#হাবিজাবি_২১৮
মহিলা রোগী, বয়স ৩৮।
তার মূল সমস্যা হল - মাঝেমাঝে বুক ধড়ফড় করে (Palpitation), ঘুম কম হয়।
Dust & Food allergy আছে। আছে Bronchial Asthma. Gestational diabetes mellitus এর হিস্ট্রি আছে। রোগী এসব হিস্ট্রি বলেছেন, চিকিৎসক সেসব লিখেছেনও।
On examination এ Pulse BP নর্মাল।
CBC, RBS, TSH, S. creatinine S. uric acid সবই নর্মাল। ECG নর্মাল, Pulse 66/min, regular. শুধু Vit-D level কিছুটা কম।
সবকিছু মিলে তার Dx হল Anxiety disorder - আরো নির্দিষ্ট করে বললে Panic disorder. যার Bronchial Asthma ও Atopy আছে। পাশাপাশি Vit D deficiency আছে। কিন্তু প্রেসক্রিপশনে কোন Dx লেখা নাই।
অনেক স্যারদের এমন প্রেসক্রিপশন প্রায়শই দেখি যেখানে কোন Dx লেখা থাকে না। Definitive না হোক, এক বা একাধিক Presumptive বা Differential Dx লেখা থাকলেও আমাদের মত জুনিয়রদের শিখতে অনেক সুবিধা হয়। কিন্ত এমন Dx বিহীন প্রেসক্রিপশন দেখে রোগীর Dx অনুমান করতে হয় prescribed drugs দেখে বা investigations paper ঘেঁটে।
রোগীর prescribed drugs,
Propranolol 10, BD চলবে।
Montelukast 10, OD চলবে।
Amitriptyline 12.5, OD ৩ মাস।
সাথে weekly Vitamin D, daily Calcium+Vit D সাপ্লিমেন্ট ও PPI আছে।
এই পোস্ট দেয়ার কারণ prescribed drugs এর 1 ও 2 নাম্বার।
Propranolol একটি non-selective Beta blocker, অর্থাৎ একদিকে এটি হার্টের Beta 1 receptor block করে palpitation কমায় - আর তাই Anxiety disorder এ palpitation কমাতে আমাদের দেশে বহুল ব্যবহৃত হয়।
অন্যদিকে এটি লাংসের Beta 2 receptor block করে bronchoconstriction করে - আর তাই Bronchial Asthma তে এটি absolutely contraindicated.
Propranolol এর যে contraindications গুলো আছে তার মধ্যে নাম্বার ওয়ান হল Bronchial asthma. তাই Propranolol প্রেসক্রাইভ করার আগে Bronchial asthma আছে কিনা সে হিস্ট্রি অবশ্যই নিতে হবে। কিন্তু সেই হিস্ট্রি নিয়ে আছে জেনে লিখে রাখার পরও প্রেসক্রিপশনের প্রথম ওষুধটাই যখন Propranolol হবে তখন সেটি বড় ভুল বটে! আবার কেউ যদি মনে করে Palpitation এর চিকিৎসায় Propranolol, সাথে Asthma চিকিৎসায় Montelukast, আর এ দু'য়ে মিলে কাঁটকাঁটি হবে! এটি আরো বড় ভুল, কারণটা শেষে বলবো!
Beta blocker এর মূল ব্যবহার বিভিন্ন cardiovascular diseases (CVD). non-selective Beta blocker গুলোর bronchoconstriction করার বিষয়টি মাথায় রেখে CVD তে সব সময় cardio-selective Beta blocker ব্যবহৃত হয়। কিন্তু এটিও সত্য - কোন Beta blocker ই পুরোপুরি cardio-selective না, সবাই কম বেশি Beta 2 receptor block করে - আর তাই bronchial asthma আছে এমন রোগীর CVD indications এ cardio-selective Beta blocker দেয়ার সময়ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, সম্ভব হলে বিকল্প কোন blocker ব্যবহারের কথা বলা হয়েছে।
Anxiety disorder কিন্তু CVD এর মত তেমন কোন serious issue না যে এখানে Propranolol is the only choice or is a must choice! বরং Anxiety disorder এর standard pharmacological management এর মধ্যে Propranolol দেয়ার কথা বলাই হয়নি। তারপরও episodic palpitation কমাতে চাইলে কেউ দিতে পারে, কিন্তু এমন রোগীকে কখনোই না যার Bronchial asthma আছে!
বরং Anxiety disorder এর মূল চিকিৎসা counselling ও cognitive behavioural therapy (CBT), পাশাপাশি এর একমাত্র ওষুধ হল Anti-depressant যেমন SSRI/SNRI/TCA.
পাশাপাশি কিছু রোগীদের অল্পদিনের জন্য Benzodiazepine (BDZ) দেয়া যায় যাদের ঘুমের সমস্যা আছে। তেমন contraindications না থাকলে ঘুমের সমস্যায় ভোগা Anxiety disorder এর রোগীকে Anti-depressant হিসেবে TCA দিলে একঢিলে দুই পাখি মরবে - Anxiety কমবে, সাথে ঘুমও আসবে কারণে এদের sedative effect আছে।
এই প্রেসক্রিপশনের 3 নম্বর ওষুধটি Anti-depressant TCA, আর এটিই এখানে যথেষ্ট এই রোগীর Anxiety disorder এর চিকিৎসা হিসেবে।
Anxiety disorder এর চিকিৎসার বিষয়টি যখন আসলোই তখন অন্য একটি ইস্যু নিয়ে একটু কথা বলি। অনেকের যেমন বিভিন্ন নেশার অভ্যাস থাকে, ইদানিং অনেক রোগীর বিশেষ করে মহিলা রোগীদের নেশার বস্তু হল Flupentixol melitracin!
বাংলাদেশে বহু কোম্পানি এটি বানায়, আর এর প্রচারও ব্যাপক। এটি অনেকটা সর্বরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়! Anxiety Depression এসব বাদই দিলাম, মাথা ব্যথা থেকে শুরু করে আরো যত ব্যথা আছে সব তরকারিতে আলুর মত এটি চলে! এমনকি এটি অনেকের ঘুমের ওষুধ, প্রেশারের ওষুধ, আর কত কি! চিকিৎসক থেকে শুরু করে হাতুড়ে, ওষুধের দোকানদার সবাই দেদারসে রোগীদের এটি দেয়, কারণ রোগী খেয়ে সাময়িক আরাম পায়!
আরামের ব্যারাম টের পাওয়া যায় কিছুদিন পর! রোগী এই ওষুধের উপর dependent হয়ে পড়ে, প্রেসক্রিপশনে ১-২ মাস লেখা থাকলেও আরাম পায় দেখে একটানা খেতেই থাকে, চলতে থাকে বছরের পর বছর! কোন একদিন বাদ দিলে বুঝা যায় তার dependency সমস্যার বহুরূপ! অস্থির লাগে, মাথা ব্যথা করে, ঘুম আসে না, ইত্যাদি ইত্যাদি!
আর এসবের চেয়েও বড় side effect হল - এই typical Anti-psychotic drug গুলো দীর্ঘমেয়াদে extrapyramidal symptoms যেমন Parkinsonism করতে পারে, এমনকি ডেভেলপ করতে পারে neuroleptic malignant syndrome (NMS) এর মত emergency.
তাই মুড়ির মত যত্রতত্র Flupentixol melitracin লেখা থেকে বিরত থাকা উচিৎ, অল্প কিছুদিনের জন্য দিলেও রোগীকে এ ব্যাপারে বিস্তারিত বলে দেয়া উচিৎ।
যাই হোক, এবার আসল কথায় আসি। Anxiety disorder এ ভোগা সেই রোগীর কিছুদিন ধরে breathlessness হচ্ছে। চারপাশে COVID মহামারী, আবহাওয়া hot humid, সব মিলিয়ে বিভিন্ন কারণে Asthma হিস্ট্রি থাকা এই রোগীর breathlessness হতেই পারে। কিন্তু সেসব কারণ বাদ দিয়ে আপাতত একটি কারণ চিন্তা করেই রোগীর Propranolol বন্ধ করে দেয়া হল। এখন breathlessness নাই!
এই রোগীকে যে স্যার Propranolol প্রেসক্রাইভ করেছেন (ভুলে হতে পারে), দেশি বিদেশি মিলিয়ে তার বড় বড় ৩টি ডিগ্রী আছে। কথা সেটা না, কথা হল - বড় স্যার থেকে শুরু করে সদ্য পাশকরা সবাইকেই এরকম ছোট ছোট বিষয়ে বেশ সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫