Habijabi Logo

হাবিজাবি-৩০৬

infectious
*********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
October 31, 2024 at 8:56 PM
6 comments
5 images
Media File (1/5)
Episode illustration

#হাবিজাবি_৩০৬

#Severe_Dengue_at_Home

রোগী আমার আপন ছোটভাই। ৩ দিন ধরে জ্বর, তীব্রতা বেড়ে highest recorded temperature 104°F, সাথে bodyache & severe headache

এতটুকু শুনে যতটুকু মনে হলো এটা viral fever, এবং এই season এ most likely Dengue fever

আপাতত Tab. Paracetamol 1gm করে 6 hourly দিয়ে CBC, Dengue NS1 antigen, SGPT করতে দিলাম।

  1. NS1 positive

SGPT: 59

CBC তে,

WBC: 4600

Platelet: 145 k

Hct: 36.9

Hb: 13

BP ভাল, বাসাতেই ছিল। হসপিটালে ভর্তি হতে চায় না। Orsaline & Adequate liquid food চলতে থাকলো।

এরপর কিছু নতুন symptoms শুরু হলো,

Nausea, Vomiting more than 3 times/day

Lethargy, Restlessness

এগুলো warning sign, তবুও hospitalised হবে না, hospital acquired infection & over treatment এর ভয়ে। যাই হোক, BP চেক করে দেখা গেলো 80/60, যা আগের দিন 100/70 ছিল।

এমতাবস্থায়, হাসপাতালে যেমন 500 ml IV fluid running দেই, এখানে যেটা করা হলো বমির জন্য Ondansetron tablet খাইয়ে Orsaline 500 ml একবারে খাওয়ানো হলো। ১ ঘন্টা পর BP 90/60। এরপর আবার 500 ml Orsaline খাওয়ানো হলো। তার ১ ঘন্টা পর BP 100/70. আলহামদুলিল্লাহ। এরমধ্যে আর vomiting হলো না। পাশাপাশি চলতে থাকলো Orsaline & liquid food. সেদিনের CBC,

  1. WBC: 3400

Lymphocyte: 41% যা আগের দিন ছিল 10%, বুঝা গেল Dengue virus এর বিরুদ্ধে Fight শুরু হয়েছে, প্রথম যুদ্ধে Lymphocyte হেরে যাচ্ছে, নতুন যোদ্ধারা আশা করি আসবে শিঘ্রই।

Platelet: 112 k, আগের দিন ছিল 145 k

Hct: 38, আগের দিন 36.9, সামান্য বেড়েছে - not that significant

Hb: 12.1, আগের দিন 13, সামান্য কমেছে

ইতোমধ্যে নতুন যে symptoms শুরু হলো,

Epistaxis - not spontaneous, প্রতিবার হাঁচি দিলে নাক দিয়ে রক্ত আসে। সাথে dry cough.

Hospitalize হবে না, Paracetamol এর সাথে add করলাম Tab. Fexofenadine 120, OD

Orsaline চলছে চার প্যাকেট প্রতিদিন, অর্থাৎ 2L প্রতিদিন অসংখ্যবার BP দেখা হয়, BP 100/70 বা 110/80 এরকম থাকে।

এর পরের দিনের CBC,

  1. WBC: 3200

Lymphocyte: 42%, আগের দিন ছিল 41%, fighting is going on - নতুন যোদ্ধারা আসা শুরু করেছে।

Platelet: 78 k, আগের দিন ছিল 112 k

Hct: 41.7, আগের দিন 38, baseline ছিল 36.9 - হিসাব করলে 13% বেড়েছে, Plasma leakage হচ্ছে, কিন্তু not more than 20%

Hb: 11.8, আগের দিন 12.1

অর্থাৎ শুরুতে যেটি classical dengue fever ছিল, সেটি সে অবস্থাতে নেই। এখন এটি Dengue hemorrhagic fever

Tourniquet test করা হলো, petechial rash 10 in 1 square inch, but less than 20, মন্দের ভালো।

এরমধ্যে history দিল toilet এ দু এক ফোঁটা রক্ত যায়। একটু চিন্তায় পরে গেলাম। তারপরেও BP ভাল ছিল 110/70, তাই পূর্বের নিয়মে home treatment চলতে থাকলো।

পরদিন CBC,

  1. WBC: 4130, আগের দিন ছিল 3200

Lymphocyte: 60%, যা আগের দিন ছিল 42%, যুদ্ধ বেশ ভালভাবেই চলছে, অনেক Lymphocyte curculation এ, আশা করছি খুব শিঘ্রই Dengue virus মরে ভর্তা হয়ে যাবে৷ কিন্তু চিন্তার বিষয় হলো এই যুদ্ধে প্রচুর cytokine release হবে - যা করতে পারে collateral damage - আর ঝামেলা বাঁধবে ঠিক তখনই!

Platelet: 25 k, আগের দিন ছিল 78 k, হঠাৎই যেন অনেক কমে গেল।

Hct: 36.8, আগের দিন 41.7

Hb: 13.8, এটা কমেনি, বরং বেড়েছে, হতাশার মধ্যে আশার আলো

এরমধ্যে ওইদিন ওর তীব্র মাথা ব্যথা, বমিভাব - কিন্তু বমি হচ্ছে না। Dengue encephalitis, Intracranial hemorrhage এগুলো মনে হলো না। neck rigidity, photophobia নাই। Fundoscopy তে কোন Papiledema, Retinal hemorrhage নাই। যেকোনো acute febrile illnes এ Headache হতে পারে।

আজকের দিনটা vital. BP ভালো। জ্বর নাই। আর এরকম afebrile দিনেই ঘটে যত গন্ডগোল। তাই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম, based on my clinical judgment oral steroid শুরু করবো। 0.5mg/kg body weight হিসাব করে Prednisolone OD দিলাম - ৩ দিন দিবো, সাথে PPI. সেদিন সারাদিন close monitoring এ থাকলো, বাসাতেই। পরদিন CBC তে,

  1. WBC: 4500

Lymphocyte: 50%

Platelet: 85 k, আগের দিন ছিল 25 k

Hct: 41.7, আগের দিন 36.9

Hb: 12.8

আলহামদুলিল্লাহ, অবস্থা উন্নতির দিকে।

Finally the 6th CBC,

  1. WBC: 7900, বেড়েছে আলহামদুলিল্লাহ

Lymphocyte: 35%, আগে altered N/L ratio ছিল, সেটি reverse হয়েছে, আলহামদুলিল্লাহ

Platelet: 211 k, within normal range, আলহামদুলিল্লাহ

Hct: 41.7, no change, আলহামদুলিল্লাহ

post viral fever lethargy থাকবে আরো কিছুদিন, ঠিকভাবে খাওয়া দাওয়া করলে দ্রুতই ঠিক হবে ইনশাআল্লাহ। শেষ হলো ১০ দিনের জ্বর যুদ্ধযাত্রা।

Hospitalization indication ছিল, বলেছি - কিন্তু জোর করিনি, মনে হচ্ছিলো পারবো ইনশাআল্লাহ। ভয় আশংকা ছিল, আল্লাহ সাহায্য করেছে। পরিবারের জন্য এতটুকু ঠিকভাবে করতে পারাই একজন চিকিৎসক হিসেবে স্বার্থকতা। আলহামদুলিল্লাহ।

কাওসার

কে-৬৫

keywords:Dengue feverWarning signsThrombocytopeniaPlasma leakageHome management

Comments (6)

S M Tohiduzzaman Jeci
1y

আলহামদুলিল্লাহ।

Rubayet Asif
1y

as usual Excellent analysis vai

Mayesha Nishwat
1y

My husband Md. Zannanul Haque Bappy treated me the same way at our home as I didn't want to be hospitalized! I trusted his clinical judgement and àlhamdulillah I recovered. But couldn't write like you did so Thanks anyway

Abdulla Hill Kafi
1y

Assalamualaikum. I have 2questions. If kindly give answer. Ques 1: Initially Hct increases, then Hct decreases that means pt on recovery phase or internal hemorrhage. How can differentiate this? On 3rd CBC Hct was 41.7 & pt was internal hemorrhage h/o & 4th CBC Hct was 36.9. When does Internal hemorrhage occur? At recovery period or before?. 2) How does Encephalitis / Hepatitis occur ? Ab mediated cellular destruction or Ag? we given steriod to suppress Ab, that means Encephalitis, hepatitis can occur at recovery phase? For this, Is it called that when fever is absent, then next 48hrs is Dangerous for patient? Thanks for sharing this scenario.

Kawsar Uddin
1y

Abdulla Hill Kafi in case of internal bleeding, pt usually have some other bleeding site specific symptoms & sign, on investigation hb usually drops significantly and decline of hct more than 10% is significant. Here every possibility is evaluated. Steroid use is not recommended by the national guideline, it was prescribed on my personal judgement & care. Sometimes we thought about the afebrile phase as the recovery phase but it could be the period of complications & that's why first 48 hours are vital here to closely monitor to develop any complications & dengue expansion.

Unknown
1y

SGPT বেশি থাকলে Paracetamol Dose reduction করতে হবে? কি হারে Dose reduction করব?