Habijabi Logo

হাবিজাবি-১৩২

infectious
*********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
May 9, 2020 at 3:08 PM
26 comments
No media

#হাবিজাবি_১৩২

রাস্তা দিয়ে হাঁটছি, বেখেয়ালি এক লোক হঠাৎ এসে ধাক্কা খেল। চেয়ে দেখি তার হাতে হাত মোজা, মুখে মুখ মোজা!

উনি স্যরি বললেন।

  • ইটস ওকে। আপনি কি পেশায় একজন চিকিৎসক?

  • না ভাই, চাকরী করি।

  • হাতে গ্লাভস কেন?

  • ভাইরাস থেকে বাঁচতে!

  • মুখে মাস্ক কতক্ষণ পড়ে থাকেন?

  • প্রায় সারাদিনই পড়ি!

  • ধন্যবাদ আপনার সতর্কতার জন্য। কিন্তু এটা ঠিক না, এভাবে ঠিক না!

আমাদের skin হল জীবাণুর বিরুদ্ধে একটি primary defence. skin এ যে sweat বা sebaceous ডিসচার্জ হয় তার anti-microbial properties আছে, যা চেষ্টা করে হাতে থাকা microbes কে প্রতিরোধ করতে।

একজন সাধারণ মানুষ যখন সারাক্ষণ ল্যাটেক্স গ্লাভস পড়ে থাকেন, তার সেই হাতে কোন ভাইরাস লাগলে সেটা দীর্ঘ সময় সেখানেই সক্রিয় থাকে। তার নাকের মধ্যে হঠাৎ শুরুশুরি হল, তিনি কিন্তু গ্লাভস খুলে নিচ্ছেন না, বা এন্টিসেপটিক হ্যান্ডরাবও করছেন না, তিনি সরাসরি গ্লাভস পড়া হাত দিয়েই নাক চোখ চুলকাচ্ছেন! এতে তার infected হওয়ার ঝুঁকি অনেক বেশি। বরং সাধারণ মানুষ হিসেবে গ্লাভস ছাড়া খালি হাতে থাকলেই তিনি বেশি ভাল থাকতেন!

আমরা হাসপাতালে রোগী দেখার সময় যখন গ্লাভস পড়ি, তার কারণ যেমন ওটির সময় আমাদের হাত থেকে জীবাণু যেন রোগীর শরীরে না যায়। বা রোগীর রক্ত পুজ সরাসরি যেন হাত দিয়ে স্পর্শ না করতে হয়, যার মাধ্যমে রোগীর ইনফেকশনে আমরা নিজেরা ইনফেকটেড হতে পারি।

বর্তমানে হাসপাতালে আমরা অনেকে অধিকাংশ সময় গ্লাভস পড়ে থাকি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই গ্লাভস পড়া হাত দিয়ে রোগী হ্যান্ডেল করে অন্য কিছু স্পর্শ করার আগে antiseptic solution দিয়ে হ্যান্ডরাব করছি কিনা। পাশাপাশি দেখতে হবে একটা রোগী দেখে ওই একই গ্লাভস পড়া হাত দিয়ে অন্য রোগী দেখার আগে হ্যান্ডরাব করছি কিনা, stethoscope diaphragm মুছে নিচ্ছি কিনা। এটা না করলে এক রোগীর ইনফেকশন যেতে পারে অন্য রোগীর শরীরে।

মনে রাখা ভাল, PPE পড়ার পরও স্বাস্থ্যসেবার সাথে জড়িত অনেকের আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হল improper PPE etiquette, কারণ এটা নিয়ে কার্যকর কোন ট্রেনিং দেয়া হয়না।

এবার আসি মাস্ক নিয়ে। রাস্তায় ধাক্কা খাওয়া ওই ভদ্রলোক সতর্কতার সহিত সারাদিনই প্রায় মাস্ক পড়ে থাকেন! শুনতে অপ্রিয় লাগলেও এই অভ্যাসটি ঠিক না!

আমরা যখন শ্বাস নিই, তখন শুধু যে বাতাস ও তার সাথে ধুলাবালি নিই তা কিন্তু না। পাশাপাশি নাক দিয়ে টেনে নিই আরো কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া। করোনা ছাড়া বাকি যারা আমাদের respiratory tract এ প্রবেশ করে তাদের কেউ হয়তো কোন mild symptoms করতে পারে, কেউ তো আরো benign - যারা আমাদের রোগ প্রতিরোধের সাথে পাল্লা দিয়ে কিছুই করতে পারে না বরং normal flora হিসেবেই থাকে।

ধরুন, সাধারণ করোনা ভাইরাস যারা এই novel করোনা ভাইরাসের মত খারাপ না, তাদের কেউ শরীরে ঢুকে সাধারণ flu like illnesses তৈরি করলেও এটা খারাপ করোনা ভাইরাসের বিরুদ্ধে immunity বাড়াতে সাহায্য করে। এমনকি যে normal flora গুলো respiratory tract এ জমা হয় তারাও immunity বাড়ায়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয় ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধে।

তাই কোন সাধারণ মানুষ যদি সারাক্ষণ ঘরে বাইরে মাস্ক পড়ে থাকে তবে তাতে তার যতটা না উপকার হবে, তার চেয়ে বেশি ক্ষতি হতে পারে! কেউ বাইরে কোন জনসমাগমে গেলে এটা ব্যবহার করবে, আর বাকি সময় স্বাভাবিক বাতাসে মাস্ক ছাড়া শ্বাস নিবে এমনটাই হওয়া উচিৎ।

কেবিনের এক অন্য শ্বাসজনিত রোগের রোগী, যিনি মাস্ক পড়ে থাকেন। একটি না বরং দুটি ভিন্ন ধরণের মাস্ক একসাথে! তিনি জানালেন তার শ্বাস নিতে কষ্ট হয়। বললাম, 'আপনি কেবিনের একা রোগী, আপনার তো সারাক্ষণ মাস্ক পড়ার দরকার নাই। কেউ যখন দেখতে আসবে, তখনই কেবল পড়তে পারেন। আর যারা আপনাকে দেখতে আসবে আপনার চেয়ে তাদেরই বরং মাস্ক পড়ে থাকা বেশি জরুরি।

এই কথাটি প্রযোজ্য করোনা ওয়ার্ডের ক্ষেত্রেও। কারো যদি শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, তাকে যদি সব সময় মাস্ক পড়ে থাকতে বলি - তাতে তার শ্বাসকষ্ট আরো বাড়বে, অক্সিজেন স্যাচুরেশন আরো কমবে। তাই এসবের সঠিক ব্যবহার rational ও timely হওয়া উত্তম। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, বিষয়টা যেন এমন না হয় সেদিকে খেয়াল রাখা আবশ্যক!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:PPEInfection controlFomite transmissionMask overuseCOVID-19 precautions

Comments (26)

Sudhangshu Kumar Ballav
6y

Very correct write up . Thanks.

Kawsar Uddin
6y

Thanks Sir. Stay safe.

Mourin Hussain Rupa
6y

খুবই দরকারি কথা লিখেছ। অনেক দোয়া রইল তোমার জন‍্য।

Kawsar Uddin
6y

ধন্যবাদ আপু। ফি আমানিল্লাহ্।

Nashit Chowdhury
6y

Again unexpectedly disappointed for mask related opinion! The idea of mass using face mask for covid-19 is not for the protection of people themselves but for preventing asymptomatic/presymptomatic transmission. Most people wear cloth masks or even if they get original surgical masks they do not wear it in a sealed way as health providers are supposed to wear. All it does help limit shedding of viruses during talk, sneeze, cough or exhalation to some extent. Could you share any scientific evidence of the theory that for keeping normal flora pool people need to inhale without mask? Please do not provide any expert opinions or psudo-scientific evidence.

Ruhul Kabir
6y

Nashit Ahmed Chowdhury very few know that talking is the major source of virus spread in asymptomatic and presymptomatic patient as they do not produce cough and sneeze. Talking is a droplet and microdroplet producing process.

Ruhul Kabir
6y

দূঃখজনক হলেও সত্যি অনেক বিষয় বিজ্ঞান সম্মত বললেন( বিশেষত গ্লাবসের বিষয়) কিন্তু মাস্কের বিষয়ে অনেক কথাই বিজ্ঞান সম্মত হলোনা। মহামারী সিচুয়েশন অার স্বাভাবিক সময়কে এক করে ফেললেন। করোনা ওয়ার্ডে ভর্তি রুগী যতটুকু সম্ভব সবসময় মাস্ক পরে থাকবেন তার হাচি কাশি যাতে ফোমাইট হিসাবে বেশী যায়গাকে সংক্রমিত না করে। এবং মাস্ক ব্যাবহার শেষে ঢাকনা যুক্ত বিনে ফেলবেন যা সঠিক প্রক্রিয়ায় ডিসপোজাল হবে। জনসমাগম বলতে কি বুঝেন? ঘর হতে বের হলেন জরুরী প্রয়োজনে, রিক্সা কিংবা অন্য পরিবহনে উঠলেন অাপনি কিন্তু নিরাপদ দূরত্ব হতে সরে অাসলেন। সুতরাং ঘর হতে বের হলেই মাস্ক পরুন। হাত ধোয়া, সোসাল ডিসটেন্স এর পরেই মাস্ক ব্যাবহার এই ভাইরাস কে প্রতিহত করার বড় অস্ত্র। নরমাল ফ্লু বা সিজনাল ফ্লু দিয়ে নয় বরং ব্যায়াম, মান সম্মত খাবার দিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করতে হবে। সকল গাইডলাইন এই সিজনে ফ্লু ভ্যাক্সিন নিতে বলছে বিশেষত হেলথ কেয়ার ওয়ার্কারদের। এই ভাইরাসের রোগের মেকানিজমে খারাপ লক্ষন গুলোর সব গুলাই রোগের জন্য সরাসরি নয় বরং এক্সাজারেটেড এডাপ্টিপ ইমিউন রেসপন্স এর ফলস্বরুপ হয়। স্ট্যান্ডার্ড সার্জিক্যাল মাস্ক স্যাচূরেশন কতটুকু কমায় কোন স্টাডি অাছে? রুগী ত রেসপিরেটর ব্যাবহার করছেনা। বরং হাই ফ্লো অক্সিজেন এরোসল জেনারেট করে বিধায় ন্যাজাল মাস্কের উপর অবস্যই সার্জিক্যাল মাস্ক পরতে হবে।

Kawsar Uddin
6y

Ruhul Kabir ধন্যবাদ স্যার মূল্যবান মন্তব্যের জন্য। কিন্তু অনেকগুলো বিষয়ে দ্বিমত পোষণ করছি। মহামারী সময় হলেও আপনি যেভাবে বলছেন সেভাবে করা যাবে না, অধিকাংশ বিষেশজ্ঞরাও এমন মত দিচ্ছেন না। আর যেটা বলছেন exaggerated immune response, এই immune response হঠাৎ করে হলেও শুরুতে থাকে impaired এবং পড়ে যেটা হয় সেটা uncontrolled, তাই বলা হয় এমন ঘটনা তাদেরই বেশি ঘটে যাদের immunity suppressed. এবং এটা scientifically recognised, যাদের normal environmental exposure বেশি, তাদের immunity ও বেশি। যা পড়েছি তাতে আমি এটাই জানি। ধন্যবাদ স্যার।

Kawsar Uddin
6y

Ruhul Kabir সাধারণ কেউ রাস্তায় ফোমাইট ছড়াবে না। আর যে রোগীরা রুমের মধ্যে থাকবেন, সেটা হোক home isolation বা hospital admission, তার ড্রপলেট সেই রুমেই একটি নির্দিষ্ট সময় ধরে থাকবে, বাইরে যাবে না বা সারাক্ষণ সেই বাতাসে থাকবে না, একটা সময় পড়ে precipitated হবে। বরং সারাক্ষণ মাস্ক পড়ে থাকার জন্য তার environmental other normal microbes exposure যেমন কমে যাবে, তেমনি বেড়ে যাবি তার oxygen deficiency.

Ruhul Kabir
6y

অাইসোলেশন ও কোয়ারেন্টাইন এ থাকা লোক ও তার সংস্পর্শে অাসা লোক মাস্ক পরবেন এটা বৈজ্ঞানিক সত্য। অাপনার মত লোকের নিকট এমন যুক্তি অাশা করিনি। অাইসোলেশন ও কোয়ারেন্টাইন এর লোককে কন্টিনিউয়াস ফোমাইট ক্লিন করতে হয়। তাই ফোমাইট স্প্রেডের এরিয়া কমাতে হয়। জড় সারফেসে তিন দিন পর্যন্ত ভাইরাস ভায়াবল থাকে। ক্লোজড এয়ারে এমনকি ১৪ ঘন্টা পর্যন্ত মাইক্রো ড্রপলেট ভেসে থাকে। মাস্ক পরুন, রিস্ক কমান।

Ruhul Kabir
6y

যারা অাক্রান্ত হয়েছেন তাদের প্যাটার্ন স্টাডি করুন। তারা একেকটি ক্লাস্টারকে নিয়ন্ত্রিত করতে না পারার কারনে অাক্রান্ত হচ্ছেন। অন্য বিভাগীয় শহরে দেখেন। শহরের চেয়ে গ্রামে অাক্রমন বেশী। ঢাকা শহর ঘনবসতিপূর্ন। নিরাপদ দূরত্ব অসম্ভব। জীবিকার তাগিদে বাইরে যাওয়ার প্রয়োজন অনেক বেশী। মাস্কের সঠিক ব্যাবহার ও নেই। থুতনীতে মাস্ক। মাস্ক খুলে কাশি দিয়ে অাবার মাস্ক পরা ইত্যাদি।

Tauhid Al Araf Shafol
6y

কিন্তু অন্য করোনা দ্বারা ইনফেক্টেড হয়ে ইমিউনিটি তৈরীর আশায় মাস্ক না পরে চলাফেরার আইডিয়াটা নিতে পারছি না। ডাক্তার, রোগী, সাসপেক্ট, সুস্থ সব মানুষেরই এখন মাস্ক পড়ে চলাফেরা করার অভ্যাস গড়ে তোলা দরকার বলে মনে করি৷ এই একটা অভ্যাস ভাইরাসের স্প্রেড অনেকগুণ ঠেকাতে পারে

Kawsar Uddin
6y

মাস্ক পড়ে চলাফেরা করতে বারণ করা হয়নি। বরং এ ব্যাপারে আরো কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এমন কয়েকটি ঘটনা ঘটেছে মাস্ক পড়ে গাড়ি চালাচ্ছে, অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়ে এক্সিডেন্ট করেছে, যখন হয়তো তার মাস্ক পড়ার দরকার ছিল না।

Abdur Rab Nowraj
6y

যাযাকাল্লাহ, সুন্দর পোষ্টের জন্য।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। দোয়া করবেন।

Bashir Ahmed
6y

Ekdom moner kotha gulu likesen dhonnobad.

Kawsar Uddin
6y

Most welcome. Stay safe.

Shaheen Akter
6y

খুব ভালো! মাশা-আল্লাহ

Haque Mahabubul
6y

পাবলিক পোস্ট দিব????

Kawsar Uddin
6y

Sure, with courtesy.

Dr-Tahorima Khanom
6y

Dhaka te sunechi fokir rao ppe pore vikkha korce

Kawsar Uddin
6y

সতর্ক ভিক্ষুক। বাইরের দেশের নিয়মগুলো পড়লাম। ইউটিউবে তাদের দেশের লোকজনদের মুভমেন্ট দেখলাম। তারা rationally এটার ব্যবহার করছে। কিন্তু আমার দেশে এসবের irrational ব্যবহার হচ্ছে।

পারভেজ শাহনেওয়াজ
6y

খুবই সিম্পল, অথচ খুব দরকারি এবং ক্রিটিকাল পয়েন্ট উল্লেখ করেছেন। আমরা চিকিৎসকরাও এই ভুলের বাইরে নয়।

Nadia Karim
6y

· Reply

Kawsar Uddin
6y

Thanks

Aba Khaled Farid Uddin
6y

· Reply