Habijabi Logo

হাবিজাবি-১৪৩

infectiousrespiratory
********************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
7 min read
June 4, 2020 at 4:56 PM
53 comments
No media

#হাবিজাবি_১৪৩

#A_math_of_fear

কতগুলো SARS-CoV-2 virus লাগে কাউকে infect করতে?

  • 1000

এই 1000 virus 1 শ্বাসে শরীরে ঢুকতে পারে।

বা, প্রতি শ্বাসে 100 particles করে 10 breath এও ঢুকতে পারে।

ভাইরাস কোথায় বেশি ছড়ায়, মূল সোর্স কোথায়, ঘরে না বাইরে?

  • ঘরে! ব্যাখা নিচে।

simple math,

1 positive রোগী বাইরে বের হয়ে আর 2 জনকে হয়তো infected করছে।

এই 2 জন তাদের বাসায় ফিরে, প্রত্যেকে তাদের ঘরের 4 জন করে মোট 2*4=8 জনকে infected করছে।

এই 8 জন বাইরে যেয়ে 8*2=16 জনকে infected করছে।

এই 16 জন তাদের ঘরে ফিরে প্রত্যেকে 4 জন করে মোট 16*4=64 জনকে infected করছে।

বাইরের ব্যাপারে আমাদের সতর্কতা অনেক, সেই তুলনায় ঘরে সতর্কতা নিতান্ত কম।

কামাল সাহেব COVID-19 positive. তার বাসায় একাধিক ওয়াশরুম নেই। একটি ওয়াশরুম, সেখানে একটি flash commode.

toilet শেষ করে flash করলেন, উপরের ঢাকনা লাগানো ছাড়াই। flash করেও ঢাকনা লাগালেন না। generate হল প্রচুর aerosol. তার অল্প সময় পরই কামাল সাহেবের মিসেস কোন মাস্ক না পড়েই ওই toilet ব্যবহার করলেন। কয়েকদিন পর তিনিও COVID-19 positive.

করণীয় কি?

  • একাধিক washroom থাকলে COVID-19 positive রোগীর জন্য আলাদা একটি রাখুন।

  • সেটি সম্ভব না হলে flash commode এর উপরে ঢাকনা দিয়ে flash করুন, এবং ওই অবস্থায় ঢেকে রাখুন।

  • flash commode না হয়ে সাধারণ commode এ water jet কম তৈরি হয়, তাই aerosol generation ও তুলনামূলক কম হয়, তারপরও ভাল হয় কিছু একটা দিয়ে ঢেকে রাখলে।

  • যে কোন অবস্থায় toilet ব্যবহারের সময় mask ব্যবহার করাটাই best.

সবকিছু ঠিক থাকলো। কামাল সাহেবের মিসেস mask পরে toilet এ ঢুকলেন ওযু করতে। তখন কি হবে, ওযু করার সময় তো তাকে মাস্ক খুলতে হবে!

  • এক্ষেত্রে মুখে মাস্ক পরে বালতিতে পানি ভরে বাইরে এনে তারপর ওযু করবেন।

সবকিছু ঠিক থাকলো, তারপরও মিসেস কামাল positive হয়ে গেলেন! এর কারণ কি?

  • এর কারণ হল। কামাল সাহেব যখন প্রতিবার toilet শেষে বের হন, তিনি soap water দিয়ে hand wash করেই বের হন। তাই washroom এর ভিতরের সিটকিনি মোটামুটি virus free থাকে। কিন্তু বাইরের সিটকিনি ও বাথরুমের লাইটের সুইচ virus infected. মিসেস কামাল যখন পানি আনতে washroom এ ঢুকেন, তখন তার হাতে virus লেগে যায়। তিনি ঢুকে বালতি ভর্তি পানি নিয়ে হাতে virus সহ ফিরে আসেন।

তাই যে কোন কাজে washroom এ ঢুকলেই, প্রথম কাজ হল soap water এ hand wash করে নেয়া।

আর কামাল সাহেবের কাজ হল, প্রতিবার washroom থেকে বের হবার পরই বাথরুমের লক ও লাইটের সুইচের উপর antiseptic solution স্প্রে করা, বা washroom এ ঢোকার সময় নিজের হাতে antiseptic solution মেখে rub করে নেয়া।

কামাল সাহেব যে রুমে থাকেন সেই রুমের দৈর্ঘ্য প্রায় 15 ফুট। তিনি জানেন এই ভাইরাস 6 ফুট দূর পর্যন্ত যেতে পারে। তাই তার মেয়েটা mask ছাড়া রুমে ঢুকে 10 ফিট দূরে দাড়িয়ে বাবার সাথে কথা বলে, এবং দূরত্বের হিসাব করে নিজেকে নিরাপদ ভাবে।

হিসাব ঠিক আছে। কিন্তু এটা সাধারণ breath এর জন্য। সাধারণ breath এ যে droplet বের হয় সেটা সাধারণত এর বেশি যেতে পারেনা।

কিন্তু তার মেয়ে রুমে ঢুকার আগ মুহূর্তেই তিনি বেশ কয়েকটি কাশি ও হাঁচি দিয়েছেন। আর এগুলো দেয়ার সময় কামাল সাহেব কোন mask পড়ে ছিলেন না, টিস্যু বা রুমাল দিয়ে নাক-মুখ ঢেকে নেননি, বা তার কনুইয়ের ভাঁজে মুখও ঢাকেননি।

এর ফলাফল যা হল,

  • তার cough এর ফলে যে droplets গুলো বের হলো সেগুলোর speed ছিল 50miles/hour, যা ১৫ ফুট দৈর্ঘ্যের পুরো রুমের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে।

  • তার sneezing এর ফলে যে droplets গুলো বের হলো সেগুলোর speed ছিল 200miles/hour, সেগুলোও এই ১৫ ফুট দৈর্ঘ্যের রুমের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

cough ও sneeze এর দুই droplet এর মধ্যে পার্থক্য হল,

  • cough এর droplet গুলো size এ বড়, তাই সংখ্যায় কম, প্রায় 3000.

  • sneeze এর droplet গুলো size এ ছোট, তাই সংখ্যায় বেশি, প্রায় 30,000.

মাথায় প্রশ্ন আসতে পারে cough ও sneeze এ এত এত droplet বের হলে, স্বাভাবিক breath এ কতগুলো করে droplet বের হয়?

  • প্রায় 50-5000 droplets.

পার্থক্য হল,

  • স্বাভাবিক breath এর droplets গুলোর velocity খুবই কম, তাই তারা quickly floor এ precipitated হয়।

  • cough এর droplets বড় হওয়ায় সেগুলোও খুব বেশি দূরে যেতে পারে না, তারাও quickly floor এ precipitated হয়।

  • sneeze এর droplets ছোট হওয়ায় ও velocity বেশি থাকায়, তারা একটু দূরে যেতে পারে এবং precipitated হতে একটু বেশি সময় নেয়।

সাধারণ breath এ বের হওয়া প্রতিটি droplet এ virus বেশ কম থাকে।

1 মিনিটে ধরি আমাদের respiratory rate 20.

1 টি expiration এ 1 টি করে virus বাতাসে বের হয়।

তাহলে 1 মিনিটে স্বাভাবিক breath এ একজন positive রোগী থেকে 20 টি virus বাতাসে বের হবে।

কিন্তু, প্রতিটি cough ও sneeze এর droplet এ virus থাকে প্রায় 20 কোটি! যা সাধারণ breath এর চেয়ে বহুগুণ বেশি!

তাহলে একটি হাঁচির 30,000 droplets এর মধ্যে virus আছে প্রায় 30,000*20 কোটি= 6,00,000 কোটি।

যাই হোক, কামাল সাহেবের মেয়ে তার হাঁচির পরপরই তার সাথে কথা বলতে রুমে ঢুকলো কোন mask ছাড়াই। আর এর ফলাফল তার রিপোর্টও আজ positive.

শুধু কামাল সাহেবের মেয়ে কেন, virus গুলো floor এ precipitated করার আগেই একই সাথে যদি পৃথিবীর 600 কোটি মানুষ ওই রুমের বাতাসে শ্বাস নিত, তবে কামাল সাহেবের এই একটা মাত্র হাঁচি এদের সবাইকে infected করার জন্য যথেষ্ট!

পরদিনের ঘটনা। কামাল সাহেবের হাঁচি কাশি নাই। তার ছেলে আসছেন তাকে দেখতে। তিনি বাপের কাছাকাছি একটা চেয়ার নিয়ে বসছেন, দূরত্ব 6 ফিটের কম, আর তার মুখেও mask নেই।

কামাল সাহেব 1 মিনিটে 20 টি করে virus particle বাতাসে ছাড়ছেন।

5 মিনিটে 100 টি,

আর 50 মিনিটে 1000 টি virus, যা একজন মানুষকে infect করার জন্য যথেষ্ট।

কামাল সাহেব ছেলের সাথে গল্পগুজব শুরু করলেন।

স্বাভাবিক শ্বাসে 1 মিনিটে তিনি 20 টি virus বাতাসে ছাড়লেও, কথা বলার সময় সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো 10 গুণ বেশি! অর্থাৎ 1 মিনিটে 20*10=200 টি।

5 মিনিট কথা বললে সেই সংখ্যা দাঁড়ায় 1000 virus, যা একজন মানুষকে infect করার জন্য যথেষ্ট।

এদের মধ্যে কিছু virus floor এ precipitated করলো, আর বাকিটা কামাল সাহেবের ছেলে বুক ভরে শ্বাস নিল। এভাবে ঘন্টাখানেক উভয় পক্ষের mask বিহীন কথোপকথনে কামাল সাহেবের ছেলের শরীরে 1000 virus ঢুকে গেল। তাই কামাল সাহেবের ছেলেও এখন positive.

বাইরে natural air flow বিভিন্ন দিকে থাকে, তাই virus বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ধরুন আমি একজন positive ব্যক্তির কাছ দিয়ে দ্রুত হেঁটে গেলাম, তার নিশ্বাসের সাথে বের হওয়া virus এ আমার infected হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম।

অন্যদিকে, ঘরের মধ্যে fan ব্যবহার করায় বাতাস এক জায়গাতে ঘুরপার খায়। বা বদ্ধ রুমে AC ব্যবহার করলে বাতাস সেই রুমের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই ঝুঁকিটা সেই ঘরের মধ্যেই বেশি।

বাইরের ব্যাপারে আমরা যথাযথ সতর্কতা অবলম্বন করবো, কিন্তু ঘরের মধ্যে নিজেকে পুরোপুরি নিরাপদ ভাবা ঠিক নয়। কারণ পরিবারের বিভিন্ন সদস্যকে বিভিন্ন কাজে বাইরে যেতে হয়। তাদের অনেকে asymptomatic থাকতে পারে, কেউ আবার symptomatic positive. আর এই উভয় ক্ষেত্রে অন্যান্য family members দের প্রতিটি মুহূর্তে সর্বোচ্চ সতর্ক থাকার কোন বিকল্প নেই। সবার জন্য শুভকামনা।

Stay home with care.

And take great care of positive cases at home to keep others safe.

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

keywords:Airborne transmissionViral loadDropletsAerosolIndoor infection

Comments (53)

M A Matin
6y

ভয় থেকেই হবে সচেতন, সচেতনতা থেকেই হবে প্রিভেনশন।

Kawsar Uddin
6y

M A Matin Cardiologist Exactly Sir. Hope for the best.

Mustafizur Rahman
6y

Excellent! Keep it up

Kawsar Uddin
6y

Mustafizur Rahman Thanks Bhai. Stay safe.

Rupa Noor
6y

Genius

Rajesh Mithun Singha
6y

Excellent as usual

Kawsar Uddin
6y

Rajesh Mithun Thanks Rajesh. Stay safe.

Jafor Salahuddin
6y

চমৎকার । Share option থাকা দরকার।

Kawsar Uddin
6y

Jafor Salahuddin you can copy paste it.

Ashraful Alam
6y

What about central AC ?

Kawsar Uddin
6y

Ashraful Alam A very good way of spreading infection.

Dr-Muhammad Sayed Inam Walid
6y

People with higher "viral load" (higher amounts of virus circulating in their bodies) tend to have worse symptoms?

Kawsar Uddin
6y

Dr-Muhammad Sayed Inam Walid some studies showed it. But it is not always applicable.

Sayeed Sakib Saad
6y

এত কিছু চিন্তা করে নিজেকে মাঝেমধ্যে প্যারানয়েড লাগে

Kawsar Uddin
6y

Sayeed Sakib Saad ফি আমানিল্লাহ্।

Saleh Shahed
6y

Excellent.

Kawsar Uddin
6y

Saleh Shahed Thanks Sir.

Arif Hasan
6y

এতো কেয়ার নিয়ে OCD রোগীর মতো বেচে থাকা একজন স্বাভাবিক মানুষের পক্ষে অসম্ভব। তাই আল্লাহর কাছে রক্ষার প্রার্থনা করে টি-জোনকে টাচ না করা, ফ্রিকুয়েন্ট হ্যান্ড এন্ড ফেইস ওয়াশিং করা and that's it. বাদবাকি আল্লাহর হাওলা।

Kawsar Uddin
6y

Arif Hasan ধন্যবাদ। ফি আমানিল্লাহ্।

Suborna Jahan Jully
6y

what precautions should be taken for building with central AC like corporate hospitals.

Kawsar Uddin
6y

Suborna Jahan Jully proper PPE with careful donning doffing techniques.

Tahmina Akhter
6y

Thanks

Md Mortuza
6y

Superb!

Md Lokman Miah
6y

thanks

Tanvir Ahmed
6y

আমরা যেভাবে উপজেলায় আউটডোর করছি,এর চেয়ে আনসেফ কি হতে পারে?

Kawsar Uddin
6y

Tanvir Ahmed Trying to practice adequate care in our duties.

Tanvir Ahmed
6y

ইয়েস স্যার।কালকে একজন বলে গেল যুদ্ধ লাগলে তো মরতে হবেই!!!

Sayla Sultana
6y

শেয়ার করতে পারি?

Kawsar Uddin
6y

Sayla Sultana sure, with courtesy.

Mazriha Naeem Mishi
6y

Very informative. .want to share

Kawsar Uddin
6y

Mazriha Naeem Mishi Sure, with courtesy.

Sofia Nishi
6y

Want to share.

Kawsar Uddin
6y

Sofia Nishi sure, with courtesy.

Farhana Rahman Shammi
6y

share option থাকলে ভালো হতো।খুবই informative

Kawsar Uddin
6y

Farhana Rahman Shammi Thanks. You can copy paste it with courtesy.

MD Fahmid Basarat
6y

Kawsar ভাইয়া আমার কাছে এর থেকে ঝকঝকে তকতকে লেখা বোধ হয় আর হয় না। আপনার সব লেখা নিয়ে বই ছাপানোর ইচ্ছা হয়।

Zumana Kamal Zhumu
6y

Want to share...

Kawsar Uddin
6y

Zumana Kamal Zhumu Sure, with courtesy.

Monirul Islam
6y

Kawsar Uddin অসাধারণ! এই সংখ্যা গুলোর রেফারেন্স জানতে পারি?

Kawsar Uddin
6y

Monirul Islam Thanks for your query. There are a number of reliable articles, and you can go through googles.

Jhumur Ghosh
6y

As usual excellent!!!

Kawsar Uddin
6y

Jhumur Ghosh Thanks.

Aba Khaled Farid Uddin
6y

· Reply

মু. এনামুল ইসলাম
6y

ঘরের মধ্যে পরিবারের সকল সদস্যের কি রকম থাকা/ চলাফেরা করা দরকার ও কেমন দুরত্ব বজায় রাখা দরকার এ ব্যাপারে রাস্ট্রীয় কোন উপদেশ, প্রচার নাই। এজন্য সবাই উদাসীন থাকে এ ব্যাপারে। আমরা ও সতর্কতা অবলম্বন করিনা অথচ সবাই আলাদা আলাদা থাকা অনেকক্ষেত্রে সম্ভব।

Kawsar Uddin
6y

মু. এনামুল ইসলাম you said it exactly. There is no awareness about it, but we must practice.

Tasnuva Chowdhury
6y

Can I share brother?

Kawsar Uddin
6y

Tasnuva Chowdhury Sure Apu

Ahsan Sabbir
6y

এজন্যই বলে ঘরের শত্রু বিভীষণ।

Kawsar Uddin
6y

Ahsan Sabbir Take care Bhai after chamber.

Zainal Abedin Jewel
6y

Very good way to get the concept of COVID-19 spread. Is given information from authentic paper? If yes, please give me some links in my inbox. Regards.

Kawsar Uddin
6y

A lot of related articles on it. You can find these in googles.

Asad Ud Doza
6y

Can I share it with courtesy?

Kawsar Uddin
6y

Asad Ud Doza Sure, proceed.