#হাবিজাবি_২৪০
৪৫ বছরের পুরুষ রোগী।
Breathlessness,
Peripheral oedema,
Generalized weakness,
Anorexia নিয়ে ভর্তি হয়েছেন।
on examination এ positive findings:
রোগী severely anaemic. BP কম। urine output কম। lungs এ bilateral basal crepitation. bilateral pitting leg oedema.
body built ভাল। previously normotensive, nondiabetic.
provisional Dx: Anaemia (U/E) with Anaemic Heart failure with AKI.
Baseline investigations,
Hb: 4.5
MCV: কম
RDW: বেশি
PBF: microcytic hypochromic anaemia, few pencil shaped cells.
সব মিলিয়ে এটি IDA (iron deficiency anaemia), তবুও আরো নিশ্চিত হতে করা হল S. Ferritin, কম।
ইতোমধ্যে রোগীকে hemodynamically settle করতে দ্রুত blood transfusion করা হলো। blood এর অপেক্ষায় থাকাকালীন রোগীকে carefully fluid infusion করা হলো under diuretic coverage - যা একদিকে cardiac workload কমাবে, renal perfusion বাড়াবে, pulmonary oedema কমাবে।
রোগী একটু settle হলে, IDA মাথায় রেখে শুরু হলো history নেয়া।
জানা গেল, কয়েকদিন আগে তার চার পাঁচ দিন ধরে Hematemesis হয়েছে, মাঝেমাঝে Melaena হয় - যা গত চার পাঁচ মাস ধরে - এবং এখনো হচ্ছে।
গুরুত্বপূর্ণ ক্লু খুঁজে পাওয়া গেল! হয়তো upper GIT bleeding হচ্ছে - আর এটাই তার IDA হওয়ার কারণ। দেয়া হল upper GI endoscopy দুটি বিষয় মাথায় রেখে,
Bleeding PUD
Variceal bleeding
রোগীর jaundice নাই, SGPT নর্মাল, CLD এর কোন ফিচার নেই। তবুও বাড়তি সতর্কতা হিসেবে দেয়া হল USG W/A with special attention to HBS. সাথে HBsAg. USG - নর্মাল, HBsAg - negative.
Endoscopy রিপোর্ট: antral gastritis!
এখন আর Hematemesis নাই, কিন্তু Melaena আছে, তাই দেয়া হল acute management of bleeding PUD.
কিছুদিন পর রোগী অনেকটাই সুস্থ। BP নর্মাল, Bilateral crepitation নেই, Bipedal oedema নেই, S. Creatinine কমে আসছে, Melaena নেই, Anaemia corrected.
রোগী ছুটি চায়। H. Pylori irradiation therapy with PPI দিয়ে ছেড়ে দেয়া যেত। গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারতো। কিন্তু থেকে যেত অসমাপ্ত গল্প হিসেবে - শেষ হইয়াও হইল না শেষ!
এই গল্প শেষ করার আগে এবার অন্য একটি গল্প বলি।
মহিলা রোগী, বয়স ৪০ এর মত, একটু স্থুল। তার Dyspepsia & GERD এর সমস্যা। দারস্থ হয়েছেন বিশেষজ্ঞের কাছে। ইদানিং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ স্যাররা Endoscopy করেন, এতে এটি সহজলভ্য হয়েছে, উপকার হচ্ছে রোগীদের। কিন্তু অপকারও হচ্ছে! সেই বিশেষজ্ঞ স্যার এই মহিলা রোগীর ৩ বার upper GI Endoscopy করেছেন ৩ মাসের মধ্যে। প্রথম ২ বার ১৫ দিনের ব্যবধানে। প্রথমটায় Antral gastritis লেখা, পরের দু'টায় Antral erosion লেখা। H. Pylori eradication এ যত option আছে, তার সবটাই তিনি ট্রাই করেছেন, আর বারবার করেছেন Endoscopy! কিন্তু কোন কাজ হয়নি, ছোট গল্প হিসেবে রোগী বারবার ফিরে গেছে। শেষমেশ ঠাই হলো মেডিকেল কলেজ হাসপাতালে!
যাই হোক, কিছু কিছু স্যারদের চেম্বারে রোগীদের বেশ ব্যস্ততা থাকে, তাই সময় নিয়ে রোগী দেখা - হিস্ট্রি নেয়া তাদের পক্ষে সবসময় সম্ভব হয়না। এ দায় আর কারো না, কেবল ওই স্যারদেরই। সিস্টেমের গলদ তো আছেই!
সে যাই হোক। মহিলার গল্প শেষ করি। মহিলার chronic low back pain. ব্যথা বেশি হলে মাঝেমাঝে ফার্মেসি থেকে ব্যথার বড়ি কিনে খান। X-ray L/S spine এ Lumber spondylosis পাওয়া গেল।
খবরদার, ফার্মেসিম্যান বা কোয়াকদের কাছ থেকে ব্যথার বড়ি কিনে খাওয়া যাবে না, নিয়ম কানুন মেনে চলতে হবে - এসব উপদেশ দিয়ে বিদায় দিলাম। ফিজিওথেরাপির advice দেয়া হল, সাথে দেয়া হল প্রয়োজনমত সাধারণ analgesic - যা gastric irritation করে না।
এবার আসি সেই পুরুষ রোগীর গল্পে। জিজ্ঞাসা করলাম, আপনি কি কোন ব্যথার বড়ি খান? সে নির্দ্বিধায় উত্তর দিলো - যখন আর সহ্য করতে পারিনা তখন খাই! আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম - কি সহ্য করতে পারেন না?? মাথার ডানপাশে হাত রেখে উত্তর দিল - মাথাব্যথা! এরপর যা জানলাম typical migraine এর যত sign symptoms থাকে সবটাই তার আছে - আর এ সমস্যা গত চার পাঁচ বছর ধরে! আর এ যাত্রায় এটিও এভাবে বেঁচে গেল ছোট গল্প হওয়ার হাত থেকে!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫