Habijabi Logo

হাবিজাবি-২০৬

infectiousimmunologypharmacology
**************************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
3 min read
April 24, 2021 at 10:08 PM
19 comments
1 images
Media File (1/1)
Episode illustration

#হাবিজাবি_২০৬

ঘটনা ১ঃ

COVID রোগী, DM আছে, SpO2 ভাল - supplemental oxygen লাগছে না, mild case - বাসায় আছে। বাড়তি সতর্কতা হিসেবে steroid খাওয়া শুরু করেছে! কিছুদিন পর তার কাশির সাথে sputum বের হচ্ছে, সাথে আছে fever ও chest pain.

তার blood glucose uncontrolled - কারণঃ অপ্রয়োজনে steroid ব্যবহার।

COVID এর পাশাপাশি এখন ভুগছেন bacterial pneumonia তে - কারণঃ অপ্রয়োজনে steroid ব্যবহার করে immunosuppression, uncontrolled DM এর জন্য আরো immunosuppression.

ঘটনা ২ঃ

COVID রোগী, DM সহ নানাবিধ risk factors আছে, SpO2 কম, low flow supplemental oxygen লাগছে। moderate case - Hospitalized. বাড়তি সতর্কতা হিসেবে তাকে দেয়া হচ্ছে ২ টি immunosuppressants,

  1. Dexamethasone

  2. Baricitinib

এখানে ভুল দুটো!!

  1. ওই দুটো immunosuppressants একসাথে ব্যবহার করা যাবে না। indication থাকলে প্রথমে Steroid. Steroid যদি contraindicated/intolerable হয় তবেই তার পরিবর্তে Baricitinib.

  2. Baricitinib যখন ব্যবহার করা হয় তখন steroid ব্যবহারের চেয়ে অনেক বেশি immunosuppression হয়। self immunity যা viral clearance এ active ছিল - সেটি অনেকটাই inactive হয়ে যায়, আর সেই সুযোগে বেড়ে যেতে পারে viral replication - হতে পারে delayed viral clearance and complications. আর এই কারণে Baricitinib এর সাথে antiviral Remdesivir ব্যবহার করতে বলা হয়।

যাই হোক, ভুলভাবে রোগী ও'দুটো immunosuppressants একসাথে পাচ্ছে - আর এর ফলে আস্তে আস্তে সে immunosuppressed হচ্ছে। blood glucose বাড়ছে - এতে আরো immunosuppressed হচ্ছে।

immunosuppression মাথায় রেখে hospital acquired bacterial infection প্রতিরোধে পাচ্ছে broad spectrum antibiotic Meropenem.

এত কিছু পাওয়া সত্ত্বেও, ২ সপ্তাহের বেশি পার হয়ে গেছে - তবুও কমছে না রোগীর supplemental oxygen demand, নতুন করে আসছে fever - সাথে cough with sputum production. টেস্টে দেখা যায় বাড়ছে তার Neutrophil, হচ্ছে Leucocytosis. ক্রমাগত বাড়ছে inflammatory markers ESR, CRP. CXR তে new change of consolidation.

ঘটনার এই পর্যায়ে এটি অনুমেয়, রোগী এসেছিল COVID viral pneumonia নিয়ে, ২ সপ্তাহ গত হয়ে সেটি এখন যে পর্যায়েই থাকুক না কেন, এখন সে ভুগছে মারাত্মক hospital acquired bacterial pneumonia তে।

যদিও রোগীরা পাচ্ছে antibiotics Meropenem, Moxifloxacin, Ceftazidime, Ceftriaxone. কিন্তু hospital acquired কিছু organisms এর বিরুদ্ধে এদের অনেকেই resistant - কোন কাজই করছে না।

ফলাফল, infection বাড়ছে তো বাড়ছেই - কারো কারো হচ্ছে sepsis.

এই sepsis এখন activate করছে coagulation cascade কে - হচ্ছে DIC.

Treatment dose Heparin পাচ্ছে ঠিকই - তবুও platelet কমছে - হু হু করে বাড়ছে d-dimer, বাড়ছে multi organ failure ও bleeding risk.

compassionate use এর নামে এমন irrational use হলে উপরের ঘটনা ঘটতেই পারে। ওই ঘটনাগুলো কাল্পনিক না, অতি বাস্তব, রোগীরা ভুগছে।

so, treatment must be rational.

পরিশেষে, অন্য একটি আলোচ্য বিষয়!

প্রফেসর মোঃ আজিজুল কাহ্হার স্যারের একটি উক্তি,

"The most disciplined people are not always disciplined in their scientific thoughts!"

মি. মকবুল আর্মিতে আছেন, নিয়মিত ব্যায়াম করেন, সুষম খাবার খান, ফিট শরীর। করোনা থেকে বাঁচতে প্রতিমাসে তিনি ২টি করে ivermectin ট্যাবলেট খান। তিনি করোনা আক্রান্ত হননি, তিনি মনে করেন এটি ivermectin খাওয়ার সুফল। তার উর্ধতন কর্তৃপক্ষও এমনটি মনে করে!

'ঝরে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে' এই প্রবাদের মত মি. মকবুলের ক্ষেত্রে বলতে হয়,

'অধিকাংশ ফিট শরীরে করোনা asymptomatic/mild symptomatic থাকে, কিন্তু নাম হয় ivermectin এর!'

মিঃ মকবুল বাসায় থাকা বয়োবৃদ্ধ বাবাকে নিয়মিত ivermectin খাওয়াতেন, যিনি এখন COVID positive হয়ে CMH এ ভর্তি!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:CorticosteroidsBaricitinibImmunosuppressionHospital-acquired pneumoniaIvermectin

Comments (19)

Abdullah Al Harun
5y

Thank you

Sudhangshu Kumar Ballav
5y

Ivermectin এর যে clinical trial করেছিল Icddrb তার ফলাফল কি ছিল?

Kawsar Uddin
5y

Sudhangshu Kumar Ballav Sir, That clinical trial of iccdr'b is a low quality study. According to FDA recommendations, "A small number of low-quality studies have published data on the use of ivermectin as a therapy for COVID-19. At this time, it is not possible to make any conclusions regarding the efficacy of ivermectin therapy for the treatment of COVID-19. We do not recommend ivermectin use for the treatment of COVID-19 at this time. The United States FDA has issued a warning against using ivermectin intended for animals for the treatment of COVID-19."

Sudhangshu Kumar Ballav
5y

Kawsar Uddin Thank you very much for updating me. From the very beginning I was not convinced at all in favour of this animal product. Some of our colleagues broadcast ed on this product. And businesses men did their business.

S M Hasanuzzaman Jumman
5y

Shovon Mallick Rahul dada

M Suhel Mahmud
5y

Just keep sharing. It helps dear.

Syed Atiqul Haq
5y

Thanks for sharing very relevant case scenarios

Ruhul Kabir
5y

Your writting of COVID is the most authentic matter i found and follow. Thanks a lot.

Golam Robbani
5y

Ekhane Army kivabe chole aslo bujhlamna and how a moderator !!!!!

Kawsar Uddin
5y

Golam Robbani

Reply attachment
Kawsar Uddin
5y

CMH protocol

Reply attachment
Golam Robbani
5y

Kawsar Uddin this doesn't certify your activity as a moderator of a public group. You are not regulatory body anyway.

Mahfuz Hasan Khan
5y

جاھان سلطانا পড়ে দেখো

Golam Morshed
5y

· Reply

Comment attachment
Tahsin Tanjim Mithi
5y

· Reply

Comment attachment
Robin Sharma
5y

Ei study te 2 tai eksthe use er kotha bollo j?

Comment attachment
Abir Ahammed
51m

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Kawsar Uddin
5y

Robin Sharma NIH guideline latest recommendation, "In the rare circumstance when corticosteroids cannot be used, the Panel recommends baricitinib in combination with remdesivir for the treatment of COVID-19 in hospitalized, non-intubated patients who require oxygen supplementation."

Golam Morshed
5y

Kawsar Uddin এদেশের একটা বড় hospital এ baricitinib বাসায় খাবার জন্য দিলো তাও গণ হারে, logic কিছুই বুঝলাম না