Habijabi Logo

হাবিজাবি-২০১

respiratorycardiovascularhematologypharmacology
******************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
April 11, 2021 at 10:35 AM
34 comments
2 images
Media File (1/2)
Episode illustration

#হাবিজাবি_২০১

A tale of হাবাজাবা treatment!

পুরুষ রোগী, বয়স ৩৫।

normotensive, nondiabetic,

non-asthamatic, non-smoker.

তার symptoms,

৯ দিন ধরে low grade fever.

breathlessness, chest pain, occasional cough with scanty hemoptysis.

সাথে weakness, anorexia, palpitation.

On examination,

Tachycardia

Tachypnoea

BP: 80/60 mmHg

2L/min O2 এ SpO2 96-97%

Investigations,

  1. RT-PCR: positive

  2. HRCT of chest: 30% involvement

  3. SGPT: 56

  4. S. creatinine: 1.25

  5. RBS: normal থেকে তিন দিনে বেড়ে এখন 15 mmol/L.

  6. CRP: 8.2, তিন দিনে বেড়ে এখন 12

7.CBC - WBC: 5840, তিন দিনে বেড়ে 12,400 (Neutrophilia, Lymphopenia)

এই যে ৩ দিনে CRP বেড়েছে, RBS বেড়েছে, বেড়েছে WBC, তার মধ্যে শুরুতেই রোগী ১ দিন ICU তে ছিল, পাশাপাশি পেয়েছে very high dose steroid - যা এখনো পাচ্ছে, যদিও আগেই বলেছি তার O2 requirement শুরু থেকেই 2L/min.

  1. NS1 antigen for dengue: negative

  2. Blood culture: negative

  3. Troponin I: negative

  4. D-dimer: 4.10 mg/L

যা নর্মাল থেকে ৮ গুণেরও বেশি!

  1. ECG: ছবি সংযুক্ত।

ECG তে একটি সম্ভাবনা দিবালকের মত পরিষ্কার! যদিও সদ্য ইন্টার্নশিপ শেষ করা সেখানে কর্মরত ডিউটি ডক্টর এটি যে ধরতে পারবেই সেটি আশা করা অমূলক, কিন্তু সিনিয়র যিনি আছেন তার তো অন্তত খেয়াল করার কথা। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ যদি বেশি লাভের আশায় 'চিকিৎসক পর্যায়ে ব্যয় যত কম, লাভ তত বেশি' এই নীতিতে চিকিৎসক নিয়োগ ও সেবা কার্যক্রম পরিচালিত করে, তবে সেখানে এমন ঘটনা যে অহরহ ঘটবে এটাই স্বাভাবিক।

তাই তাদের কাছে এটা শুধু COVID pnemonia.

কিন্তু যে Dx টি বেমালুম পাশ কাঁটিয়ে গেছে সেটি pulmonary embolism (PE)

PE এর স্বপক্ষের বিষয়গুলো একটু বর্ণনা করি। রোগীর symptoms ছিল,

breathlessness, chest pain, cough with hemoptysis, fever, palpitation, যা সবই recent onset, এই symptoms analysis এ যে D/D গুলো আসে তার মধ্যে most probable ১ টি হল pulmonary embolism.

রোগী যেখানে RT-PCR positive COVID case, সেখানে এই সম্ভাবনা তো আরো সমূহ, কারণ এটি coagulopathy করতে পারে।

রোগীর Investigations এ ছিল,

D-dimer অনেক বেশি, obvious কোন coagulopathy যে তার আছে তা বলাই বাহুল্য।

ECG তে Lead 1 এ deep S wave আছে, Lead 3 তে Q wave ও T inversion আছে। অর্থাৎ S1Q3T3 criteria তো আছেই, সাথে আছে right heart strain - Lead V1 V2 তে ST-T change. Tachycardia আছে। Right heart strain হওয়ায় রোগীর BP ও কম 80/60 mmHg.

এবার আসি চিকিৎসায়, ছবি দ্রষ্টব্য!!!

গুণে দেখেন মোট ওষুধের সংখ্যা কতটি! বাজারে বোধহয় ভিটামিন আর একটিও অবশিষ্ট নেই, না হয় দু পাতা কেন, তিন পাতাতেও এ ট্রিটমেন্ট অর্ডার শেষ হত না!

এবার ওষুধ বিষয়ে বিস্তারিত কিছু হিসাব নিকাশে আসি। রোগীর সর্বমোট ওষুধের সংখ্যা ২৫ টি। Polypharmacy এর এক অনন্য দৃষ্টান্ত!

Antibiotic ২ টি।

  1. Ceftazidime

  2. Moxifloxacin

Ceftazidime এর gm (-ve), gm (+ve), pseudomonas এ সব কিছুর বিরুদ্ধেই action আছে। একটিই হয়ত যথেষ্ট ছিল।

কিন্তু Moxifloxacin এর ইদানিং বেশ অপব্যবহার চলছে। এটি নিয়ে দু'টি কথা না বললেই নয়,

যদি হাতে অন্য কোন অপশন থাকে তবে 'avoid Quinolones' এই বাক্যটি মনে রাখাই ভাল, কারণ এটি Tendinopathy, Tendon rupture, Peripheral neuropathy এগুলো তো করতেই পারে, সাথে আছে resistance এর ঝুঁকি - আর অবশ্যই মনে রাখতেই হবে এটি কিন্তু 2nd line anti-TB drug.

Antiviral: Favipiravir (যা কোন কাজেরই না!)

Anti-inflammatory

Steroid পাচ্ছে - methylprednisolone daily ৩ বেলায় টোটাল 187.5 mg (শুরুতে যা double ছিল) যার equivalent Dexamethasone হল 35.2 mg.

কিন্তু UK এর recovery trial এই Dexamethasone এর dose ছিল 6mg/daily, সেখানে এ রোগী পাচ্ছে এর 6 গুন steroid.

বলে রাখা ভাল, pulmonary embolism এ steroid এর কোন treatment benefit নাই, বরং high dose steroid increases the risk of thromboembolism.

Baricitinib

Inflammation-cytokine storm প্রতিরোধে পাচ্ছে।

কিন্তু Baricitinib বাড়াতে পারে thromboembolism এর ঝুঁকি। আর যে রোগী অলরেডি PE বাঁধিয়ে বসে আছে তাকে এটি দিয়ে inflammation প্রতিরোধে কতটুকু লাভ হবে জানি না, কিন্তু কোন ক্ষতি হবে কিনা সেটি নিয়ে দুঃশ্চিন্তা রয়েই যায়।

Pirfenidone

রোগীর active pulmonary embolism, কিন্তু এখন থেকেই সে পাচ্ছে pulmonary fibrosis এর ট্রিটমেন্ট। হয়তো ওয়েট করা যেত। এই acute condition এ ওষুধের সংখ্যা যত কম হত ততই ভাল হত।

Omperazole 40 mg BD

সাথে Famotidine 40 mg BD

COVID এর বিরুদ্ধে Famotidine এর নাকি কিছু ভূমিকা আছে এমনটা কেউ কেউ বলে, সেটি চিন্তা করে হয়তো এটি দেয়া হচ্ছে। কিন্তু high dos H2 receptor blocker এর সাথে high dose PPI, একসাথে এ দুটো দেয়ার যৌক্তিকতা কতটুকু?

বরং এ দুয়ে মিলে রোগীর HCl secretion অনেক কমবে, বাড়বে malabsorption, gastroenteritis, diarrhoea এসবের ঝুঁকি।

দেয়া হয়েছে Metformin XR 500

রোগী nondiabetic,

High dose Methylprednisolone পেয়ে blood glucose বেড়ে দাঁড়িয়েছে 15 তে। এই সাময়িক গ্লুকোজ বৃদ্ধির চিকিৎসায় Metformin একটু দৃষ্টিকটুই বটে! দিলে বরং সাময়িকভাবে Insulin দেয়া যেতে পারতো, কিংবা steroid কমালেই কমে যেত গ্লুকোজ।

Sputum expectoration এ পাচ্ছে ৩ তিনটি drug,

Tab. Mucolyte TDS

Tab. Mucomist TDS

সাথে Nebulization with Mucomist TDS

Atorvastatin 80mg

রোগীর chest pain ছিল PE এর জন্য। কিন্তু ECG তে T inversion দেখে চিন্তা করা হয়েছে হয়তো MI, তাই পাচ্ছে highest dose Atorvastatin for secondary prevention!

রোগীর SGPT কিন্তু 56,

অপ্রয়োজনে এই বেশি dose এর Atorvastatin করতে পারে myopathy, myositis, এমনকি hepatitis. আর COVID রোগীর জন্য myopathy হওয়াটা একটু রিস্কিই বটে, কারণ respiratory muscle weak হলে কমবে effort tolerance.

এবার আসি এ রোগের আসল চিকিৎসা ভিটামিনের বস্তায়!!!

  1. Tab. OMG-3

  2. Tab. ResQ

  3. Tab. Filfresh

  4. Tab. Aztacap

  5. Tab. A B1

  6. Cap. D-Rise

  7. Tab. Zinc

  8. Inj. Ascoson

  9. Inj. Neuro-B

  10. Inf. Prosol

  11. Inf. Arovital

মোট ২৫ টি ওষুধের এই ১১ টি হল নানাবিধ ভিটামিন! তাদের মোটো হয়তো,

'গাইডলাইন গোল্লায় যাক, ভিটামিন গুলে খাওয়াতে থাক!'

PE ডায়াগনোসিস সাপেক্ষে এ রোগীর মূল চিকিৎসা ২৫ টি ওষুধের ১ টি মাত্র, আর সেটি,

Inj. Enoxaparin

COVID case হিসেবে রোগী prophylactic dose এটি পাচ্ছে যা তার body weight হিসেবে PE এর treatment dose অপেক্ষা কিছুটা কম। যাই হোক, হাবাজাবা অন্য যা কিছুই পাক, Enoxaparin যে পাচ্ছে তাতেই শুকরিয়া।

রোগীর এক স্বজন যিনি একজন নবীন চিকিৎসক, তার মাধ্যমে রোগী সম্পর্কে জানা। অনেক হাসপাতালে সিট পাওয়া যাচ্ছে না। মহামারী শেষ না হতেই কোন কোন ফিল্ড হাসপাতাল সবকিছুসহ উধাও! অন্যদিকে ভাল কোন প্রাইভেট হাসপাতালের খরচও এখন আকাশচুম্বী। বিপদে বাধ্য হয়েই অনেক রোগী এসব মানহীন ক্লিনিকের দারস্থ হচ্ছে, তাদের টাকা যাচ্ছে, কিন্তু পাচ্ছে এই চিকিৎসা!

পরিশেষে,

অপ্রয়োজনীয় এই ওষুধের বস্তা রোগীর কাঁধে চাপিয়ে দেয়া কতটা যৌক্তিক?!

হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহিতা কোথায়, সংশ্লিষ্ট চিকিৎসকেরই বা দায়বদ্ধতা কতটুকু?!

এসব হাসপাতালের চিকিৎসা সেবায় উর্ধতন কর্তৃপক্ষের মনিটরিংই বা কেমন?!

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Pulmonary embolismCOVID-19PolypharmacyD-dimerS1Q3T3

Comments (34)

Mostofa Kamal Chowdhury Adil
5y

Great observation!!!!

Nowshad Alam Kanan
5y

অনেক আগেই হারিয়ে গেছে বিবেক বোধ।পারবে নিজের মা বাবা কে এত অযোক্তিক ওষুধ প্রেস্ক্রাইভ করতে

Maksuda Khatoon
5y

সময়োপযোগী পোস্ট.. অনেক ভালো ব্যাখ্যা দিয়েছ..

Talukder Ayeash
5y

Ya Allah ! Save us.

Asad Zaman
5y

horrible situation

Sultan Mahmud Shourav
5y

Kawsar Uddin vai...Is there any role of famotidine in covid case?

Kawsar Uddin
5y

Sultan Mahmud Shourav not approved yet for COVID. If has a very small interventional trial, from which it is difficult to draw a conclusion.

Sultan Mahmud Shourav
5y

Kawsar Uddin vai,thank you

Sakil Sarwar
5y

Sultan Mahmud Shourav trail done in China among 40 persons

Sultan Mahmud Shourav
5y

Sakil Sarwar vai... thanks

Ruhul Sarker
5y

চিকিৎসক যতক্ষণ পর্যন্ত তার অধীনস্থ রোগীকে তার আপনজনের মত (যেমন রোগী তার বাবা মা, ভাই বোন, স্বামী বা স্ত্রী যদি হতো) মনে না করবে ততক্ষণ পর্যন্ত রেশনাল ট্রিটমেন্ট পাওয়া দুষ্কর!!

Afroza Akhter
5y

Excellent post! Thanks for ECG image also.

Sheikh Munir
5y

There is a competition for usage of trial drugs without thinking of risks.

Jahanara Begum
5y

If Only Allah wills he will live.

Afruza Khanam
5y

Thank you doctor. vaccine নি‌য়ে কিছু বলুন প্লীজ। যারা in between dose এর ম‌ধ্যে covid 19 আক্রান্ত হ‌য়ে‌ছে, তারা ২য় ডোজ কি স‌ঠিক সম‌য়ে নি‌বে ?

Maruf Billah
5y

জুনিয়র ডাক্তারেরা সিনিয়রদের কাছে অসহায়। জুনিয়রদের কোনো এক্সপ্লানেশন নিতে রাজিনা তারা। মুখস্থ কিছু গাধবাধা ট্রিটমেন্ট দিয়ে চলছে ঢাকার বিভিন্ন অলিগলির হাসপাতালগুলো। তবে মাঝেমধ্যে এমন কিছু পোস্ট হলে আমরা অনেক কিছু শিখতে পারি।

Sunny Das Gupta
5y

Ki r bolibo...ei deshe sob e somvob!!!! valo doctor er pichone tk dea bilashita..so no need..

Supratim Howlader
5y

হায়রে!!!

Jubaere Mamun
5y

হাইরে ডাক্তার সমাজ, কোথা থেকে যে কি বের হচ্ছে আর কি শিখছে।

Dr-Disha Jahan
5y

Symptom less covid positive male er test ki ki korate hobe?and prophylactic drug ki hobe?can I inbox you?

Rubel Golam Rabbani
5y

এ-ই চিকিৎসা পত্র দেখে মাথা ঘুরাচ্ছে।

Shahid Alam
5y

shob professors guideline, ashol guideline er maire bap..

Wasik Borshon
5y

Nahid Jessy take a look bro..

Nahid Jessy
5y

Wasik Borshon akhany thakly agulai dakty thakba!!!

Imrul Basher
5y

Lack of supervision. Junior doctor are overwhelmed. Patients are the Sufferer.

Tawfiqur Rahman Prince
5y

Favipiravir vs Remdesivir ektu clear korben?

Al Mamun
5y

· Reply

Sanjana Bintae Sayeed Priam
5y

Paradisaea Minor, Farjana Islam Nawrin

শফিকুল ইসলাম
5y

Anirban Modak Pujon check this

Abir Ahammed
56m

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Anirban Modak Pujon
5y

you are missing the point 'clinical co relation'.... if you are suspecting COVID-19, PE should be above all excluded first.... S1Q3T3 is an ecg finding of PE....not the main or only findings.... clinical corelation is a must to observe....look at scenerio....patient had all symptoms of probable COVID...You must have to look for PE.

শফিকুল ইসলাম
5y

Anirban Modak Pujon hmm

Kawsar Hossain Romi
5y

S M Tohiduzzaman Jeci Delwar Hossain check this

S M Tohiduzzaman Jeci
5y

Kawsar Hossain Romi I know this scenario .Only enoxaparin is effective against COVID still now .