Habijabi Logo

হাবিজাবি-১৫

nephrologyendocrinology
*********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
August 3, 2019 at 2:28 PM
13 comments
No media

#হাবিজাবি_১৫

3 Syndromes!

#Liddles_syndrome

Nephron এর DCT তে juxtaglomerular apparatus (JGA) এর অংশ হিসেবে macula densa cell থাকে, যার কাজ হল tubular fluid এ Na এর কম-বেশি উপস্থিতি পরিমাপ করা। যদি fluid এ Na কমে, macula ভাবে শরীরে Na কমে গেছে, সাথে কমেছে Water ও, তাই কমেছে BP! তখন সে সিগনাল পাঠায় JGA এর JG cells of afferent arteriole কে, সেখানে তৈরি হয় Renin.

এই Renin লিভার থেকে তৈরি হওয়া Angiotensinogen কে ভেঙে তৈরি করে Angiotensin 1. তৈরি হয়ে সেটা চলে যায় লাংস capillary lumen এ। লাংস capillary endothelial cell থেকে তৈরি হয় ACE. এই ACE এর সাহায্যে লাংস capillary তে আসা Angiotensin 1 কনভার্ট হয় Angiotensin 2 তে। এটাই একটিভ ফর্ম। এখন এটা কাজ শুরু করে। কি কাজ করে?

কাজ মূলত দুটা।

একঃ Angiotensin 2 বেশ powerful vasoconstrictor. এটা vasoconstriction করে কমে যাওয়া BP কে বাড়িয়ে স্বাভাবিক করার চেষ্টা করে।

দুইঃ শুধু vasoconstriction করলেই কার্যকর BP বাড়ে না, সাথে blood volume ও বাড়াতে হয়। তাই Angiotensin 2 stimulate করবে Adrenal cortex এর Zona glomerulosa layer কে, তৈরি হবে Aldosterone. এটাই হল Renin-Angiotensin-Aldosterone system (RAAS). এর কাজ একটু পরে পড়বো, তার আগে,

Adrenal cortex এর কোন layer থেকে কি তৈরি হয় তা নিয়ে প্রায়ই কনফিউশন হয়। এটলিস্ট এটা মনে রাখা সহজ, glomerulosa থেকে সেটাই তৈরি হয় যেটা glomerular capillary আছে এমন জায়গায় অর্থাৎ Nephron এ কাজ করে। যদিও এ নামকরণে glomerulosa ও glomerular এর মধ্যে কোন সম্পর্ক নাই, শুধু মনে রাখার সুবিধার্থে এই সম্পর্ক স্থাপন!

আর একটা বিষয়! 'Adrenal gland এর hormone secretion regulate করে কে?' এই প্রশ্ন করলে অনেকে উত্তর দেয় ACTH!

উত্তরটা অসম্পূর্ণ! ACTH মানে হল Adreno cortico trophic hormone - অর্থাৎ এটা শুধু Adrenal cortex এর উপর কাজ করে, Adrenal medulla তে না।

medulla তে catecholamines তৈরি হয় যারা neurotransmitter হিসেবে কাজ করব, তাই তাদের secretion regulate হয় nervous system দ্বারা।

তাহলে এখন যদি আবার জিজ্ঞেস করি, ACTH কি করে?

অনেকে উত্তর দিবে, Adrenal cortex থেকে hormone release regulate করে!

এটাও ভুল উত্তর! কারণ Adrenal cortex এর তিনটা লেয়ার, বাইরে থেকে ভিতরে Glomerulosa-Fasciculata-Reticularis (GFR), যার প্রথমটা অর্থাৎ glomerulosa থেকে Aldosterone secretion এ ACTH এর কোন ভূমিকা নেই, মাত্রই উপরে পড়ে আসছি এটা নিয়ন্ত্রিত হয় RAAS দ্বারা। তাহলে ফাইনালি ACTH কি করে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি?

হ্যা, ACTH শুধুমাত্র Adrenal cortex এর F ও R লেয়ারের secretion regulate করে!

মূল আলোচনায় ফিরে আসি। এই যে Angiotensin 2 Aldosterone secretion করছে, সেটা late part of DCT তে যেয়ে কাজ করে। কি কাজ করে?

Late part of DCT তে দুই টাইপের cell আছে,

একঃ Principal cell (ENaC- epithelial Na channel): এখানে আছে Na-K counter-current chanel (Na reabsorption, K secretion হয়), এটাকে Aldosterone stimulate করে, ফলে বেশি Na reabsorption হবে - বিনিময়ে বেশি K excretion, সাথে indirect water reabsorption. তাহলে net result হল, শরীরে Na-Water বাড়বে - ফলে কমে যাওয়া BP বেড়ে স্বাভাবিক হবে, কমবে কিছুটা K.

দুইঃ Intercalated cell: এখানে আছে Na-H counter-current chanel (Na reabsorption, H secretion হয়), এটাকে Aldosterone stimulate করে, ফলে বেশি Na reabsorption হবে - বিনিময়ে H excretion হবে।

উপরে যা পড়লাম সেসব স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে Liddle's syndrome এ কি হয়?

এখানে JGA এর Hyperplasia বা ENaC এর overactivity হয়। JGA এর Hyperplasia হলে সে সাধারণ stimulus এ প্রয়োজনের চেয়ে বেশি বেশি Renin secretion করে - ফলে RAAS overactive হয় - ফলে Principal cell এ Na-K counter-current chanel এ স্বাভাবিকের থেকে বেশি বেশি Na reabsorption হয় - বিনিময়ে বেশি K secretion হয়।

পাশাপাশি Intercalated cell এর Na-H counter-current chanel এ স্বাভাবিকের থেকে বেশি বেশি Na reabsorption হয় - বিনিময়ে বেশি H secretion হয়।

ফলাফলঃ বেশি বেশি Na ও সাথে water reabsorption হয়ে BP বাড়বে, বেশি K secretion হয়ে Hypokalemia হবে, বেশি H secretion হয়ে metabolic alkalosis হবে।

আর একটা বিষয়, Hypokalemia হলে সেটা correction এর জন্য ICF থেকে K ECF এ আসে - বিনিময়ে H ঢোকে ECF থেকে ICF এ, ফলে plasma তে H কমে গিয়ে alkalosis আরো বাড়ে।

তাহলে Finally আমরা বলতেই পারি, Liddle's syndrome এ এভাবেই HTN with Hypokalemic metabolic alkalosis হয়!

#Bartters_syndrome

Nephron এর tall ascending limb of loop of Henle তে Na-K-2Cl co-transport chanel আছে (Na, K, Cl সবগুলো reabsorption হয়)। সাথে আছে আলাদা Ca ও Mg channel (Ca ও Mg reabsorption হয়)। কিন্তু এই chanel গুলোর যদি mutation হয় তখন এদের reabsorption কমে, ফলে কমে যায় রক্তের Na, K, Cl, Ca, Mg.

ফলাফলঃ Na-Cl ও সাথে water কমে গিয়ে hypotension হয়। K কমে হয় hypokalemia - hypokalemia হলে H ECF থেকে ICF এ যেয়ে metabolic alkalosis হয়। Ca কমে hypocalcemia ও Mg কমে hypomagnesemia হয়।

তাহলে Finally আমরা বলতেই পারি, Bartter's syndrome এ এভাবেই Hypotension with Hypokalemic metabolic alkalosis with Hypocalcemia with Hypomagnesemia হয়!

#Gitelmans_syndrome

Nephron এর DCT তে Na-Cl co-transport chanel আছে (Na, Cl দুটোই reabsorption হয়), সাথে আছে Na-Ca counter-transport channel (Na secretion, Ca reabsorption হয় - Parathormone ভূমিকা পালন করে)। কিন্তু এখানে mutation হয় শুধুমাত্র Na-Cl co-transport chanel এর, ফলে Na-Cl secretion বাড়ে - অর্থাৎ রক্তে এরা কমে।

ফলাফলঃ Na-Cl ও সাথে water কমে hypotension হয়।

উপরে Liddle's syndrome এ পড়ে আসছি hypotension হলে macula densa সিগনাল পাঠায় afferent artetiole কে - তৈরি হয় renin - একটিভেট করে RAAS কে - হয় aldosterone secretion. এই aldosterone late part of DCT এর Na-K counter-transport কে stimulate করে - ফলে Na reabsorb হয় আর বিনিময়ে K secretion বাড়ে - হয় Hypokalemia, Hypokalemia হলে H ECF থেকে ICF এ গিয়ে metabolic alakalosis!

অন্যদিকে যেহেতু Na-Ca counter-transport chanel এ কোন mutation হয় না, তাই Ca স্বাভাবিক নিয়মে reabsorption হয়ে Hypercalcemia হয়।

তাহলে Finally আমরা বলতেই পারি, Gitelman's syndrome এ এভাবেই Hypotension with Hypokalemic metabolic alkalosis with Hypercalcemia হয়!

সবশেষে পার্থক্যগুলো একটু মনে করি,

  • Bartter's এ Hypocalcemia হলেও, Gitelman's এ Hypercalcemia হয়।

  • Diuretics কিভাবে কোথায় কাজ করে মনে আছে নিশ্চই। loop diuretics গুলো loop of Henle তে কাজ করে, আর Bartter's ও হয় loop of Henle তে। তাই loop diuretics ব্যবহারে Bartter's syndrome এর মত clinical picture ডেভেলপ করতে পারে।

  • অন্যদিকে thiazide diuretics গুলো DCT তে কাজ করে, আর Gitelman's ও হয় DCT তে। তাই thiazide diuretics ব্যবহারে Gitelman's syndrome এর মত clinical picture ডেভেলপ করতে পারে।

  • Bartter's ও Gitelman's দুটোতেই Na-water কমে গিয়ে hypotension হয়, Liddle's এ শুধু HTN.

  • আর তিনটাতেই Hypokalemia হয়ে metabolic alkalosis হয়।

মাথা একটু ঘুরালো,

নটে গাছটি মুড়ালো,

আমার কথা ফুরালো!

ধন্যবাদ

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Liddle's syndromeBartter's syndromeGitelman's syndromeHypokalemiaMetabolic alkalosisRenal tubules

Comments (13)

Azizur Rahman
7y

Excellent explanation I have diagnosed one Liddle syndrome patient on June month

Kawsar Uddin
7y

Thanks a lot.

Sabrina Islam Chowdhury
7y

u wrote it all from davidson....its wonderful...mone hoilo chapter 14 ta porlam.. khub e valo likhsis

Kawsar Uddin
7y

দোয়া করিস দোস্ত।

Liton KR
7y

Awesome.....@Kawsar

Kawsar Uddin
7y

Thanks a lot.

Abdul Kader
7y

you always write well, I couldnot but apprecite you, your knowledge is deep. thanks a lot.

Kawsar Uddin
7y

Welcome vai.

Anupam Chakraborty Deep
7y

Excellent vai

Kawsar Uddin
7y

Thanks

Mohammad Ruhul Amin
7y

ধন্যবাদ ভাইয়া।

Kawsar Uddin
7y

welcome Sir

Suvashish Chowdhury
4y

How much common these 3 syndromes in Bangladesh?