#হাবিজাবি_২৯৫
Male patient, বয়স ৪৬
দীর্ঘদিন তার হাতে ও পায়ে weakness & numbness
inspection এ পায়ে prominent shin, হাতে dorsal guttering, অর্থাৎ muscle wasting
lower limb এর motor examination এ,
distal group of muscles are weak, weak planter extension & flexion
Hypotonia, Hyporeflexia, Planter absent
Hypotonia, Hyporeflexia, Planter absent - তাই এটা lower motor neuropathy.
Upper motor neuropathy হলে Hypertonia, Hyperreflexia, Planter extensor পেতাম।
muscle wasting আছে তাই এটি long standing or chronic lower motor neuropathy.
acute lower motor neuropathy তে muscle wasting থাকে না।
lower limb এর sensory examination এ,
all modalities of sensation (fine touch, pin prick, vibration) are impaired upto knee - অর্থাৎ stocking pattern এ sensory impairment.
upper limb এর motor findings গুলো lower limb এর মতই। আর sensory findings এ gloves pattern এ sensory impairment.
Gloves পরে হাতে, তাই upper limb এর peripheral sensory neuropathy হয় Gloves pattern এ।
Stocking পরে পায়ে, তাই lower limb এর peripheral sensory neuropathy হয় stocking pattern এ।
Upper & Lower limb এর motor & sensory findings দুটো একসাথে চিন্তা করলে এটি peripheral sensory motor neuropathy (PSMN), আর এটাই তার neurological diagnosis. কিন্তু এর কারণ কি?
বয়স কম থাকলে ও lower limb এ আরো কিছু deformity যেমন inverted champagne bottle appearance of leg, pes cavus থাকলে Hereditary sensory motor neuropathyneuropathy (CMTD - Charcot Marie Tooth Disease) চিন্তা করা যেত।
কিন্তু ওনার বয়স বেশি, তাই তার ক্ষেত্রে এই PSMN এর একটি কারণ CIDP (Chronic inflammatory demyelinating polyneuropathy)
এছাড়া peripheral sensory motor neuropathy হওয়ার অন্য কোন cause আছে কিনা খুঁজে দেখতে হবে, যেমন DADU কে খুঁজতে হবে,
D - Diabetes
A- Alcohol
D- Drugs
U- Uremia (CKD)
এছাড়া, paraproteinemia, paraneoplastic, vasculitis, lead poisoning আছে কিনা খুঁজে দেখতে হবে।
ওনার এরকম কিছু নাই, তাই ওনার জন্য provisional diagnosis এখন পর্যন্ত CIDP
এরকম আর একটা disease হল AIDP যা GBS নামে বেশি পরিচিত।
GBS হল acute condition, কিন্তু CIDP chronic condition. GBS জীবনে সাধারণত একবার হয় অর্থাৎ monophasic; কিন্তু CIDP একটি progressive or relapse remitting condition. GBS একটি acute condition হওয়ায় সেখানে কোন muscle wasting থাকে না, কিন্তু CIDP chronic condition হওয়ায় সেখানে muscle wasting থাকে, যেমন এই রোগীর prominent shin & dorsal guttering আছে।
GBS & CIDP দুটোর investigation প্রায় একই, Nerve conduction study (NCS) & CSF study
এই দুটো disease ই inflammatory, এই inflammation কেন হয় তার কোন নির্দিষ্ট কারণ নাই, আর এই inflammation এ mainly damage হয় nerve এর myelin sheath; অনেক সময় damage হতে পারে axon. myelin sheath damage হলে nerve conduction velocity কমে যায় - যা পাওয়া যায় nerve conduction study তে। এই রোগীর NCS এ সেটাই পাওয়া গেছে।
এবার CSF study করার পালা। যেহেতু এটা inflammatory disease তাই inflammatory protein বেড়ে যাবে CSF এ। কিন্তু cell count থাকবে নর্মাল৷ এই বিষয়টাকে বলে Albumino-cytological dissociation. bacterial meningitis এ cell count বাড়ে, protein ও বাড়ে; কিন্তু এখানে শুধু Albumin protein বাড়ছে। রিপোর্ট দেখুন, Albumin 0.08 g/dl বা 80 mg/dl (normal 10-45 mg/dl) - অর্থাৎ Albumin বেড়েছে - তাই বেড়েছে total CSF Protein 142 mg/dl. কিন্তু cell count দেখেন normal, অর্থাৎ Albumino-cytological dissociation আছে।
Clinical findings & Investigation findings মিলে এটি ফাইনালি CIDP.
GBS এর treatment যেমন immunoglobulin, plasma exchange ; CIDP তে treatment ওগুলোই। CIDP আরো দেয়া যায় steroid & steroid sparing agents. steroid দীর্ঘদিন পেলে খেয়াল রাখতে হবে এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর দিকে। রোগী এসবের পাশাপাশি পাবে physiotherapy.
কাওসার
