it is due to SIADH. রোগীর acute loss নাই, hemodynamically stable, তাই এই রোগীর Hyponatremia চিকিৎসা Normal Saline infusion না, বরং fluid restriction, পানি কম খেতে বলতে হবে!

কাওসার

কে-৬৫

keywords:Arterial blood gasRespiratory alkalosisMetabolic compensationHyperventilationAcid-base balance

Comments (29)

Mohammad Jasimuddin
2y

excellent

Kawsar Uddin
2y

Mohammad Jasimuddin thanks

মোজাহিদুল ইসলাম
2y

So Beautifully written

Kawsar Uddin
2y

মোজাহিদুল ইসলাম thanks

Rukhsana Khanam Sumi
2y

যেহেতু hyperventilation এর জন্য Co2 কমে গেছে তাই Co2 বাড়ানোর জন্য কোন close chamber বা পলিথিন নাকে মুখে লাগিয়ে কিছুক্ষন নিঃশ্বাস নেওয়া যায় না?

Kawsar Uddin
2y

Rukhsana Khanam Sumi যায় ম্যাম। CO2 rebreathing.

Ahmed Sayed Shuvo
2y

Excellent writing vai

Kawsar Uddin
2y

Ahmed Sayed Shuvo thanks

Syed Zulkar Naim
2y

ABGs electrolyte does not fully represent actual S. Electrolytes.

Kawsar Uddin
2y

Syed Zulkar Naim ha dost

Noor Ahmed
2y

Syed Zulkar Naim yes

Abdulla Hill Kafi
2y

·   · Follow Reply

Abdulla Hill Kafi
2y

Anion gap niye ekta details lekha chai

Kawsar Uddin
2y

Abdulla Hill Kafi লিখবো ইনশাআল্লাহ।

Dr-Sazid Hasan Sakib
2y

Excellent

Israt Jahan Tonny
2y

Muhammad Moynul Islam Rifat

Noor Ahmed
2y

Beautiful

Robin Chowdhury
2y

Acute and chronic respiratory acidosis er khetre HCO3 koto kore bare???

Kawsar Uddin
2y

Robin Chowdhury 1 & 4 mmol/L respectively for each 10 mmHg pCO2.

Ujjal Chandra Paul
2y

Excellent vaiya

Kawsar Uddin
2y

Ujjal Chandra Paul Thanks

Nafiz Tareq Hasnain
2y

Full Copied from The ICU Channel ..

Mynul Mahfuz
2y

Nafiz Tareq Hasnain ICU channel কি you tube channel?

Nafiz Tareq Hasnain
2y

Mynul Mahfuz ha Vai...Great channel for learning Intensive care medicine...

Kawsar Uddin
2y

Nafiz Tareq Hasnain I have never seen the icu channel. Kindly explain your comment please.

Nafiz Tareq Hasnain
2y

Vai,ICU channel er sir class a boleche tar sobi copy Kore likhechen...oi channel acid base disorder classgula ta delhlei sobai bujhe jabe...

Kawsar Uddin
2y

Nafiz Tareq Hasnain ABG কিভাবে analysis করতে হয় এটা মেডিকেল কলেজে থাকতেই শিখেছি, স্যাররা সিনিয়ররা শিখিয়েছেন। কোন you tube channel দেখে শিখিনি, কোন channel দেখেও এসব লিখিনি। তবুও কেন জানিনা আপনি বারবার একউ কমেন্ট করছেন। আপনি যে চ্যানেল দেখে শিখেছেন বলতে পারেন সেখানে এই একইভাবে এক্সপ্লেইন করেছে। এই পোস্ট দেয়ার কারণ এটা একটা recent ABG আমাদেরই এক জুনিয়র চিকিৎসকের বাবার, ABG ছবিটি সংযুক্ত। আপনি যেভাবে হাত দিয়ে ভাত খান, আমি সেভাবেই খাই, এর মানে এই নয় আমি আপনাকে কপি করে ভাত খাই, ভাত এভাবেই খেতে হয়, ECG এভাবেই রিড করতে হয়, এটা সবাই জানে, এখানে ট্রিটমেন্ট রিলেটেড দুটো বিষয় আছে বলেই এই পোস্ট দেয়া।

Reply attachment
Nafiz Tareq Hasnain
2y

Vai,apni sobaike the ICU channel by ESBICM ta dekhte bolte paren....amar mone hoi sobar kache clear hoye jabe eta full copy kora ..sobar confusion o dur hoye jabe...

Mynul Mahfuz
2y

Nafiz Tareq Hasnain dear, i'm following dr.kawsar's post for a long time. As per my intution he is too good at "Medicine" and always loves to study and share the things from conceptual basis. Similarity Between a post and a YouTube video doesnt prove copying at all. ABG is a matter of step wise approach which will be very similar at all available resources. Stay blessed.