Habijabi Logo

হাবিজাবি-২০৩

infectiousimmunologypharmacology
*******************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
April 16, 2021 at 9:03 AM
14 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_২০৩

প্রয়োজন আছে কি নেই সেটি খুব গুরুত্বের সাথে বিবেচনা করে COVID রোগীর চিকিৎসা শুরু করা উচিৎ। দিতে থাকো, দিতেই থাকো, যা আছে সব দিতেই থাকো, এই নীতিতে হিতে বিপরীত হতে কতক্ষণ!

বয়স্ক রোগী, যার DM, HTN, IHD, COPD এ সবই আছে, আর এখন সে COVID রোগী, Hospitalized, 6-8 L/min supplemental oxygen এ SpO2 maintain হচ্ছে।

Cytokine storm প্রিভেন্ট করতে অনেক ক্ষেত্রেই কেমন জানি কামান দাগার মত অবস্থা দেখা যায় ইদানিং! লোকে হন্যে হয়ে খোঁজে দামী দামী immunosuppressive drugs.

Steroid দেয়ার সাথে সাথে অনেক DM রোগীর blood glucose বেড়ে হয় আকাশচুম্বী। কিন্তু সে অনুযায়ী DM কন্ট্রোলটা ঠিকমতো হয় না। এই Acute condition এ বর্ধিত গ্লুকোজ নিয়ন্ত্রণে উত্তম উপায় হল long acting insulin, সাথে প্রয়োজনমত short acting insulin. কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগী শুধু short acting insulin পাচ্ছে, যাতে DM ঠিকমত নিয়ন্ত্রণ হচ্ছে না। পরে এর সাথে long acting insulin যোগ করা হলেও short acting insulin dose এর সাথে যার dose এর কোন সামঞ্জস্য করা হয় না। আর এর ফলে DM থাকে incompletely controlled, যেমন 2 hours after meal হয়তো রোগীর ভাল আছে কিন্তু তার fasting থাকে impaired. DM এর অদ্ভুত অবস্থায় এই COVID রোগী হয়ে পড়ে আরো immunosuppressed, বাড়ে hospital acquired infection এর ঝুঁকি।

অতি উৎসাহে কেউ কেউ Steroid এর সাথে যুক্ত করে দেয় Baricitinib. যদিও এই কথাটি ক্লিয়ার করেই অনেক গাইডলাইনে বলা আছে, 'যদি কারো ক্ষেত্রে Steroid contraindicated থাকে তবেই Baricitinib' কিন্তু অনেক রোগী এ দুটো একসাথেই পায়! আর এতে যা হয় ওই diabetic immunosuppressed রোগী আরো বেশি immunosuppressed হয়ে পড়ে, বাড়ে hospital acquired bacterial infection এর ঝুঁকি, পাশাপাশি বেড়ে যায় opportunistic fungal ও অন্য viral infection এর ঝুঁকি।

অনেকের এই hospital acquired bacterial infection এর বিরুদ্ধে প্রচলিত antibiotics যেমন Ceftriaxone, Ceftazidime, Moxifloxacin, Meropenem হল resistant. তাই তারা এসব broad spectrum antibiotic পাচ্ছে ঠিকই, কিন্তু কাজ হচ্ছে না। অসুস্থতার সপ্তা দুয়েক পার হয়ে গেছে, রোগীর COVID infection ততদিনে কোন অবস্থায় আছে সেটি পরের হিসাব, কিন্তু হু হু করে তার neutrophilic leucocytosis হচ্ছে, বাড়ছে CRP, অবস্থাদৃষ্টে যা এখন Septicemia.

COVID management এ তাই বাড়তি সতর্কতার কোন বিকল্প নেই। রোগীর risk factors ও ongoing conditions বিবেচনা করে individual রোগীর individual treatment plan ঠিক করতে হয়, immunosuppressants ব্যবহার করলে করতে হয় careful monitoring, থাকতে হয় খুব সতর্ক, এক কথায় check & balance.

সব রোগীর সুস্থতা কামনা করছি। ফি আমানিল্লাহ্।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:ImmunosuppressantsCorticosteroidsBaricitinibSuperinfectionSepsis

Comments (14)

Salek Bin Islam
5y

Thanx a lot. Steroid anti hyperglycemic agents and antibiotics should be individualized.

Rukhsana Parvin Munmun
5y

Wellwritten.

Molla Amiruzzaman Russell
5y

সুন্দর লেখা।অনেক দিন পর তোমার লেখা পেলাম।

Sheikh Munir
5y

“Judicious use” is using a drug appropriately and only when necessary.

Mutah Ara Begum
5y

অতি উত্তম লিখা ! এ লিখা অনেকের উপকারে আসবে !আন্তরিকতার সাথে রোগীকে follow up করে বাঁচাতে পারলে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন !

Mutah Ara Begum
5y

অনেক প্রতিস্টিত ডাক্তার কে দেখলাম - কোভিড পজিটিভ , mild case, home treated patient কে steroid tablet , Revaroxaben শুরুতেই দিয়ে দেন ,এটা কতটুকু যৌক্তিক ?

Kawsar Uddin
5y

Mutah Ara Begum ধন্যবাদ ম্যাম। home treatment এ আছে mild case, কোন supplemental oxygen demand নেই, এমন অবস্থায় steroid এর কোন যৌক্তিকতা নেই, যদি না রোগীর inflammatory markers গুলো raised থাকে বা CXR তে চেঞ্জ থাকে। positive হলেই mild case এ বাড়িতে Rivaroxaban শুরু করার যৌক্তিকতা নেই, যদি না রোগীর thromboembolism এর risk factors থাকে বা raised D-dimer থাকে।

G Rahaman Sohail
5y

Can you kindly mention exactly which guideline u followed to summarize this? Excellent write up brother

Kawsar Uddin
5y

G Rahaman Sohail Thanks Bhai. It is from a recently observed case scenario.

Abir Ahammed
55m

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Faria Haque
5y

কিন্তু চোখের সামনে প্রিয়জনের কষ্ট যে সহ্য হয়না, মনে হয় যা আছে সব নিয়ে যুদ্ধ করি

অমৃত কুমার দেবনাথ
5y

Good update and reminder.

Mohammad Atiqur Rahman
5y

Thanx a lot....Prof Roben Amin sir told same in yesterday's webinar on COVID-19 2nd wave pandemic

Reply attachment
Neil Wadood
5y

· Reply

Reply attachment