#হাবিজাবি_৩০৪
ছেলেটার বয়স ১৩, তার fever, cough, chest pain.
Cough & Chest pain, according to rule of 2 - সমস্যার সূত্রপাত respiratory system এ।
Chest auscultation এ তাই right mid to lower chest এ bronchial breath sound & increased vocal resonance, অর্থাৎ signs of consolidation.
এবার investigation, CXR (P/A) view দেখুন, right mid to lower zone এ consolidation. আপনার clinical findings মিলে গেল investigation findings এর সাথে।
এটি community acquired pneumonia (CAP)
pneumonia তে severity দেখার জন্য আগে ছিল CURB-65 score, আর এখন expanded CURB-65 score - যেখানে অতিরিক্ত হিসেবে LDH, S. Albumin, Platelet count দেখা হয়। এই রোগীর severity বেশি তাই তাকে inpatient এ ভর্তি করা হলো।
রোগীর qSOFA (quick Sequential Organ Failure Assessment) score করা হলো respiratory rate, systolic blood pressure & mental status দেখে। total score 2, অর্থাৎ এটি শুধু severe pneumonia না - সাথে sepsis.
Sepsis এর sequel হিসেবে Septic shock, DIC (Disseminated Intravascular Coagulation) & MOF (Multi Organ Failure) হয়।
রোগী Septic shock এ যায় নি, কিন্তু রিপোর্ট গুলো দেখে বুঝা যায় রোগীর DIC ডেভেলপ করেছে।
CBC দেখুন,
WBC: 44 k, Neutrophil: 42 k
Neutrophilic leucocytosis, অর্থাৎ কোন bacterial infection
Platelet: 69 k
Thrombocytopenia, অর্থাৎ Sepsis
রোগীর D-Dimer দেখুন,
19 (normal যেখানে less than 0.5)
অর্থাৎ অনেক বেশি।
একদিকে platelet কমছে, অন্যদিকে D-Dimer বাড়ছে, অর্থাৎ এটি consumptive (platelet & coagulation factors consumption) coagulopathy - DIC
এই DIC হলো double-edged sword. একদিকে DIC হয়ে Thrombosis যেমন DVT (Deep vein thrombosis), PE (Pulmonary embolism) risk
অন্যদিকে Platelet & coagulation factors consumption এর জন্য Bleeding risk
এই রোগীর unilateral leg swelling ডেভেলপ করেছে, অর্থাৎ suspected DVT.
কিন্তু এখন পর্যন্ত কোন Bleeding manifestation নাই।
DIC - DVT এর জন্য treatment হিসেবে dose Low Molecular Weight Heparin (Enoxaparin) দেয়া হলো, এতে pulmonary embolism এর মত deadly complication risk কমবে।
পাশাপাশি খেয়াল রাখতে হবে কোন bleeding manifestation দেখা দেয় কিনা। দেখা দিলে দিতে হবে,
Cryoprecipitate বা FFP (Fresh Frozen Plasma) &
Platelet
এসবতো গেল complications এর treatment. এর underlying cause হিসেবে Pneumonia with Sepsis এর treatment দিতে হবে।
Sepsis দেখলেই 'Sepsis Six' ফলো করতে হবে।
যদি respiratory failure, metabolic acidosis, SOB, low SpO2 থাকে তবে O2 দিতে হবে।
Blood culture এর জন্য স্যাম্পল আগে পাঠাতে হবে। অনেকেই যে ভুলটা করে, আগে antibiotics শুরু করে - পরে পাঠায় Blood C/S
Blood C/S স্যাম্পল পাঠানোর পরপরই as early as possible IV broad spectrum antibiotics শুরু করতে হবে
Sepsis severity biochemically দেখার জন্য LDH, CBC পাঠাতে হবে।
Now give input: IV fluid দিন, to prevent dehydration & maintain organ perfusion. Dehydration DIC - DVT কে aggravate করে, so be careful, maintain circulation with crystalloid fluid & if indicated then give Colloid fluid (sometimes Colloid is better than Crystalloid)
And check output: urine output মনিটর করবেন।
এবার last but not the least, steroid in sepsis.
যত্রতত্র যেভাবে খুশি সেভাবে steroid ব্যবহার করা যাবে না। septic shock এ steroid খুব ভাল কাজ করে, BP বাড়ায়। sepsis এও inflammatory response কমায়, কিছু study বলছে steroid দিলে উপকার হয়, কিছু বলেছে দিলেও যা - না দিলেও তা। তাই It’s your clinical judgment considering the patient's condition & co-morbidities.
Steroid দিলে খেয়াল রাখতে হবে steroid hyperglycemia হতে পারে। রোগী Diabetic হলে treatment with insulin সেভাবে adjust করতে হবে। steroid Hypernatremia করতে পারে। দীর্ঘদিন high dose এ steroid দিলে steroid myopathy, psychosis ডেভেলপ করতে পারে।
এসব রোগীর proper follow up is very important to prevent such severe complications. proper treatment পেলে রোগী খুব শিঘ্রই সুস্থ হবে।
কাওসার
কে-৬৫
