Habijabi Logo

হাবিজাবি-১২৫

infectiousother
***************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
2 min read
May 4, 2020 at 3:31 AM
52 comments
No media

#হাবিজাবি_১২৫

SARS-CoV-2 positive, home isolation এ আছি। সামান্য শ্বাসকষ্ট হচ্ছে। মনে হচ্ছে ঘরের মধ্যে অক্সিজেন নেই। আর একটু অক্সিজেনের জন্য হাহাকার করছি। অক্সিজেনের লোভে ভর্তি হয়ে গেলাম হাসপাতালে। সেখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই। সিলিন্ডার অক্সিজেনও শেষ।

এই হাসপাতাল রুমটা যদি এমন হত। বদ্ধ রুম। রুমের সাথে একটা exhaust fan লাগানো আছে। যেটা রুম থেকে বাতাস বের করে দিচ্ছে। সব বাতাস যদি বের করে দেয় তবে তো রুম বাতাস শূন্য হয়ে যাবে, অক্সিজেন সংকট আরো তীব্র হবে! তাই অন্য একটা ফ্যান দিয়ে বাতাস রুমে প্রবেশ করছে।

প্রথম ফ্যানটার নাম দিলাম Out fan

পরের ফ্যানটা নাম দিলাম In fan

Out fan এর স্পিড বেশি, তাই সে অনেক বেশি বাতাস বাইরে বের করে দেয়, যাতে অনেক বেশি CO2 থাকে।

In fan এর স্পিড একটু কম। এটা বাতাসকে রুমের ভিতরে ঢুকায়, যে বাতাসে থাকে O2.

Out fan এর স্পিড, In fan এর চেয়ে বেশি থাকায় রুমের মধ্যে একটি negative pressure তৈরি হয়। এর ফলে স্বাভাবিক রুমের চেয়ে এই রুমে air flow বেশি থাকে, বেশি থাকে air O2 concentration ও।

এরকম একটি রুমে আমাকে রাখা গেলে আমার আর একটু আরাম হত, অক্সিজেনের হাহাকার কিছুটা হলেও কমতো। কিছুটা হলেও চাপ কমতো O2 সংক্রান্ত মেশিনারির উপর।

একটি বিষয় খেয়াল রাখতে হবে। আমি যেহেতু COVID-19 পেশেন্ট। আমার হাঁচি কাশিতে কিছু ভাইরাস রুমের বাতাসে ঘুরাঘুরি করছে। Out fan যখন বেশি স্পিডে রুমের বাতাসকে বাইরে বের করে দিবে, বাতাসের সাথে সেই ভাইরাসও কিন্তু বাইরে বের হয়ে যাবে। এটা বাইরের মানুষের জন্য বিপজ্জনক। তাই যে কাজটা এখানে করতে হবে। একটা ভাইরাস ফিল্টার Out fan এর সাথে লাগিয়ে দিতে হবে যেন SARS-CoV-2 ভাইরাসগুলো সেটাতে আটকে পড়ে!

negative pressure রুমের মূল উদ্দেশ্যই হল রুমের ভাইরাস রুমেই আটকে রাখা। সাথে বাড়তি অক্সিজেন পাওয়াটা হল বোনাস!

অন্য অনেক দেশের হাসপাতালে এরকম রুমের সংখ্যা অনেক বেশি থাকলেও, আমাদের দেশে এমন negative pressure রুম আছে ১-২ টি করে হাতে গোনা ২-৩ টি হাসপাতালে! এই সংখ্যা বাড়ানো উচিৎ, অনেক বেশি বাড়ানো উচিৎ!

বি.দ্র. আমি কিন্তু পজিটিভ না!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Negative pressure roomAirborne transmissionCOVID-19Infection controlHEPA filter

Comments (52)

Khaled Mahmud
6y

শেষ লাইন টা পড়ার আগে বুকে একটা হাহাকার অনুভব করছিলাম,আহারে আমাদের ছেলেটা!

Kawsar Uddin
6y

দোয়া করবেন স্যার। ফি আমানিল্লাহ্।

Alam M K
6y

Very simple writing with good information

Kawsar Uddin
6y

Thanks Sir

Md Kabir Hossain
6y

আল্লাহ তোমাকে হেফাজতে রাখুন।

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Saiful Azam
6y

Excellent basic built-in root level.

Kawsar Uddin
6y

Thanks Sir. Stay safe, fi amanillah.

Nur Mohammad
6y

তুমি পজিটিভ, চিন্তা চেতনায় মননে। শুভ কামনা।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। দোয়া করবেন। সাবধানে থাকবেন।

Md Tarek Azad
6y

Very good explanation. Thanks for making everything very easy and palatable.

Kawsar Uddin
6y

Thanks Sir. Stay safe.

Rocky Chowdhury
6y

Teaching is a art

Kawsar Uddin
6y

Thanks

Khondker Mahbuba Jamil
6y

Negative pressure ventilation system with HEPA filter" prescribed for "ideal isolation centre".

Kawsar Uddin
6y

Thanks Mam. You said it right. We should make these arrangements in our isolation centres.

Salman Abdullah
6y

After i read the first line i was shocked! So happy alhamdulillah to read the last line.

Kawsar Uddin
6y

Thanks Salman. Take care.

Atia Shahnaz Irene
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Afroza Khanam
6y

So easy explanation, we should try to make it available for those pt s how need it,thanks.

Kawsar Uddin
6y

Thanks Mam.

Mahbubul Royal
6y

Negative pressure room is ideal,but it is not so easy to maintain in a country like Bangladesh .

Kawsar Uddin
6y

You are right. But we can try with the help of our engineers.

Mahbubul Royal
6y

I cant imagine that a big big hospital was constructed without a central oxygen facility,how it is possible? So i talked like that......

Kamrul Hasan
6y

Outstanding vi

Kawsar Uddin
6y

Thanks

Syeda Sharmin Ara
6y

Nicely & simply explained.

Kawsar Uddin
6y

Thanks Apu

Lubna Naznin
6y

You are inspiration..

Kawsar Uddin
6y

Thanks Mam. Stay safe.

Mamoon Reza
6y

Awsm

Kawsar Uddin
6y

Thanks

Mahmuda Begum
6y

Informative.

Kawsar Uddin
6y

Thanks Mam

Farzanaete Ete
6y

Oh God thnx,be safe

Kawsar Uddin
6y

Stay safe.

Mutah Ara Begum
6y

Clear conception as always is !

Kawsar Uddin
6y

Thanks Mam

Drjahirul Sipon
6y

Informative post.....

Kawsar Uddin
6y

Thanks

Hur E Zannat
6y

এত জানো তুমি,তোমরা(ছোট ভাইয়েরা)।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Arindam Das
6y

সুন্দর...

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Sirazum Munira
6y

wow well and easy explanation

Kawsar Uddin
6y

Thanks

Alamgir Khan
6y

ভয় পেয়েছিলাম.... এভাবে কেউ শুরু করে.... best wishes for you...

Kawsar Uddin
6y

Thanks. Take care & stay safe.

Rajesh Mithun Singha
6y

ভাই,প্রথম লাইন পড়ে আঁতকে উঠেছিলাম।

Kawsar Uddin
6y

টুইস্ট!

Ahsan Sabbir
6y

ধুর মিয়া... টেনশনে ফালায়া দিছিলা...