Habijabi Logo

হাবিজাবি-১০৪

infectiousrespiratory
***********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
April 9, 2020 at 5:49 PM
117 comments
No media

#হাবিজাবি_১০৪

এক পাগলা ডাক্তার বলেছিলো 23°C এর উপরে করোনা বাঁচেনা! ওই ব্যাটার জানা উচিৎ ছিল, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 37°C, আর এই তাপমাত্রাতে কোষের মধ্যে viral replication হয়। বাইরের তাপমাত্রা যত মাইনাস থেকে প্লাস হোক, homeostasis mechanisms শরীরের ভিতরে একটি optimum temperature মেইনটেইন করে!

পাগলার বুঝা উচিৎ ছিল চায়না আম্রিকা ইউরোপের আবহাওয়া ঠান্ডা হলেও, ভাইরাস 37°C তাপমাত্রার শরীরে ঢুকে বেঁচে থাকে, সংখ্যা বৃদ্ধি করে, রোগ হয়, মানুষও মরে!

এবার আসি দিব্যজ্ঞানী বুদ্ধিজীবিকে নিয়ে - যিনি বাকৃবির প্রফেসর, আর তাকে প্রমোট ও প্রচারকারী একাত্তর টিভিকে নিয়ে! এইরকম থার্ড ক্লাস চ্যানেল বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই! পশু পাখির প্রফেসর পাগলের প্রলাপ বকে, আর একাত্তর সেটা ফলাও করে প্রচার করে 'ইথানল বাষ্পে করোনা মরে!' আমার খুব ইচ্ছা, ইথানল বাষ্প দিয়ে সাংবাদিকসহ ওনাকে কিছুক্ষণ নেবুলাইজ করি, কিছু পাগল কমুক পৃথিবী থেকে!

গালিগালাজ তো অনেক হল, এবার কাজের কথায় আসি। SARS-CoV-2 হল একটি animal species corona virus. এটি আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রায় (37°C) বেশ ভালভাবে বেঁচে থাকে, তাই এর বিস্তার বেশি। complications বেশি - যখন immunity কম থাকে!

অন্যদিকে human species of corona virus যা replicate করে 33-35°C তাপমাত্রায়। স্বাভাবিক শরীরে তাই তাদের replication কম, শরীরে ঢুকলেও অল্প কিছুদিনেই তারা মারা যায়, complication নাই বললে চলে, যেমন সাধারণ ফ্লু।

যা বলছিলাম, আপনার উদ্দেশ্য যদি হয় তাপ দিয়ে ভাইরাস মারবেন তবে আপনাকে যা করতে হবে, 57°C তাপমাত্রায় 15 মিনিট ধরে ভাইরাস সিদ্ধ করতে হবে! কারণ এই তাপমাত্রাতেই কেবল SARS-CoV-2 মরে!

ভাইরাস কিভাবে সিদ্ধ করবেন, ভাইরাস কি বাইরে থাকে সিদ্ধ হওয়ার জন্য! ভাইরাস থাকে আপনার কোষের মধ্যে। একটা ডিম হল একটা কোষ। এই কোষের মধ্যে ভাইরাস আছে। আপনি ডিম সিদ্ধ করছেন, ভেবে দেখুন তো কোষের কি কি পরিবর্তন হবে!

তাপের ফলে ডিমের প্রোটিনগুলো coagulated হয়ে, ডিমের আগের নরম অবস্থা পরিবর্তন হয়ে denatured হবে! ডিম তো কড়াইতে সিদ্ধ করে খেয়ে ফেলছেন, কিন্তু শরীর কিভাবে সিদ্ধ করে জীবাণুমুক্ত করবেন! সেটা কি সম্ভব?

শরীর কিন্তু মাঝেমাঝে নিজ থেকেই সিদ্ধ হয়! কিন্তু কিভাবে? যখন আমাদের জ্বর আসে। জ্বর কেন কিভাবে আসে? জ্বর আসা কি ভাল?

আমাদের শরীর স্রষ্টার এক অদ্ভুত সৃষ্টি। জ্বর আসা হল একটা protective mechanism. জ্বর আসলে শরীরের মধ্যে তাপমাত্রা বাড়ে। জ্বর আসছে - তাপমাত্রা বাড়ছে, এই তাপ ব্যবহার করে শরীর চেষ্টা করছে শরীরের অভ্যন্তরে প্রবেশকৃত ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে।

তার মানে জ্বর আসাটা ভাল! তাহলে জ্বর কমাতে প্যারাসিটামল খাই কেন? কারণ আমরা জানি excess of anything is bad! বেশি জ্বর আসছে, তাপমাত্রা বাড়ছে, এভাবে বাড়তে বাড়তে যখন 41°C/106°F এ চলে যায় তখনই হয় ঝামেলা!

106°F তাপমাত্রায় আমাদের cell এর membrane protein ও channel protein গুলো coagulated হয়, শুরু হয় ধ্বংস! এরপর coagulated হয় ভিতরের protein গুলো, ধ্বংস তখন মাঝপথে।

এই ধ্বংস যুদ্ধে রক্ষাকবচ হল Heat Shock Protein (HSP), যারা cell এর ভিতর ও বাহির দু জায়গাতেই থাকে। Heat এর ফলে cell এর যখন এই মরণদশা, তখন cell এর মধ্যের HSP চেষ্টা করে coagulated protein গুলোকে মেরামত করতে, বেশি তাপমাত্রা অব্যহত থাকলে এই কাজটা সে করতে পারেনা। তখন কি আর করা, cell আগুনে পুড়ে যন্ত্রণায় কাতরায়, এদিকে HSP তাকে সুস্থ করতে ব্যর্থ। শেষমেশ বাধ্য হয়ে তার কষ্ট কমাতে cell এর মাথায় HSP ঠুস করে একটা গুলি করে - অর্থাৎ Apoptosis triggered হয়, finally হয় cell death!

ওদিকে তখন cell এর বাইরের দিকের যে HSP ছিল, সেও ব্যর্থ। সেও তখন বাধ্য হয়ে cell হত্যার পরিকল্পনা আঁটে, ভাড়া করে পেশাগত খুনি Natural killer (NK) cell কে! NK এসে cell টাকে মেরে ফেলে!

এভাবে অনেক cell যখন গণহারে মরে, সেই রোগী তখন বাঁচে না, অক্কা পায়!

COVID-19 রোগীর High fever থাকে। ভাইরাসকে মারতে এই অদ্ভুত শরীরটা তাপমাত্রা বাড়াতেই থাকে, শরীরে বাড়ে IL1, IL6, TNF alpha সহ নানাবিধ cytokines. কিন্তু তাপমাত্রা ততটা বাড়ে না যতটা বাড়লে SARS-CoV-2 মরবে! কেননা আমাদের hypothalamus এর একটা temperature set point আছে, এর বেশি বাড়ার আর সুযোগ নাই, বাড়লেই সে অক্কা পাবে!

এই ভাইরাস তখনই মরতো যদি কারো জ্বর 132°F/56°C হত! 104°F জ্বরে যেখানে আমাদের অবস্থা কুপোকাত, সেখানে 132°F জ্বরে শরীর পুড়ে ভস্ম হয়ে যাবো!

শরীরের ভিতরের জ্বরজনিত অবস্থা সম্পর্কে আমাদের ক্ষুদ্র ধারণা তো হল। এবার আসি বাইরে অবস্থা নিয়ে!

কেউ বলছেন, গরম বাষ্প নেন! কেউ আবার ইথানল বাষ্প! কি উজবুক অথর্ব অপদার্থের দল, মানুষ মারার ধান্দা সব!

আমি যে তাপমাত্রার বাতাসই নেই না কেন, আমাদের sinus system সেটাকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ভিতরে ঢুকানো চেষ্টা করে। খুব কম তাপমাত্রা হলে তাপমাত্রা বাড়াবে, খুব বেশি হলে কমাবে।

এখন মনে করুন আপনি আপনার respiratory tract এ থাকা করোনা ভাইরাস মারতে 56°C তাপমাত্রার বাষ্প ভিতরে পাঠাতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে তার চেয়ে বেশি তাপমাত্রার বাষ্প ভিতরে পাঠাতে হবে, হয়তো 60-70°C! আর এই তাপমাত্রার বাষ্প airway তে পাঠালে উপরের থিওরি অনুযায়ী আপনার respiratory tract এর epithelial cell গুলোর external ও internal protein গুলো coagulated হয়ে cell death হবে, inhalation burn হবে, এতে হয়তো করোনা মরবে, কিন্তু traumatic cell death হওয়ায় activation হবে inflammatory cascade. তখন airway আরো narrow হবে, হবে ARDS! তখন COVID-19 হয়ে রোগী না মরলেও, মরে ভুত হয়ে যাবে ARDS হয়ে!

এবার আসি ইথানল বাষ্প নিয়ে। প্রফেসর এখানে তাপে না, এলকোহল দিয়ে করোনা মারতে চান! উনি কি জানেন না, respiratory epithelium আমার হাতের মত মোটা চামড়ার তৈরি না যে alcohol বাষ্প দিয়ে mucosal surface কে ঘষা দিলাম, আর ভাইরাস মরে ছাড়খার হয়ে গেল! বাকৃবির বুজুর্গু ভেটেরান হয়তো ভুলেই গেছেন, পশুপাখি আর মানুষ এক বস্তু না! ইথানল বাষ্প নিলে cell এর lipid bilayer গুলো আস্তে আস্তে damage হবে, cell wall damage হয়ে ইথানল cell এর ভিতরে ঢুকে cell এর internal organelles সহ virus কেও damage করবে। কিন্তু cellular damage এর জন্য হবে inflammatory cascade activation, উপরের মত ARDS, তারপর death!

সাতপাঁচ চিন্তা না করে কিছু আহাম্মক মানুষ মারার সহজ বুদ্ধি মিডিয়াতে প্রচার করছে। শাস্তি হিসেবে ডা. জাকিরাঙ্ক ও মিঃ প্রফেসর এ দুজনকে প্রথমে করোনা রোগীর swab sample নেবুলাইজ করানো হোক! তারপর ট্রিটমেন্ট হিসেবে একজনকে দেয়া হোক ফুটন্ত গরম পানির বাষ্প, আর অন্যজনকে ইথানল বাষ্প! RIP!!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।

keywords:COVID-19 mythsInhalation burnsProtein denaturationHeat shock proteinsARDS

Comments (117)

Talukder Ayeash
6y

গতকাল থেকেই মাথাটা গরম হয়ে আছে ।এটা প্রচার করলো!কি ভাবে সম্ভব!দাঁড়া আমাদের কাওসার আছে ,অবশ্যই সমুচিত জবাব দিবে ।এখন অনেক শান্তি ।আহ্!

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Md. Tamim
6y

Please give it in public Facebook groups and pages in concise form....

Kawsar Uddin
6y

Thanks.

Taufique Hasan
6y

just awesome

Kawsar Uddin
6y

Thanks

Gazi Habibullah
6y

করোনার জন্য ইথানল ইনহেল নেয়ার ব্যাপারটা অনেকটা পেটের মধ্যে পিপড়া ঢুকে গেলে তাকে মারার জন্য পোকা মারার বিষ খাওয়া! দেশে এমনেই গবেষক কম, যেগুলা আছে সেগুলাও দেখি মোর গবেট দ্যান গবেষক!

Kawsar Uddin
6y

কি যুগ আইলোরে, গবেষকগুলা মানুষরে আজকাল মুরগী গরু মনে করে! দাম নাই রে, দাম নাই!

Towhidur Rahman
6y

মহাবিজ্ঞ ডা. জাকেরাইন এখন কোথায় যিনি ভবিষ্যৎবানী করেছিলেন বাংলাদেশে করোনা ছড়াবেনা!

Kawsar Uddin
6y

উনি ওনার গ্রুপে করোনা মোকাবেলায় সেবা দিয়ে যাচ্ছেন স্যার!

M.c. Nath
6y

Go Ahead my dear

Kawsar Uddin
6y

Thanks a lot.

Kamrunnahar Popy
6y

Share korlam...nice explanation.

Kawsar Uddin
6y

Thanks Apu

Nurul Amin
6y

এটা ওয়ালে কপি পেষ্ট করতে পারি কি?

Kawsar Uddin
6y

Sure Sir, with courtesy.

Mahafuzur Rahaman Khan
6y

আপনার ব্যাখ্যার অপেক্ষায় ছিলাম

Kawsar Uddin
6y

ধন্যবাদ মাহফুজ।

Ferdousi Begum
6y

What about avigan, azithromycin+hydroxychloroquine?

এএম আসিফ রহিম
6y

ভাল লিখেছেন।

Kawsar Uddin
6y

Thanks

Sehelly Jahan
6y

ধন্যবাদ ভাই , আপনি এতো সহজভাবে এতো কঠিন একটা কথা বলে দিলেন, আল্লাহ আপনাকে অনেক বড় করুন।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম। দোয়া করবেন।

S M Mehedi
6y

চপেটাঘাত বিশ্লেষণ

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।

Md Asaduzzaman
6y

ভাই, আপনার সাথে মেডিসিন ওয়ার্ডে কাজ করার সৌভাগ্য হয়ে ছিলো বলে নিজেকে ধন্য মনে হয়!

Kawsar Uddin
6y

ধন্যবাদ আসাদ। ভাল থেকো, দোয়া করো আমাদের জন্য। বেড়াইতে আইসো।

বিজয় সাহা শুভ
6y

Md Asaduzzaman same here

Tansib Jaman
6y

সুন্দর ব্যখা দিয়েছেন ভাইয়া

Kawsar Uddin
6y

ধন্যবাদ তানসিব।

Golam Morshed
6y

এরকম সিরিয়াস একটা বিষয় নিয়ে এতটাদায়িত্বহীন, সেচ্ছাচারী , সেল্ফ মেইড হাইপোথিসিস নিয়ে তাও আবার হিরো (আলম) ভাব নিয়ে ফেসবুক লাইভে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অধিকার এদেরকে কে দিয়েছে ?? !!! আরো অনেক অবাক হয়েছি যখন দেখেছি ডাক্তাররা ও তার হাইপোথিসিস শুনে খুব খুশি !!! বিঃদ্রঃ - হিরো আলম সাহেব কে ছোট করার কোন ইচ্ছা বা অভিপ্রায় আমার নেই !! আমার জানা মতে উনি একজন সৎ, সাদা মাটা ও পরোপকারী মানুষ, জ্ঞান পাপী নন !!!! ......

Kawsar Uddin
6y

এরকম সেনসিটিভ বিষয় নিয়ে মিডিয়াতে আসার আগে ওনার এক্সপার্ট অপিনিয়ন ও হিউম্যান ট্রায়াল দেয়া উচিৎ ছিল। উনি বাকৃবির, হিউমান নাই, গরু ছাগল মুরগী আছে। তাই উনি অন্তত ওনার করোনা ইনফেকশন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন, আল্লাহ না করুক।

Rifat Zaman
6y

Excellent writing! Waiting for more to come.

Kawsar Uddin
6y

Thanks a lot.

Susmita Das
6y

Excellent.....

Kawsar Uddin
6y

Thanks

Palash Datta
6y

ইনফরমেটিভ......

Kawsar Uddin
6y

ধন্যবাদ দাদা।

Syed Md Muhsin
6y

One should not away from respect and honour to others.Every body trying to be hero in a critical situation.

Kawsar Uddin
6y

Thanks Sir.

N Jahan Nourin
6y

Excellent!!

Kawsar Uddin
6y

Thanks

Kamrul Ahsan Khan
6y

excellent

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

MD Rakib
6y

Excellent explanation vaia

Kawsar Uddin
6y

Thanks Rakib.

Pranoy Chakraborty
6y

So nice,,,sir please explain role of antimalarial drug ,and azithromycin

Snigdha Sayeeda
6y

Very good explanation.

Kawsar Uddin
6y

Thanks Mam.

Bishnu Pada Debnath
6y

Thanks for making this Crystal clear.

Kawsar Uddin
6y

most welcome.

Rukhsana Parvin Munmun
6y

excellent, waiting for more information regarding COVID=19.

Kawsar Uddin
6y

Thanks.

Habibul Hai Masud
6y

Nice & scientific explanation. Thank you.

Kawsar Uddin
6y

Most welcome, Sir.

Syed Zobair
6y

Zakiranko kintu bolte cheyechen 23 degree temperature e virus transmission korar komota kome . Jeta kichuta sotti hote pare but amdr moto jonobohul osocheton desh er jonno significant na.

Kawsar Uddin
6y

হেতের ট্রিটমেন্ট দরকার!

Akter Ahmed
6y

শুনেছি ফুসফুসে যাবার আগে করোনা ভাইরাস ৩/৪ দিন গলার ভিতরে অবস্থান করে। সে ক্ষেত্রে ভদকা দিয়ে গারগল করলে উপকার পাওয়া যাবে মনে হয় । রাশানরা তাই বলল।

Kawsar Uddin
6y

গলার মধ্যে অবস্থান করে ৩/৪ দিন!! এর মধ্যে এত এত ঢোক গিলি, ভাত পানি খায় কিছুতেই ওরা যায় না, যাবে ভদকা দিয়ে গারগল করলে!! রাশানরা খুব পাষাণ, এদেশে কিছু গারগল ভদকা পাঠিয়ে দিলেই পারে!!

Rabi Das
6y

Nice explanations.

Kawsar Uddin
6y

Thanks

Salek Bin Islam
6y

ধন্যবাদ। তোমার এই ব্যাখ্যার জন্য। Among all smoke vapor acts little bit different. it may go to alveoli directly due to its low molicular wt and release latent heat which is more potent to damage lungs not only at once but for a long term. temperature released may be much higher than heating temp. as u mentioned earlier it alsodestroy the barrier of respiratory tract. secondly after cooling vapor may transfer to liquid which may be alcohol derivatives and has chanceof absorbtion to body as like HCN OR SO2 gases. so none is good for body. i can recall the difference between medicine and drugs. all medicines r drugs but all drugs r not medicine as it has dose duration and lethal dose and safety margin. if i do use drugs to kill microbials which may injury both human cells n microbes that particular drugs may not cross safety margin. so remained thatbenefits > risk. any sort of inhalation thermal injury is always injurious. now question is this safer to body and if it is so what's temp to make alcoholic vapor. in science nothing is unexpected. if alcoholic vapor is passed its safety barrier we can use for antimicrobial with or without systematicresponse. now another question is arised environmental temp. reduce airborne transmission of virus. as our country is densely populated country and is advised for locked down, we have to find out other means to reduce human to human direct transmission as we have already carried outsider to inside.future will say about environmental temp. and humidity for covid19 transmission. i hopescience will show some new dreams for post corona era and we might enjoys those dreams with one condition we must be alive till the innovation. sorry for my opinions and i might be wrong as science will make scaffold between myth and reality.

Kawsar Uddin
6y

Sir, thanks a lot for your informative comment in details.

Salek Bin Islam
6y

আমি শুধু আমাদের স্বাস্হ্য কর্মীদের উপরে আস্হা রাখি। a lot of super human in our sector from professor to ward boy.

Afroz Helalee
6y

অনেককিছু জানলাম ভাইয়া।ইথানল থিওরি দিয়ে হয়ত জনপ্রিয়তা পেতে চেয়েছিলেন ভদ্রলোক!! দূর্দিনের ফায়দা লোটে অনেকে!!ধন্যবাদ।

Kawsar Uddin
6y

উনি এই থিওরিটা মুরগিতে এপ্লাই করেছিলেন। ওদের বডি টেম্পারেচার ও স্ট্রাকচারে এটা কিছুটা কাজ করেছে। কিন্তু আমরা মানুষ, এরকম কিছু প্রচারের আগে ওনাকে অন্তত চিকিৎসকদের সাথে এটা নিয়ে কথা বলা উচিৎ ছিল।

Farhana Ferdousi
6y

Thanks

Kawsar Uddin
6y

Most welcome

Rumkee Chowdhury Nawal
6y

Thanks

Kawsar Uddin
6y

Most welcome.

Imranul Hasan
6y

Grt presentation.

Kawsar Uddin
6y

Thanks.

Shahidul Islam
6y

Great

Kawsar Uddin
6y

Thanks Sir

Anisur Rahman Repon
6y

Valo. Informative

Kawsar Uddin
6y

Thanks

Afm Ashrafuzzaman
6y

Thanks

Kawsar Uddin
6y

Most welcome.

Ashikur Rahman
6y

ইথানল পারলে, hypochlorite solution,soap water এর কি দোষ? Guest & host দুই ই মরিবে।

Kawsar Uddin
6y

ভাই চিন্তা নিয়েন না, অতি শিঘ্রই নতুন বুদ্ধিজীবি আসবে এগুলা নিয়ে। নেক্সট বইমেলায় একটা বই বের করবো ভাবছি, 'করোনা মারার ১০০ উপায়!'

Shah Badruddoza
6y

Let's start treating the barking professor and the people those who helped him barking.

Kawsar Uddin
6y

Thanks Sir.

Aminul Islam
6y

ধন্যবাদ, আমিতো এলকোহল দিয়ে প্রিভেনটিব থেরাপি শুরু করেছি

Kawsar Uddin
6y

Alcohol 1 peg, twice daily or at bed time!

Mizanur Rahman
6y

ভাই ছাগলকে পাগল বললে কিন্তু পাগলের অপমান হয়।

Kawsar Uddin
6y

এটা ঠিক বলেছেন। তার চিকিৎসা প্রয়োজন।

Zillur Rahman
6y

আসলে উনি বলতে চেয়েছিলেন, "No host,no corona." Its simple.

Kawsar Uddin
6y

We are lucky in BD! We had less test, less coronoa! Now no host, no corona!

Mutah Ara Begum
6y

Thanks .

Kawsar Uddin
6y

Thanks Mam.

Md Tarek Azad
6y

সাবাশ, চলুক।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Ziya Uddin
6y

চমৎকার

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Mir Shakhawat Ali Shakil
6y

Very nice writing

Kawsar Uddin
6y

Thanks.

Mohammed Mamunur Rashid
6y

পেশেন্ট না বাচুক, করোনা তো মরলো!! Go corona gooo

Kawsar Uddin
6y

go corona go, go with my life!

মেহেদী হাসান মামুন
6y

ভাবতেসি ইথানল এর জুস বানামু

Kawsar Uddin
6y

ওয়াইন আছে তো!

ডা. সৌমিত্র মজুমদার
6y

এ আমি কী পড়লাম,দারুন দারুন

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

Ashraf Shahriar Khan
6y

ভাইয়া শেয়ার করতে পারি?

Kawsar Uddin
6y

Sure. Proceed.

Sabiha Nazneen
6y

·   · Follow Reply

Mustajib Haider Rajon
6y

· Tenor Reply

Tarik Hasan
6y

· Reply

Nazrul Islam Chowdhury Kazal
6y

https://m.facebook.com/story.php...

Kawsar Uddin
6y

Nazrul Islam Chowdhury Kazal Sir, this man is nothing, but a mental. He needs urgent psychiatric evaluation and treatment accordingly.

Mohammad Neamat Ripon
6y

সাথে কিছু যোগ করতে চাই। In Vivo এবং Vitro আলাদা। শরীরের বাহিরে (Vitro) virus একটি জড় পদার্থ। যদি তাপমাত্রা বেশী থাকে তাহলে সে বেশি সময় বেঁচে থাকতে পারে না। কিন্তু মানে এই নয়, বাঁচে না। কিন্তু শীররের ভিতর (In vivo) তার replication করার সব রসদ থাকায় তাকে আর পায় কে?? সে মানুষের cell কে কাজে লাগিয়ে, নিজের RNA দিয়ে তার নিজস্ব genomes তৈরী করে। বাহিরের পরিবেশে তাপমাত্রার প্রভাব আসলেই আছে, তার মানে কম সময় বাঁচে। কিন্তু বাঁচে না, মানে গর্দভ কিছুই পড়ে বুঝেনি। খুউব ভাল লেখা ছিল....

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার তথ্যবহুল মন্তব্যের জন্য।

Anami Mallick
6y

· Reply

Comment attachment
Kawsar Uddin
6y

That's the point. Those wrong headed people are spreading the dangerous way of death.

Nazneen Sultana
6y

ভাইয়া, আপনি এত সুন্দর করে সাবলীলভাবে লিখেন, আমি আপনার ফ্যান হয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ। আমার আশেপাশের অনেকের ফেবু থেকে আহরণকৃত অনেক থিউরীর উত্তরগুলো পেলাম। আশা করি, তাদের কিছুটা হলেও বোঝাতে পারবো।

Kawsar Uddin
6y

Most welcome.