Habijabi Logo

হাবিজাবি-২৪৫

gastroenterologydermatology
*******************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
August 21, 2021 at 9:48 PM
52 comments
No media

#হাবিজাবি_২৪৫

Beauty of Medicine.

আমার এক জুনিয়রের মা। বয়স ৬০ বছর। hypertensive, non-diabetic.

আছে osteoporosis.

drug history:

Anti-hypertensive হিসেবে Cilnidipine ও Losartan খান।

Osteoporosis এর জন্য টানা দু'বছর Ibandronic acid খেয়েছেন - দেড় বছর হল যা বন্ধ আছে। আর এখন শুধু Calcium+Vit D supplement খাচ্ছেন।

গত দুই বছর ধরে তার intense itching & rash. itching এতই বেশি যে ২ মাস ধরে ঠিকমত ঘুমাতে পারেন না।

সারা শরীরে intensely itchy small blister like rash, বেশি Back ও Gluteal region এ।

চিকিৎসকের স্মরণাপন্ন হন।

Atopic dermatitis চিন্তা করা হয়।

চিকিৎসা হিসেবে ট্রাই করা হয় topical steroid সহ বিভিন্ন anti-histamines. কিন্তু কোন উন্নতি হয় না।

কিছুদিন পর অন্য চিকিৎসকের স্মরণাপন্ন হন।

এবার Contact dermatitis চিন্তা করা হয়। রোগীর Hair dye ব্যবহারের হিস্ট্রি আছে।

Hair dye ব্যবহার বন্ধ করা হয়। আবার ট্রাই করা হয় অন্য antihistamines. কিন্তু ২ মাসেও অবস্থা আগের মত।

এরপর, আবার চিকিৎসকের স্মরণাপন্ন হন।

Pre-psoriatic lesion হতে পারে - এবার এমনটা চিন্তা করা হয়।

Methotrexate শুরু করতে হবে এমন ভাবনা থেকে করা হয় কিছু রুটিন টেস্ট। CXR ও geneXpert to exclude Tuberculosis. RBS, TSH, S. Creatinine, SGPT. সব নর্মাল। CBC করা হয়।

ঠিক এই অবস্থায় ও একদিন বিস্তারিত সব শেয়ার করে।

সব শুনে আমার কাছে একটি সম্ভাবনাকে বেশ তীব্র মনে হয়।

CBC রিপোর্টে দেখিঃ

Hb: 11.6

MCV: 74.8 (সামান্য কম)

MCH: 24.9 (সামান্য কম)

CBC দেখে খটকা তৈরি হলে সেই সম্ভাবনা মাথায় রেখে PBF করতে বলি।

এরপর জিজ্ঞেস করি bowel habit কেমন - মাঝেমাঝে loose motion হয়, খাবারের অনিয়ম হলে, তবে সেটি মশলা জাতীয় খাবার বেশি খেলে। hematemesis বা melaena নেই।

যে আকাঙ্ক্ষিত হিস্ট্রিটি পাওয়া গেল সেটি হল - তিনি প্রচুর রুটি খান!

ইউরেকা!!

রুটি, পাউরুটি খাওয়া বন্ধ রাখতে বললাম। অপেক্ষায় থাকলাম PBF রিপোর্টের।

PBF: RBC shows anisochromia with anisocytosis and macro-ovalocytes, microcytes with pencil form cells.

comments: Features suggestive of combined deficiency.

ইউরেকা! ইউরেকা!!

আমার কাছে রোগীর skin disease এর probable Dx হল Dermatitis herpetiformis.

আর এর পিছনে কারণ হল Coeliac disease.

আমার এই ধারণার পিছে যুক্তি কি কি?

  1. রোগীর osteoporosis আছে। Coeliac এ duodenal absorption of Ca কম হয় due to duodenal villous atrophy - ঝুঁকি বাড়ে osteoporosis এর।

  2. Typical distribution এ rash গুলো predominant, এবং intensely itchy. unresponsive to multiple antihistamines.

  3. সারা বছরই তিনি রুটি খান। রুটিতে থাকা gluten এর প্রতি এই রোগীর immunity এক ধরণের abnormal immunological response দেখায়, আর এতে তাদের duodenal mucosa damaged হয় - partial villous atrophy হয়।

  4. CBC তে MCV ও MCH সামান্য কম, নর্মালের কাছাকাছি। duodenal villous atrophy হওয়ার জন্য যখন Fe ও Folate দুটোর absorption ই কম হয় তখন অনেকের এরকম blood picture দেখা যায়।

  5. PBF এ combined deficiency. যা 4 নম্বর পয়েন্টের ব্যাখাকে confirmed করে। Fe absorption কমে - microcyte, Folate absorption কমে - macrocyte, দুয়ে মিলে combined deficiency.

পাশাপাশি আরো কয়েকটি পয়েন্ট বলে রাখি,

  • Coeliac disease যে কোন বয়সে প্রকাশ পেতে পারে। রুটি খেলে এটি হয় - তা কিন্তু না। এটি তাদেরই হয় যারা genetically susceptible - রুটি খেলে তাদের gluten sensitivity ডেভেলপ করে।

  • পুরুষদের চেয়ে মহিলাদের বেশি হয়।

  • unrecognized অনেক Coeliac disease এর রোগীরা প্রেজেন্ট করে mild under-nutrition ও osteoporosis নিয়ে।

  • 50% রোগীদেরই কোন symptom থাকে না।

  • মাত্র 10% বা আরো কম রোগী প্রেজেন্ট করে এরকম skin manifestation - Dermatitis herpetiformis নিয়ে।

এটি কনফার্ম করার জন্য gold standard test হল Endoscopic duodenal biopsy, histopathology তে partial villous atrophy দেখা যায়।

Screening test হিসেবে করা হয় Anti-endomysial antibodies, tTG assay. ওকে সেভাবে advice করি।

চিকিৎসা?

অধিকাংশ ক্ষেত্রে শুধু gluten free diet এ Dermatitis herpetiformis এর rash ও itching কমে যায়। কারো কারো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে Dapsone.

Coeliac disease এর চিকিৎসা ওই একই - gluten free diet. Wheat, rye, barley আছে এমন খাবার খাবে না।

জুলাই এর ২০ তারিখ সব ধরণের gluten containing খাবার খেতে বারণ করি। এর ১ সপ্তাহ পরের আপডেট - no improvement.

ঠিক ১ মাস পর গতকাল আবার জিজ্ঞাস করি।

আগের চেয়ে improved.

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Celiac diseaseDermatitis herpetiformisGluten-free dietIron deficiency anemiaOsteoporosis

Comments (52)

Nahid Farzana
4y

তোমার লেখা খুব ভালো লাগে। শিক্ষণীয় ও ঝরঝরে লেখা। যদি কিছু মনে না করো, MCV, MCHC এগুলো যা যা থাকে CBCর রিপোর্টে ((WBC ও Platelet বাদে),সেগুলোর প্রত্যেকটা সম্পর্কে লিখবে? এগুলো বাড়লে কি কি সমস্যা ইন্ডিকেট করে,কমলে কি ইন্ডিকেট করে, সেগুলো গুছিয়ে একসাথে লিখলে খুব উপকার হতো। কারণ তোমার লেখার যাদুতে সহজেই বোঝা ও মনে রাখা যাবে। আরেকটা কথা। বই লিখো। আমরা সবাই কিনবো। ছাত্র ছাত্রীদের খুব উপকার হবে।

Kawsar Uddin
4y

Nahid Farzana ধন্যবাদ ম্যাম। চেষ্টা করবো লিখতে।

Md. Jashim Uddin
4y

তুমি একদিন দেশসেরা মেডিসিনের লিজেন্ড হবে

Kawsar Uddin
4y

Md-Jashim Uddin Allah is the best planner. Keep me in your prayers, Bhai.

Syed Mohiuddin Nasir
4y

Se toh legend ei..hsc tei bujchi..

Kawsar Uddin
4y

Syed Mohiuddin Nasir দোয়া করবেন ভাই। আপনাদের হাত ধরেই আমার মেডিকেল যাত্রা। আপনাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। ভাল থাকবেন ভাই, ফি আমানিল্লাহ্।

Syed Mohiuddin Nasir
4y

Carry on..Feeamanillah..Best wishes

S M Mehedi
4y

সবগুলো হাবিজাবি যদি একসাথে পেতাম,বিশাল উপকার হতো! খুব সহজে বুঝাও ভাইয়া,সব সময়ের মতো

Rukhsana Parvin Munmun
4y

S M Mehedi , can be compiled in books.

Kamal Parvej
4y

Very good evaluation . Thank you

Bhuyan Sabab Ahmed
4y

Ki bolbo. Masterpiece

Asrar Hoque
4y

Nice case

Sohel Shafi Aunee
4y

Outstanding approach and explanation

Md Tanvir Latif
4y

Wonderful as always vai!!

Mustafa Hamid Ashequeye
4y

পোস্টগুলোকে বই আকারে আনা যায় না? এমন শিক্ষনীয় বিষয়গুলোকে একসাথে করে রাখার উদ্যোগ টা জরুরী।

Hemonta Podder
4y

great observation..celiac disease,IBD eisob bideshi der rog bolte bolte ultimately diagnosis hoy na amar dharona, eirokom approach nile hoyto aro ber hobe emon case.

Yeasmin Humda Mishu
4y

উফ।।।।। থ্রিলারের চেয়ে কম না। থ্যাংকস আ লট।

Saykat Mahmud
48w

কাউসার ভাই, আসসালামু আলাইকুম, আপনার ধারাবাহিক লেখা গুলো কিভাবে খুজে পাবো মানে আমি হাবিজাবি ১ থেকে পড়তে চাই।

Md Mahfuzur Rahman
4y

chomotkar.....accurate CBC analysis......amader moto choto doctor der jonno ai habizabi dorkar....everyday wait kori aitar jonno...new new experience and lesson..........it must not stop

Raihan Rajib
4y

Allah bless you vaiya your post means- There’s something i don’t want to miss Thanks a bunch vaiya

Eraj Rahman
4y

Good evaluation

শান্তনু বণিক
4y

Interesting! Excellent presentation!

Abdullah Ahmad
4y

দুর্দান্ত... Thanks for Sharing.. It helps us to know.. May Allah increase your knowledge..

Nomita Roy Chowdhury
4y

Great

Fatema Khatun
4y

Good diagnosis I am a doctor k 29 batch dmc so I am proud of you I need you during my any time illness plz give your contact number and chamber address

ডা.ফয়সাল রহমান
4y

অনেকদিন পর আবার থ্রিলার! রবীন্দ্রনাথ ও এটা শুনলে কখনো রুটি খেতে আসতো না! U Rekka!

Rituparna Dey
4y

থ্রিলারের চেয়ে কম কিছু মনে হলো না।চমৎকার

Laila Akhter
4y

অসাধারণ তোমার মেধা!কত সহজ করে তুমি সব বুঝিয়ে বল বই আকারে বের করলে শিক্ষার্থীদের কাজে লাগবে।দোয়া করি তুমি অনেক বড় হও।

Kawsar Uddin
4y

Laila Akhter ধন্যবাদ ম্যাম। ভাল থাকবেন। দোয়া করবেন।

Anisur Rahman Repon
4y

Good sharing

Md Arif Ullah Bhuiyan
4y

Excellent

নাসিম আহমেদ সুমন
4y

অসাধারণ

Mohammad Zahangir Alam
4y

DR HOUSE bravo ....

Sakib Ziauddin Mohammad Chowdhury
4y

দারুণ!

Ahmed Kayes
4y

Bah

Saiful Islam
4y

যারা ডায়াবেটিক, তারাত সারা বছর রুটি খেতে হয় ২বেলা করে। তাদের ক্ষেত্রে কি উপদেশ দিব।

Kawsar Uddin
4y

Saiful Islam রুটি খেলেই এটি হবে তা কিন্তু না। রুটি খেলে এটি শুধু তাদেরই হবে যারা genetically susceptible.

Saiful Islam
4y

Kawsar Uddin genetically susceptible হলে treatment টা গাইড লাইন কেমন হবে

Mahbubur Rahman
4y

Wow

Razia Sultana Mithila
4y

Apnr chamber kothay? Deatils pls. Amr ekjn relative er o emn prb.

Buddhadeb Ganguly Shomi
4y

Great vaiya

Dr-Asadul Haque Asad
4y

patient er CBC তে RDW কেমন ছিল? RDW বেশি কিন্তু MCV নর্মাল বা সামান্য কম এমন blood picture তো থাকার কথা combined deficiency হলে। Kawsar Uddin

Kawsar Uddin
4y

Dr-Asadul Haque Asad RDW was normal. No correlation between RDW values and histological scores of Coeliac disease was found. More than 50% patients with Coeliac disease were found having normal RDW in several studies. But if the RDW was raised, the initial suspicion would be stronger.

Mahbuba Kashida
4y

tTG assay test ta kothay kora hoy??

Kawsar Uddin
4y

Mahbuba Kashida যতটুকু জানি tTG assay বাংলাদেশের কোথাও হয়না। কিন্তু anti tTG, অর্থাৎ anti-endomyseal antibodies test করা যায়। এটাতে একটু ঝামেলা আছে, অধিকাংশ ক্ষেত্রে শুধু IgA দেখা হয়, আর কারো যদি selective IgA deficiency থাকে তবে এটি false negative হতে পারে, আর সেক্ষেত্রে একত্রে IgG সহ একত্রে বা IgA negative হলে পরে IgG করতে হয়।

তন্ময় দে
4y

Mahbuba Kashida BSMMU তে হয়। আমরা বেশ কবার করিয়েছিলাম। কয়েকজন পজিটিভ ও পেয়েছি।

Kawsar Uddin
4y

তন্ময় দে Many thanks for the info.

তন্ময় দে
4y

Kawsar Uddin no mention brother

Mahbuba Kashida
4y

তন্ময় দে thanks. Amr Ammu k gastroenterology r sir Anti tTG test ta Korte bolechen , Bsmmu te outdoor lab a kora jabe?

তন্ময় দে
4y

আমি কোভিডের আগে করিয়েছি। এখনও করতে পারের কথা।

Mahbuba Kashida
4y

তন্ময় দে kono preparation lage Vaia?

Tanjurul Morshed Nayan
4y

Excellent!! Amader common porce Bilkis Aktar apu