#হাবিজাবি_৩২৭
প্রথমে একটি প্রতারণার গল্প বলি, জানা হবে অনেক কিছু! বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত প্রতারিত হয়। প্রতারিত হয় চিকিৎসা নিতে গিয়ে। এই লোকের ডিগ্রিগুলো দেখুন, কুল খুঁজে পাচ্ছি না, আসলে তিনি কি। সমাজের একশ্রেণীর ভন্ড মানুষের দুটো মুখোশ থাকে, একটি ধর্মীয় লেবাস - আর একটি রাজনৈতিক, ওনার প্রোফাইলে এর দুটোই পেলাম। ওই এলাকার সংশ্লিষ্ট কেউ থাকলে এসব ভুয়া ডিগ্রিধারী লোকটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, profile link কমেন্টে।
উনি এমডি লাগিয়েছেন, লাগিয়েছেন এমবিবিএস, প্র্যাকটিস ৩ জায়গায়, এসব দেখে অনেক মানুষ খুব সহজেই প্রতারিত হয়ে যাচ্ছেন এদের কাছে, ফলাফল ভুলভাল ডায়াগনোসিস ও চিকিৎসা। এগুলো দেখলে খুব রাগ হয়, রাগ হয় এগুলো দেখভালের দায়িত্বে যারা আছে তাদের উপরও, তাদের নাকের ডগার উপর বসেই এসব প্রতারণা চলে দিনের পর দিন।
উনি রোগীর রোগ লিখেছেন,
Hyperpigmentation & melasma
চিকিৎসা যা দিয়েছেন তাতো দেখছেনই,
Riconil 200, ২ বেলা ১ মাস!!!
বাকি উদ্ভট চিকিৎসা ছবিতেই দ্রষ্টব্য, দিয়েছেন Nandrolone! কি আর করা, এসব দেখে রাগ করা ছাড়া। Hyperpigmentation কমাতে দিয়েছেন derma whitning bar!
রোগীর হাত পা মুখে tightening & thickening of skin. মুখ হা করতে অসুবিধা হয় - microstomia, perioral puckering of skin. Dilated capillaries - telangiectasia. নাকের চামড়া tight হয়ে pinched nose হয়ে আছে। মুখে hypo & hyper pigmentation, chest & back এও একই রকম pigmentation - salt pepper pigmentation. খাবার খেলে গলায় আটকে থাকে, পানি দিয়ে গিলতে হয়। আর তার যে symptoms টি বেশ প্রকট সেটি হলো ঠান্ডা পানি হাতে লাগলেই আঙুলের মাথা সাদা নীল হয় - টনটন করে ব্যথা করে - typical Raynaud's phenomenon.
শুধু তাই না তার মাথার চুল পড়ে বেশ - alopecia (ছবি দ্রষ্টব্য), oral mucosal ulcer হয় মাঝেমাঝে, small & large joints pain হয় with increased severity on inactivity & morning stiffness, রোদের মধ্যে গেলে তার ভাষ্যমতে চামড়ায় কিটকিট করে - photosensitivity, skin rash গুলোতে itching হয়।
SS থাকলে Raynaud's phenomenon আছে কিনা দেখতে হয়, রোগীর আছে। পাশাপাশি হিস্ট্রি নিতে হয় কোন secondary Sjogren syndrome এর symptoms আছে কিনা যেমন dry eyes, dry mouth, রোগীর নাই। কোন secondary vasculitis এর symptoms আছে কিনা দেখতে হয়।
এসব disease এ অনেক international organ affected হয় যেমন kidney, lungs, heart, GI tract, brain. এগুলোর কোন symptoms আছে কিনা জিজ্ঞেস করতে হয়।
Kidney - কোন hematuria, proteinuria, reduced urine volume আছে কিনা, blood pressure বাড়ছে কিনা - scleroderma renal crisis.
Lungs - DPLD, pulmonary HTN আছে কিনা
Heart - pericarditis, valvular heart diseas
GI tract - Small bowel bacterial overgrowth (SIBO) symptoms in SS
এককথায় extensive history নিতে হয়, করতে হয় details examination. আমি শর্টকাট এখানে কিছু লিখলাম, বিস্তারিত আরো বেশি।
SS, SLE, overlap or MCTD চিন্তা করে ANA, ENA করতে দিয়েছিলাম। রোগীর ENA profile এর রিপোর্ট হাতে পেলাম (ছবিতে দ্রষ্টব্য), যেখানে:
ANA: negative কিন্তু!!!
Anti Scl-70: positive
Anti SS-A/Ro60KD: positive
Anti Scl-70 positive অর্থাৎ এটি Diffuse cutaneous systemic sclerosis, only 30% ক্ষেত্রে এটি positive থাকে।
Anti SS-A/Ro60KD: positive
SLE & Primary Sjogren syndrome এ এটি positive থাকে। SLE এর অনেক feature থাকলেও, Sjogren এর symptoms যেমন dry eyes & dry mouth নাই ওনার। SCLE (Subacute cutaneous lupus erythomatosus) এ Anti SS-A positive থাকে। অর্থাৎ এটি ANA negative SLE, রোগীর typical clinical features of SLE plus positive Anti SS-A/Ro.
অর্থাৎ এটি SS+SLE overlap syndrome.
আর এই যে Anti SS-A/ Ro এটা মায়ের positive থাকলে pregnancy তে placentae ক্রস করে যেতে পারে বাচ্চার শরীরে 2% ক্ষেত্রে, করতে পারে neonatal lupus syndrome - skin rash, hepatitis, cardiac conduction defect.
যাদের Anti SS-A/ Ro positive থাকে তাদের photosensitivity বেশি থাকে, এই রোগীর যেমন রোদে বের হলেই চামড়ায় কিটকিট করে! ওনাকে বলেছি রোদে কম বের হতে, বের হলে proper protection, SPF cream ব্যবহার করতে।
Cold water & air এভয়েড করবে, gloves ব্যবহার করবে। সেলাই মেশিন চালায়, vibrating tools ব্যবহার নিষেধ করে দিলাম। সাথে কিছু medications. রোগটা কঠিন, আল্লাহ ওনাকে সাহায্য করুক। ভুয়া ডাক্তার থেকে রোগীরা বাঁচুক, বাঁচুক কিছু ডাক্তারদের ভুয়া চিকিৎসা থেকেও।
Dr. Md. Kawsar Uddin
FCPS, MCPS, MRCP
Omnicare diagnostic limited
Shewrapara, Mirpur

