Habijabi Logo

হাবিজাবি-১৭৫

neurologyinfectiouspharmacology
*****************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
September 21, 2020 at 6:24 PM
79 comments
No media

#হাবিজাবি_১৭৫

COVID-19 রোগী, সুস্থ হয়েছেন, negative হয়েছেন, কিন্তু তার anosmia (loss of smell sensation) এখনো আছে। তাই তিনি ডাক্তারের পরামর্শে Neuro-B খাচ্ছেন!

শুনে একটু অবাকই হলাম। পরে জানলাম এমনটাই নাকি প্রচার পাচ্ছে, কিছু চিকিৎসকও দিচ্ছে, তাই অনেক রোগীরাও খাচ্ছে!

যে ডাক্তাররা দিচ্ছে, তারা হয়তো চিন্তা করছে COVID-19 হয়ে olfactory neuron damage হয়েছে - হয়েছে olfactory neuropathy - আর এর ফলেই এই anosmia - আর এই vitamin B1 B6 B12 combination সেই neuropathy সারিয়ে anosmia ভাল করবে!

আসলেই কি ব্যাপারটা এমন?!

তবে ব্যাপারটা যেমনই হোক, হা হুতাশে ভাসমান এই শিক্ষিত অশিক্ষিত মানুষের দেশে vitamin বেশ আকাঙ্ক্ষিত বস্তু! তাদের নানাবিধ দূর্বলতার যেমন শেষ নেই, তেমন শেষ নেই vitamin supplementation গ্রহণের লোভ! আর তাই নামি বেনামি অজস্র ডিব্বায় ভরপুর আমাদের ওষুধের দোকানগুলো, প্রেসক্রাইবও হয় দেদারসে!

যাই হোক, যা বলছিলাম আর কি, deficiency থাকুক বা না থাকুক, neuropathic pain এর cause যেটাই হোক না কেন, এটা অনেক চিকিৎসকের প্রেসক্রিপশনে is a must drug to treat neuropathic pain! যদিও আমার ক্ষুদ্র পড়াশুনায় এমন recommendation খুব কমই পেয়েছি।

এবার আসল কথায় আসি, COVID এর anosmia, সমস্যা কিন্তু sensory olfactory neuron এ না! তাই এটাকে sensory neuropathy মনে করার কোন কারণই নেই! পাশাপাশি এর cause হলো SARS-CoV-2 virus যারা এই vitamin গুলো ছুঁয়েও দেখে না, তাই এটা ভাবার কোন কারণ নেই - এই virus শরীরে ঢুকে vitamin B খেয়ে ফেলে বা absorption এ বাঁধা দেয় - আর এতে এসব vitamin এর deficiency হয়!

তাহলে anosmia হওয়ার কারণ কি?

sensory olfactory neuron গুলোর চারপাশে কিছু supporting cells আছে যারা neuron কে structurally ও metabolically support দেয়। এই cells গুলোকে বলে sustentacular cells.

sustentacular cells এ ACE2 receptor থাকে, যার সাথে SARS-CoV-2 যুক্ত হয়, আর এতে এই olfactory supporting cells গুলো damaged হয় - আর এতে হয় neuronal functional change, আর তখনই হয় anosmia.

তবে আশার কথা হল, supporting cells গুলোর এই functional change সাধারণত temporary. অর্থাৎ কিছুদিন পর আবার এই function reverse করে, কিন্তু এই কিছুদিন কতদিন সেটি নির্দিষ্ট করে বলা কঠিন, কারো কয়েক সপ্তাহ, কারো বা কয়েক মাস লাগতে পারে।

COVID-19 positive থেকে negative হয়েছে, অন্য কোন residual symptoms তেমন নেই, আছে শুধু anosmia, যা অনেকের কাছে distressing মনে হতে পারে! কীরকম distressing?

এই যেমন ধরুন, বাসায় মজার রান্না হয়েছে, পোলাও-কোরমা ফিরনি-পায়েস, আপনি খাচ্ছেন - কিন্তু ঘ্রাণ পাচ্ছেন না, এতে হয়তো আপনার খাওয়ার স্বাদই অপূর্ণ থাকবে! আর এর ফলে যেটা হতে পারে সেটা হল এটা নিয়ে আপনি দুঃশ্চিন্তায় ভুগবেন, চিন্তা করতে করতে হতাশ হবেন!

কিন্তু কিছু করার নেই! যদি পারেন তো ধৈর্য্য ধরেন, কিছুদিন পর এ এমনিতেই ঠিক হয়ে যাবে। Olfactory training করতে পারেন - আর সেটি হল যেসব বস্তুর ঘ্রাণ বেশি সেসব বস্তুর ঘ্রাণ নেয়ার চেষ্টা করা। আর নিজেকে এই বলে প্রবোধ দিন, 'যেখানে COVID-19 এর complications থেকে বেঁচে গেছেন - সুস্থ শরীরে দিব্যি বেঁচে আছেন, সেখানে এই temporary anosmia নস্যি মাত্র!' এটা অনেকটা 'একদা ছিলনা জুতা চরণ যুগলে' ভেবে হতাশ হলে, যার দুটো পা নেই তার কথা চিন্তা করে ভাল থাকা।

আমি positive থেকে negative হয়েছি। হাসপাতালে ভর্তি ছিলাম ২ সপ্তাহ। আমার anosmia আজ ১ মাসের বেশি। ঠিক হতে ক'দিন লাগবে জানি না, এ নিয়ে ভাবিও না। বেঁচে আছি, ভাল আছি, এতেই শুকরিয়া।

এরপরও কেউ যদি anosmia নিয়ে হতাশায় ভোগেন, চিন্তায় হন জর্জরিত, তারা কিছুদিন anxiolytic বা antidepressant খেতে পারেন - তাতে কিছু লাভ হবে হয়তো, কিন্তু অনর্থক vitamin B1 B6 B12 খেয়ে কোন লাভ নেই। ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:AnosmiaSustentacular cellsACE2 receptorOlfactory neuropathyCOVID-19 recovery

Comments (79)

Mohammad Al Amin
5y

আমার করোনা দুই মাস হয়ে গেছে এখনো anosmia আছে।।। এখন কোন কিছুই খাচ্ছি না। এ নিয়ে চিন্তিতও না। দেখা যাক কবে নাগাদ স্বাভাবিক হয়।

Kawsar Uddin
5y

Mohammad Al Amin ইনশাআল্লা, ঠিক হয়ে যাবে।

Mohammad Al Amin
5y

Kawsar Uddin ধন্যবাদ ভাই।

Sehelly Jahan
5y

ধন্যবাদ ভাই, আমিও সাধারণতঃ নিউরো-বি জাতীয় ঔষধ লিখিনা বা আলসার না থাকলে ওমেপ্রাজল বা H2 blocker লিখিনা।

Kawsar Uddin
5y

Sehelly Jahan অনেক ধন্যবাদ ম্যাম।

Sultan Mahmud Shourav
5y

Nice explanation...thanks a lot vai...keep going

Md Habibur Rahman
5y

thanx..

Mohammad Abdul Wahab
5y

ধন্যবাদ

Abdus Samad
5y

যাযাকাল্লাহ্।

Md Mashiur Rahman
5y

Khub sundor post

Afroza Suraya Majumder
5y

কিন্তু এনোসমিয়া আসলেই খুব বাজে একটা ব্যাপার ।আমার কভিড টেস্ট নেগেটিভ আসছে।কিন্তু এনোসমিয়া আছে।ভালো আছি এটাই সবচেয়ে বড় কথা ।আলহামদুলিল্লাহ্

Kawsar Uddin
5y

Afroza Suraya Majumder Mam, wish your quick recovery from such distressing anosmia. Fi Amanillah.

S M Mehedi
5y

এটা আর...F... Xit/ R...xit/ T...xit......ছাড়া প্রেসক্রিপশন হয়!

এএম আসিফ রহিম
5y

ভাল বলেছেন।

Rashedul Hasan
5y

There is usually complete loss of taste along with anosmia. When this happens and continues for days, the patient becomes panicked. There is no definite treatment plan for anosmia till date. Few big hospitals ( like Mayo) follow this management plan :1. Omega 3 fatty acid 2. Olfactory training for 3 months( smell of 5 elements : rose, lemon, eucalyptus, clove , 20 seconds each , twice daily) 3. Intranasal Vit A ( most probably 10000unit daily for 2 weeks.)

Kawsar Uddin
5y

Rashedul Hasan Sir, kindly enlighten us elaborating the mechanism of action of omega 3 fatty acid and intranasal vit A considering it’s pathophysiology.

Rashedul Hasan
5y

Kawsar Uddin : don’t know the pathophysiology. Went though some papers and found this. Some research was going on regarding the role of intranssal Vit A in anosmia. And these has been published in international journals.I shall send it to you as soon as I retrieve it. They kept Omega 3 instead of vit B complex in the treatment plan.

Kawsar Uddin
5y

Rashedul Hasan Thanks Sir.

Rashedul Hasan
5y

Kawsar Uddin : you are welcome. Intranasal Vit A showed some good result in post infectious olfactory loss.

Sadia Afroz
5y

Amar ajk 17th day Covid positive hoar. Smell pachi thikmoto. Anosmia chilo 11 days. just dhoirjo dhore sob kichur smell nitam. Ami halka halka smell petam always. But ekhon Alhamdulillah thik hoe geche.

Kawsar Uddin
5y

Sadia Afroz Alhamdulillah. It’s a good news, and all we are hopeful hearing it.

Sadia Afroz
5y

Kawsar Uddin Thanks

Tote Tung
5y

খেলে বা প্রেসক্রাইব করলে অন্য আর কোন অসুবিধা আছে কিনা? কারণ অধিকাংশ মানুষ আসলে অবস্তুগত জিনিসে সন্তুষ্ট হয় না।লোকালয়ে তাই একটা কিছু দিতে হয়।বলা যায় এটাও এক প্রকার এনজিওলাইটিক! আরেকটা ব্যাপার খেয়াল করি,যে কোন কিছুর নাম আসলেই,আমরা সচেতনজন সচেতনভাবেই অনেক মেডিসিন এভয়েড করি,কিন্তু লোকজন ঠিকই অন্য অনেক প্রাইভেট প্র্যাকটিশনারের কাছ থেকে সেই ঔষধগুলো খেতে থাকে। এ যেন অবস্তুগত জ্ঞানের বারবার বস্তুগত বিষয়ের কাছে পরাজয়! আর এই সমাজ এই ভাবেই সন্তুষ্টি পায়,বেঁচে থাকে।

Ratin Mondal
5y

Nice writing. Thank you

Kawsar Uddin
5y

Ratin Mondal Most welcome, Sir.

Musfika Sultana Shanta
5y

আমি দুইবার করোনায় আক্রান্ত হয়েছি। প্রথমবার ২১/০৪/২০২০তারিখে পজিটিভ হই। দ্বিতীয় বার ০১/০৯/২০২০তারিখে পজিটিভ হই। দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার পর ১৩/০৯/২০২০তারিখে নেগেটিভ হই........ কিন্তু এখন পর্যন্ত anosmia আছে ....... এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য......

Maksuda Khatoon
5y

Musfika Sultana Shanta apu 2 nd time severity kmn chilo compared to 1 st time..

Musfika Sultana Shanta
5y

Maksuda Khatoon প্রথমবার থেকে দ্বিতীয় বার আমার symptom বেশি ছিল । Severe abdominal pain, loose motion, palpitation 125 b/ min ও হয়ে যেতো, bodyache, weakness, anosmia , cough, respiratory distress কিছু টা ছিলো...... কিন্তু saturation ঠিক ছিলো। Investigation এ ....... HRCT তে both lung এর upper lobe..... Involved আছে। আর hb% কম ......... আর others investigation normal আসছে। এখনো anosmia, palpitation, respiratory distress এখনো আছে..... বিশেষ করে একটু হাটলে, সিড়ি দিয়ে উঠলে........

Maksuda Khatoon
5y

Musfika Sultana Shanta fi amanillah.. Apu..valo hoe uthben insha Allah

Kawsar Uddin
5y

Usually second time severity is very unlikely. As it has secretory IgA, which play a vital role in preventing viral entry into systemic circulation, besides system also remains ready with it's antibody IgG. Patients usually experience some flu like symptoms and recover spontaneously within few days.

Maksuda Khatoon
5y

Kawsar Uddin Thank you for sharing ur knowledge...

Kashfia Binte Quasem
5y

Kawsar Uddin but I have severe symptom than first attack. My Ferritine level, SGPT was more. SGPT was doubling for 3 weeks then gradually decreasing. No history of taking antiviral / antibiotics. Hypoxia developed during 7 to 10 th day

Shegufta Mishket
5y

Fi Amanillah Kashfia Binte Quasem

Kashfia Binte Quasem
5y

Shegufta Mishket now doing good Alhamdulillah. Waiting for normalization of LFT

Shegufta Mishket
5y

Kashfia Binte Quasem Inshallah. Take care dear..

Lubaba Binte Hayatullah
5y

আমার ৪ মাস হয়ে গেল তাও ঠিক হয়নি। কড়া জিনিসের খুব হালকা গন্ধ পাই কিন্তু অন্যগুলা তেমন পাই না। এখন আর দুশ্চিন্তা করিনা। ভালো হলে হবে, না হলে কি আর করব? মরে যে যাইনি আল্লাহর শুকরিয়া।

Kawsar Uddin
5y

Lubaba Binte Hayatullah ইনশাআল্লাহ এটাও ঠিক হয়ে যাবে, আরো কিছুদিন সময় লাগবে এই যা। ফি আমানিল্লাহ্।

অমৃত কুমার দেবনাথ
5y

Excellent description

ইসরাত জেরিন চৌধুরী প্রেমা
5y

আমার anosmia ছিল এক মাসের বেশি,এরপর ঘ্রাণ ফিরে পেলেও এখন এবনরমাল কিছু স্মেল পাই সবকিছুতে,বিশেষ করে প্রোটিন জাতীয় খাবারে এবং গলায় এক্টা তিতকুটে ভাব সবসময়,এই অবস্থায় আছি আজ ২ মাস,খুবি বিরক্তিকর এক্টা অনূভুতি

Kawsar Uddin
5y

ইসরাত জেরিন চৌধুরী প্রেমা it is normal and many patients even after major symptomatic recovery are experiencing such distressing symptoms like anosmia ageusia with some kind of unpleasant smell and taste sensation for weeks. Wish your quick recovery.

Juhirul Islam
5y

thanks for ur information

Shudur Toma
5y

Dst 32 wks e positive hoyecilam... Amr sob dhoroner symptom cilo. Emnitei immunocompromised.....ki j din par korsi.... 35 wks porjnto babur kono wt bare ni.... Sei din gula monr porle ekhono voy lage.basar sobai eksathe positive holo.k kake dekhe .tui mon e sahos rakj dst.oi ektai varosha.

Kawsar Uddin
5y

Shudur Toma Take care. Fi Amanillah.

Ishtiaq Ahmed
5y

thanks..

Mahmudur Rahman Arnob
5y

Righteous!

Sarwaf Nawar Reza Proteeti
5y

this is my 8th day of being covid positive, I have total loss of smell amd taste and this is I must say,very distressing

Kawsar Uddin
5y

Sarwaf Nawar Reza Proteeti wish early end of your distressing period. Take care.

DrMehboba Ferdous
5y

Thanksss...amar 2-2.5 weeks sustain kresilo

Shahreen Islam Rumpa
5y

Thank you Very Informative

Mumtarina Maria
5y

Mumtahina Moury see!! Dnt worry. Everything will b fine InshaAllah.

Priom Paul
5y

ধন্যবাদ ভাই

Abir Hossain
5y

Alhamdulillah, কোনো কিছু না খেয়ে, ১৪ দিনে complete smell ফিরে পেয়েছি।

Nadia Zaman
5y

Abir Hossain u are so lucky

Kawsar Uddin
5y

Abir Hossain Alhamdulillah. It’s a hope for all of us.

Marjina Khatun Rupa
5y

Ami 08 din por aktu aktu gondho pachchi.....

Ratif Ahmed
5y

ফাটাফাটি পুস্ট

তাসনুভা আজাদ পৃথা
5y

Thanks! COVID recovered patient এর Musculoskeletal chest pain এর cause/mechanism টা কি ভাইয়া? আমি নিজেই patient ছিলাম।

Kawsar Uddin
5y

তাসনুভা আজাদ পৃথা I am not sure, but it may be due respiratory muscle fatiguability, as during COVID period when forced vital capacity was comprised, respiratory muscles tried harder to cope up with it. Besides, hypoxia caused reduced metabolism resulting low energy production and muscles remain weak. All these may be responsible against it.

Nadia Zaman
5y

Khub oshohay feel kortesi...deshe ekhno onk corona rugi corona niye ghurtese...jani na er sesh kothay....gondho na pele j kemn lage ekhn buzhtesi

Mahamuda Jaman Mitu
5y

Nadia Zaman ami koyekdin dastbin er moylar gondo o painai,gondo bujina bole dustbin er samne diye hatsi,tasara kono food e valo lagenai khete.Allah vorosa 5 days lage minimum gran sokti fire pete.

Kawsar Uddin
5y

Many of us have been experiencing such distressing symptoms. But it will be gradually recovered. Hope for the best. Take care.

Sayem Sorwer Bappy
5y

ভিটামিনের দেশ! আমি শুনছিলাম Olfactory Training may help. আসলে কি কোন রোল আছে?

Kawsar Uddin
5y

Sayem Sorwer Bappy ভাই, যতটুকু জেনেছি এই ক্ষেত্রে vitamin এর কোন proven role নাই, কারণ হিসেবে বলা হচ্ছে এখানে olfactory neuron এর কোন direct involvement হয় না, যা হয় তা এর চারপাশের supporting cells গুলোর।

Sayem Sorwer Bappy
5y

Kawsar Uddin আমি জানি, কিন্তু Prescriber, pt এদের কে বোঝাবে?

Kawsar Uddin
5y

Sayem Sorwer Bappy olfactory training হেল্প করতে পারে। বিভিন্ন বেশি ঘ্রাণের বস্তুর ঘ্রাণ নেয়া যেতে পারে।

Piash Parvez
5y

১ মাসের বেশি সময় হয়ে গেছে কিন্তু স্মেল পুরোপুরি ফিরে আসেনি..খাওয়ার সময় সামথিং মিসিং মনে হয়

Kawsar Uddin
5y

Piash Parvez একটু সময় লাগবে, কিন্তু চলে আসবে।

Amitesh Das
5y

Covid theke recovery er por post covid clinic e Triptin prescribe kora hocche. Can u explain?

Kawsar Uddin
5y

Amitesh Das post COVID anxiety depression may be controlled with it. It is not that bad choice in some indications, only be careful in aged people or patients having cardiovascular disease, as it has anticholinergic activity and may cause urinary retention, constipation, sedation, dryness of mouth, arrhythmia in arrhythmic patients, etc.

Nadia Zaman
5y

Amr voyaboho anosmia

Ahmed Jabir Bin Zaman
5y

Fatema Afroz Urmi neuroB

Sumaiya Mahjabin Poonam
5y

Hasnat Muhammad এটা পড়ো

সায়মন শুভ
5y

থ্যাংকস ফর শেয়ারিং

Ferdousy Shetu
5y

· GIPHY Reply

Zinat Sharmin
5y

Thanks for ur nice writing.

মাহবুবা তৃষা
5y

Ahsan Habib Palash see