#হাবিজাবি_৩৬৪
৩৫ বছর বয়সী মহিলা। তার একটাই সমস্যা, কোন কিছুতে কোন শক্তি পায়না। নানা ভিটামিন ক্যালসিয়াম খেয়েছে। খেয়েছে steroid. কিন্তু কোন কাজ হয়না। টানা ৫ মিনিট প্রশ্নে শুধু 'না' বলে গেলো, শক্তি পায়না ছাড়া তার আর কোন কষ্ট নাই। যতটুকু general & systemic examination করা যায় তাতে কোন sign নাই। গলার ওড়না সরিয়ে দেখতেই দৃশ্যমান, ইউরেকা!
গরীব রোগী। গ্রাম থেকে আসছে৷ কম খরচে সরকারি যে প্রতিষ্ঠানের টেস্টের উপর আস্থা রাখা যায় সেটা National Institute of Laboratory Medicine & Referral Center (NILMRC), আগারগাঁও।
রিপোর্টের অবস্থা!
TSH: 208.70
Anti-TPO: 1257
Anti-Tg: 5432
তার রোগটা Hashimoto thyroiditis
এই রোগের মন্দের ভালো চিকিৎসায় তেমন খরচ নাই, দিনে মাত্র চার পাঁচ টাকার ওষুধই যথেষ্ট।
এরকম endocrine disease - যেখানে hormone production কম, সেখানে other endocrinopathy - hormone deficiency বিশেষ করে adrenal insufficiency আছে কিনা চিন্তা করতে হবে৷ না হয় দেখা যাবে Thyroxine supplement দিয়ে metabolism accelerate করা হলো, কিন্তু রোগীর steroid কম; এতে দেখা যাবে হঠাৎ adrenal crisis ডেভেলপ করে hypoglycemia, hypotension হয়ে রোগী shock এ চলে গেছে। গ্রামের রোগী দূর্বলতা কমানোর জন্য steroid খেয়েছে আগে, তাতেও তার hypothalamo pituitary adrenal axis suppressed থাকতে পারে।
মেডিসিনের মজাই এখানে, চিন্তার সমুদ্রে হাবুডুবু খেয়ে ঠিকঠাক history & examination করতে পারলে অনেক সহজ clinical clue খুঁজে পাওয়া যায় to reach the diagnosis.
কাওসার
কে-৬৫

