#হাবিজাবি_১৭৭
জাতি হিসেবে আমরা বেজায় হুজুগে, শিক্ষিত ও অশিক্ষিত দু শ্রেণী'ই!
গল্প ১ঃ
প্রাইমারি স্কুলের হেড মিস্ট্রেস। উনি জানেন, বেশি বেশি খেয়ে immunity বাড়াতে হয়, তাহলে নাকি COVID হয় না, আর হলেও নাকি complications কম। একদিকে লকডাউনে শুয়ে বসে থাকা, অন্যদিকে immunity বাড়াতে মাত্রাতিরিক্ত খাওয়া। দু'য়ে মিলে তার ওজন বেড়েছে প্রায় ২০ কেজি। এখন এমনই অবস্থা, ওই শরীরে শ্বাস নিতেই কষ্ট হয়। COVID-19 আক্রান্ত স্বামীর সেবায় কাছে আছেন। আরো কিছু খেতে হবে কিনা জানতে চাইলেন। বললাম, 'যা খেয়েছেন তা এবার খরচ করেন!'
গল্প ২ঃ
পেশায় গৃহিণী। গরম পানি খেলে করোনা হয় না। গত ক'মাস তাই গরম পানি, আদা লবঙ্গ লেবু চা, আরো যা গরম আছে সবই বেশি বেশি খেয়েছেন, এখনো খাচ্ছেন। উনিও COVID positive স্বামী সেবায় ব্যস্ত। জিজ্ঞাসা করলেন, 'গলা ব্যথা, পায়খানা শক্ত, ঘুম আসেনা।' BP দেখি বেশি, আগে ভাল ছিল। কাপের পর কাপ ক্যাফেইনের চাপে ঘুমের বারোটা তো বেজেছেই, সাথে গরম পানিতে mucosa burn হয়ে গলা মুখ লাল-সাদা হয়ে আছে - oropharyngeal candidiasis, অন্যদিকে constipation. বললাম, 'এবার একটু ক্ষান্ত দিন!'
Moral of the stories: excess of everything is bad.
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫