Habijabi Logo

হাবিজাবি-২৭২

infectiouscritical care
*******************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
5 min read
November 11, 2022 at 8:26 PM
13 comments
No media

#হাবিজাবি_২৭২

দিতে থাকো দিতেই থাকে বিষয়টি এমন না!!

Dengue Fever এ plasma leakage হয়। এর ফলে যেটা হয় এবং clinically পাওয়া যায় সেটা হল Hypotension. Hypotension না থাকলে, vomiting না থাকলে, রোগী orally খেতে পারলে oral fluid is adequate to correct the fluid requirement. এরকম অনেক রোগীর admission লাগে না। কিন্তু তবুও অনেকে admit হচ্ছে আর IV fluid পাচ্ছে। রোগীর Fever, Bodyache. চেম্বারে যাচ্ছে NS1 antigen করালে positive পেলে পাঠানো হচ্ছে ভর্তির জন্য। আর যদি platelet কম থাকে তবে তো কথাই নেই, রোগী ভয়ে হাসপাতালে চলে আসছে - platelet কম, বাড়াতে হবে!

কখন Dengue রোগীকে ভর্তি দিতে হয়?

রোগীর যদি কোন warning sign থাকে, যেমনঃ

  • পেটে ব্যথা

  • বারবার vomiting.

  • plasma leakage হয়ে ফ্লুইড vessel থেকে interstitial space এ আসবে, vessel এ ফ্লুইড কমে যাওয়ায় হবে hypovolumic shock. shock এর features যেমনঃ BP কমে যাচ্ছে - Pulse বেড়ে যাচ্ছে। বাসায় BP মেশিন অনেকেরই নেই, থাকলে চেক করবে, না থাকলে pulse বাড়ছে কিনা খেয়াল করবে - pulse oximeter থাকলে তা দিয়ে চেক করতে পারে, quick shallow breathing, হাত পা ঠান্ডা হয়ে যাবে, weakness, confusion, প্রসাব কমে যাবে। এসবই বেশি Plasma leakage এর symptoms. আর এসব হলে oral fluid intake বাড়িয়ে দিতে হবে, যেতে হবে হাসপাতালে আরো দ্রুত fluid correction এর জন্য with IV fluid. CBC তে hematocrit (Hct) মনিটর করবে, আগের রিপোর্টের চেয়ে Hct বেড়ে 20% এর বেশি হলে বুঝতে হবে বেশ plasma leakage হয়েছে - খুব দ্রুত fluid correction করতে হবে with IV fluid.

  • platelet কমে যাওয়ায় নাক মাড়ি দিয়ে রক্ত পড়া। hematemesis, melaena, capillary bleed - positive tourniquet test - skin এ petechiae purpura দেখা যাবে। মহিলা রোগীর ক্ষেত্রে period এ রক্ত বেশি যাচ্ছে কিনা। প্রসাবের সাথেও রক্ত যাবে haemoglobinuria, hematuria. সব মিলিয়ে dengue hemorrhagic fever (DHF)

  • non hepatic virus, যারা hepatitis করে তাদের মধ্যে অন্যতম এই dengue. SGPT SGOT অনেক বেশি, অন্য viral markers negative, রোগীর hepatomegaly, USG তে decrease parenchymal echogenesity.

  • febrile phase এর নির্দিষ্ট duration শেষে afebrile phase শুরু হওয়ার কথা, কিন্তু atypical phase presentation হচ্ছে।

রোগী ভর্তি হল। IV fluid এর indication আছে এবং সে পাচ্ছেও, এখন যেটা জরুরি সেটা হল এটা কি তার জন্য যথেষ্ট, না কম বা বেশি হচ্ছে। কম হলেও সমস্যা - রোগী decompensated shock & complications এ ভুগবে, বেশি হলেও সমস্যা রোগী fluid overload & complications এ ভুগবে। এগুলো প্রতিরোধে খুব বেশি যেটা জরুরি সেটা হল monitoring, পাশাপাশি patient education - যেন রোগী ও রোগীর লোকজন বিষয়টি Monitor করতে পারে।

Fluid দিচ্ছি তো দিচ্ছিই। ওদিকে রোগীর মুখ ফুলে - Puffy face, পা ফুলে - bilateral leg oedema, বা Pulmonary oedema হয়ে respiratory distress হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। always check & balance.

0.9% Normal Saline দিচ্ছেন, Hyperchloremic metabolic acidosis হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। বা Ringer's lactate দিচ্ছেন, lactic acidosis হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে।

অনেক সময় এরকম একটা সংকট হয়!

একদিকে BP কম - hemodynamically compromised

অন্যদিকে Oedema - severe plasma leakage

অর্থাৎ Fluid দরকার, আবার Fluid দিলেও ঝামেলা। এই অবস্থায় এমন কিছু দিতে হয়ে যেটা এই উভয় সংকটের সমাধান করতে পারে। রোগী এমন উভয় সংকটে আছে এটা কি করে বুঝবেন? বুঝবেন তখনই যখন দেখবেন fluid দিচ্ছেন তো দিচ্ছেনই - কিন্তু Hct কমছে না, উল্টো আরো বাড়ছে। অর্থাৎ যা fluid দিচ্ছেন তা circulation এ না থেকে পুরোটাই leak হয়ে যাচ্ছে - aggravate করছে oedema. এই অবস্থায় তাই দিতে হয় Colloidal fluid. Colloidal fluid বাড়াবে Colloidal osmotic pressure, আর এতে fluid leakage হবে না - পাশাপাশি leaked হওয়া fluid কে circulation এ ব্যাক করতে সাহায্য করবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি - oedema কমাবে ও circulatory volume বাড়াবে।

এরকম Colloid fluid হল,

colloid solution,

  • Dextran 40

  • Hemaccel

  • Blood & Blood Components

  • Human Albumin

অর্থাৎ Dextran খুঁজে পাচ্ছেন না, তাহলে Blood বা Blood components যেমন FFP দিতে পারেন।

Colloidal fluid কিন্তু মাত্রাতিরিক্ত দেয়া যাবে না, কারণ এতে cellular shrinkage হতে পারে। extravascular fluid draw করে করতে পারে circulatory overload. অর্থাৎ এখানেও monitoring is mandatory.

যদি দেখেন Hct বাড়ার পরিবর্তে কমছে - সাথে কমছে Hb, তখন ঘটনাটা এমন - শুধু plasma না, সাথে leak হচ্ছে RBC ও। অর্থাৎ এই অবস্থায় দিতে হবে whole blood.

platelet কমলো কি বাড়লো সেসব নিয়ে চিন্তা না করাই ভাল৷ রোগীর bleeding হতে পারে - সেটা thrmocytopenia হয়েই। কিন্তু তাই বলে platelet transfusion প্রয়োজন নাই। কারণ platlet দিলেও যে খুব একটা বাড়বে এমনটা না, বরং autoimmune mechanism এ transfused platelet খুব দ্রুতই damage হবে, platelet manage করাও ঝামেলা। তাই bleeding হওয়া মানে ঘটনা ২ টা। একঃ thrombocytopenia হয়ে bleeding হওয়া, দুইঃ bleeding হয়ে Hb কমে যাওয়া। তাই Hb যদি তেমনটা কমেই তবে দিতে হবে whole blood - যেখানে Hb & platelet দুটোই আছে। আর যদি রোগীর কোন surgical indication থাকে, বা রোগী pregnant থাকে, বা risk of intracranial hemorrhage থাকে, তবে thrombocytopenia তে platelet transfusion করা যায় স্যারদের এডভাইস নিয়ে।

রোগীর CBC তে Leucopenia পেলেন, খারাপ sign. virus এর সাথে defence system পেরে উঠছে না - monitor carefully. আর যদি দেখেন leucocytosis এবং সেটা lymphocytosis তবে বুঝতে হবে ভাল fight হচ্ছে।

COVID এ যেমন exaggerated immune response খারাপ ছিল, আর এর ফলেই হত cytokine storm syndrome & coagulopathy, Dengue তে এরকম সাধারণত হয় না। কিন্তু expanded dengue syndrome এ যখন multisystem involvement হয় তখন এরকম কোন cytokine surge হয় কিনা সেটা চিন্তার বিষয়। এটা চিন্তা করেই এরকম situation এ অনেকে ব্যবহার করেন steroid. এরকম ctitical situation এ স্যারদের clinical judgement যদি steroid দিতে বলে তবেই দিবো, অন্যথায় না।

আশা করছি শীত আগমনে শীঘ্রই শেষ হবে এ বছরের ডেঙ্গু প্রকোপ। সবাই ভাল থাকুন, ভাল রাখুন।

কাওসার

কে-৬৫

keywords:Dengue feverFluid managementColloid solutionsPlasma leakageWarning signs

Comments (13)

Sajjad Hossain
3y

ডেনৃগু রোগী র চিকিৎসা য় সবচেয়ে কম দেয়া হয় তা হলো fluid. রোগীর ১০৪ ডিগ্রি জ্বর, vomiting. Dehydrated. তার hct বেশি। দেখা যায় তাকে 1litre fluid আর plasmasol দেয়া হছছে plasma leakage ভেবে

Kawsar Uddin
3y

Sajjad Hossain ধন্যবাদ স্যার। যারা এভাবে চিকিৎসা দিচ্ছে তারা fluid loss & correction এর basic বিষয়গুলো হয়তো জানে না। Holliday- Segar formula অনুযায়ী 50 kg ওজনের কারো যদি 4.6L fluid 24-48 hour এ দেয়ার প্রয়োজন হয় তবে এর সাথে add হবে per vomiting অনুযায়ী প্রায় 200 ml fluid, যতবার vomiting ততটুকু loss calculate করে add করতে হবে। আর এটা plasmasol না, বরং N/S, vomiting induced hypokalemia, metabolic alkalosis থাকলে C/S followed by N/S.

Sajjad Hossain
3y

Kawsar Uddin ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে কেউ কেউ মনে করেন hct বেশী মানেই plasma leakage. আসলে plasma leakage হলো clinically বুঝতে হবে, যে তার pleural effusion, ascitis আছে সাথে shock এর sign যেটা cxr বা usg দিয়ে confirm করা যেতে পারে। তখন plasmasol বা ওই জাতীয় আরো কিছু দেয়া যাবে

Mostafa Likhon
3y

ধন্যবাদ ভাই,অনেক মুল্যবান পোস্ট

Dr-Sara Al Rajy
3y

Dengue patient e vomiting continue thakle ki ki kora uchit

Kawsar Uddin
3y

Dr-Sara Al Rajy calculate fluid loss for each episode of vomiting and adjust fluid administration accordingly, besides antiemetic as required.

Khundkar Alamin Rumi
3y

Let me share an experience A 7 year old child got admitted with complaints if fever for few days but no evidence of plasma leakage with good platelet count The parents admitted the child out of concern The child died within a few hours of admission due to sudden convulsion without any warning in front of duty doctor and parents The most likely cause is dengue expanded syndrome with encephalitis/encephalopathy with aspiration with possible arrythmia This happened in a local hospital in dhanmondi even with proper treatment and protocol under supervision of paediatrician Pt party wanted to beat doctors and break hospital but thankfully police saved the hospital Lesson of the story : always counsel about risk of sudden death due to dengue without warning and take special precaution in case of children We should consider adding prophylactic anti convulsant in dengue in children

Kawsar Uddin
3y

Khundkar Alamin Rumi Sir, thanks for sharing. Without other features of raised ICP, the first presentation of dengue encephalitis will be convulsion, it might be unlikely. If there is fever + headache and or altered consciousness, encephalitis is always a differential and subsequent management like steroid must be initiated to reduce ICP along with prophylactic anticonvulsant. False positive Dengue NS1 is not that uncommon, and considering this complete management of encephalitis due to other causes is an important consideration at the very beginning.

Md Nurnobi Zahid
3y

Excellent writing vai... Vai,Atypical phase er bepare ektu details bolben ki?

Molla Amiruzzaman Russell
3y

খুব সুন্দর লেখা।

Kawsar Uddin
3y

Farhana Haque Jasy no such worrying late complications.

Kawsar Uddin
3y

Tasmia Zerin still has no danger sign what you have mentioned in the comment. so, observe vitals & maintain proper home management.

Tasmia Zerin
3y

Kawsar Uddin ok sir. Thanks