#হাবিজাবি_৩৭৮
Hepatitis B virus (HBV) এর,
৩ টি Antigen (Ag):
HBsAg
HBcAg
HBeAg
৩ টি Antibody (Anti):
anti-HBs
anti-HBc
anti-HBe
Antigen
HBsAg
s - Surface antigen
HBV এর সারফেসে থাকে। কেউ Hepatitis B virus দ্বারা আক্রান্ত হলে HBsAg পজিটিভ হয়। তাই এটি HBV infection শনাক্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বেশি ব্যবহৃত marker।
HBsAg পজিটিভ মানে শরীরে HBV উপস্থিত আছে।
HBsAg নেগেটিভ মানে সাধারণত শরীরে HBV নেই, তবে খুব অল্প পরিমাণ ভাইরাস থাকলে (Occult HBV infection) HBsAg নেগেটিভ থাকতে পারে।
HBV শরীরে প্রবেশ করার পর একটি incubation period থাকে। এই সময়ে ভাইরাস শরীরে থাকলেও HBsAg undetectable থাকতে পারে। Hepatitis B virus এর incubation period সাধারণত ৩০–১৮০ দিন (গড়ে ৭৫–৯০ দিন)।
HBsAg পজিটিভ থাকার সময়কাল যদি ৬ মাস বা তার কম হয় তবে Acute HBV infection. আর ৬ মাসের বেশি পজিটিভ থাকলে Chronic HBV infection.
HBcAg
c - Core antigen
HBV এর core region-এ virus replication এর সময় এটি তৈরি হয়।
HBcAg সাধারণত রক্তে বের হতে পারে না, তাই blood test দ্বারা এটি সরাসরি শনাক্ত করা যায় না। এ কারণেই HBcAg test আমরা নিয়মিত করি না। তবে HBcAg রক্তে না এলেও immune system এর উপস্থিতি বুঝতে পারে এবং এর বিরুদ্ধে antibody তৈরি করে, যাকে বলে anti-HBc। তাই HBsAg negative হলেও HBV infection এর সন্দেহ থাকলে anti-HBc test অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে occult infection বা পূর্ববর্তী infection শনাক্ত করতে।
এই anti-HBc দুই ধরনের:
১. anti-HBc IgM
২. anti-HBc IgG
anti-HBc IgM positive হলে সাধারণত Acute infection বোঝায়।
anti-HBc IgG positive পাওয়া যেতে পারে:
• Chronic HBV infection এ
• পূর্বে HBV infection হয়ে সেরে গেলে
• Occult HBV infection এ
অর্থাৎ anti-HBc IgG positive মানেই Chronic infection নয়।
IgM ও IgG একসাথে পরীক্ষা করলে তাকে anti-HBc Total বলা হয়।
HBeAg
e antigen বা pre-core antigen
Virus replication এর সময় এটি তৈরি হয় এবং রক্তে detectable হয়।
HBeAg positive হলে সাধারণত বোঝায়:
• Virus replication হচ্ছে
• Viral load বেশি হওয়ার সম্ভাবনা আছে • অন্যকে সংক্রমণ করার ঝুঁকি বেশি
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো:
HBeAg negative মানেই replication বন্ধ নয়!
বর্তমানে অনেক রোগীর HBeAg-negative chronic hepatitis B দেখা যায়। Pre-core mutant বা Basal core promoter mutant HBV infection এ:
• HBeAg negative থাকে
• কিন্তু HBV DNA অনেক বেশি থাকতে পারে
• Active hepatitis চলতে পারে
তাই বর্তমানে HBV replication বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য marker হলো HBV DNA level
Antibody
anti-HBs
HBsAg এর বিরুদ্ধে তৈরি হওয়া antibody. এটি HBV-এর বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ protective antibody. anti-HBs positive থাকলে সাধারণত ব্যক্তি HBV infection থেকে সুরক্ষিত। এই antibody দুইভাবে তৈরি হতে পারে:
১. Natural infection হওয়ার পর
২. Vaccination এর মাধ্যমে
ঘটনা ১:
কেউ HBV infection এ আক্রান্ত হলো।
শরীরে HBsAg তৈরি হলো।
Immune system anti-HBs তৈরি করলো।
পরবর্তীতে HBsAg শরীর থেকে দূর হয়ে গেল।
তখন সাধারণত পাওয়া যায়:
HBsAg negative
anti-HBs positive
anti-HBc positive
অর্থাৎ ব্যক্তি Natural infection এর মাধ্যমে immune হয়েছে।
ঘটনা ২:
কেউ HBV vaccine নিল।
Vaccine এ শুধুমাত্র HBsAg থাকে।
তাই anti-HBs তৈরি হবে।
কিন্তু HBcAg না থাকায় anti-HBc তৈরি হবে না।
তখন পাওয়া যায়:
HBsAg negative
anti-HBs positive
anti-HBc negative
অর্থাৎ ব্যক্তি Vaccination এর মাধ্যমে immune হয়েছে।
Natural infection এবং Vaccination-induced immunity এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো:
Natural infection এ anti-HBc positive থাকে।
Vaccination এ anti-HBc negative থাকে।
anti-HBc
HBcAg এর বিরুদ্ধে তৈরি হওয়া antibody।
দুইটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখলেই যথেষ্ট:
১. anti-HBc IgM positive → Acute infection
anti-HBc IgG positive → Past infection / Chronic infection / Occult infection
২. Natural infection এ anti-HBc positive হয়।
Vaccination এ anti-HBc negative থাকে।
anti-HBe
HBeAg এর বিরুদ্ধে তৈরি হওয়া antibody।
সাধারণত anti-HBe positive হওয়া ভালো লক্ষণ।
এটি virus replication কমে যাওয়ার ইঙ্গিত দিতে পারে।
তবে anti-HBe positive মানেই replication সম্পূর্ণ বন্ধ এমন নয়।
বিশেষ করে HBeAg negative chronic hepatitis B এ HBV DNA অনেক বেশিও থাকতে পারে।
তাই anti-HBe positive রোগীর ক্ষেত্রেও HBV DNA মূল্যায়ন গুরুত্বপূর্ণ।
মোটামুটিভাবে HBV markers গুলো নিয়ে আলোচনা শেষ। এখন আসি scenario Interpretation এ,
Scenario 1
HBsAg: Negative
anti-HBs: Negative
anti-HBc: Negative
Explanation:
HBsAg negative → বর্তমান infection নেই।
anti-HBs negative → কোন protective immunity নেই।
anti-HBc negative → পূর্বে infection হয়নি।
Comment:
ব্যক্তি বর্তমানে HBV infection এ আক্রান্ত নয়।
কিন্তু তার কোন immunity নেই।
অর্থাৎ সে susceptible to HBV infection।
তাকে Hepatitis B vaccination নেওয়ার পরামর্শ দিতে হবে।
━━━━━━━━━━━━━━
Scenario 2
HBsAg: Negative
anti-HBs: Positive
anti-HBc: Positive
Explanation:
HBsAg negative → বর্তমান infection নেই।
anti-HBs positive → immunity আছে।
anti-HBc positive → পূর্বে natural infection হয়েছিল।
Comment:
Natural HBV infection হয়ে সেরে গেছে।
বর্তমানে ব্যক্তি immune due to natural infection।
Vaccination প্রয়োজন নেই।
━━━━━━━━━━━━━━
Scenario 3
HBsAg: Negative
anti-HBs: Positive
anti-HBc: Negative
Explanation:
HBsAg negative → infection নেই।
anti-HBs positive → immunity আছে।
anti-HBc negative → পূর্বে natural infection হয়নি।
Comment:
Vaccination এর মাধ্যমে immunity অর্জিত হয়েছে।
━━━━━━━━━━━━━━
Scenario 4
HBsAg: Positive
anti-HBs: Negative
anti-HBc: Positive
Explanation:
HBsAg positive → infection আছে।
anti-HBs negative → protective antibody তৈরি হয়নি।
anti-HBc positive → natural infection আছে।
এখন দেখতে হবে anti-HBc IgM positive নাকি IgG positive।
Comment:
anti-HBc IgM positive হলে Acute HBV infection।
anti-HBc IgG positive হলে Chronic HBV infection হওয়ার সম্ভাবনা বেশি।
তবে definitive diagnosis এর জন্য clinical context ও duration of HBsAg positivity বিবেচনা করতে হবে।
━━━━━━━━━━━━━━
Scenario 5
HBsAg: Negative
anti-HBs: Negative
anti-HBc: Positive
Explanation:
HBsAg negative → detectable infection নেই।
anti-HBs negative → protective immunity নেই।
anti-HBc positive → পূর্বে HBV exposure হয়েছে।
Comment:
এটিকে Isolated anti-HBc positivity বলা হয়।
সম্ভাব্য কারণ:
১. Previously resolved infection with waning anti-HBs
২. Occult HBV infection
৩. Window period of acute HBV infection
৪. False positive anti-HBc
এ ধরনের ক্ষেত্রে clinical context অনুযায়ী HBV DNA পরীক্ষা প্রয়োজন হতে পারে।
━━━━━━━━━━━━━━
HBeAg ও anti-HBe Interpretation
Scenario A
HBsAg: positive
HBeAg: positive
anti-HBe: negative
Explanation:
HBeAg positive → Active viral replication হওয়ার সম্ভাবনা।
anti-HBe negative → Seroconversion হয়নি।
Comment:
সাধারণত High infectivity phase।
তবে viral replication এর প্রকৃত মাত্রা বোঝার জন্য HBV DNA পরীক্ষা করতে হবে।
━━━━━━━━━━━━━━
Scenario B
HBsAg: positive
HBeAg: negative
anti-HBe: positive
Explanation:
Seroconversion হয়েছে।
Comment:
এটি Inactive carrier phase হতে পারে।
কিন্তু শুধুমাত্র HBeAg negative ও anti-HBe positive হলেই inactive carrier বলা যাবে না। এর জন্য আরও প্রয়োজন:
HBV DNA < 2000 IU/mL
এবং Persistently normal ALT
অন্যথায় এটি HBeAg-negative chronic hepatitis B হতে পারে।
━━━━━━━━━━━━━━
HBV DNA by PCR
HBV replication বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আধুনিক test হলো HBV DNA by PCR. অনেকের জন্য costly, কিন্তু এর মাধ্যমেই সরাসরি viral load নির্ণয় করা যায়।
━━━━━━━━━━━━━━
Treatment Decision
সব HBV infection এ treatment প্রয়োজন হয় না।
Treatment decision মূলত নির্ভর করে:
HBV DNA
ALT
HBeAg status
Fibrosis stage
Cirrhosis
বয়স
Family history of HCC
Extrahepatic manifestations
এর উপর।
━━━━━━━━━━━━━━
Treatment Scenario 1
HBeAg Positive
HBV DNA ≥ 20,000 IU/mL
ALT elevated
Decision:
Antiviral treatment লাগবে।
━━━━━━━━━━━━━━
Treatment Scenario 2
HBeAg Negative
HBV DNA ≥ 2,000 IU/mL
ALT elevated
Decision:
Antiviral treatment লাগবে।
━━━━━━━━━━━━━━
Treatment Scenario 3
HBV DNA low detected
কিন্তু Fibroscan / Biopsy তে significant fibrosis
Decision:
Treatment লাগবে
━━━━━━━━━━━━━━
Treatment Scenario 4
Compensated বা Decompensated Cirrhosis
HBV DNA low detected
Decision:
Treatment লাগবে।
━━━━━━━━━━━━━━
Treatment Scenario 5
Normal ALT থাকা সত্ত্বেও
• বয়স বেশি (সাধারণত >30–40 বছর)
• Family history of hepatocellular carcinoma
• Family history of cirrhosis
• Significant fibrosis
থাকলে treatment বিবেচনা করা যেতে পারে।
━━━━━━━━━━━━━━
যারা Treatment Criteria-তে পড়ে না তাদের নিয়মিত follow-up অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Inactive Carrier
(HBsAg positive
HBeAg negative
HBV DNA <2000 IU/mL
ALT normal)
প্রথম ১ বছর:
ALT প্রতি ৩–৬ মাসে
HBV DNA প্রতি ৬–১২ মাসে
এরপর:
ALT প্রতি ৬–১২ মাসে
HBV DNA বছরে ১ বার
━━━━━━━━━━━━━━
Immune Tolerant Phase
(HBeAg positive
Very high HBV DNA
ALT normal)
Follow-up:
ALT প্রতি ৩–৬ মাসে
HBV DNA প্রতি ৬–১২ মাসে
Fibroscan প্রতি ১–২ বছর পরপর
━━━━━━━━━━━━━━
Isolated anti-HBc Positive
Follow-up:
Repeat serology
প্রয়োজনে HBV DNA
Immunosuppressive therapy শুরুর আগে HBV DNA করা উচিৎ।
━━━━━━━━━━━━━━
যারা Antiviral Treatment পাচ্ছেন
(Tenofovir / Entecavir)
প্রথম বছর:
ALT প্রতি ৩ মাসে
HBV DNA প্রতি ৩–৬ মাসে
Serum creatinine প্রতি ৩–৬ মাসে
পরবর্তী Follow-up
ALT প্রতি ৬ মাসে
HBV DNA প্রতি ৬–১২ মাসে
Renal function প্রতি ৬–১২ মাসে
━━━━━━━━━━━━━━
Tenofovir ব্যবহার করলে
বিশেষভাবে monitor করতে হবে:
Serum creatinine
eGFR
Urine protein
Serum phosphate (high-risk রোগীদের ক্ষেত্রে)
━━━━━━━━━━━━━━
Hepatocellular carcinoma (HCC) Surveillance
HBV infection এ শুধু virus control করলেই দায়িত্ব শেষ নয়। Liver cancer surveillance ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নোক্ত রোগীদের ক্ষেত্রে:
• Cirrhosis
• Family history of HCC
• Long-standing chronic HBV infection
• অন্যান্য high-risk group
এদের করতে হবে:
Liver Ultrasonography প্রতি ৬ মাস পরপর ± AFP প্রতি ৬ মাস পরপর
━━━━━━━━━━━━━━
শেষকথা:
HBsAg বলে virus আছে কি না।
anti-HBs বলে protection আছে কি না।
anti-HBc বলে natural exposure হয়েছে কি না।
HBeAg বলে replication হওয়ার সম্ভাবনা আছে কি না।
HBV DNA বলে replication আসলে কতটুকু হচ্ছে।
ALT (SGPT) বলে liver injury হচ্ছে কি না।
আর Treatment decision নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো:
HBV DNA + ALT + Fibrosis/Cirrhosis + Clinical Risk Assessment.
কাওসার
কে-৬৫