Habijabi Logo

হাবিজাবি-২৫৬

endocrinologyneurologypharmacology
***********************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
4 min read
March 15, 2022 at 7:43 PM
0 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_২৫৬

Cap. Hema

এর Generic হল combination of iron with Vitamins & Minerals.

কোম্পানির নামটা বেশ দীর্ঘ, Doctors TIMS Pharmaceuticals Ltd. (ছবি দ্রষ্টব্য)

সমস্যা হল, এই ওষুধ খাওয়ার পর কোন এক রোগীর severe hypersensitivity reaction.

আর কারণ সম্ভবত, এখানে থাকা iron. এখানে iron কোন form এ আছে সেটি লেখা নেই। সাথে কোন কোন ভিটামিন ও মিনারেল এর আছে সেটিও লেখা নেই।

এই ওষুধ এলাকার, দূর এলাকার কোন ফার্মেসিতেই নেই। সব জায়গা তন্নতন্ন করে এটি শেষমেশ পাওয়া গেল বিভাগীয় শহরের যে মার্কেট থেকে সারা শহরে ওষুধের সাপ্লাই আসে তার একটি দোকানে।

চেম্বারে মেডিসিনের একজন বিশেষজ্ঞ প্রদত্ত এই ওষুধ এত কষ্ট করে খুঁজে এনে ১ টা ট্যাবলেট খাওয়ার ঘন্টাখানেক পরই রোগীর অবস্থা কাহিল, urticarial skin rash, angioedema, type 1 hypersensitivity reaction.

ভূমিকা শেষ, এবার আসল কথায় আসি।

কেন প্রেসক্রাইব করতে হবে এই অখ্যাত কোম্পানির এই বিচিত্র ওষুধ!

এর কারণ খুঁজতে খোঁজ নিলাম, এবং বেশ নির্ভরযোগ্য সূত্রেই যা জানলাম; তিনি অনেক রোগী দেখেন, তাই বিভিন্ন কোম্পানির কাছে মাসভিত্তিক বিক্রি হন অতি উচ্চ দামে! তাই বলে এসব কোম্পানির কাছেও! ফলাফল এসব ছাইপাঁশ Hema প্রেসক্রিপশন!

পোস্টের ১ম পর্ব শেষ। এবার ২য় পর্ব। বিশেষজ্ঞ লেভেলে symptoms evaluation না করে, proper examination না করে, symptomatic treatment দেয়াটা দুঃখজনক। proper referral system না থাকায় অতিরিক্ত রোগীর চাপে কিছু কিছু চিকিৎসক যথেষ্ট সময় পান না symptom analysis এ, বরং কিছু investigation শেষে symptomatic management দিয়ে দেন।

মহিলা রোগী, ৫৪ বছর।

তার complaints:

Vertigo

Weakness

H/O fall due to vertigo followed by pain in left knee joint.

normotensive, non diabetic.

P/H/O hypothyroidism আছে, তখন খেয়েছেন thyroxine supplement টানা ৩ বছর, কিন্তু পরবর্তীতে টেস্ট করে নর্মাল পাওয়ায় বছর চিকিৎসকের পরামর্শে এটি বন্ধ করা হয়! রোগীর constipation, weakness, dementia, loss of appetite, এবং তার সর্বশেষ ওজন 75 kg.

এবার কিছু mathematical হিসাব মিলানো যাক। রোগীর vertigo আছে। এটি বাড়ে শোয়া থেকে উঠে দাঁড়ালে, অর্থাৎ postural.

এই বয়সে এমন হিস্ট্রির ১ নম্বর যে ঘটনাটি চিন্তা করতে হয় সেটি postural drop. দাঁড়ানো অবস্থায় গ্রাভিটির জন্য blood থাকে পায়ে, venous return কমে যায়, cardiac output কমে যায়, আর এটাই sense করে baroreceptors, stimulate করে autonomic nervous system কে - সবকিছু স্বাভাবিক হয়। কিন্তু যাদের clinical বা subclinical hypothyroidism থাকে তাদের ক্ষেত্রে এই autonomic nervous system activation ঠিকমত হয় না, ফলাফল prolong postural drop - cerebral hypoperfusion - transient blurriness, vertigo, even fall.

যাদের দীর্ঘদিনের Diabetes, তাদেরও autonomic neuropathy হয়ে এমন postural drop হতে পারে।

এই ধরনের রোগীরা dizziness/light headedness complain করে, ভুলে যায় এমন বলে। এটি মহিলাদের বেশি হয়, বেশি বয়সে বেশি হয়, যাদের hypothyroidism বা DM থাকে তাদের বেশি হয়।

hypothyroidism এর রোগীদের vestibular abnormalities হওয়ার সম্ভাবনা থাকে, তাই তাদের meniere's disease ও BPPV (benign paroxysmal positional vertigo) বেশি হয়।

সে যাই হোক। এই রোগীর CBC রিপোর্ট (ছবিতে দ্রষ্টব্য)

Hb: 11.4

MCV: 80.2

RDW-CV: 14.2

কিন্তু S. Ferritin : 5

এটি lab to lab ভিন্ন হয়। female দের কোথাও lower limit 5, কোথাও 10.

CBC রিপোর্টের সাথে S. Ferritin এর অসামঞ্জস্য আছে। সে যাই হোক, ধরে নিলাম ferritin রিপোর্ট অনুযায়ী রোগীর iron deficiency anaemia আছে, hypothyroidism এ iron deficiency anaemia হতে পারে। রোগী clinically anaemic না, menopausal, অন্য কোন chronic blood loss এর হিস্ট্রি নেই।

এসব কিছু বিবেচনায় অখ্যাত কোন ল্যাবের S. Ferritin রিপোর্টের উপর ভিত্তি করে তার weakness এর কারণ মনে করা হল কেবল iron deficiency ও vitamin mineral deficiency কে! যেখানে রোগীর CBC রিপোর্ট একদমই নর্মাল! ধারণা করা হল এই anaemia induced weakness ই দায়ী তার vertigo হওয়ার পিছনে।

ওভারলুক করা হল রোগীর previous history of hypothyroidism কে - যা এ রোগীর weakness এর অন্যতম কারণ, ওভারলুক করা হল আগে hypothyroid এর treatment নিতো সেই হিস্ট্রিকে, vertigo হওয়ার অন্য সব সম্ভাবনাকে।

শেষমেশ দেয়া হল Cap. Hema, তাও আবার একটি নামসর্বস্ব কোম্পানির!

আর একটু এড করি, ইদানিং প্রায়ই দেখি, iron এর সাথে PPI, ৩ মাস iron - ৩ মাস PPI! কি অদ্ভুত!

তারপর, ব্যথার জন্য দেয়া হয় Naproxen+PPI, সাথে আলাদা করে PPI! আরো অদ্ভুত!!

সারমর্মঃ

১। কোন কিছুর বিনিময়ে এমন ভুঁইফোড় কোম্পানির কাছে বাধ্য হয়ে এসব ওষুধ প্রেসক্রাইব করা থেকে বিরত থাকা উচিৎ - যা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে।

২। অতিরিক্ত রোগীর চাপে সময় স্বল্পতা - এই দোহাই না দিয়ে, বরং একজন রোগীকে যতটুকু সময় দিয়ে হিস্ট্রি এক্সামিনেশন করলে তার রোগটাকে ঠিকভাবে ইভালুয়েট করে চিকিৎসা দেয়া যায় সেটাই করা উচিৎ।

ডা. কাওসার

keywords:HypothyroidismPostural hypotensionIron deficiency anemiaRational prescribingVertigo

Comments (0)

No comments available for this post.