#হাবিজাবি_৩৮৫
"ডাক্তার সাহেব, বাচ্চাটা বারবার পেটব্যথা বলে। সব টেস্ট করালাম, আল্ট্রাসনো সিটি স্ক্যান, এত এত রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, সবই নরমাল। কিন্তু ব্যথা তো কমে না!" এখন কি এন্ডোস্কপি লাগবে?!
এমন রোগী প্রায়শই দেখি।
কখনো গ্যাস্ট্রিক বলা হয়, কখনো কৃমি, কখনো 'স্কুলে যেতে চায় না' বলে উড়িয়ে দেওয়া হয়। গ্যাস্ট্রিকের ওষুধ, পেট ব্যথার ওষুধ, বিভিন্ন ভিটামিন, বহু চিকিৎসকের কাছে বহু অ্যান্টিবায়োটিকও খেয়ে ফেলে। কিন্তু খুব কম মানুষই জানে, মাথায় ব্যথা না থাকলেও মাইগ্রেন হতে পারে, আর সেটা প্রকাশ পেতে পারে শুধুই পেটব্যথা হিসেবে! এই রোগটির নাম Abdominal Migraine.
১১ বছরের ছেলে।
গত ৩ বছর ধরে অনেকবার এই একই সমস্যা। হঠাৎ করে নাভির আশেপাশে প্রচণ্ড ব্যথা শুরু হয়। মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়। কিছু খেতে চায় না। বমি বমি লাগে, কখনো বমিও হয়। পরিবার আতঙ্কিত হয়ে হাসপাতালে নিয়ে আসে। কয়েক ঘণ্টা পরে ব্যথা একেবারে উধাও। পরদিন ছেলেটা আবার আগের মতো খেলাধুলা করছে। সব রিপোর্ট স্বাভাবিক। অনেক ডাক্তার দেখানো হলো। গ্যাস্ট্রিক, কৃমি, কেউ বলেন মানসিক সমস্যা। আসলে এটি Abdominal Migraine.
Abdominal Migraine আসলে কী?
এটি একটি Functional Gastrointestinal Disorder, যেখানে অন্ত্রে কোনো দৃশ্যমান ক্ষত, আলসার, টিউমার বা সংক্রমণ থাকে না। বরং মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে যোগাযোগের (Brain-Gut Axis) সাময়িক অস্বাভাবিকতার কারণে বারবার তীব্র পেটব্যথার আক্রমণ হয়। অর্থাৎ সমস্যা পেটে অনুভূত হলেও, এর মূল নিয়ন্ত্রণের গোলমাল অনেকটাই স্নায়ুতন্ত্রের।
এ কারণে একে 'Migraine without headache' বলেন কেউ কেউ।
কেন একে Migraine বলা হয়?
এই শিশুদের অনেকেরই,
পরিবারে Migraine এর ইতিহাস থাকে।
বড় হওয়ার পর তাদের Classical Migraine হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
অর্থাৎ শৈশবে মাথাব্যথার বদলে পেটব্যথাই ছিল Migraine এর প্রথম প্রকাশ।
কারা বেশি আক্রান্ত হয়?
সাধারণত ২–১০ বছরের শিশু।
মেয়েদের মধ্যে কিছুটা বেশি দেখা যায়।
কেন হয়?
এখনও সুনির্দিষ্ট কারণ পুরোপুরি জানা যায়নি। তবে কয়েকটি বিষয়কে দায়ী করা হয়:
• Brain-Gut Axis abnormality
• Serotonin imbalance
• Genetic predisposition
• Migraine pathway abnormality
• Stress
• ঘুমের অনিয়ম
• দীর্ঘক্ষণ না খেয়ে থাকা
• কিছু নির্দিষ্ট খাবার
কোন খাবারগুলো ট্রিগার হতে পারে?
সবার ক্ষেত্রে এক নয়।
তবে কিছু পরিচিত ট্রিগার হলো:
Chocolate
Aged cheese
Monosodium glutamate (MSG)
Caffeinated drinks
Processed food
কিছু Citrus fruit
অবশ্যই সবার ক্ষেত্রে এগুলো দায়ী নয়।
তাই অকারণে সব খাবার বন্ধ করে দেওয়াও ঠিক নয়।
রোগী কি symptoms নিয়ে আসে?
সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ:
বারবার একই ধরনের পেটব্যথা
ব্যথা সাধারণত নাভির আশেপাশে
জায়গা নির্দিষ্ট করে দেখাতে পারে না
মাঝারি থেকে খুব তীব্র
কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে
মাঝে মাঝে এক-দুই দিনও থাকতে পারে
এরপর...
একেবারে স্বাভাবিক।
এই 'সম্পূর্ণ সুস্থ' সময়টাই রোগ নির্ণয়ের বড় ক্লু।
সঙ্গে আর কী থাকতে পারে?
ক্ষুধামন্দা
বমি বমি ভাব
বমি
মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া
দুর্বল লাগা
খেলাধুলা বন্ধ করে দেওয়া
মজার ব্যাপার হলো, অনেকের মাথাব্যথাই থাকে না! তাই Migraine শব্দটি শুনে অনেকেই বিভ্রান্ত হন।
Diagnosis কীভাবে?
Abdominal Migraine এর কোনো টেস্ট নেই। কোনো আল্ট্রাসনোগ্রাম এটাকে প্রমাণ করতে পারে না। কোনো CT Scan বা MRI দিয়েও একে ধরা যায় না।
Diagnosis হয়:
ভালো History + Physical Examination + অন্যান্য বিপদজনক রোগ বাদ দেওয়া।
কোন রোগগুলো আগে বাদ দিতে হবে?
কারণ সব পেটব্যথাই কিন্তু Abdominal Migraine নয়। যা অবশ্যই exclude করতে হবে:
Appendicitis
Intestinal obstruction
Peptic ulcer disease (PUD)
Inflammatory bowel disease (IBD)
Urinary tract infection (UTI)
Kidney stone
Pancreatitis
Celiac disease
Constipation
Metabolic disorders
Surgical abdomen
রোগীর ইতিহাসে যদি ওজন কমে যায়, রক্তপাত হয়, জ্বর থাকে, রাতে ঘুম ভেঙে ব্যথা হয়, growth impairment হয় বা test abnormality পাওয়া যায়—তখন অবশ্যই অন্য রোগ খুঁজতে হবে।
চিকিৎসা কী?
during abdominal migrane attack:
শিশুকে শান্ত, অন্ধকার পরিবেশে বিশ্রাম দিন।
পর্যাপ্ত পানি বা তরল দিন।
প্রয়োজন হলে Paracetamol বা Ibuprofen দেওয়া যেতে পারে।
বেশি বমি হলে Antiemetic ব্যবহার করা যায়।
দীর্ঘমেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ - কোন ওষুধ নয়, বরং Lifestyle modification:
নিয়মিত ঘুম
সময়মতো খাবার
পর্যাপ্ত পানি
অতিরিক্ত মানসিক চাপ কমানো
সম্ভাব্য Trigger চিহ্নিত করা
অনেক সময় শুধু এগুলোই migraine attack এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।
কখন Preventive Medicine লাগতে পারে?
যদি:
reccurrent episodes
দীর্ঘ সময় স্থায়ী হয়
স্কুল মিস করতে হয়
দৈনন্দিন জীবন ব্যাহত হয়
তখন প্রয়োজন অনুযায়ী দেয়া যেতে পারে:
• Cyproheptadine
• Propranolol
• Amitriptyline
এগুলো কখনোই নিজে থেকে শুরু করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া।
ভবিষ্যতে কী হয়?
এটাই সবচেয়ে আশার খবর।
বেশিরভাগ শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই পেটব্যথা কমে যায় বা পুরোপুরি সেরে যায়। তবে তাদের একটি বড় অংশ পরবর্তী জীবনে Classic Migraine Headache এ আক্রান্ত হতে পারে এটা মনে রাখতে হবে।
কাওসার
কে-৬৫
