Habijabi Logo

হাবিজাবি-১১৭

pharmacologyinfectious
***************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
April 24, 2020 at 5:02 PM
226 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_১১৭

প্রথম গল্প।

কলেজের বায়োলজি বই। যেখানে ছিল Filariasis বা Elephantiasis এর ওষুধ হল Diethylcarbamazine. এটা ভাল কার্যকর হলেও তার side effects বেশি। তাই তার বিকল্প একটি ওষুধ ছিল, নাম Ivermectin.

দ্বিতীয় গল্প।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক কুকুর। কুকুরের খামার বলা যায়। রাতবিরাতে কোয়ার্টার থেকে যখন ইমার্জেন্সিতে যেতাম, অন্ধকার পথে দলবাঁধা কুকুর দেখে একটু ভয়ই পেতাম। একটা কুকুরের গায়ে অসুখ ছিল, লোম নেই একদম, scabies. পাউরুটিতে Ivermectin ট্যাবলেট পুরে খাইয়ে দিলাম একদিন।

তৃতীয় গল্প।

কিছু দেশ বিশেষ করে Australia তে COVID-19 রোগীর চিকিৎসায় Ivermectin ব্যবহৃত হচ্ছে। আজকের হাবিজাবি এই তৃতীয় গল্প নিয়ে।

GABA neurotransmitter - একটি inhibitory neurotransmitter, এর কাজ nerve conduction কে inhibit করা, বিশেষ করে motor nerve এর। কারো motor nerve যদি inhibited হয়, তখন সে paralysed হয়ে যায়।

Ivermectin এর কাজ হল glutamate gated chloride channel এর সাথে যুক্ত হয়ে post synaptic membrane এ chloride ঢুকতে সাহায্য করা এবং এর মাধ্যমে GABA neurotransmitter এর function কে Intensify করা। chloride ঢুকে negative charge বেড়ে গিয়ে neuromuscular junction এ Hyperpolarization হয় - nerve signal inhibited হয় - muscle paralysis হয়। তাহলে যারা এটা খায় তারা কি সবাই paralysed হয়ে যায়?!

না! কারণ যে dose এ এটা খাওয়া হয় সেটা মানব শরীরের GABA কে অতটা intensify করে না - যে কেউ paralysed হয়ে যাবে। কিন্তু মানব শরীরে যে ক্ষুদ্র ক্ষুদ্র কৃমি আছে তারা paralysed হয়ে শরীর থেকে বের হয়ে যায়। এই concept এর উপর ভিত্তি করেই এটা antihelminthic drug হিসেবে ব্যবহৃত হয়।

নগর পুড়লে দেবালয় কি এড়ায়?

না! তাই helminth ই শুধু paralysed হবে, আপনার কিছুই হবেনা - ব্যাপারটা কিন্তু তা না। আপনি paralysed না হলেও motor inhibition এর জন্য weakness feel হতে পারে, ডেভেলপ করতে পারে myalgia, arthralgia, fatigue, somnolence, etc. এগুলো হল direct adverse effect. তাই Ivermectin এর সাথে অন্য কোন ওষুধ যারাও GABA activity কে intensify করে যেমন Benzodiazepines, Barbiturates, Sodium valproate, etc ইউজ করা যাবে না!

Ivermectin এর বেশ কিছু indirect adverse effects আছে! আপনি যখন Ivermectin দিয়ে helminth শত্রুদের paralysis করে মেরে ভর্তা বানাবেন, মরে যাওয়ার আগে তারা শেষবারের মত জ্বলে উঠবে! তখন তৈরি হতে পারে প্রচুর IgE, ফলাফল Type 1 hypersensitivity reaction. এর ফলে allergic reaction, pruritus, rash এগুলো তো হবেই। সাথে হতে পারে nausea, vomiting, abdominal pain, bronchospasm, hypotension, tachycardia, etc.

Ivermectin খেয়ে Type 1 hypersensitivity reaction কখনো এত তীব্র হতে পারে যে এর treatment এর জন্য anti-histamine এর সাথে প্রয়োজন হতে পারে a short course of corticosteroid! এক কথায় Ivermectin একটি toxic drug! ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই খাওয়া যাবে না!

এত এত adverse effect কেন হয়?

এর কারণ এর volume of distribution (Vd) অনেক বেশি। যখনই শুনবেন কোন drug এর Vd বেশি, বুঝে নিবেন তার lipid solubility বেশি। আর এ কারণে সে রক্ত ছেড়ে lipid bilayer ভেদ করে বিভিন্ন cell এর মধ্যে ঢুকে বসে থাকে! আর তাই plasma half life ও বেশি, প্রায় 16 ঘন্টা।

এত এত adverse effects জন্য Ivermectin খুব কম dose এ কম duration এ ব্যবহার করা হয়, যেমন single dose stat বা once daily for 2 days a week apart বা ব্যতিক্রম কিছু ক্ষেত্রে once monthly with great care!

parasite এর বিরুদ্ধে Ivermectin কাজ করলেও, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এমন কোন প্রমাণ in vivo তে নেই! কিন্তু in vitro তে দেখা যায় এটি কিছু ভাইরাসের বিরুদ্ধেও কাজ করে! কিভাবে সেই কাজ করে?

চোখ বন্ধ করে একটা সিনেমার দৃশ্য কল্পনা করুন! শত্রু SARS-CoV-2 ভাইরাস cell membrane এর ACE2 receptor এর সাথে যুক্ত হয়ে cell এর মধ্যে ঢুকে পড়লো। ঢোকা মাত্রই cell nucleus তার cellular mechanism এর মাধ্যমে বহিরাগত ভাইরাস শত্রুকে নির্মূল করার প্লান আঁটলো। বুদ্ধিমান ভাইরাস সেটা বুঝতে পারলো! ভাবতে লাগলো কিভাবে nucleus কে থামানো যায়! হঠাৎ ভাইরাসের মাথায় এক দুষ্টু বুদ্ধির উদয় হল! সে golgi apparatus (GA) মাথায় বন্ধুক ঠেকিয়ে তাকে একটি transport protein তৈরি করে দিতে বললো, যার সাথে যুক্ত হয়ে viral protein দূর্ভেদ্য nuclear membrane ক্রস করে nucleus এর ভিতর ঢুকতে পারবে। বন্ধুকের ভয়ে golgi apparatus IMPalpha/beta1 নামে একটি transport protein তৈরি করে দিল! যার সাথে যুক্ত হয়ে viral protein গুলো nuclear membrane এ থাকা nuclear pore দিয়ে খুব সহজেই nucleus এর ভিতরে ঢুকে গেল! যেয়েই বন্ধুক ধরলো nucleolus এর মাথায়, বন্ধ হয়ে গেল cellular resistant mechanisms to virus. ভাইরাস এখন বিপদমুক্ত, নিশ্চিতে বাচ্চা দিবে - increase viral replication!

Ivermectin কিভাবে কাজ করে, সেটা বলার আগে ছোট্ট একটু স্মৃতি বলি। ছোটবেলার স্কুল। এক মোটাসোটা বন্ধু পাশে এসে এমনভাবে বসতো যে বেঞ্চ থেকে আমার পড়ে যাওয়ার দশা!

Ivermectin হল সেই মোটাসোটা শক্তিশালী বন্ধু!

আমি হ্যাংলা পাতলা SARS-CoV-2 ভাইরাস!

IMPalpha/beta1 transport protein হল বেঞ্চ, যেটাতে আমি বসতাম!

Ivermectin এসে SARS-CoV-2 কে এমনভাবে ধাক্কা দিল যে সে ছিটকে দূরে সরে গেল! তারপর ফাঁকা IMPalpha/beta1 transport protein এর সাথে সে নিজেই যুক্ত হল! ফলাফল, ভাইরাস প্রোটিনগুলো nucleus এর মধ্যে ঢুকতে পারছে না - decrease viral replication.

ফাইনালি, in vitro result অনুযায়ী এটা বলাই যায় - Ivermectin is a promising drug against SARS-CoV-2.

এই drug নিয়ে In vitro trial দেয়ার সময় ল্যাবের কালচার মিডিয়াতে সামান্য পরিমাণ ভাইরাস ছিল। কিন্তু মানব শরীরের সাইজ ও পরিবেশ কালচার মিডিয়ার মত ছোট ও সাধারণ না! শুরুতেই বলেছি, Ivermectin একটি toxic drug, parasite মারতে 150-200 mcg/kg দেয়া হয় বছরে সাধারণত একবার। কিন্তু সারা শরীরের ভাইরাস মারতে এটা কত ডোজে কতবার দিতে হবে, আর সেটা আমার শরীর সহ্য করবে কিনা এ ব্যাপারে সন্দেহ থেকেই যায়। risk benefit ratio is the main challenge here!

দুটি কথা দিয়ে শেষ করি,

★ pregnant ও lactating মায়েদের জন্য contraindicated.

★ 5 বছরের নিচে বাচ্চাদের জন্য contraindicated.

বাচ্চাদের BBB underdeveloped থাকে, drug BBB ক্রস করে Brain এ যেয়ে neuronal dysfunction করতে পারে।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।

keywords:IvermectinGABA receptorsIMPalpha/beta1COVID-19Antihelminthic

Comments (226)

Afruza Sultana
6y

Nice presentation

Kawsar Uddin
6y

Thanks

Abdul Kader
6y

nice

Kawsar Uddin
6y

Thanks

Junaidur Rahman
6y

Great

Kawsar Uddin
6y

Thanks Sir

Abdul Kader
5y

excellent

Akram Hossain
6y

Informative and nice.

Kawsar Uddin
6y

Thanks Sir

Krishna Chandra Ganguly
6y

বর্ননার ভঙ্গিটি চমৎকার, অসাধারণ!!

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Faruque Ahmed
6y

You are the best. Did your treatment worked for the dog scabies?

Kawsar Uddin
6y

Yes Sir. The dog was much better than before.

Maksuda Shilu
6y

অসাধারণ লেখনী

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Enamul Karim Nasim
6y

Great!!

Kawsar Uddin
6y

Thanks Sir

Toufiqur Rahman
6y

Awesome

Kawsar Uddin
6y

Thanks Sir.

Apple Mahmud Anwar
6y

So nicely explained .. Great brother.

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks

Shahi Sojib
6y

well explained

Kawsar Uddin
6y

Thanks Bhai.

Shamiur Rashidul Islam Adel
6y

nice presentation in a filmy scenario.

Kawsar Uddin
6y

Thanks

Nazrul Islam
6y

So nice

Kawsar Uddin
6y

Thanks

Sagar Anwar
6y

শিরোনাম হাবিজাবি অথচ লেখা কত ক্ষুরধার।

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

Rafiqul Islam
6y

নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে ডাক্তার কাওসার!

Amirul Khusru
6y

সহজবোধ্য, ধন্যবাদ।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

محمد صفي الله عرفات
6y

Any Link can be attached. Thanks

Ahsan Habib
6y

খুবই সুন্দর উপস্থাপন,,

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

Khaled Mahmud
6y

আমি মুগ্ধ

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Shimi Islam
6y

Excellent discussion. Thank you so much.

Kawsar Uddin
6y

Most welcome.

Sankar Biswas
6y

Very informative writings. Thank you.

Kawsar Uddin
6y

Most welcome Sir

Abeda Shamim Subarna
6y

Thanks.May Allah bless U.

Kawsar Uddin
6y

Thanks. Stay safe.

Amir Md Kaiser
6y

Excellent

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

M.A. Gaffar
6y

Impressed for your explanatory topic .Thanks

Kawsar Uddin
6y

Most welcome Sir. Stay safe.

Sourav Saha
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Md Tarek Azad
6y

এবার ঠিক আছে। Simple and easy to digest. Thanks.

Kawsar Uddin
6y

Thanks Sir

Ahidul Helal
6y

Awesome

Kawsar Uddin
6y

Thanks Sir

Ishtiaq Ahmed
6y

excellent ....

Kawsar Uddin
6y

Thanks

MD Khaled Bhuiyan
6y

Thank you.

Kawsar Uddin
6y

most welcome

Shahinoor Binte Bari
6y

EXCELLENT...

Kawsar Uddin
6y

Thanks

Suraiya Shoma
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Rafiqul Islam
6y

Fantastically explained Thank u.

Kawsar Uddin
6y

Thanks Sir. Stay safe.

Khondker Mahbuba Jamil
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks Mam

Abul Kalam Azad
6y

Excellent.

Kawsar Uddin
6y

Thanks Sir

ساديا تانجيلا
6y

As an eagerly waiting and regular fan of #হাবিজাবি series I think I can say it's one of the best..Thanks a lot.

Kawsar Uddin
6y

Thanks for the inspiration.

Mujibur Rahman
6y

শুকরিয়া reference please

Kasefa Farhen
6y

Nicely explained..

Kawsar Uddin
6y

Thanks

Ruhi Mannan
6y

very informative examples

Kawsar Uddin
6y

Thanks Mam

Nushrat Jahan Jeny
6y

Very good and clear discussion

Kawsar Uddin
6y

Thanks

Syed Nesar Ahmed
6y

Wow Hats off May Allah bless you #Love

Kawsar Uddin
6y

Thanks bhaiya

Nirjhar Bhattacharjee
6y

অসাধারন..

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Farzana Borna
6y

Thanks for easy explanation of difficult topic..

Kawsar Uddin
6y

Most welcome

Zayeed Ahsan
6y

so nice.

Kawsar Uddin
6y

Thanks

Prianka Biswas
6y

Nice presentation vaia!

Kawsar Uddin
6y

Thanks

Milly Shakoor
6y

Nice

Kawsar Uddin
6y

Thanks

Anny Morsheda
6y

Well explained

Kawsar Uddin
6y

Thanks

Sadia Hannan Toma
6y

Thanks

Kawsar Uddin
6y

Most welcome

Israfil Sarker
6y

Nice writing

Kawsar Uddin
6y

Thanks

Taufique E Elahi Sabuz
6y

Nice explanation brother.

Kawsar Uddin
6y

Thanks Bhai

Mahmuda Begum
6y

অপেক্ষায় রইলাম নেক্সট টপিকের জন্য। অসাধারণ।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Syeda Sharmin Ara
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Tania Sultana
6y

Nice write up..Thanks

Kawsar Uddin
6y

Most welcome

Manika Biswas
6y

লেখাটা অত্যন্ত সুন্দর,কিন্তু বাঙালী তো এত বোঝবার সময় নাই,কিনেই মুড়ির মত খায়,ভয়টা সেখানে।

Kawsar Uddin
6y

ধন্যবাদ। হুজুগে বাঙালি গুজবে বিশ্বাসি। দোষ আমাদেরও কম না, আমাদের অনেকেই এটা এভাবে না বুঝেই প্রমোট ও প্রচার করেন।

Mostafa Sharif Mohammad
6y

সুন্দর বিশ্লেষণ।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Md Roushon Ali
6y

Excellent writing

Kawsar Uddin
6y

Thanks Sir

Anjumun Ara
6y

Good explanation

Kawsar Uddin
6y

Thanks Mam

Ataur Rahman
6y

Very clear

Kawsar Uddin
6y

Thanks Sir

Sultana Jebunnaher
6y

Well explanation

Kawsar Uddin
6y

Thanks

Mahmudul Hasan
6y

ধন্যবাদ তথ্যবহুল ও প্রানবন্ত আলোচনার জন্য

Kawsar Uddin
6y

Most welcome Sir

Zannatus Zohra
6y

khub helpful ekta article

Kawsar Uddin
6y

Thanks

Zakia Rezwana
6y

Oshadharon explanation

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

Shahriar Islam
6y

wooow

Kawsar Uddin
6y

Thanks Sir

Al Mamun Hossain
6y

চমৎকার.....

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার

ডা. নাদিম আহমেদ
6y

Bronchial asthma patient er jnno contraindicated??

Kawsar Uddin
6y

নাদিম আহমেদ নিয়ন এরকম কিছু জানি না ভাইয়া।

Nayeem Mohammed
6y

Well explained

Kawsar Uddin
6y

Thanks

Anjan Sarkar
6y

অনেক সুন্দর।

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Farzanaete Ete
6y

Thnx a lot doc

Kawsar Uddin
6y

Most welcome

Muhammad Masum
6y

Ivermectin frequently used in New York hospital for covid 19

Muhammad Masum
6y

Mehedi Hasan ..Newyork a Amar Porichitho koikjon Dr ivermectin taken 200Ug/kg...taken after confirming covid..

Salma Sheela
6y

খুব সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ।

Kawsar Uddin
6y

Most welcome.

Ďŕ Parveen
6y

Lactating e contraindicated kano???

Kawsar Uddin
6y

Breast milk

Shahriar Islam
6y

woooow

Kawsar Uddin
6y

Thanks Sir

Humayra Farha
6y

ভাল লাগলো। ধন্যবাদ।

Kawsar Uddin
6y

Most welcome

Salman Hridoy
6y

আপনার ভক্ত হয়ে যাচ্ছি ভাই।, Sars cov2 কি বাকিসব ভাইরাসের মতো রেপ্লিকেশন হয়? একটু এটা বুঝিয়ে দেন,কিভাবে হচ্ছে।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাইয়া। viral replication বাকি ভাইরাসের মতই।

Abeda Alvi
6y

হাবিজাবি আগের গুলো কৈ??

Kawsar Uddin
6y

নামের উপর ক্লিক করলে চলে আসবে।

Tauhid Al Araf Shafol
6y

great explanation. I have a quest: Is transport protein made by golgi or ribosome?

Kawsar Uddin
6y

Ribosome is the production house, but the output is from golgi. Virus commands golgi to do so and the rests are happened sequentially.

Asif Sarwar Haque
6y

অসাধারণ

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Fariha Nasikh
6y

Jajakallah

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Nasim Djmc
6y

বড়ই সৌন্দর্য্য

Kawsar Uddin
6y

ধন্যবাদ

Mizanur Rahman
6y

Can we take chance in severe category patient?

Kawsar Uddin
6y

Mizanur Rahman FDA didn’t say that.

Amir Tareq
6y

Genius..

Kawsar Uddin
6y

Thanks

Ashrafur Rahaman Mahadi
6y

Ivermectin is a promising drug Hope some real time human trials will be start soon

Kawsar Uddin
6y

Hope for the best.

Ashrafun Naher Dina
6y

সুন্দর ভাষায় সহজবোধ্য করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ।

Kawsar Uddin
6y

Most welcome

Mahbub Atik
6y

in vitro, ivermectin kills 98% of corona virus.human trial is just to start.

Kawsar Uddin
6y

Thanks

Sabina Sultana
6y

Excellent. Love your writing.

Kawsar Uddin
6y

Thanks a lot

Hasan Kabir
6y

এক কথায় অসাধার। নেক্সট টপিক এর জন্য অপেক্ষায় রইলাম।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাইয়া।

Sultan Mahmud Shourav
6y

Super man Vai...

Kawsar Uddin
6y

Thanks Bhai

Mostafiz Hossain Lemon
6y

চমৎকার লেখা, মাশা আল্লাহ। অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার ভালো করুন আরো জ্ঞানী করুন।আমিন।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই। দোয়া করবেন।

Hasan Habibur Rahman Sakib
6y

অনেক সুন্দর উপস্থাপনা!

Kawsar Uddin
6y

ধন্যবাদ।

MJ Shapla
6y

খুবই সহজবোধ্য আলোচনা, ধন্যবাদ!

Kawsar Uddin
6y

Most welcome.

Rezin Sultana
6y

চমৎকার

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Mahmuda Begum
6y

Easily n nicely described.

Kawsar Uddin
6y

Mahmuda Begum Thanks Mam.

Abdur Rab Nowraj
6y

যাযাকাল্লাহ কাওসার ভাই।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার।

Mousumi Majumder
6y

Khubi informative posta ta.thanks

Kawsar Uddin
6y

most welcome

Jahan Sultana
6y

Fairooz Saiyara Alam

Mo Ali
6y

osadharon

Kawsar Uddin
6y

Thanks

Dr-Sadia Jerry
6y

Khub sundor kore likhecen

Kawsar Uddin
6y

Thanks

Ainul Islam
6y

চিন্তার অনেক সুযোগ আছে

Rinita Banerjee
6y

darun explanation,iss erokom akjon teacher medical college e lagto

Kawsar Uddin
6y

ধন্যবাদ দিদি।

JF Jannat
6y

DEC er side effect gula ki hote pare?

Kawsar Uddin
6y

A lot. Katzung, ch:53.

Abdullah Murtaza
6y

· Reply

ProfMohiuddin Khan
6y

Fantastic kawsar keep continu story akaray bollay poraly monay thakay amar lecture practice golpokaray thaktho a laykhagulu boie akaray akdeen muk daykbay asa kore best wishes

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। দোয়া করবেন। ফি আমানিল্লাহ।

Unknown
6y

মাসা আল্লাহ।।। যাযা কাল্লাহু খাইরান।।।

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। ভাল থাকবেন।

Golam Morshed
6y

Save kore rakhlam , free hoye porbo , tobe agei like die rakhlam ..

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।

Dr-Muhammad Sayed Inam Walid
6y

কোথায় দেখলাম Ivermectin, প্যারাসাইটিক ডোজ ২০০ মাইক্রোগ্রাম/কেজি আর কোভিড এ ৬০০ মাইক্রোগ্রাম /কেজি! Kawsar Uddin

Kawsar Uddin
6y

Dr-Muhammad Sayed Inam Walid ধন্যবাদ স্যার। ডোজ যাই হোক, in vivo তে এই ডোজ কাজ করবে এমন প্রমাণ পুরোপুরি পাওয়া যায়নি। কিন্তু এর সাইড ইফেক্টস এর প্রমাণ আছে অসংখ্য।

Dr-Muhammad Sayed Inam Walid
6y

Kawsar Uddin Right

Sakib Abrar
6y

Hasibur Rahman sir dekhen

Hasibur Rahman
6y

Sakib Abrar all informations are Not true

Masuda Shikha
6y

খাওয়ার কাম নাই।

Kawsar Uddin
6y

অবশ্যই ম্যাম। এগুলো খেয়ে লাভ নাই, বেশি খেলে ক্ষতি ছাড়া।

Abu Ahmed
6y

Super explanation,,,,, ,,, Thank you so much,,,,

Kawsar Uddin
6y

most welcome

Anima Ferdous
6y

তুখোড় লেখার হাত!!

Kawsar Uddin
6y

ধন্যবাদ ম্যাম।

Umme Taskia Moon
6y

Osadharon, masaallah. Excellent. R word nai vaiya.

Kawsar Uddin
6y

Thanks Apu. Stay safe.

Abdur Rashid
6y

So nicely explained a complicated topic in very simple and easy way. Thanks.

Kawsar Uddin
6y

Thanks Sir. Stay safe.

Siddiqur Rahman
6y

তোমার লেখা আর কিছুদিন পড়তে থাকলে আমি জ্ঞানী ব্যক্তি হয়ে যাব! এইজন্য আর বেশি পড়বো না জ্ঞানীরা বেশি দিন বাঁচে না!!

Kawsar Uddin
6y

দোয়া রইলো স্যার। অনেকদিন বাঁচবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ্।

Misbah Ahmed
6y

চমৎকার! গল্প আর পড়াশোনা র যৌথ অভিযাত্রা!!

Kawsar Uddin
6y

ধন্যবাদ স্যার। ভাল থাকবেন।

Mahin Bin Kashem Mahin
6y

Nice presentation

Kawsar Uddin
6y

Thanks Bhai

Saiful Islam
6y

ফাটাফাটি।

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাই।