Habijabi Logo

হাবিজাবি-৯৫

hematologynephrology
*****************************************************************************
Author:Dr Kawsar Uddin (DMC K-65)
6 min read
March 6, 2020 at 6:03 PM
66 comments
No media

#হাবিজাবি_৯৫

বন্ধুর বাসায় দাওয়াত। সালাদ দিয়ে পেটপুরে কাচ্চি খাওয়ার পর রক্ত পায়খানা শুরু হলো। সাথে বমি ও জ্বর। প্রসাব গেলো কমে, হাত পা ফুলে ঢোল।

কোন investigation ছাড়াই এতটুকু শুনে একটা disease ই সন্দেহ করা যায়, সেটা HUS (Hemolytic uremic syndrome)! কেন ও কিভাবে?

কাঁচা সালাদ E. coli O157:H7 বা Shigella দিয়ে contaminated ছিল।

Enterohemorrhagic E. coli O157:H7 তৈরি করে verotoxin.

Shigella dysenteriae তৈরি করে shiga toxin.

এই toxin intestinal mucosa তে যেয়ে bloody diarrhoea করলো, পরে mucosal barrier cross করে absorb হয়ে চলে গেলো রক্তে। এটা foreign body, শরীর তাই তাকে বের করার চেষ্টা শুরু করলো। immunity এর দাবড়ানি খেয়ে বড় রাজপথ (arteries) ছেড়ে toxin গুলো অলিগলিতে (arterioles, capillaries) যেয়ে লুকিয়ে থাকলো।

শরীরের অন্যতম exit point হল কিডনি। renal capillary তে তাই toxin গুলো বেশি জমা হল। যেহেতু এগুলো toxin, তাই toxic effect হিসেবে renal capillary তে তারা বেশ ক্ষতি সাধন করলো, হল capillary endothelial damage. ফলাফলঃ অলিগলির রাস্তাগুলো ভেঙে খানা-খন্দ ভরে একাকার! এই ভাঙাচোরা চিকন রাস্তা (Micro vessel) দিয়ে যখন প্রাইভেট কারগুলো (RBC) যাচ্ছিলো, তখন সেগুলো গর্তে পড়ে উল্টে পাল্টে এক্সিডেন্ট করে ভেঙে যেতে লাগলো (Hemolysis) একের পর এক! ভাঙতে ভাঙতে তাদের সংখ্যা গেল কমে (Anemia). সব মিলিয়ে Microangiopathic hemolytic anaemia!

অলিগলিতে তো শুধু প্রাইভেট কার চলে না, মালবাহী ছোট ছোট পিক-আপও (platelet) চলে। ভগ্নদশার রাস্তায় চলতে গিয়ে পিক-আপের ইঞ্জিন গেল বন্ধ হয়ে। রাস্তা গেল ব্লক হয়ে। ওদিকে পিছনে আরো পিক-আপের সারি, কেউ সামনে আঘাতে পারছে না, চিকন রাস্তা হওয়ায় পিছাতেও পারছে না, সব মিলিয়ে পিক-আপের জটলা (Thrombosis). অলিতি গলিতে পিক আপের জটলা হওয়াও মূল রাস্তায় পিক-আপ গেল কমে (decreased platelet count - thrombocytopenia).

গলির মাথায় ছিল অলস বকুলের বাসা। সে ব্যাচেলর থাকতো। ফুড পান্ডায় অর্ডার করতো, আর বাসায় বসে বসে খেত। Thrombosis হয়ে রাস্তা বন্ধ হওয়ায় খাবারের অর্ডারগুলো আর আসতো না। না খেতে খেতে বকুল (kidney) শকে চলে গেলো (AKI - তাই uremia)!

ব্যস Triad মিলে গেলো!

★ Microangiopathic hemolytic anaemia

★ Thrombocytopenia

★ AKI

ডায়াগনোসিস: HUS

E. coli বা Shigella কোন infection ই নাই, কোন dysentery নাই। কিন্তু অন্য যে কোন infection, সেটা যে কোন কিছু হতে পারে, এই অপরিচিত infection কে প্রতিরোধ করতে রোগীর complement সিস্টেম activate হয়ে এমন কিছু autoantibodies তৈরি করলো যারা কাজেকর্মে ও ধর্মে verotoxin বা shiga toxin এর মত! এই ব্যতিক্রমি ঘটনার কারণ কিছু মানুষের genetic mutation. তারপরের sequelae ওই উপরের মত। এই ব্যতিক্রমি মানুষগুলোর এই ঘটনাকে বলে familial HUS.

HUS ডায়াগনোসিস কিভাবে করা যাবে?

History:

রক্ত আমাশা,

AKI হয়ে প্রসাব কমে যাওয়া, সারা শরীরে পানি আসা, লাংসে পানি জমে শ্বাসকষ্ট শুরু হওয়া।

Examination:

রোগীর hemolysis হয়ে anemia, diarrhoea হয়ে hypovolumia ফিচার থাকবে।

Thrombocytopenia হয়ে purpura, bruise ও other bleeding manifestations থাকবে।

Thrombosis হয়ে AKI হয়ে generalized oedema ডেভেলপ করবে।

Investigations:

নির্দিষ্ট কোন একটা investigation নাই।

ঘটনার sequence অনুযায়ী অনেক কিছু দেখতে হবে!

Hemolysis এর জন্য,

Anemia - Hb% কম, সাথে Reticulocyte count বাড়বে।

Hemolysis এর জন্য PBF এ fragmented RBC বা schistocytes পাওয়া যাবে।

fragmented RBC এর পেটের মধ্য থেকে LDH বের হবে, তাই LDH বাড়বে। Hb বের হবে, আর free Hb গুলো toxic, তাকে neutralize করতে haptoglobin খরচ হয়ে যাবে, তাই haptoglobin কমবে।

free Hb প্রসেসড হয়ে bilirubin তৈরি করবে, তাই unconjugated bilirubin বাড়বে।

Thrombosis হয়ে platelet কমবে। Thrombosis করতে তো শুধু platelet না, লাগে coagulation factors ও। অনেক সময় সেগুলো বেশি খরচ হয়ে factors কমে যেতে পারে, বাড়তে পারে তাই PT ও APTT. বাড়বে এমনটাই না, তবে খুব বেশি বাড়লে DIC চিন্তায় রাখতে হবে।

Thrombus অনেক বেশি হলে, সেগুলো fibrinolysis হয়ে dissolution হবে, তখন বাড়তে পারে fibrin degradation product বা D-dimer. বাড়বে এমনটাই না, তবে খুব বেশি বাড়লে DIC চিন্তায় রাখতে হবে।

AKI হয়ে waste products clearance কমে যাবে, বাড়বে S. creatinine ও S. uric acid (uremic), বাড়বে K+ লেভেল।

HUS এ শুধু Renal micro vessel damage হয়ে AKI হবে তা কিন্তু না। খুবই সামান্য ক্ষেত্রে Cerebral micro vessel গুলোও affected হতে পারে।

এবার উল্টো করে চিন্তা করি।

Cerebral micro vessel গুলো বেশি affected হবে, আর

Renal micro vessel গুলো সানান্য affected হবে।

HUS এর ঠিক উল্টো এই ঘটনাকে বলে TTP (Thrombotic thrombocytopenic purpura)

বাকি সব HUS এর মত!

HUS এ যেমন একটা Triad আছে, TTP তে আছে Pentad,

★ Thrombocytopenia (HUS এর মত)

★ Microangiopathic hemolytic anaemia (HUS এর মত)

★ Neurological sequelae (special for TTP)

★ Fever (HUS এও থাকতে পারে, তবে TTP তে বেশি)

★ AKI ( HUS এ এটা বেশ কমন, TTP তে খুব কম)

সব মিলিয়ে TTP হতে হলে Pentad কমপ্লিট করতেই হবে বিষয়টা এমন না, তবে neurological sequelae থাকাটা বেশ গুরুত্বপূর্ণ! এতে headache, confusion, paresis, aphasia, dysarthria, encephalopathy, coma, etc থাকতে পারে, অনেকটা ischaemic stroke এর মত!

TTP খুবই rare disease. rare হলেও যাদের হয় তাদের কেন ও কিভাবে হয়?

Thrombotic thrombocytopenic purpura,

এই নামটার প্রথম শব্দটা নিয়ে চিন্তা করলে দেখা যায় এদের platelet এর একটা Thrombotic tendency বা thrombus তৈরির প্রবণতা আছে। একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন physiological ও pathological (infection, inflammation, neoplasm) কারণে endothelial injury হচ্ছে, যার consequence হিসেবে activate হচ্ছে platelet. এই platelet activation বেশ organized way তে regulated হয়। platelet এত বেশি কখনোই activated হবে না যে thrombosis হয়ে micro vessel ব্লক হবে।

platelet গুলো একটি আর একটির সাথে anchored হয়ে যখন platelet plug তৈরি করে তখন anchoring factor হিসেবে কাজ করে vWF (von willebrand factor). এটাই regulate করে organized way তে platelet activation ও thrombus formation.

কিন্তু কোন কারণে vWF তৈরির gene এ genetic mutation হলে বড় সাইজের abnormal vWF তৈরি হয়, যারা প্রয়োজনের চেয়ে অনেক বেশি platelet কে এক সাথে যুক্ত করে ফেলে, যার consequence হিসেবে অনেক বেশি platelet খরচ হয়ে thrombocytopenia হয়, এরপর HUS এর মত বাকি সমস্যাগুলো হয় একের পর এক!

যাই হোক, এই হল HUS ও TTP, কিছু মিল ও অমিল সহ দুটি microangiopathic রোগ!

ধন্যবাদ।

ডা. কাওসার

ঢামেক, কে-৬৫

একাডেমিক কো-অর্ডিনেটর, পোস্টগ্রাজুয়েট এডুকেশন, প্ল্যাটফর্ম একাডেমিয়া।

keywords:Hemolytic uremic syndromeTTPMicroangiopathic hemolytic anemiaThrombocytopeniaShiga toxin

Comments (66)

Farzina Zesmin
6y

Excellent. Thank you

Kawsar Uddin
6y

Thanks Mam

Salman Abdullah
6y

Amazing post!

Kawsar Uddin
6y

Thanks

Marjana Binti Abdur Razzak
6y

Awesome! Sir, where can I find all of your writings meaning HABIJABI 01-94?

Kawsar Uddin
6y

Thanks. Search it here by changing number only, like #হাবিজাবি_১ hopefully you will find.

Maruf Abdullah
6y

Nice work

Kawsar Uddin
6y

Thanks Bhai.

Majumder Farhana
6y

khub darun likhecho.....share dilam...

Kawsar Uddin
6y

Thanks Apu

M R Sifat
6y

Thanks vaia... Perfect way of presentation

Kawsar Uddin
6y

Thanks Sifat.

Ahsan Sabbir
6y

এতো সুন্দর কইরা কেমনে বল ভাই... মনে হয় এডভেঞ্চার সাহিত্য পড়তেছি। প্ল্যাটফর্মে আসার একটা মূল কারণ তোমার এই হাবিজাবি লেখাগুলা। একবার পড়া শুরু করলে শেষ না করে উঠা যায় না।

Kawsar Uddin
6y

দোয়া করবেন ভাই।

Ahsan Sabbir
6y

ফি আমানিল্লাহ

Kamal Parvej
6y

Excellent post

Kawsar Uddin
6y

Thanks Bhai

محمد صفي الله عرفات
6y

Excellent explanation

Kawsar Uddin
6y

Thanks

Niaz Mahmud
6y

জবাব নাই ভাই। আরো এমন অসংখ্য লিখা চাই

Kawsar Uddin
6y

ধন্যবাদ ভাইয়া।

Diabetologist Ehsan
6y

সাত সকালে অনেক জ্ঞান হলো.... ধন্যবাদ হে...

Kawsar Uddin
6y

Most welcome

Ziaul Haider
6y

Excellent! Nicely written...

Kawsar Uddin
6y

Thanks Sir.

Ashikur Rahman
6y

Awesome presentation

Kawsar Uddin
6y

Thanks

Choudhury Faiza Binte Hussain
6y

So nice and clear conception

Kawsar Uddin
6y

Thanks Mam.

Shahina Farzana
6y

Just outstanding.

Kawsar Uddin
6y

Thanks

Tawfiqun Nabi
6y

অসাধারণ!! এত সহজ ভাষায় এত কঠিন পড়ালেখা....এক কথায় অভূতপূর্ব!!!

Kawsar Uddin
6y

Thanks Sir

Roquibul Hoque
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks Sir

Md Mainul Islam
6y

Excellent writing. What about kidney biopsy in hus?

Kawsar Uddin
6y

Thanks Mainul Bhai. Renal biopsy is not usually required here, unless there are diagnostic dilemmas confusing with any other primary renal diseases like glomerulonephritis.

Nur E Jannatul Ferdous
6y

excellent

Kawsar Uddin
6y

Thanks

Munsurul Hakim Bulbul
6y

Excellent

Kawsar Uddin
6y

Thanks

Jannat Imran
6y

Thanks Sir...ato sondor Kore explanation Soho academic post pelam onk din por...kub valo laglo.. please sir keep posting such wonderful academic posts.. thanks again

Kawsar Uddin
6y

Most welcome

Dilnaz Daisy
6y

Very nice and informative write up. I would like to mention some point.. As TTP-HUS are disorders of primary hemostasis, they would present with thrombocytopenia and incresed BT. But PT, PTT, fibronogen or D-dimer usually remain normal unless there is DIC, which could be a differential diagnosis in that case. Here is a reference.. https://emedicine.medscape.com/article/779218-workup#c6

Comment attachment
Kawsar Uddin
6y

Thanks. I agree with you. Usually in milder form they are within normal limit as they are thrombotic disease. But in severe form when coagulation cascade is widely activated or when complicated with DIC using coagulation factors bring changes in PT and APTT. That's why it is said, usually normal, but not always normal.

Hanif Motahar
6y

Thanks for detailed writing without unnecessary emoticons and Humayun ahmed stories.

Kawsar Uddin
6y

Most welcome.

Farhana Rahman Shammi
6y

এতো গুছিয়ে লিখেছেন,,,,, খুব সুন্দর

Kawsar Uddin
6y

Thanks Mam.

Sakawath Hosain
6y

treatment ?

Kawsar Uddin
6y

not described here.

Towhidur Rahman
6y

Excellent, carry on.

Kawsar Uddin
6y

Thanks Sir

Ahmed Kayes
6y

বাহ।

Kawsar Uddin
6y

Thanks

Taufiqur Rahman
6y

ভাই থামবেন না প্লিজ

Kawsar Uddin
6y

Thanks

Mynul Islam
6y

হাবিজাবি

Md. Ashiul Amin
6y

অসাধারণ। Fahmida Rahman see

Kawsar Uddin
6y

Thanks

Sakib Abrar
6y

Another excellent "trademark" presentation kawsar vai... Ekta funny que- HUS, TTP er sathe microangiopathic vai er morjada ki "DIC" pabe na vai? onek jaygay tintake eksathe D/D rakhte dekhsi to tai mone hoilo... Enlighten me vai

Kawsar Uddin
6y

You can obviously keep DIC in your mind, when you will find such scenarios.

Talukder Ayeash
6y

ডাক্তার সাব শুধু শিক্ষা দিলেন । চিকিৎসা দিয়ে রোগীকেও তো বাঁচতে হবে ।অপেক্ষায় রইলাম ।

Kawsar Uddin
6y

ধন্যবাদস্যার, ডায়াগনোসিস করাটাই এখানে মূল চ্যালেঞ্জ।

Golam Kibria Chowdhury Rajib
6y

Diagnosis is the mainstay of Management.

Asad Zaman
6y

·   · Follow Reply

Comment attachment