Habijabi Logo

হাবিজাবি-১৯৬

infectiousrespiratory
********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
April 3, 2021 at 7:53 PM
47 comments
No media

#হাবিজাবি_১৯৬

পুরুষ রোগী, বয়স ৩০।

তার symptoms মূলত দু'টিঃ

১। High grade fever

২। Loose motion

duration হবে ২-৩ দিন। তিনি তার পরিচিত কোন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু baseline investigation করেন ২৭.৩.২১ তারিখে,

CBC: RBC ও MPV সামান্য বেশি। বাকি সব নর্মাল।

Urine R/E: Pus cell 25-30, Epithelial cell 25-30, Protein trace যদিও তার urinary কোন symptoms নাই। তবে তার ভাষ্যমতে প্রসাব বেশ ঘন ছিল, সারাদিন বেশ ঘামান, পানিও কম খাচ্ছিলেন।

IgM for dengue: negative, কিন্তু

IgG for dengue: positive, আগে documented dengue হওয়ার কোন হিস্ট্রি নেই।

CXR: normal

D-dimer: normal

Febrile antigen: BH 1:160, OX2 1:160 (raised titre for Paratyphoid B and Proteus)

RT-PCR for COVID-19: negative

আপাতত সিম্পটম ও রিপোর্ট দেখে যতটুকু যা মনে হয় তাতে তার probable Dx হলঃ Paratyphoid and Typhus fever with UTI with past Dengue with suspected COVID-19 (কারণ এই সময়ে জ্বর কাশি মানেই Dx এ suspected COVID-19 রাখতেই হবে RT-PCR negative হলেও)।

যাইহোক, ২৭ তারিখ দুপুরে উপরের রিপোর্টগুলো প্রাপ্তির পরই ওইদিন বিকালে তিনি মেডিসিনের একজন স্যারের স্মরণাপন্ন হলেন। স্যার তার সমস্যা শুনে রিপোর্টগুলো দেখে নিচের Antibiotics প্রেসক্রাইব করলেন,

Tab. Azithromycin 500

1+0+1

Tab. Doxycycline 100

1+0+1

আর তাকে Advice করলেন মেডিসিন বিভাগে ভর্তি হওয়ার জন্য।

তিনি বাড়িতে ওষুধ খেতে থাকলেন। তার প্রধান ২ টি symptoms এর একটি loose motion ভাল হয়ে গেল, কিন্তু জ্বর কমছে না মোটেই, আগের মতই high grade fever, সাথে নতুন করে যা হল তা হল বেশ শুকনো কাশি - যা আগেও ছিল তবে সামান্য। কাশির জন্য Montelukast শুরু করেছেন। বাসায় pulse oximeter দিয়ে SpO2 চেক করছেন - ভাল থাকে, কোন শ্বাসকষ্টও নেই, অনেক কাশি দিলে তখন একটু কষ্ট হয়। তার চিন্তা একটাই মূল সমস্যা জ্বর এখনো কেন কমছে না। স্যারের পরামর্শ মতে Enteric fever তিনি তার চলমান ওষুধের সাথে ৩০.৩.২১ তারিখ থেকে শুরু করলেন নতুন antibiotic,

Tab. Cefixime 400

1+0+1

(এখানে বলে রাখা ভাল, কয়েকদিন আগে তিনি ও তার মিসেস ঢাকা গিয়েছিলেন এবং আজিজ সুপার মার্কেটের নিচতলায় ভরদুপুরে ঠান্ডা লাচ্ছি খেয়েছিলেন। আর সেখান থেকেই টাইফয়েডের জীবাণু তাদের পেটে যেতে পারে, এমনটাই তার ধারণা। তার মিসেসের গায়েও জ্বর আছে, তবে সামান্য)।

Cefixime খাওয়ার পর জ্বর সামান্য কমেছিলো, কিন্তু কয়েক ঘন্টার জন্য, তারপর আবার আগের মতই।

৩০ তারিখ সন্ধ্যায় রোগী আমাকে ফোন করেন। রোগী বলেন তার Typhoid হয়েছে, অসুস্থ হওয়া, টেস্ট করানো, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়াসহ উপরের সব হিস্ট্রি বর্ণনা করেন।

তার কথার উত্তরে বলি, 'যদি এটা Typhoid ই হয়, তবে আপনি যে antibiotic গুলো খেয়েছেন সেগুলো এর বিরুদ্ধে কাজ করে, কিন্তু অনেকের এই antibiotic resistance থাকে। যেহেতু আজ থেকে নতুন antibiotic শুরু করেছেন, ২৪-৪৮ ঘন্টা পর হয়তো বুঝা যাবে ওষুধ কাজ করছে কিনা। এতে কাজ না হলে বা সমস্যা বেড়ে গেলে হসপিটালে ভর্তি হয়ে injectable antibiotic নিতে হবে।' সাথে পরামর্শ দিলাম blood C/S, urine C/S করার জন্য।

Enteric fever এও কাশি থাকতে পারে, কিন্তু এই সময়ে জ্বর কাশি হলে COVID-19 এর বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, RT-PCR negative দেখেই নিশ্চিন্ত থাকার কোন কারণ নেই। যেহেতু তার আর কোন risk factors নেই, আপাতদৃষ্টির symptoms এ এটি mild case. আর রোগীর যেহেতু মনে হচ্ছে এটি Typhoid, COVID না আর টেস্ট ও নেগেটিভ, তবুও আপাতত বাসায় থেকে isolation maintain করে রেস্ট নিতে ও SpO2 monitor করার এডভাইস দিলাম। ফলোআপে থাকতে বললাম, কাল জ্বর না কমলে injectable ceftriaxone দেয়ার জন্য হাসপাতালে ভর্তি হতে বললাম enteric fever চিন্তা করে।

৩১ তারিখ রাত ৯ টা, আমি ইভিনিং ডিউটিতে তখন। রোগী কল দিয়ে জানালো, তার শ্বাসকষ্ট হচ্ছে, SpO2 87-88%, pulse: 130/min. দ্রুত মেডিকেলে চলে আসতে বললাম।

RT-PCR negative হওয়ায় COVID-19 এর ব্যাপারে রোগীর দ্বিধা তো ছিলই, তাই emergency থেকে তাকে medicine admission ward এ ভর্তি দেয়া হল। আমার ওয়ার্ডের পাশের ওয়ার্ড।

"ঠাঁই নাই, ঠাঁই নাই - বড় সে তরী!

রোগী ও লোকের ভিড়ে অলরেডি গিয়েছে ভরি!"

২৫ বেডের ওয়ার্ডে রোগী থাকে এরাউন্ড ২০০! আর রোগীর লোকের তো অভাব নেই, পুরো পরিবারশুদ্ধ চলে আসে। ওয়ার্ডে রোগীর অবস্থা দেখে রোগীর চক্ষু চড়কগাছে। সরকারি হাসপাতালের পরিবেশ এমনই, এমন পরিবেশেই চিকিৎসকদের সীমাহীন চাপ সামলিয়ে সেবা দিতে হয়, আর রোগীদেরও কষ্ট করতে হয় ফ্লোরে থেকে, তাই রোগী পদে যত বড়ই হোক, কষ্ট তাকে করতেই হবে!

আমি এসে এই ভিড়ের মধ্যেও এক জায়গায় একটু বসিয়ে এক্সমিনেশন শেষে ফাইল রেডি করে দিলাম। কিন্তু বাঁধ সাধলো তাকে তো আর বেড দেয়া সম্ভব না, এমনকি ফ্লোরে থাকার ম্যাট্রেসেরও জন্যও অলরেডি হাহাকার শুরু শুরু হয়েছে। ওয়ার্ড থেকে বারান্দা, হাঁটার জায়গা পাওয়াই দুরূহ, কোনা কাঞ্চি যেদিকেই চাই সেদিকেই মানুষ গিজগিজ করছে।

এই সুযোগে রোগীকে আবার বুঝালাম, বললাম, 'সমস্যা দেখে COVID ই মনে হচ্ছে, আর COVID observation এ ভর্তি হলে একট বেড অন্তত পাওয়া যেতে পারে।' মেডিসিন ওয়ার্ডের এই ভিড় দেখে তিনি অবশেষে রাজি হলেন। তখন তাকে নিয়ে ছুটলাম COVID observation ওয়ার্ডে। Suspected COVID-19 হিসেবে COVID observation এ ভর্তি করে O2 শুরু করলাম। এডভাইস দিলাম,

HRCT

S. Ferritin

D-dimer

CRP

RT-PCR

সাথে আরো কিছু baseline investigations.

ট্রিটমেন্ট শিট কমপ্লিট করে, proning right left lateral positioning দেখিয়ে অভয় দিলাম, বললাম, 'সুস্থ হয়ে যাবেন শিঘ্রই।'

Treatment চললো,

★ O2 inhalation 6 L/min, increase or decrease as required as per SpO2

★ Inf. N/S 2000 ml (BP: 80/60 mmHg)

★ Nebulization with Salbutamol, inhaler Salbutamol as required

★ Inj. Ceftriaxone (associated enteric fever & UTI মাথায় রেখে, ও secondary infection prevent করতে)

★ Inj. Dexamethasone

★ Inj. Enoxaparin

১ দিন পর রিপোর্ট আসলো।

RT-PCR আবারো negative

Dengue NS1 antigen negative

CBC তে Platelet count 1,32,000; আগে যা ছিল 2,00,000; যার কারণ হতে পারে heparin induced thrombocytopenia (HIT), তবে এটা সম্ভবত HIT 1, যা নিয়ে ভয়ের কিছু নেই, তবুও platelet count monitor করতে হবে, রোগীকে সেভাবে পরামর্শ দিলাম।

D-dimer এখনো normal limit এর মধ্যে কিন্তু আগের চেয়ে double.

কিন্তু S. Ferritin 3000 ng/ml (অনেক বেশি)

আর ফাইনালি যে রিপোর্টের অপেক্ষায় ছিলাম সেটি HRCT of chest:

Bilateral peripheral GGO with thickened fibrous septa suggestive of COVID-19 pneumonia.

36% lung involvement.

CT severity score 9 out of 25.

এখন আর জ্বর নেই - good sign.

cough আছে, কিন্তু আগের চেয়ে কম।

nebulizer inhaler ব্যবহারের পর শুরুতে বেশ sputum বের হয়েছে।

4 L/min O2 ব্যবহারে SpO2 96-97% থাকে।

আশা করি O2 demand আরো কমে যাবে, আর অল্প ক'দিনে অনেকটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।

মূল কথা হল, COVID-19 এর symptoms গুলো অন্য অনেক common diseases এর সাথেই overlap করছে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, রোগীদেরও সেভাবে সজাগ রাখতে হবে।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:COVID-19 pneumoniaTyphoid feverDengueHRCT chestFalse negative RT-PCR

Comments (47)

Khalequzzaman Linckon
5y

welcome back with very time demanding issue.... Best wishes

Sharif Md Osman
5y

Thank you ভাই. অনেকদিন পর পেলাম আপনার পোস্ট

Afroja Akhter
5y

Amar abbur o ekoi Symptoms silo...i know the situations.. High fever..r high fever..

Fatema Bipa
5y

এতদিন কোথায় ছিলা ভাই???

Kawsar Uddin
5y

Fatema Bipa আপু, বিশ্রামে ছিলাম। কাজ, পড়াশুনা এসবেও একটু ব্যস্ত ছিলাম।

Fatema Bipa
5y

Kawsar Uddin রিমেম্বার ইউ আফটার ইউর লং এবসেন্স

Rumana Khan
5y

We miss you vaia..good to see you back

Dirillis Artogul
5y

ভাইয়া, কতোবছর পর আমাদের মনে করলেন....

Jahid Hasan
5y

Hi kawsar.etodin kothai chila?

Kawsar Uddin
5y

Jahid Hasan on break, Sir.

Mamoon Reza
5y

Kawsar Uddin,Dear brother hope after long time break u will enlighten us with ur knowledge everyday..

Zannatul Mawa Shuvra
5y

Nebulization কি দেয়া যাবে ভাই?

Kawsar Uddin
5y

Zannatul Mawa Shuvra দেয়া যাবে, অনেকের ক্ষেত্রে very effective for sputum expectoration, কাশি কমে, SpO2 বাড়ে। কিন্তু in a separate isolated place, কারণ এটা aerosol generate করে, যা অন্যদের জন্য risky.

Zannatul Mawa Shuvra
5y

Kawsar Uddin হুম। ধন্যবাদ ভাই।

Sadequl Haq Tuhin
5y

মহামারীর সময় মহামারীই সবার আগে চিন্তা করা উচিত... যাই হোক না কেন।

Kawsar Hossain
5y

অনেক দিন পর ভাই

Rubel Golam Rabbani
5y

Excellent presentation with elaboration. Yesterday I found 5 patient (Covid 19 Suspected) 3 of them were RT-PCR negative. HRCT Lung of all patients have GGO with 30-70% involving. 1 of them came with diarrhoea 1 of them came with abdominal pain 1 of them came with conjunctivitis 2 of them mild chest pain with cough.

Mita Rahman
5y

Good one, yes in this era, Covid 19 diagnosis should be always back of our mind, thanks for sharing

Abdullah Al Mamun
5y

Time honoured post for RT PCR negative but sympotometic covid pt

Ferdousi Akter
5y

informative

Kohinoor Nahar
5y

Very nicely n precisely presented. I do wait for ur writing Keep up the good work

Ashish Kumar Chakraborty
5y

Excellent presentation with perfect elaboration of Case history.In that case RT pcr was false negative But Paratyphoid titre was high up.Actually Needed HRCT earlier Where even less suspected case of covid

Sushanta Kumar Basak
5y

Thanks for sharing!

তানিয়া পাল
5y

In case of my mother the same thing happened, blood reports were normal but at last she diagnosed as covid at post covid state.

Rifat Abedin
5y

very nicely explained. But is neubilisation recommended in suspected patients in grey zone?

Tanjim Iffat
5y

Thanks

Rafiqul Bari
5y

Nice presentation.

Ajay Kumar Roy
5y

Excellent!

Anjumun Ara
5y

Your explanation is very helpful.

Keya Chowdhury Jui
5y

So informative vaiya

Hachina Akther
5y

Thanks.will be helpful for all.

Ali Azam
5y

এ ধরণের আরো লেখা চাই!

Farzanaete Ete
5y

Thnx doc for informative post after long break

রুকাইয়াৎ রহমান ইক্বরা
5y

Sir, May I copy it on my timeline with due credit?

Kawsar Uddin
5y

রুকাইয়াৎ রহমান ইক্বরা Sorry Apu. I don't it posted as public post as common people may misunderstand some parts of it.

রুকাইয়াৎ রহমান ইক্বরা
5y

Kawsar Uddin ok sir I understand

Hisam UL Hasan
5y

বেশি মিস করছি আপনার হাবিজাবি। ডেইলি সার্চ দিতাম প্ল্যাটফর্ম এ!

Sayed Hossain
5y

All the best doctor kawswer. তবে বিশেষজ্ঞ চিকিৎসক এর উচিত ছিলো শুরুতে HRCT করা।

Md Refatul Islam
5y

Hasib Mahmud Farabi read it.

Monirul Islam
5y

· Tenor Reply

Comment attachment
Abir Ahammed
1h

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Anjumun Ara
5y

My husband is suffering from COVID-19.plz pray for him.

Kawsar Uddin
5y

Anjumun Ara Fi Amanillah.

K B Aman
5y

অনেকদিন পর আবার পেলাম।

Fazlul Karim Nobel
5y

Mohaiminul Islam Arif Md Refatul Islam MD Abu Musa

Sanjida Afroz
5y

S M Mustafizur Rahman, Farzana A. Raka

Saiful Islam
5y

Amir Foysal read it