#হাবিজাবি_২৭৯
গল্পটা ভালবাসার।
স্কুলে দু'জন একই ক্লাসে পড়তেন। বাড়িও তাদের কাছাকাছি। একে অপরের পছন্দ করেন। এসএসসি পাশের পর পারিবারিক সম্মতিতে বিয়ে হয়ে যায়। একে একে বাবা-মা হন দুটো ছেলের।
দিনগুলো তাদের ভালই চলছিলো। কিন্তু হঠাৎই ভদ্রমহিলার কিছু সমস্যা শুরু হয়। এই যেমন হঠাৎ করে যেন সবকিছু ভুলে যান৷ রান্না করেছেন কিনা। দুপুরে খেয়েছেন কিনা। এগুলো তার মনে থাকে না। এক জায়গায় ধুম ধরে বসে থাকেন। দিন দুনিয়ার খেয়াল নাই।
ওজন বাড়ছে কিছুটা। জন্মনিরোধক বড়ি খান কয়েকবছর হলো। এর মাঝে হঠাৎ একদিন অজ্ঞান হয়ে পড়ে যান। ভর্তি হন একটি মেডিকেল কলেজ হাসপাতালে। ৬ দিন ধরে unconscious.
সেখানে CT scan of brain করা হয়, normal. রোগীর অবস্থার কোন উন্নতি নেই৷ এর মাঝে যা পাওয়া গেল রোগীর RBS 1 এর নিচে, persistently low.
এই অবস্থায় রোগী রেফার্ড হয়ে আসে আমাদের কাছে।
রোগীকে যখন প্রথম দেখি তখন তার right planter extensor, অর্থাৎ left sided stroke is the possibility. কিন্তু এত অল্প বয়সে stroke. কারণ খোঁজার পালা। একটি সম্ভাব্য কারণ দীর্ঘদিন OCP খাওয়া। পূর্বে করে আসা CT scan নর্মাল ছিল। রোগীর D-Dimer বেশি। Fundoscopy নর্মাল। OCP খাওয়া, D-Dimer বেশি দেখে (যদিও nonspecific, hospitalized immobilized রোগীর বেশি থাকতে পারে) CVST (cerebral venous sinus thrombosis) একটি possibility রেখে MRI with MRV এডভাইস করা হল।
MRV নর্মাল। কিন্তু MRI তে bilateral basal ganglia তে small infarction পাওয়া গেল। অর্থাৎ রোগীর বর্তমান অবস্থার জন্য দায়ী এই infarction.
young stroke এর কারণ খুঁজতে আরো করা হল ANA, Lupus anticoagulant panel, সব negative.
এই সময়ে রোগীর যে অবস্থা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম সেটি তার persistent hypoglycemia. NG feeding দিয়ে ঠিকঠাক খাওয়ানো হচ্ছে, কিন্তু তবুও যেন maintain হচ্ছে না তার blood glucose, বরাবরই 2 বা 3 এর কাছাকাছি।
বলে রাখা ভাল, রোগী আগাগোড়া nondiabetic, normotensive. এই অবস্থায় এরকম hypoglycemia হওয়ার কয়েকটি কারণ আমরা চিন্তা করেছি, insulinoma, adrenal insufficiency, hypopituitarism, chronic liver disease.
Electrolyte, Basal cortisol, ACTH নর্মাল। TSH কিছুটা কম, কিন্তু FT3 FT4 নর্মাল। হতে পারে sick euthyroidism. LFT নর্মাল, নর্মাল USG of whole abdomen.
কিন্তু যেটা abnormal সেটা হল insulin & C peptide level. দুটোই বেশি। অর্থাৎ তার persistent hypoglycemia এর কারণ হল hyperinsulinemia, source হল insulinoma.
Hypoglycemia এর জন্য তাকে continuous 10% DA দিয়ে রাখা হল, আর তার স্বামীকে বলা হল দিনে অন্তত ৬ বার glucose মেপে কাগজে যেন লিখে রাখে। তিনি তা করেছেন, date & time লিখে নোট করেছেন, আমাদের জানিয়েছেন।
এই লোকটাকে নিয়ে কিছু লিখতেই হয়। আমার দেখা বউ অন্তপ্রাণ একজন মানুষ। সহধর্মিণীর জন্য নিজের সবটুকু ছাড়িয়ে আরো বেশি অনেক কিছুই করেছেন। আমার সাথে দেখা হলেই, স্যার কিছু মনে করবেন না, অন্যায় করলে মাফ করে দিবেন, একটা কথা জিজ্ঞেস করি, এভাবেই শুরু হত আলাপ। আমি কিছু মনে করতাম না কখনই। আমি শুধু একজনের জন্য অন্যজনের মায়াটা শুধু দেখতাম। টাইমলি investigation করা নিয়ে কেউ একটু একদিন বকা দিয়েছিলো। সেদিন সে মাপ চেয়ে বলেছিল, তার দুটো ছোট ছোট ছেলে, আমরা যা যা বলবো সে তার সবকিছু করবে, কিন্তু তার স্ত্রীকে যেন আমরা বাঁচাই। আসলে সে সবকিছুই করেছে। কোন কিচ্ছু বাকি রাখেনি। কোন টেস্ট রিপোর্ট পেতে দেরি হলে সে নিজেই এসে দুঃখ প্রকাশ করতো।
suggestive insulinoma খুঁজতে আমরা USG পাঠাই খুব ভাল সেন্টারে, কিন্তু রিপোর্টে কিছু আসে না। করানো হয় MRI of Abdomen, সেগুলোও নর্মাল।
insulinoma যদি থাকেই তবে সেটি কি একাই আছে, না MEN 1 (Multiple Endocrine Neoplasia) এর অংশ হিসেবে আছে সে চিন্তাও চলতে থাকে পাশাপাশি।
তার পূর্বে করা MRI of Brain এ pituitary gland সম্পর্কে কিছু বলেনি। যদিও pituitary gland ভালভাবে দেখতে করতে dynamic MRI of pituitary gland.
পাশাপাশি Parathyroid gland এর function দেখতে করা হল PTH. S. Calcium সামান্য কম। gland এর অবস্থা দেখতে করতে হয় Parathyroid Scintigraphy.
Pituitary & Parathyroid gland এর অবস্থা বিস্তারিত দেখতে হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার আগে যেটা জরুরি সেটা হল Pancreas এর insulinoma খুঁজে বের করা। কারণ insulinoma যদি single হয়, তবে সেটি সাধারণত isolated insulinoma. আর যদি multiple insulinoma থাকে তবে সেটি সাধারণত multiple endocrine neoplasia (MEN) হিসেবে থাকে, তখন দেখতে হবে Pituitary, Parathyroid.
তাই আমাদের কাজ ছিল insulinoma locate করা, এবং সেটা single or multiple বের করা। যদিও multiple USG, MRI abdomen এটি বের করতে ব্যর্থ৷ ফাইনালি আমাদের ইউনিট হেড স্যারের সিদ্ধান্ত হল Endoscopic USG করতে হবে।
Endoscopic USG আমাদের মেডিকেলে হয় না। ওদিকে রোগীর বাবার বাড়ির আত্মীয়রা এবার একটু বেঁকে বসলেন, Endoscopy করতে গিয়ে রোগীর কি না কি হয়ে যায়। রোগীর স্বামী তাদের বুঝাতে সক্ষম হলেন। এরমাঝে একদিন প্রসিডিওর করা গেলনা, রোগীকে প্রসিডিওর রুম থেকে ফেরত পাঠানো হল। আবার কিছুদিন পর করতে পাঠানো হল। এবার সফল। ফলাফল আসলো tiny size এর single insulinoma. এটাই তাহলে সকল সমস্যার মূল।
রোগ ধরা হল। feeding & infusion এ রোগী normal blood glucose মেইনটেইন করে, মাঝেমধ্যে কমে, কিন্তু এর স্থায়ী সমাধান দিতে হবে।
সপ্তাহখানেক আগে সার্জারির central presentation এ hepatobiliary & pancreatic সার্জারির একজন স্যার বেশ চমৎকার কিছু কথা বলেছিলেন। আমাদের রোগীর surgical management বিষয়ে যখন কথা হচ্ছিলো তখন হঠাৎ সেই স্যারের কথা মনে পড়লো। আমাদের স্যারকে জানানো মাত্রই স্যার কল লিখে সরাসরি স্যারের কাছে যেয়ে কথা বলতে বললেন। স্যারকে যেয়ে বিস্তারিত জানালাম। সব দেখে শুনে সিদ্ধান্ত হল অপারেশন হবে। সার্জারিতে ট্রান্সফার করে দিতে বললেন। আমাদের সিএ, সার্জারির সিএ আমাদের বন্ধু ব্যাচমেট, আমাদের মিডলেভেল, ইন্টার্ন ডাক্তার, সবার সাহায্যে রোগীর শেষ পর্যায়ের চিকিৎসায় আমরা উপনীত হলাম।
অবশেষে অপারেশন হল, pancreas এর maximum tissue কে preserve করে pancreatic body থেকে central pancreatectomy অপারেশনের মাধ্যমে 1*1 cm insulinoma resection করা হল। অপারেশন দু দিনের মধ্যেই রোগী continuous 10% DA বাদ দিয়েই maintain করছে normal blood glucose.
এই যাত্রাটি বেশ লম্বা। ২ মাস প্লাস। অপারেশন শেষে সার্জারি ওয়ার্ডে রোগী মকে দেখতে গেলাম। রোগীর বাচ্চা দুটো, বৃদ্ধা শাশুড়ি সবাই পাশে আছেন। রোগী কথা বলছেন, কিন্তু slurring of speech আছে, আছে কিছুটা emotional lability. সার্জারি তো হলো, রোগীর স্বামী চায় রোগী আমাদের মেডিসিন ওয়ার্ডে আরো কিছুদিন থাকুক। আমরা তাই আবার ট্রান্সফার নিয়ে নিলাম।
আমাদের ওয়ার্ডে neurological examination করতে গিয়ে দেখি রোগীর cogwheel, leadpipe rigidity, tremor আছে। এর কারণ হিসেবে মনে হল এটা vascular parkinsonism, due to bilateral basal ganglia infarction. আমরা চিকিৎসা দিলাম, opinion নিলাম Department of Neurology থেকে। স্যাররা এটাই বললেন, ওষুধ দিলেন।
রোগীর এখন physiotherapy দরকার। বাড়িতে যেয়ে নিতে পারবে। এখানে হল প্রায় আড়াই মাস। রোগী বাড়ি যেতে চায়। অবশেষে ছুটি দেয়া হল।
রোগীর স্বামী প্রায়শই যোগাযোগ করতো। প্রতিনিয়ত রোগীর আপডেট জানাতো। আস্তে আস্তে উন্নতি হচ্ছে। কিন্তু appetite কমে গেছে। বুঝানো হত আগে যে রোগটা ছিল তাতে appetite বেশি থাকে, রোগের অপারেশনের পর appetite একটু কমে যাবে।
এভাবে পার হল কয়েক মাস। রোগীকে নিয়ে তার স্বামী ঢাকা আসবেন ফলোআপে৷ তো এক সকালে তার কল। নিচে নেমে দেখি হাতে ব্যাগ, আর তা থেকে উঁকিঝুঁকি মারছে জ্যান্ত দুটো হাসের মাথা! সেই সুদূর বরিশাল থেকে লঞ্চে করে নিয়ে আসছেন আমার জন্য! রোগীকে দেখে ভাল লাগলো। আগের চেয়ে অনেক ভাল। বেশ হাসিখুশি। আমাদের দেখে খুব খুশি। অনেক দিন পর দেখেছেন। নিউরোলজিতে দেখানো হল। বইমেলা চলছে। স্বামীকে বললাম, হাতে আর কাজ না থাকলে ওনাকে নিয়ে ঘুরে আসুন। ভাল লাগবে। হ্যাপি এন্ডিং...
কাওসার
কে-৬৫
