#হাবিজাবি_৬৯
Bones এর কিছু Disease:
Osteoporosis
Paget's disease of bone
Renal osteodystrophy
Vit D deficient osteomalacia
Hypophosphataemic rickets
Multiple Myeloma
উপরের Disease গুলোতে যেসব biochemical লেভেল গুলো abnormal হয় এবং সেসব মুখস্ত করতে যেয়ে আমরা তালগোল পাকিয়ে ফেলি, সেগুলো হল-
Serum Ca
Serum Po
Serum ALP
Serum PTH
Serum Vit D
★★ দেখা যাক কোনটায় কি বাড়ে কমে!!
Serum ALP
এটি সবগুলো রোগেই বাড়ে এক্সসেপ্ট Osteoporosis (Osteoporosis এ সবগুলো লেভেল normal)
ALP বড়সড় ৩ টা Disease এ একটু বেশিই বাড়ে - 2. Paget's 4. Osteomalacia 6. Myeloma.
Serum Vit D
এটি সবগুলো Disease এই নর্মাল থাকে এক্সসেপ্ট Vit D deficient Osteomalacia (নামের মধ্যেই লেখা আছে Vit D deficient)
- Osteoporosis
★ সবগুলো লেভেলই নর্মাল!
- উপরের Disease গুলোর মধ্যে সবচেয়ে পরিচিত নাম Osteoporosis. এটি অনেকেরই হয়, বিশেষ করে মহিলাদের, কারণ Oestrogen deficiency. এটি খুব common, এবং খুব common বলেই এটাতে খুব মারাত্মক কিছু হয় না, আর তাই এখানে সবগুলো লেভেলই নর্মাল। তবে অনেকে মনে করেন, সূর্যের আলো শরীরে যারা কম লাগায় তাদের এটা বেশি হয় - কারণ Vit D কম তৈরি হয়, এ কারণে Osteoporosis এ কখনো কখনো শুধুমাত্র Vit D লেভেলটাই কম পাওয়া যেতে পারে।
- Paget's disease of bone
★ Osteoporosis এর মত এখানেও সবগুলো level নর্মাল এক্সেপ্ট ALP! ALP কেন বেশি? কারণ এখানে বেশি বেশি bone recycling হয়।
- Renal Osteodystrophy
কিডনির সমস্যা থেকে এটা হয়, ফলে renal Ca reabsorption কমে যায় - কমে যায় Serum Ca. আর মনে রাখতে হবে Ca কমলে - Po বাড়ে!
PTH: এই হরমোনের কাজ হল Ca বাড়ানো ও Po কমানো। তাই serum Ca কমলে - PTH secretion বাড়বে।
অর্থাৎ Renal Osteodystrophy তে কমে যাওয়া Ca বাড়ানোর জন্য Secondary Hyperparathyroidism হবে, অর্থাৎ PTH বাড়বে!
★ তাহলে মুখস্ত না করেই বলতে পারি, এখানে Ca কম, Po বেশি, ALP বেশি, PTH বেশি, Vit D নর্মাল।
- Vit D deficient Osteomalacia
নামটা খেয়াল করি, Vit D deficient, অর্থাৎ Vit D level কম।
Vit D: এর কাজ হল Ca ও Po এর Absorption (gut) এবং Reabsorption (kidney) দুটোই বাড়ানো।
তাহলে Vit D deficient Osteomalacia তে Ca আর Po এর অবস্থা কি হবে? খুব সহজ, কমে যাবে! আর Ca কমলে কি হয়? PTH বাড়ে।
এবার আসি অন্য কথায়। আমাদের দেশের অধিকাংশ মানুষ Vit D deficiency তে ভোগে, এরপরেও তাদের blood test করলে অধিকাংশের Ca & Po লেভেল নর্মাল পাওয়া যায়।
তাই ফাইনালি আমরা বলতে পারি, Vit D deficient Osteomalacia তে Ca & Po লেভেল কমে যাবে, কিছু ক্ষেত্রে নর্মালও থাকতে পারে।
★ তাহলে বলতে পারি, এখানে Ca ও Po কম (নর্মালও থাকতে পারে), ALP বেশি, PTH বেশি, Vit D কম।
- Hypophosphataemic Rickets
নামের মধ্যেই লেখা আছে Po কম! Ca এর কোন কথা নামের মধ্যে নাই, তাই Ca নর্মাল থাকবে।
যেহেতু Ca নর্মাল, তাই PTH ও নর্মাল।
কিন্তু Po কেন কম? phosphate রিচ খাবার কম খেলে অথবা খাওয়ার পর phosphate binder হিসেবে কাজ করে এমন কোন ওষুধ যেমন Antacid খেলে phosphate absorption কম হয় এবং hypophosphataemic rickets হয়।
rickets এ calcium এবং phosphate দুটোই কম, তাই সেটা শুধু rickets। আর এটায় যেহেতু শুধু phosphate কম তাই এটা হল Hypophosphataemic rickets!
★ গুবলেট না পাকিয়েই তাহলে বলতে পারি এখানে Ca নর্মাল, Po কম, ALP বেশি, PTH নর্মাল, Vit D নর্মাল।
- Multiple Myeloma
এটি হল plasma cell malignancy. এখানে Bone marrow তে plasma cell এর abnormal multiplication এর পাশাপাশি osteoclast এরও multiplication হয়, বেড়ে যায় osteoclastic activity. যার ফলে bone destruction হয়ে Ca ও Po ব্লাডে চলে আসে, বেড়ে যায় Serum Ca ও Po. আর Ca বেড়ে যাওয়ার জন্য PTH যায় কমে। আর Paget's এর মত bone recycling এর জন্য ALP যাবে বেড়ে।
★ তাহলে কি হল? Ca বেশি, Po বেশি, ALP বেশি, PTH কম, Vit D নর্মাল (Ca ও Po বেশি বেড়ে গেলে, Vit D কমে যেতে পারে)। তবে Myeloma তে এই সবগুলো level অনেকক্ষেত্রে নর্মাল পাওয়া যেতে পারে, তাই ESR >100 mm, plasma protein electrophoresis এ monoclonal band antibody থাকা, bone marrow biopsy তে myeloma cell এর উপস্থিতিই হল মেইন ডায়াগনস্টিক ক্লু!
ধন্যবাদ সবাইকে।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫