#হাবিজাবি_২৮০
বয়স ২৩। মেডিকেলের ৪র্থ বর্ষের ছাত্র। ওর সমস্যা প্রায় ৩ মাস ধরে,
bloating
cramping abdominal pain
occasional passage of soft stool
হিস্ট্রি দেয় গত ১ মাসে তার ওজন কমেছে ৩ থেকে ৪ কেজি। ওর মামা, যার বয়স হয়েছিল ৪৩ বছর, তার colorectal cancer ধরা পড়ে এবং ৮ মাস পর উনি মারা যান।
যাই হোক, ও ওর abdominal complaints নিয়ে হাজির হয় বেশ কয়েকজন চিকিৎসকের কাছে। তারা USG abdomen করান, CT scan of abdomen করান, Upper GI endoscopy করান, যার সবকিছুই normal. Advice করা হয় Colonoscopy.
কিন্তু কেন জানি কেউ ওর details history নেন না, করানো হয় না ওর কোন baseline investigation. এমনকি একটি CBCও না। ওকে PPI, Probiotics, Anti-spasmodics, Antibiotic, Antihistamine, Anti-epileptic, Anti-emetic, Opioid দেয়া হয়, কিন্তু সমস্যার তেমন উন্নতি হয় না।
এমন মুহূর্তে একদিন ওর সাথে বিস্তারিত আলাপ হয়।
ওর অনেকগুলো important no আছে,
no nocturnal diarrhoea
no melaena or hematochezia
no vomiting
no fever
no night sweat
no oral ulcer
no skin rash
no joint pain
no pallor
no jaundice
no lump & bump
no abdominal swelling
no urinary symptoms
no history of TB
no known contact with TB patient
no history of exposure
no weather preference
no DM
no HTN
no exposure
no facial flushing
no palpitation
no significant travel history
ওর important yes গুলো হলো,
ওর মামা bowel cancer এ মারা গেছেন এটা নিয়ে ও depressed, পাশাপাশি tensed যে ওর নিজেরও এমন কিছু হচ্ছে কিনা, তারপর থেকেই ওর symptoms বেড়েছে
বারবার গলা শুকিয়ে যায়, রাতে ঘুম ভাল হয় না, nervous লাগে
পড়াশোনা নিয়ে একটু stressed, পড়াশোনাও কম হচ্ছে
খাওয়ার পর ওর abdominal symptoms গুলো বাড়ে, তাই ও কম খায়, eating anxiety আছে
oily food খাওয়ার পর cramping abdominal pain বাড়ে
ঘুম কম হলে পেটের সমস্যা বাড়ে। ঘুম ভাল হলে পেটের সমস্যা কমে
প্রায় ৫ মাস আগে ওদের হলের অনেকের loose motion হয়েছিলো, probable source ছিল ওয়াসার সাপ্লাই পানি। ওর তেমন কোন GI symptoms ছিল না, কিন্তু ওর Pneumonia হয়, এবং সেটা Klebsiella pneumoniae দিয়ে। যে জন্য ১০ দিন ওকে broad spectrum antibiotics নিতে হয়েছে। তার ১ মাস পর থেকে ওর GI symptoms শুরু।
আমি কতগুলো D/D মাথায় রেখে ওকে কিছু routine test করতে দিই। পাশাপাশি provisional হিসেবে ১ টি Dx রেখে সে অনুযায়ী ওকে ১ টি মাত্র ১ টাকা মূল্যের ওষুধ প্রেসক্রাইভ করি। পাশাপাশি,
explanation of the symptoms
reassurance
few lifestyle & dietary modification
১ সপ্তাহ পর সবগুলো টেস্ট করে ও আমাকে পাঠায়, সব রিপোর্ট নর্মাল।
পাশাপাশি মাত্র ১ সপ্তাহে ওই ১ টি ওষুধেই ওর dramatic symptomatic improvement! ওই ১ টি ওষুধই কন্টিনিউ করতে বলি।
প্রায় ১ মাস পর ওর সাথে আবার কথা হয়। ওর এখন,
ঘুম ভাল হয়
bloating নাই
cramping abdominal pain নাই
anxiety কমেছে
depression কমেছে
appetite বেড়েছে
weight বেড়েছে
আলহামদুলিল্লাহ।
ওর provisional Dx ছিল, post infectious IBS-D (irritable bowel syndrome - diarrhoea predominant), কারণ previous GI & respiratory infection followed by broad spectrum antibiotics, which is later aggravated by post traumatic (maternal uncle's disease & death) stress & depression.
Functional কোন disease কে confirm করার আগে probable Organic D/D গুলো exclude করতে হয়। সেগুলো করা হয়েছে।
ওর মামা যেহেতু ৪৩ বছর বয়সে মারা গেছেন তাই ও ওর ৩৩ বছর বয়সে screening colonoscopy করাবে উপদেশ দিলাম। আর এর আগেই যদি কোন alarm symptoms আসে তবে তখনই colonoscopy করাবে।
Internal Medicine is a combination of Interesting Maths, যদি সেটা দু'এ দু'এ চার মিলানো যায়। আর এই চার মিলানোর জন্য অনেক specific & non-specific investigation এর চেয়ে যেটি বেশি জরুরি সেটি হলো details history নেয়া। proper history evaluation এর মধ্যেই লুকিয়ে থাকে অনেক important diagnostic clues. ধন্যবাদ।
কাওসার
কে-৬৫