Habijabi Logo

হাবিজাবি-৪২

gastroenterologyinfectious
*******************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
8 min read
November 4, 2018 at 8:56 AM
31 comments
No media

#হাবিজাবি_৪২

#Hepatitis_চতুর্থ_পর্ব

Hep B virus এর,

৩ টি Antigen (Ag)

HBsAg

HBcAg

HBeAg

৩ টি Antibody (anti)

anti-HBs

anti-HBc

anti-HBe

এন্টিজেন

HBsAg

s - surface antigen. এটা B virus এর সার্ফেসে থাকে। B virus দিয়ে আক্রান্ত হলেই শুধুমাত্র এটি positive হয়। এটি positive থাকা মানে শরীরে ভাইরাস থাকা, উল্টো করে বললে এটি negative মানে শরীরে ভাইরাস নাই। তাই অধিকাংশ সময় আমরা এই টেস্টটিই করে থাকি। শরীরে ঢোকার পর ভাইরাস কোথাও ঘাপটি মেরে ঘুমিয়ে পড়তে পারে, তখন এটি negative থাকে, কিছুদিন পর আবার positive হয়। এই সময়কে incubation period বলে। incubation period শেষে রক্তে এসে লিভারে রোগব্যাধি সৃষ্টি করে বা কিছুই না করে immunity কতৃক শরীর থেকে বিতারিত হতে পারে!

HBsAg positive থাকার সময়কাল যদি ৬ মাস বা তার কম হয় তবে acute infection,

আর ৬ মাসের বেশি positive থাকলে chronic infection.

incubarion period জানলাম, তো window period কি? incubation period শেষে HBsAg positive হল > যার response এ শরীরের immunity anti-HBs তৈরি করা শুরু করলো > যা HBsAg কে শরীর থেকে দূর করা শুরু করলো। ব্যাপারটা হিসাব করলে দেখবো, আস্তে আস্তে HBsAg কমছে আর anti-HBs বাড়ছে। এই কমা বাড়ার মাঝখানে একটা মধ্যবর্তী অবস্থা সৃষ্টি হয় যখন দুটোর কোনটাই ডিটেক্ট করার মত বেশি থাকে না, তাই টেস্টে দুটোই negative আসে। এই অবস্থাকেই window period বলে।

HBcAg

c - core antigen. core region এ B virus replication এর সময়ে এটি তৈরি হয়। core region এ তৈরি হয় বলে এটি রক্তে বের হতে পারে না, তাই ব্লাড টেস্ট করে একে খুঁজে পাওয়া যায় না, আর একারণেই এই টেস্টটা আমরা করিনা। এটি সরাসরি রক্তের সংস্পর্শে না আসলেও আমাদের immunity ঠিকই এর উপস্থিতি বুঝতে পারে, এমনকি যখন B virus incubation period এ থাকে তখনও বুঝতে পারে। বুঝতে পেরে immunity এটার বিরুদ্ধে এন্টিবডি তৈরি করে এবং সেটি হল anti-HBc. তাই কখনো HBsAg নেগেটিভ পেলেন, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে যে virus শরীরে আছে, সেক্ষেত্রে anti-HBc করাটাই বেস্ট যা সুপ্ত virus কেও সনাক্ত করতে পারবে! এই যে anti-HBc তৈরি হচ্ছে সেটি দুই ধরণের - ১. প্রথমে তৈরি হয় IgM আর ২. পরে তৈরি হয় IgG.

অর্থাৎ anti-HBc (IgM) পজিটিভ হলে acute infection,

আর anti-HBc (IgG) পজিটিভ হলে chronic infection.

আলাদাভাবে না করে দুটোকে সাধারণত একসাথেই টেস্ট করা হয় যাকে বলে anti-HBc (total)

HBeAg

e antigen বা pre-core antigen. pre-core region এ B virus replication এর সময় এটি তৈরি হয়। pre-core এ তৈরি হয় বলে এটি রক্তে বের হতে পারে এবং টেস্টে positive পাওয়া যায়। অর্থাৎ এটি positive হলে এটা বোঝায় - আক্রান্ত ব্যক্তি B virus দিয়ে শুধু আক্রান্তই হয়নি, তার শরীরে এটির সংখ্যা বৃদ্ধিও হচ্ছে যা অন্য কাউকে খুব সহজেই আক্রান্ত করতে পারে! অবস্থা খুব খারাপ! উল্টোদিকে HBeAg negative পেয়ে খুশি হওয়ার কিছু নেই। কারণ এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে যাকে বলে pre-core mutant infection! যেখানে virus replication ঠিকই হচ্ছে কিন্তু mutation এর জন্য HBeAg রক্তে আসতে পারে না, আর তাই HBeAg negative দেখাচ্ছে! এখন উপায় কি? রোগীকে একটা HBV-DNA PCR করতে দিন। যদি viral count বেশি পান, তাহলে বুঝবেন আগের HBeAg negative হল false negative, এবং এটা pre-core mutant infection. আর যদি viral count কম পান তাহলে ঝামেলা নাই, HBeAg negative হল true negative, viral replication আসলেই হচ্ছে না।

এন্টিবডি

anti-HBs

এটি HBsAg এর বিরুদ্ধে তৈরি হওয়া এন্টিবডি। B virus এর বিরুদ্ধে প্রধান অস্ত্র এটি! এটি থাকলে আপনি নিরাপদ, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। এই অস্ত্র B virus এ আক্রান্ত হওয়ার পর আপনার শরীর নিজে নিজে তৈরি করতে পারে, আবার আপনি আক্রান্ত হওয়ার আগেই শরীরে এই অস্ত্র সাপ্লাই দিয়ে রাখতে পারেন!

B virus কতৃক আক্রান্ত হলেন মানে HBsAg positive. উপরে পড়ে আসা সূত্র মতে anti-HBc ও positive, আর শরীর অস্ত্র তৈরি করলো মানে anti-HBs positive. এই anti-HBs আপনার শরীরে থাকা HBsAg কে ধ্বংস করবে। এখন যদি আমরা বলি কেউ Hep B virus এ আক্রান্ত হয়ে তার বিরুদ্ধে naturally immunized, তাহলে তার টেস্টে কোনটা positive আর কোনটা negative পাবো তা উপরের পড়া থেকে খুব সহজেই বলতে পারি - তার anti-HBs positive, HBsAg negative ও anti-HBc positive পাবো!

আর আপনি আগে থেকে শরীরে অস্ত্র সরবরাহ করলেন মানে vaccine দিলেন। এই vaccine এ শুধুমাত্র B virus এর surface protein অর্থাৎ HBsAg থাকে যা শরীরে anti-HBs তৈরি করে এবং এটি HBsAg কে ধ্বংস করে। vaccine এ কোন core protein অর্থাৎ HBcAg না থাকায় কোনো anti-HBc তৈরি হয় না। তাহলে এখানেও আমরা মুখস্থ না করে বলতে পারি anti-HBs positive, HBsAg negative ও anti-HBc negative.

উপরের দুটো ঘটনার পার্থক্য শুধু একটাই, anti-HBc ন্যাচারাল ইনফেকশন এ positive ছিলো, আর vaccine দিলে negative.

anti-HBc

এ সম্পর্কে ইতোমধ্যে আমাদের পড়া শেষ! HBcAg এর বিরুদ্ধে তৈরি হয়। দুটো জিনিসই শুধু মনে রাখবো-

১। anti-HBc দুই ধরনের

  • anti-HBc (IgM) positive হলে acute infection,

  • anti-HBc (IgG) positive হলে chronic infection.

২। ন্যাচারাল ইনফেকশন এ anti-HBc positive.

vaccination এ anti-HBc negative.

anti-HBe

HBeAg এর বিরুদ্ধে এটি তৈরি হয়। উপরে পড়ছি HBeAg positive মানে B virus এর active replication, আর যখন এর বিরুদ্ধে anti-HBe positive হয় তখন no replication. অর্থাৎ immunity ভাল আছে!

মোটামুটিভাবে B viral markers গুলো পড়া শেষ। এখন আসি interpretation এ। উপরের বিষয়গুলো মনে থাকলে আশা করি যে কোন interpretation আমরা সহজেই করতে পারবো!

৬ টি মার্কারের মধ্যে ৩ টি মার্কার সাধারণত টেস্ট করা হয়-

HBsAg

anti-HBs

anti-HBc (total)

★ scenario 1:

HBsAg: নেগেটিভ

anti-HBs: নেগেটিভ

anti-HBc: নেগেটিভ

explanation:

HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।

anti-HBs নেগেটিভ: প্রতিরোধ নাই।

anti-HBc নেগেটিভ: কোন core antibody নাই, কারণ কোন core antigen মানে HBcAg নাই, অর্থাৎ কোন লুকানো virus ও নাই।

comment:

কিছুই নাই! অর্থাৎ অবস্থা ভাল। কিন্তু anti-HBs নেগেটিভ অর্থাৎ কোনো প্রতিরোধ কিন্তু নাই। তাই খুব সহজে সে অন্য কারো থেকে আক্রান্ত হতে পারে। অর্থাৎ ব্যক্তি infected না হলেও susceptible to infection. তাই তাকে vaccine দিতে হবে।

★ scenario 2:

HBsAg: নেগেটিভ

anti-HBs: পজিটিভ

anti-HBc: পজিটিভ

explanation:

HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।

anti-HBs পজিটিভ: প্রতিরোধ আছে।

anti-HBc পজিটিভ: ন্যাচারাল ইনফেকশন এ পজিটিভ।

comment:

প্রতিরোধ আছে এবং সেটা ন্যাচারালি। অর্থাৎ immune due to natural infection.

★ scenario 3:

HBsAg: নেগেটিভ

anti-HBs: পজিটিভ

anti-HBc: নেগেটিভ

explanation:

HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।

anti-HBs পজিটিভ: প্রতিরোধ আছে।

anti-HBc নেগেটিভ: ন্যাচারাল ইনফেকশন নাই।

comment:

প্রতিরোধ আছে এবং সেটা ন্যাচারালি না, vaccine দিয়ে। অর্থাৎ immune due to hepatitis B virus vaccination.

★ scenario 4:

HBsAg: পজিটিভ

anti-HBs: নেগেটিভ

anti-HBc: পজিটিভ

explanation:

HBsAg পজিটিভ: ইনফেকশন আছে।

anti-HBs নেগেটিভ: প্রতিরোধ নাই।

anti-HBc পজিটিভ: ন্যাচারাল ইনফেকশন আছে।

এখন দেখতে হবে কোন anti-HBc পজিটিভ, IgM না IgG.

comment:

IgM পজিটিভ হলে acute hepatitis

IgG পজিটিভ হলে chronic hepatitis

দুটো আলাদাভাবে না করে দুটো একসাথে anti-HBc (total) করা হয় যেখানে IgG বেশি, পজিটিভ হলে ব্যক্তি ন্যাচারাল ইনফেকশনে ইনফেকটেড, chronic hepatitis.

★ scenario 5:

HBsAg: নেগেটিভ

anti-HBs: নেগেটিভ

anti-HBc: পজিটিভ

explanation:

HBsAg নেগেটিভ: ইনফেকশন নাই।

anti-HBs নেগেটিভ: প্রতিরোধ নাই।

anti-HBc পজিটিভ: ন্যাচারাল ইনফেকশন আছে বা ছিলো!!

comment:

ন্যাচারাল ইনফেকশন থাকলে তো HBsAg পজিটিভ থাকার কথা, কিন্তু সেটি এখানে নেগেটিভ! তার মানে HBsAg রক্তে আসতে পারছে না, বা আসলেও পরিমাণ এত কম যে undetectable, অর্থাৎ virus হয়তো incubation এ আছে, তাই এটা occult Hepatitis B virus infection হতে পারে।

অথবা, রোগীর আগে ইনফেকশন ছিলো, এখন নাই। অর্থাৎ recently resolved infection হতে পারে

অথবা anti-HBc false positive!

উপরের ৩ টি মার্কারের সাথে আরো দুটি মার্কার টেস্ট করা যেতে পারে, সে দুটি হল HBeAg, anti-HBe.(উপরে কিন্তু আগেই বলেছি HBcAg টেস্ট করা হয় না)

Scenario: HBsAg পজিটিভ, HBeAg পজিটিভ, কিন্তু anti-HBe নেগেটিভ।

HBeAg পজিটিভ মানে replication হচ্ছে, anti-HBe নেগেটিভ মানে immunity এন্টিবডি তৈরি করছে না,

অর্থাৎ Active infection with Active carrier phase.

এখন এই অবস্থায় যদি তার SGPT বেশি থাকে তো অবশ্যই সে carrier এর পাশাপাশি chronic hepatitis এ ভুগছে অর্থাৎ immune reactive.

কিন্তু যদি SGPT নর্মাল থাকলে তাহলে সে শুধুই carrier, এবং সে immune tolerant phase এ আছে। তাই viral replication এর পরেও সে chronic hepatitis এ ভুগছে না।

Scenario: HBsAg পজিটিভ, HBeAg নেগেটিভ, কিন্তু anti-HBe পজেটিভ।

HBeAg নেগেটিভ মানে replication হচ্ছে না, anti-HBe পজিটিভ মানে immunity এন্টিবডি তৈরি করছে,

অর্থাৎ Active infection with Inactive carrier phase.

সাধারণত এই অবস্থায় SGPT নর্মাল থাকে। কিন্তু কখনো কখনো দেখা যায় viral replication নাই কিন্তু SGPT বেশি। তাহলে বুঝতে হবে immune active হয়ে viral replication থামানোর আগেই তার chronic hepatitis ডেভেলপ করে গেছে, অর্থাৎ এটা late immune response. HBeAg negative থাকার পরেও hepatitis তাই তাকে HBeAg negative chronic hepatitis phase ও বলে।

Hepatitis B viral infection ডায়াগনোসিস করার জন্য আমরা একটা সহজ টেস্ট করতে পারি। কিন্তু এটি সহজ হলেও সহজলভ্য নয়! আর সেটি হল HBV-DNA PCR. এটির মাধ্যমে সরাসরি আমরা virus count করে infection আছে কিনা সেটা বের করতে পারি!

আজ অনেক পড়াশুনা হল! ধন্যবাদ সবাইকে ধৈর্য্য ধরে পড়ার জন্য। আরো থাকবে পরবর্তী পর্বে...

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:HBV serologyHBsAgAnti-HBcHBeAgWindow periodOccult HBV infection

Comments (31)

Asif Övik
7y

Share option thakle valo hoto

Rafiqul Hasan
7y

Made very simple for memory.

Suborna Chanda
7y

Excellent

Jannatul Islam Bethi
7y

Thanks a lot

Wadiya Islam Nawmee
7y

Thnx

Shireen Sultana
7y

Khub Valo laglo. Easy to understand.

Rayhanur Rahman
7y

Excellent

Kawsar Uddin
7y

Thanks Sir.

Fatema Sumu
7y

Alhamdulillah...onk valo lekecen...

Jannatun Preanka
7y

অনেক ধন্যবাদ

Waliullah Meraaz
7y

Kawsar Uddin Health Budget er upor lekha pora kobe shuru hobe..?

Kawsar Uddin
7y

ভাই, এ জিনিস আমার কাছে কঠিন লাগে, সম্ভব না।

Nilufar Begum
7y

Informative. Easy to understand

Kawsar Uddin
7y

Thanks Mam.

Tariq Jamil Apu
7y

Vaiya, 1) incubation period e kon kon serological Test positive hoy? 2) chronic hepatitis e HBsAg positive, anti HBs negative, anti HBc IgG positive. Amar question holo chronic hepatitis e kano surface antigen er against e antibody toiri hoy na? Immunity te ki amon jhamela ase je, antibody ta toiri hosse na? 3) vaiya.. Akta pt er HBsAg positive, HBeAg positive. Baki sob marker negative. Pt ta kon stage e ase?

Kawsar Uddin
7y

কিচ্ছু পজিটিভ হয় না incubation period এ। হয় না বিষয়টা এমন না। HBsAg এত বেশি থাকে যে সেই তুলনায় anti-HBs কম, প্লাস মাইনা করে HBsAg টিকে থাকে, পাশাপাশি এই virus এর প্রতি কিছু মানুষের immunity যথেষ্ট antibody তৈরি করতে পারে না বলেই তারা chronic hepatitis stage এ ১০% এর একজন হয়, অনেকেই immunocompromised, তাই দেখা যায় HIV এর সাথে এর chronic হওয়ার একটা সম্পর্ক আছে। নিজে তো infected, অন্যের জন্যও infective, carrier state.

Rezaul Hasan Razu
7y

Excellent brother...

Alamgir Munna
7y

Just wow

Rifat Zaman
7y

genius

Kawsar Uddin
7y

Thanks Mam.

Mohammed Salim
7y

Thanks

S M Eqbal Hossain
7y

Excellent

Easmin Akhter Elora
7y

Thanks.

MD Yousuf Hossain
7y

dua vaiaa

Anupam Majumder
7y

So informative. Very nice.

Musfika Afrin Runa
7y

Very much informative

Dr-Shahed Mahmud
7y

What is the treatment of HBsAg positive?

Hanif Motahar
7y

Thank you for this fantastic writing. Please write more.

Alamgir Munna
7y

Ahmed Reza Salvi pore dekh

Rifat Mahin
7y

Pregnancy te HbsAg positive!!! Management ki vaiya??

Kawsar Uddin
7y

ট্রিটমেন্ট আসবে সামনের কোন পর্বে।