Habijabi Logo

হাবিজাবি-৩৮১

neurologypediatrics
*********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
July 9, 2026 at 2:10 AM
17 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_৩৮১

"ডাক্তার সাহেব, পেটের বাম পাশে ব্যথা করে। গ্যাসের সমস্যা আছে। হজমও ঠিকমতো হয় না।"

৩৬ বছরের পুরুষ রোগী। সমস্যা dyspepsia, অনেক দিন ধরে PPI খাচ্ছে।

general examination এ কিছু পেলাম না। abdomen examination করতে গিয়ে left hypochondriac mild tenderness পেলাম, just palpable splenomegaly মনে হলো।

রোগীর আগে fatty liver আছে, যেটা নিয়ে সে চিন্তিত বর্তমান সমস্যা সেজন্য কিনা। spleen, liver, pancreas দেখতে একটা চাহিদা অনুযায়ী USG of whole abdomen করা হলো। রিপোর্টে শুধু Fatty live (grade 2). আপাতত এক সপ্তাহের PPI & anti-spasmodic দিয়ে, dietary modifications advice দিয়ে সপ্তাহ খানেক পর দেখা করতে বললাম।

রোগী প্রায় ৩ সপ্তাহ পর হাজির।

"ডাক্তার সাহেব, হঠাৎ চোখে ঝাপসা দেখছি, মাথায় প্রচণ্ড ব্যথা।"

প্রথমে BP চেক করলাম, নর্মাল। Fever নাই, photophobia নাই, neck rigidity নাই। মাথায় কোন আঘাতের হিস্ট্রি নাই। headache & blurring of vision মাথায় রেখে অনেক কিছু চিন্তা করে Fundoscopy করলাম, মাথায় ঘুরছে papilledema আছে কিনা। কিন্তু যা দেখলাম, সেটা আমার প্রত্যাশারও বাইরে!

দুচোখের Retina জুড়ে অসংখ্য retinal hemorrhage, roth spots. অবস্থা দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। এত extensive retinal hemorrhage সাধারণ ঘটনা নয়। লম্বা দম নিয়ে নড়েচড়ে বসলাম। জিজ্ঞেস করলাম,

নাক দিয়ে কি রক্ত যায়?

— গেছে গত দুইদিন।

মাড়ি দিয়ে রক্ত যায় ব্রাশ করার সময়?

— গেছে।

hematuria, per rectal bleeding এর হিস্ট্রি দেয় না। Anaemia +++. আতিপাতি করে খুঁজলাম কোন cutaneous & oral mucosal bleeding আছে কিনা। নাই। সেটা খুঁজতে গিয়ে দেখি right neck কিছুটা ফুলে আছে৷ হাত দিতেই right cervical lymphadenopathy, কিছুটা tender. সাথে সাথে sternum এ চাপ দিয়ে দেখলাম bony tenderness নাই। বললাম শুয়ে পড়েন,

Abdomen এ hepatosplenomegaly.

ততক্ষণে মাথা ভো ভো করে ঘুরছে৷ সমস্ত neuron কে এক করে যেন ভাবছি কি হচ্ছে?! নেক্সট কি করবো?!!

headache এর কারণ bleeding ও হতে পারে, বা হতে পারে hyperviscosity. কোন focal neurological deficit নাই। তবুও CT scan of brain ও আনুষাঙ্গিক কিছু টেস্টসহ urgent CBC with PBF advice করলাম। স্রষ্টার কাছে চাইলাম, খারাপ কিছু না আসুক, কিন্তু কি আসতে যাচ্ছে সেটা যেন তখনই অনুমান করছিলাম। রাতে কয়েকবার WhatsApp চেক করেছি, রোগীর রিপোর্ট পাঠানোর কথা। সারাদিন গেলো, বিকালে রোগী যখন রিপোর্ট নিতে এলো সেটা দেখে মাথা ঝিম মেরে উঠলো, কয়েক সেকেন্ড বাকরুদ্ধ হয়ে বসে ছিলাম।

Hb : 4.8 g/dL

Platelet : 17000,

আর WBC আসমানে! ৫ লাখ ৭০ হাজার, যা স্বাভাবিকের প্রায় ৫০ গুণ!!! যার 90% myeloblast.

এটাই তার hyperviscosity হয়ে headache সহ অন্যান্য symptoms এর কারণ।

রোগটা সম্ভবত Acute myeloid leukemia...

রোগীকে বাইরে বসতে বললাম।

Attendant কে ভেতরে ডেকে নিলাম।

breaking bad news, এটার কোনো perfect ভাষা নেই। এই news কীভাবে একজন মানুষ ও তার পরিবারের সদস্যদের জীবন কয়েক মিনিটের মধ্যে অন্য রঙে রাঙিয়ে দিতে পারে। সাধারণ একটি CBC টেস্ট কিভাবে একটা মানুষের পুরো জীবনকে তুচ্ছ করে দিচ্ছে, যে জীবন নিয়ে আমাদের কত বড়াই। ডাক্তার হিসেবে আমরা রোগ diagnosis করি,

কিন্তু প্রতিটি diagnosis এ মিশে থাকে একটি পরিবার, কিছু স্বপ্ন, কিছু অসমাপ্ত পরিকল্পনা।

দ্রুত further treatment plan করে immediate hospital admission advice করে দ্রুত নিকটস্থ বিশেষায়িত হাসপাতালে hematologist বড় ভাইয়ের কাছে রেফার করে দিলাম। রোগী আর তার স্বজন যখন চেম্বার থেকে বেরিয়ে গেলেন, কিছুক্ষণ চুপচাপ বসে ছিলাম। কিচ্ছু ভালো লাগছে না, চোখটাও ভিজে আসছে। এই মানুষটার একটা পরিবার আছে, ছোট দুটো বাচ্চা আছে। আজকের রিপোর্টটা শুধু একজন রোগীর রিপোর্ট নয়, এটা একটা পরিবারকে এলোমেলো করে দেওয়া একটা কাগজ।

AML এর ট্রিটমেন্ট এর দুটো পার্ট,

  1. supportive

  2. specific

supportive treatment হলো:

  1. Aggressive IV hydration: এটা তার hyperviscosity related symptoms গুলো কিছুটা কমাবে

  2. Tumor lysis prophylaxis: rasburicase বা allopurinol দিতে হবে uric acid excretion এর জন্য।

  3. Cytoreduction: hydroxyurea দিয়ে৷ বেশি ভালো হয় leukapheresis করা গেলে।

  4. Platelet transfusion for active bleeding/severe thrombocytopenia

  5. Careful red cell transfusion কারণ blood transfusion বাড়াতে পারে hyperviscosity

  6. এরপর urgent bone marrow examination, flow cytometry, cytogenetics, and molecular studies

  7. শেষে specific treatment: Induction chemotherapy যখন diagnosis কনফার্ম হবে

Specific ট্রিটমেন্ট হল Chemotherapy & Bone marrow transplantation

Specific treatment ৩ ধাপে করা হয়:

Remission induction

Remission consolidation

Remission maintenance

এই Remission টা করা হয় বিভিন্ন chemotherapeutic agents এর কম্বিনেশন ব্যবহার করে।

Remission induction

এ ধাপের লক্ষ্য হলো chemotherapeutic agents ব্যবহার করে tumor blast cell গুলোকে ধ্বংস করা। তবে সব blast cell কে এরা ধ্বংস করে না, অনেকটা রয়ে সয়ে এই ধ্বংসের কাজটা তারা করে যাতে করে রোগীর অবশিষ্ট সুস্থ bone marrow stem cell গুলোর কোন ক্ষতি না হয় এবং সেগুলো থেকে পুনরায় সুস্থ cell তৈরি হতে পারে। কেমোথেরাপি দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানোর ফলে bone marrow তে hypoplasia হয় এবং এই অবস্থা ততদিন পর্যন্ত পারসিস্ট করে (প্রায় ৩-৪ সপ্তাহ) যতদিন না সুস্থ থাকা অল্পকিছু stem cell সংখ্যা বৃদ্ধি করে তাদের ঘাটতি পূরণ করে। chemotherapy পরবর্তী bone marrow hypoplasia এর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং রোগীকে খুব সতর্কতার সাথে সব ধরণের supportive management দিতে হয়। আর একটা বিষয় এত high burden leucocytosis থাকায় chemotherapy দেয়ার পর cellular lysis হয়ে হতে পারে tumor lysis syndrome.

Remission consolidation

এই স্টেজে অন্য কিছু chemotherapeutic agents ব্যবহার করে অবশিষ্ট থাকা tumor blast cell গুলোকে ধ্বংস করা হয়। এই সময়েও bone marrow hypoplasia হয়, যা অনেক সময় Remission induction এর চেয়েও বেশি এবং এত বেশি যে রোগীর অবশিষ্ট stem cell সংখ্যা বৃদ্ধি করে এই ঘাটতি পূরণ করতে পারে না, আর তখনই প্রয়োজন হয় bone marrow transplant (HSCT) করার।

Bone marrow transplant মোটামুটি চার রকমের হতে পারে - auto, iso, allo, geno. সবচেয়ে ভাল iso বা HLA identical Siblings এর graft ট্রান্সপ্লান্ট করা, তবে অনেকক্ষেত্রেই সেটা সম্ভব হয় না কারণ পাওয়া যায় না। সেক্ষেত্রে siblings এর মধ্যে HLA matched হলে ভাল, তা না হলে অন্য কোন matched Allogenic graft. ট্রান্সপ্লান্ট শেষে যে বিষয়টি মূখ্য হয়ে দাঁড়ায় সেটি graft versus leukaemic effect (GVLE/GVHD) ও relapse of the disease, এবং এটিও AML এ বেশি! এটি প্রিভেন্ট করতে transplant এর পর অনেক সময় graft donor এর lymphocyte infuse করা হয় রোগীর শরীরে, তবে সেটিও অকার্যকর হতে পারে! 100% donor match করার পরও post transplant reaction হতে পারে, এবং অনেক সময় সেটি হতে পারে বেশ মারাত্মক। donor cell গুলো রোগীর শরীরে যেয়ে রোগীকেই আক্রমণ করতে পারে!

Remission maintenance

উপরের দুটো সফল হলে এবং রোগী remission এ থাকলে রোগীকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর maintenance therapy দেওয়া হয়। এই থেরাপি কয়েক বছর পর্যন্ত চলতে পারে।

রোগীর এ কঠিন রোগের পথচলা ঠিক কতটুকু দীর্ঘায়িত হবে জানিনা, আল্লাহ তাকে সাহায্য করুক, সফল হোক তার সকল চিকিৎসা চেষ্টা...

কাওসার

কে-৬৫

keywords:Idiopathic infantile nystagmusTension-type headacheNull pointOcular torticollisCervical muscle tension

Comments (17)

Tanshina Afrin
3w

পড়লাম আল্লাহ রোগীর সহায় হউন আর আল্লাহ আপনার মেধা ও এত জটিল বিষয় সহজ করে ব্যাখ্যা করার তওফিক বাড়িয়ে দিন।

Kawsar Uddin
3w

Tanshina Afrin Thanks. May Allah help him.

Md Imrul Kaes
3w

ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়ে সাবলীল লেখার জন্যে। লেখার প্রসঙ্গে কিছুটা উল্লেখ করতে হয়, যেমন scanty cytoplasm inconspicuous nucleoli, morphology ALL কে indicate করে সহজভাবে বললে, যখন significant blast থাকে তখন immunophenotyping, cytogenetics, NGS সহ গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো peripheral blood থেকেই করা যায়, Hyperleukocytosis due to acute leukemia র Cytoreduction এর জন্যে লিউকোফেরেসিস আসলে অতো বেশি ভালো না, bone marrow transplantation concept ও পুরোটা এমন না, favourable cytogenetics good remission after induction এর ক্ষেত্রে mandatory তো নাই, এবং ALL এর maintenance concept টাও AML এর জন্যে না।

Kawsar Uddin
3w

Md Imrul Kaes Sir, thanks for your valuable opinion.

Ujjal Chandra Paul
3w

TNX vai for excellent writing.

Kawsar Uddin
3w

Ujjal Chandra Paul Most welcome

BrilliantSeal9882
3w

জেনারেল এক্সামিনেশনে এই এনিমিয়া কিভাবে মিস হলো? প্রথম ভিজিটেই CBC নয় কেন?

Kawsar Uddin
3w

BrilliantSeal9882 no anemia on first visit. Patient will do USG only.

Lina Florance
3w

প্রথমেই যখন spleenomegaly পাওয়া গেল তখনই একটা cbc করলে ডায়াগনসিস আরেকটু আগে করা যেত মনে হয় , তিন সপ্তাহে রোগ তো আরও এগ্রেসিভ হয়েছে

Kawsar Uddin
3w

Lina Florance ধন্যবাদ। তিনি recently gastroenterologist দেখিয়েছেন, কিছু টেস্ট করা ছিলো, CBC, Fibroscan, যেখানে platelet lower range এ ছিল, kPa 8.5 ছিল, MASLD এর কিছু চিকিৎসা পাচ্ছিলো। আমি যখন দেখি তখন তার anaemia নাই। mild abdominal pain & dyspepsia ছাড়া কোন complaint নাই। splenomegaly obvious না, USG spleen normal size, epigastric region থেকে left hypochondriac mild tenderness, খেলে বাড়ে। আগে endoscopy করা ছিল, gastro duodenal erosion ছিলো। এখন উনি বেশি টেস্ট করবে না। CBC, liver function, lipase, lipid profile, TSH, RBS, endoscopy দেয়া হয়। উনি সব টেস্ট এখন করবেন না, আপাতত রোগীর symptom site abdomen হওয়ায় ও রোগীর ইচ্ছা সব মিলিয়ে শুধু USG করে দেখায়। USG নর্মাল থাকায়, anti spasmodic এ pain subside করায় F/U আসতে বলা হয় ৭ দিন পর। splenic pain abscess, infarction due to hyperleucocytosis দুটো কারণেই হতে পারে। spleen নর্মাল থাকায়, USG নর্মাল থাকায়, আর কোন symptoms না থাকায় malignancy চিন্তা করা হয়নি। সপ্তাহ খানেকের মধ্যে AML advance হতে পারে। তার immediate CBC ভালো ছিল, তখনো circulation এ blast cell আসেনি। ফার্স্ট ভিজিটেই CBC করতে পারলে ভালো হতো, circumstance হয়তো ওদিকে পুশ করেনি overlapped other GI symptoms & evidence এর কারণে। আমিও ঠিকভাবে counselling করতে পারিনি immediately সব টেস্ট করার।

Reply attachment
Muhsina Ferdaus Munni
3w

প্রথমটুকু পড়তে পড়তেই আশংকা করতেছিলাম। একলাফে স্মৃতি ১৫ বছর আগে চলে গেলো। ১৬ই জুলাই, ২০১১। আব্বার মৃত্যুদিন। আমি সদ্য সেকেন্ড টার্ম দিয়েছি। শেষ হওয়ার আগেই আব্বাকে নিয়ে দৌঁড়। কিছুতেই রিপোর্ট বিশ্বাস হয়নি। একেবারে আরলি চাইল্ডহুডে মা হারানো! মনে হত, একটা অলৌকিক কিছু হবে। আমার ক্লাসের প্রায় সবার বাবা-মা আছে। আমার তো শুধুই একটা বাবা। তাও থাকবেনা? তাই কোনদিন হয়! ডায়াগনোসিস (AML type-5) হওয়ার পর আড়াইমাস টিকে ছিলেন। তখন ট্রিটমেন্ট এতোটা আপডেটেড ছিল না। আমাদের সামর্থ্যও সামান্য ছিল। সব হারিয়ে ক্যাম্পাসে ফেরার ১ম সপ্তাহে প্যাথলজি ক্লাসে লিউকেমিয়া পড়ানো শুরু হলো। পুরো ক্লাস হাউমাউ করে কানছি।

Mohammad Manikul Islam Sadhin
1h

Shameem Hossen আপনারে পুলিশ খুঁজছে।

Shameem Hossen
1h

Mohammad Manikul Islam Sadhin থানার সামনে বসে আছি ।

Kawsar Uddin
3w

Muhsina Ferdaus Munni I'm so sorry for your loss. Your words are truly heartbreaking. May your parents rest in peace in Jannah.

Muhsina Ferdaus Munni
3w

Kawsar Uddin #Rafa_leukaemia এই শিরোনামে লিউকেমিয়া নিয়ে একটা ডিটেইলস লেখা ছিল, ১৩ই জুলাই, ২০১৮ তে। বাই ডাঃ কাউসার, কে-৬৫। আমি পোস্ট নিজের আইডিতে কপি করে রাখছিলাম। সেটাও আপনার লেখা।

Kawsar Uddin
3w

Muhsina Ferdaus Munni মেয়েটি চলে যায় ২০১৮ সালে...

Ferdousi Yasmin
3w

I just lost one of my TBI patient. He was DX at late stage and we just advised for palliative care. Thanks for your detailed explanation.