Habijabi Logo

হাবিজাবি-৩৫৮

hematology
*************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
December 3, 2025 at 9:43 PM
17 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_৩৫৮

যখন আপনি বুঝবেন না সমস্যাটা নির্দিষ্টভাবে কি, তখন একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে হবে, যিনি আপনাকে গাইড করবেন এরপর প্রয়োজনে কার কাছে যাবেন।

অল্প বয়সী পুরুষ রোগী। ক্রিকেট খেলেন মাঝেমাঝে। এবার খেলার সময় বেশ কয়েক ওভার বল করেছেন, তারপর হঠাৎ খেয়াল করেন তার right arm এ ছোপ ছোপ লাল দাগ, যেন ওই হাতের উপর অনেক বেত্রাঘাত করা হয়েছে!

এরকম লাল দাগ ও ব্যথা নিয়ে তিনি এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। তিনি তাকে NSAID, PPI, Calcium Vitamin D, Vitamin B supplement, muscle relaxant প্রেসক্রাইভ করেন।

রোগীর ব্যথা কিছুটা কমে, কিন্তু হাতের লাল ফোলা ভাব থেকে যায়।

রোগীর হাত দেখে সহজেই অনুমেয় এটা muscle hematoma, হিস্ট্রি হলো low trauma. এই অবস্থায় চোখ বন্ধ করে যে রোগের কথা প্রথমে চিন্তা করতে হয় সেটা Hemophilia. বংশে কারো আছে কিনা জিজ্ঞেস করতেই উত্তর দেয় তার ভাগ্নের আছে, মাঝেমাঝে Factor দেয়।

ওনার রোগটাও Hemophilia

এটা x linked recessive. ছেলেদের একটা মাত্র x chromosome, তাই ছেলেরা এই রোগের sufferer, আর মেয়েদের দুটো x chromosome এর একটা খারাপ থাকলেও অন্যটা ভালো chromosome - তাই females আর carrier.

এই রোগের রোগী muscle hematoma, joint hematoma - joint swelling নিয়ে আসতে পারে, যার চিকিৎসা অনেকগুলো vitamin supplements না, বরং রোগটায় Factor VIII বা IX কমে যায় - তাই ঠিকমতো blood coagulation হয়না, চিকিৎসা তাই Factor supplement.

কাওসার

কে-৬৫

keywords:HemophiliaMuscle hematomaX-linked recessiveCoagulation factor deficiencyBleeding disorder

Comments (17)

Md Mahmud Mahmud
34w

· Reply

Ismat Alo
34w

এত ক্লিয়ার একটা কেস কে ভিটামিন ক্যালসিয়াম দিয়ে যিনি বাসায় পাঠিয়েছেন হয় সে বিশেষজ্ঞ অনেক ব্যাস্ত নয়তো তার জ্ঞ্যানের ঘাটতি আছে....

Shafiul Alam Maruf
34w

আপনার লেখা এই হাবিজাবি সিরিজ থেকে অনেক বিষয়ে সচ্ছ ধারনা পায়। ধন্যবাদ পেইন ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করলে উপকৃত হব

Nusrat Jahan Papree
34w

এতদিন পরে ডায়াগনোসিস? মামা থেকে ভাগ্নের ডায়াগনোসিস শুনেছি। কিন্তু ভাগ্নে থেকে মামা- এই প্রথম

Kawsar Uddin
34w

Nusrat Jahan Papree Those with mild hemophilia can go undiagnosed for years. The age of diagnosis for those with mild hemophilia could be ranged from 14 to 62 years of age.

Nusrat Jahan Papree
34w

Kawsar Uddin, Thanks for response.What aggravating factor cause the mild hemophillic ( factor>5%) to bleed at slight trauma? This man used to play contact sport at regular basis. So this hematoma should be detected at earlier age.

DR. MD. Rezaul Karim Manik
34w

We appreciate your work Upload more case We can learn Thank you

AdventurousFlower3196
34w

আমি এমবিবিএস হয়েও তো বুঝতেছি যে এইটা ব্যাথার ওষুধ আর ভিটামিন-ক্যালসিয়াম এর কেস না

Unknown
34w

AdventurousFlower3196 শোনেন ভাই জিপিদের ওয়াইড ভিসন থাকে, আর অর্গান বিশেষজ্ঞদের টানেল ভিসন।

Rashed Hasan Siam
34w

স্যার এতো দেরিতে ডায়াগনোসিস হওয়ার কারন কি?? হিমোফিলিয়া তো ছোট বয়সেই ডায়াগনোসিস হয়ে যায়।

Ismat Alo
34w

Rashed Hasan Siam Hemophilia তে প্রকার ভেদ আছে, According to Deficiency of Factor Hemophilia classified as Mild, moderate, severe.. Most probably he is a case of mild variety...

Nehal Abir
34w

Rashed Hasan Siam derite ar koi vai. Cricket khele mane to amader cheye kom boyosi.

Kawsar Uddin
34w

Rashed Hasan Siam Those with mild hemophilia can go undiagnosed for years. In one report the age of diagnosis for those with mild hemophilia ranged from 14 to 62 years of age.

Tansib Jaman
34w

· Reply

Reply attachment
Humayra Nazneen
34w

What about his Factor 8 or 9 level?

Kismat Ara Kazi
34w

Appreciate your work. Thanks. Share with us more cases.

Unknown
34w

How can be a specialist without knowing hemophilia?