#হাবিজাবি_১৮৭
ঘটনা ১ঃ
মোটাসোটা মানুষটা হনহন করে রুমে ঢুকলেন। তার সমস্যা - ইদানিং শরীরটা ভাল যাচ্ছে না, অফিসে কাজের চাপ। কিছুটা discomfort feel করছেন, BP মাপিয়েছেন, একটু বেশি পাওয়া যাচ্ছে।
রুমে ঢুকার পর ডাক্তার সাহেব তার BP মাপলেন, 150/90 mmHg, সাথে pulse 110 beat/min.
কিছু টেস্ট দেয়া হল,
S. Creatinine: normal
S. Electrolyte: normal
RBS: normal
Urine R/E: normal
Lipid profile: raised TG
রিপোর্ট দেখে ঝটপট কিছু ওষুধ লেখা হল,
- Tab. Bisoprolol 2.5
1+0+0
- Tab. Atorvastatin 10
0+0+1
- Tab. Ecosprin 75
0+1+0
- Cap. Esomeprazole 20
1+0+1
চলবে সব।
১ মাস পর আসবেন।
১ মাস পর গেলেন, BP আগের মতই।
আগের প্রেসক্রিপশনের Bisoprolol 2.5 চেঞ্জ হয়ে হলো,
Bisoprolol 2.5 + Amlodipine 5 combination
ভুল সবই ভুল!
রোগীর বয়স ৪০। ওজন ৯০। বসে বসে কাজ করেন, গাড়িতে চড়েন, হাঁটেন খুবই কম। খাওয়া দাওয়ায় বেজায় পটু। আছে ধূমপানের বদ অভ্যাস।
এত অল্প বয়সে প্রেশার বাড়ার কোন secondary cause থাকলে থাকতেও পারে, যার মধ্যে endocrine cause গুলো অন্যতম। কিন্তু যে রোগীর BMI বেশি, TG বেশি, সে রোগীর obesity তার BP বাড়ার অন্যতম কারণ, সাথে risk factor হল smoking.
তার এখনই কোন ওষুধ প্রয়োজন নেই কারণ তার কোন end organ damage নেই। তাহলে তার চিকিৎসা কি হতে পারতো,
ওজন কমাবেন।
ওজন কমাতে ফলমূল শাকসবজি বেশি খাবেন। চর্বিযুক্ত খাবার কম খাবেন। (তাই বলে কিটো ডায়েট করার দরকার নাই।)
ওজন কমাতে শুধু শুয়ে-বসে থাকবেন না। নিয়মিত এক্সারসাইজ করবেন।
লবণ কম খাবেন।
ধূমপান করবেন না।
রাতে পরিমিত ঘুমাবেন।
এগুলো মেনে একমাস পর আসবেন।
উপরের এই উপদেশমূলক প্রেসক্রিপশন অনেকটাই দিবাস্বপ্ন! কারণ, অনেক চিকিৎসকের যেমন সময় নেই এ ব্যাপারে রোগীকে যথাযথ কাউন্সেলিং করা, আবার অনেক রোগীরও মাইন্ডসেট 'এত টাকা ভিজিট দিয়েছি শুধু কি উপদেশ নিতে!' ফলাফলঃ ওষুধ তাকে দিতেই হবে, তারও ওষুধ খেতে হবে। পারস্পরিক এই ভুলে যা দাঁড়ায় সেটি নিঃসন্দেহে একটি বড় ভুল, কিন্তু একজন চিকিৎসক হিসেবে এ ভুলের দায়ভার আমরা এড়াতে পারিনা, কারণ রোগীকে কাউন্সেলিং করা আমাদেরই দায়িত্ব।
কখন ওষুধ লাগবে, আর কখন লাগবে না, তার মাঝে একটি clean cut demarcation আছে, কিন্তু আমরা ওষুধ দিতে ও খেতে দুটোতেই অভ্যস্ত। কিছু কিছু disease যে শুধুমাত্র lifestyle modifications করে চিকিৎসা করা সম্ভব তা আমরা চিন্তাও করিনা। আর এর ফলে অনেক রোগীকে বহন করতে হয় অযাচিত ওষুধের বোঁঝা, পাশাপাশি unnecessary side effects তো আছেই।
তো যা বলছিলাম আর কি, শুধু lifestyle modifications করলেই তার খরচ যেমন কমে যেতো, তেমনি কমে যেত তার BP ও। বলা হয় 10 kg ওজন কমালে 20mmHg BP কমে, আর ওজন কমলে কমতো তার TG ও।
কিন্তু তা না হয়ে যা হল, প্রতিদিন তার খরচের খাতায় যোগ হল ৩০ টাকার ওষুধ, মাসে ৯০০, আর বছরে প্রায় ১১ হাজার টাকা।
ঘটনা ২ঃ
উপরের মোটাসোটা মানুষটার মতই আরো একজন মানুষ একই সমস্যা নিয়ে এক ডাক্তারের কাছে গেল।
তার অন্যান্য টেস্ট সব নর্মাল থাকলেও,
Lipid profile: raised TG
S. Creatinine: just crossed upper limit
Urine R/E: protein trace
হয়তো তিনি hypertensive nephropathy এর দিকে যাচ্ছেন, end organ damage চিন্তা করে তাই তাকে আগের মতই দেয়া হল,
- Tab. Bisoprolol 2.5
1+0+0
- Tab. Atorvastatin 10
0+0+1
- Tab. Ecosprin 75
0+1+0
- Cap. Esomeprazole 20
1+0+1
চলবে সব।
১ মাস পর আসবেন।
রোগীর ধৈর্য্য কম, ২ সপ্তাহ পরেই ডাক্তারের কাছে হাজির, BP কেন কমে না?
ডাক্তার সাহেব তাই আগের মতই Bisoprolol 2.5 চেঞ্জ করে তাকে দিলেন,
Bisoprolol 2.5 + Amlodipine 5 combination
ভুল, সবই ভুল!
এক নম্বর ভুলঃ রোগীর বয়স ৪০। কোন IHD নাই, Heart failure নাই, তার first line antihypertensive কোনক্রমেই Beta Blocker (Bisoprolol) হতে পারে না।
দুই নম্বর ভুলঃ একটি antihypertensive এর desired effect পেতে 4-6 weeks সময় লাগে। আর শুধু ওষুধেই desired effect আশা করা ঠিক না, পাশাপাশি দিতে হয় lifestyle modifications এর উপদেশ। তা না করে মাত্র 2 weeks এর মাথায় রোগীর চাপাচাপিতে তাড়াহুড়ো করে BP কমিয়ে রোগীর আস্থা অর্জনে দেয়া হল Beta Blocker + CCB combination drug!
ফলাফল কি ছিলো?
Beta Blocker + CCB combination কিছুদিন খাওয়ার পরই রোগীর postural drop, weaknesses, fatiguability, vertigo, ইত্যাদি দেখা দিল। BP মেপে দেখা গেল 90/60 mmHg.
অন্য এক ডাক্তার হাসপাতালে রোগীর এই অবস্থা দেখে কেন জানি একটু বিরক্তই হলো। কারণ এ রোগীর antihypertensive drugs এর যে হাল, তাতে তাকে বেশ বেগ পেতে হবে, কারণ সিরিয়াল ব্রেক করে শুরু করা এই Beta Blocker হুট করে এখন বন্ধ করে দিলে BP হঠাৎ বেড়ে যেতে পারে। বিষয়টি রোগীকে বুঝিয়ে দিলো। তারপর তার আগের সব ওষুধ বাদ দিয়ে বয়স অনুযায়ী শুধু ACEi/ARB খেতে দিলো, সাথে lifestyle modifications এর উপদেশ। পরিশেষে, কিছুদিন পর শুধু একটি ওষুধেই রোগীর BP নিয়ন্ত্রণে।
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫